গান // তুমি আমার কাছে ফুটফুটে ওই রাতের শুকতারা
আসসালামু আলাইকুম/আদাব আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গন আমি @kibreay001 বাংলাদেশ থেকে বলছি আজ (২৩-০৮-২০২৩)
আসসালামু আলাইকুম আমার স্টিম বন্ধু গন আশা করি আপনারা অনেক ভালো আছেন । আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আমি @kibreay001 আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি, তুমি আমার কাছে ফুটফুটে ওই রাতের শুকতারা, একটি গান। আসলে আজকে সকাল বেলা থেকেই বেশ ব্যস্ত সময় পার করছি। ঘুম থেকে উঠে আপনাদের মাঝে একটা পোস্ট শেয়ার করেই প্রাইভেটের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। প্রাইভেট থেকে মেসে ফিরে খাওয়া-দাওয়া শেষ করে আবারো পড়তে বসেছিলাম। তারপরে আপনাদের মাঝে অল্প একটু যুক্ত হয়েছিলাম। তারপরে দেখি হঠাৎ করে মুস্তাফিজুর মামা ফোন দিয়েছে মামার সাথে কিছুক্ষণ কথা বললাম। তারপরে গোসলের জন্য রওনা দিলাম। গোসল শেষ করে দুপুরের খাওয়া-দাওয়া শেষ করলাম। তারপরে আপনাদের মাঝে আবারও অল্প একটু যুক্ত হয়েছিলাম। তারপরে ভাবলাম আপনাদের মাঝে একটা গান শেয়ার করা দরকার। তাই আমার অনেক প্রিয় একটি গান আমার মোবাইল ফোনে রেকর্ডিং করা শুরু করে দিলাম। রেকর্ডিং শেষ করে গানটি আবারও ইউটিউবে আপলোড করলাম। তারপরে পোস্ট লিখতে বসে গেলাম। তবে চলুন আজকের পোস্টটি নিচে ধাপে ধাপে শেয়ার করা যাক.......
রাতের শুকতারা...
তাই রাত জাগিয়ে মনের সুখে
দেই যে পাহারা...
তুমি আমার কাছে শিশির ভেজা
সোনালী সকাল...
তোমায় একনজর দেখিয়া আমি
হয়ে যাই মাতাল।
তুমি আমার কাছে যুদ্ধে জয়ী
সাত রাজ্যের ধন..
শত বাধা ডিঙ্গায় পাইছি তোমায়
মনের মতো মন..
আমার মনের জোছনা
আমি কাউকে দেবোনা...
তোমায় গাঁইথা রাখছি মনের মাঝে
নিজেও জানোনা...
যতই করো বাহানা
তোমায় যেতে দেবো না...
আমি পাগল হয়ে ঘুরবো তবু
পিছু ছাড়বো না...
তোমার মিষ্টি ওই চুলের সুবাস
ভালোলাগে খুব...
বড়ো ইচ্ছে করে তোমার মাঝে
হারাই দিয়ে ডুব...
আমার মন যে মানে না
আর দূরে থেকো না...
আমার মন যে মানে না
আর দূরে থেকো না...
আমার পরান পাখি তুমি বীণে
থাকে আনমনা।
আমার মনের জোছনা
আমি কাউকে দেবো না...
তোমায় গাঁইথা রাখছি মনের মাঝে
নিজেও জানোনা...
যতই কর বাহানা
তোমায় যেতে দেবো না...
আমি পাগল হয়ে ঘুরবো
তবু পিছু ছাড়বো না...
তোমায় এক পলক দেখলে এ মন
রয় না আমার ঘরে...
সে ছটফটাইয়া ঘুইরা বেড়ায়
কি জানি কি করে...
আমি কিছুই জানি না
তুমি কেন আসো না...
আমি কিছুই জানি না
তুমি কেন আসো না...
তুমি আমার কাছে আঁধার ঘরের
আলোরই বন্যা...
আমার মনের জোছনা
আমি কাউকে দেবো না...
তোমায় গাঁইথা রাখছি মনের মাঝে
নিজেও জানোনা...
যতই করো বাহানা
তোমায় যেতে দেবো না...
আমি পাগল হয়ে ঘুরবো
তবু পিছু ছাড়বো না।
আমার মনের জোছনা
আমি কাউকে দেবো না...
তোমায় গাঁইথা রাখছি মনের মাঝে
নিজেও জানোনা...
যতই করো বাহানা
তোমায় যেতে দেবো না...
আমি পাগল হয়ে ঘুরবো
তবু পিছু ছাড়বো না।
| গান | তুমি আমার কাছে ফুটফুটে ওই রাতের শুকতারা.. |
|---|---|
| সঙ্গীত | অঙ্কুর মাহামুদ |
| পরিচালনায় | ঈগল টিম |
| প্রযোজনা | কচি আহমেদ |
Source
আসলে এই গানটি আমি গিয়েছিলাম আমার ভালোবাসার মানুষকে কেন্দ্র করে। আসলে এই গান আমি আগে কখনো শুনতাম না যখন আমার প্রথম ভালোবাসা ভেঙে যায় তারপর থেকে এই গানটি শোনা শুরু করেছি। আসলে রাতে তার সাথে অনেক কথা হতো এবং অনেক আলাপ আলোচনা হতো। দুজন দুজনকে রাতে পাহারা দিতাম এই গানের মধ্যে সেই সব ফুটে উঠেছে। সেইসব ভালোবাসার অতীত স্মৃতি কে কেন্দ্র করে আমি আজকে এই গানটি শেয়ার করছি আপনাদের মাঝে। আশা করি আপনাদের সকলের কাছে ভালো লাগবে। আপনাদের সকলের মতামত নিচে কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন। সকলের জন্য আমার পক্ষ থেকে শুভকামনা রইল।
আমি মোঃ কিবরিয়া হোসেন। আমি বাংলাদেশ খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানায় কামারখালী গ্রামে বসবাস করি। আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমি বর্তমানে একাদশ শ্রেণীর ছাত্র। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ভাষায় কথা বলতে এবং লিখতে অনেক ভালোবাসি। সব থেকে আমি বেশি পছন্দ করি ফটোগ্রাফি করতে। আমি বেশিরভাগ সময় বিভিন্ন জায়গা ঘোরাঘুরি করে থাকি। কয়েকটি শখের মধ্যে আমার প্রধান শখ হচ্ছে ঘোরাঘুরি করা। সংক্ষিপ্ত আকারে আমি আমার নিজের পরিচয় শেয়ার করলাম আপনাদের মাঝে। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।
(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )
VOTE @bangla.witness as witness
OR
ভাগ্নে তুমি তো দেখছি দারুণ শিল্পী হয়ে গেছো। এই গানটি তোমার কন্ঠে বেশ ভালো হয়েছে। তবে তুমি সেভাবে গান বলো না তো, তাই গানের কোথায় কতটুকু সুর দিতে হবে এবং কিভাবে বলতে হবে সেটা তোমার অজানা রয়েছে। সমস্যা নেই আস্তে আস্তে চেষ্টা করতে থাকো অবশ্যই তুমি সফল হবে। তবে গানটি মনে হচ্ছে অনেক বড়। প্রথমের দিকে চেষ্টা করবে এমন কোন গান যেটা তুমি তোমার কন্ঠে ভালো হবে। অবশ্য পরবর্তীতে এর মধ্যে দিয়ে সবকিছু ভালোভাবে উপস্থাপন করতে পারবে। চমৎকার হয়েছে ভাগ্নে আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।
আসলে মামা চেষ্টা করেছি একটি গান শেয়ার করার জন্য। আসলে এর আগে কখনো গান গাওয়া হয়নি তাই গানের সুর গুলো বুঝতে পারিনি তবে আস্তে আস্তে চেষ্টা করলে আশা করি ঠিক হয়ে যাবে। ধন্যবাদ আপনার মূল্যবান মতামত শেয়ার করার জন্য।
Twitter link
ওয়াও আপনি খুব সুন্দর একটু গানের কভার শেয়ার করেছেন।গানটি বেশ ভালো লাগে।আপনার কণ্ঠে বেশ অনেকদিন পর শুনতে পেলাম গানটি।শুভকামনা আপনার জন্য।ধন্যবাদ ভাইয়া সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।
আসলে আপু এর আগে কখনো আমি গান শেয়ার করিনি আজ কয়েক সপ্তাহ হল ভিন্ন ধরনের পোস্ট শেয়ার করতে গিয়ে গানটি শেয়ার করলাম । ধন্যবাদ আপনার কাছে ভালো লেগেছে জানতে পেরে।
ঈগল টিমের গান গুলো শুনতে বেশ ভালো লাগে। বেশ চমৎকার একটি গানের কভার করেছেন। তুমি আমার কাছে ফুটফুটে ওই রাতের শুকতারা। এই গানটি অনেক বার শুনেছি। আপনার কন্ঠে গানটি শুনে আরো বেশি ভালো লাগলো। আপনার জন্য শুভ কামনা রইল ভালো থাকবেন।
আপনার কাছে আমার কন্ঠের গানটি ভাল লেগেছে জানতে পেরে বেশ খুশি হলাম ভাই। ধন্যবাদ আপনার মূল্যবান মতামত শেয়ার করার জন্য।
অসম্ভব সুন্দর হয়েছে আপনার এই গানটি। এক সময় এই গানটি আমার অনেক পছন্দের ছিল। এই গান দিয়ে আমি অনেকগুলো রিলস্ ভিডিও বানিয়েছিলাম। এই গানের ভিডিও গুলো আমি এখনো দেখি এবং এই গানটি আমি এখনো ইউটিউব থেকে শুনি। পাশাপাশি আমি যখন রিলস্ ভিডিও দেখি এই গানের অনেকগুলো ভিডিও আমার কাছে আসে৷ এই গানটি আপনার গলায় শুনতে পেরে অনেক ভালো লাগলো৷
ধন্যবাদ ভাই এত সুন্দর ভাবে আপনার গঠনমূলক মতামত শেয়ার করার জন্য।
বাহ তুমি তো দেখছি ভালো গান গাইতে পারো এটা তো জানা ছিল না। তোমাকে তো দেখছি চ্যানেল আই এর সেরা কন্ঠে পাঠিয়ে দেওয়া দরকার। প্রতিনিয়ত গানের প্র্যাকটিস করতে থাকো আশা করি পরবর্তীতে আরো সুন্দর হবে।
ধন্যবাদ এত সুন্দর ভাবে আপনার মূল্যবান মতামত শেয়ার করে উৎসাহ দেওয়ার জন্য।
আপনি তো আমার পছন্দের গানের কভার নিয়ে হাজির হয়েছেন। প্রত্যেকটা লাইন আপনি অনেক সুন্দর ভাবে তুলে ধরেছেন দেখে আমার কাছে খুব ভালো লেগেছে। আপনি আপনার ভালোবাসাকে কেন্দ্র করে এই গানটা কভার করেছেন দেখে আমার কাছে ভালো লেগেছে। আপনার কন্ঠ কিন্তু সত্যি অনেক সুন্দর। এরকম গানগুলো আশা করছি আপনি পরবর্তীতে ও আমাদের মাঝে শেয়ার করবেন। অপেক্ষায় থাকলাম আপনার পরবর্তী গান শোনার জন্য।
ধন্যবাদ ভাই এত সুন্দর ভাবে আপনার গঠনমূলক মতামত শেয়ার করে উৎসাহ দেওয়ার জন্য।
বাহ গানটি বেশ রোমান্টিক ছিল তো। খুব দারুন গেয়েছেন যদিও এর আগে এই গানটি শোনা হয়নি। আপনার গলায় খুব ভালো মানিয়েছে এবং খুব ভালো লাগলো গানটি শুনতে। ধন্যবাদ আপনাকে সবসময় এভাবে শেয়ার করার জন্য।ভালো থাকবেন সর্বদায় ফ্যামিলির সবাইকে নিয়ে সবসময় এই কামনা করি ।
গানটি আপনার কাছে ভালো লেগেছে জেনে বেশ খুশি হলাম। ধন্যবাদ ভাই এত সুন্দর ভাবে আপনার মূল্যবান মতামত শেয়ার করার জন্য।
বাহ ভাইয়া খুব চমৎকার একটি গান গেয়েছেন। তবে এই গানটি এর আগে শুনেছি বলে মনে হচ্ছে না। প্রথমবারের মত শুনতে পেলাম তাও আপনার গলায়। খুব ভালো লাগলো ভাইয়া আশা করছি প্রতিনিয়ত ধারাবাহিকতা বজায় রেখে, আমাদেরকে গান উপহার দিয়ে যাবেন ধন্যবাদ।
গানটি আপনি আমার কাছ থেকে প্রথমবারের মতো শুনেছেন জেনে বেশ ভালো লাগলো আপু। ধন্যবাদ আপনার মূল্যবান মতামত শেয়ার করার জন্য।
অতি চমৎকার একটি গান আজ আপনি আমাদের মাঝে নিজকন্ঠে গেয়ে সুনিয়েছেন। বেশ ভালো লেগেছে আপনার কন্ঠে এই গানটি শুনতে পেরে। আসলে ভালোলাগার গানগুলো অন্যের মাঝে প্রকাশ করতেও ভালো লাগে। আশা করব এভাবে আপনি আরো অনেক গান আমাদের মাঝে নিজ কন্ঠে শুনানোর চেষ্টা করবেন।
ধন্যবাদ মামা এত সুন্দর ভাবে আপনার মূল্যবান মতামত শেয়ার করে পাশে থেকে উৎসাহ প্রদান করার জন্য।