গান // ঐ আকাশের তারায় তারায় চাঁদের জোছনায়

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো......
আসসালামু আলাইকুম/আদাব আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গন আমি @kibreay001 বাংলাদেশ থেকে বলছি আজ (১০-১০-২০২৩)

20231010_150703_0000.png

ছবিটি কেনভা দিয়ে তৈরি করা হয়েছে

আসসালামু আলাইকুম আমার স্টিম বন্ধু গন আশা করি আপনারা অনেক ভালো আছেন । আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আমি @kibreay001 আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি, ঐ আকাশের তারায় তারায় চাঁদের জোছনায়। আসলে আজকে সকাল থেকে বেশ ব্যস্ত সমর পার করছি। সকাল বেলায় ঘুম থেকে উঠে হাতমুখ ধুয়ে প্রথমেই প্রাইভেটের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। তারপর মেসে এসে খাওয়া-দাওয়া শেষ করে অল্প কিছু সময় লেখাপড়া করেছিলাম। তারপর আপনাদের মাঝে একটা পোস্ট শেয়ার করেছিলাম। পোস্ট শেয়ার করা শেষে বাংলাদেশ এবং ইংল্যান্ডের খেলা কিছুক্ষণ দেখেছিলাম। তারপর গোসল শেষ করে নামাজ আদায়ের জন্য মসজিদের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। নামাজ শেষ করে এসে খাওয়া-দাওয়া শেষ করে আবারো কিছুক্ষণ খেলা দেখলাম তারপরে ভাবলাম আরেকটা পোস্ট শেয়ার করা দরকার। তবে চলুন আজকের পোস্টি আপনাদের মাঝে শেয়ার করা যাক......


কিছুদিন আগে আমি বাড়িতে গিয়েছিলাম আসলে বাড়িতে গেলে সমবয়সী ছেলেদের সাথে অনেক আড্ডা দেওয়া হয়। আমাদের বাড়ির পাশে আমার একজন কাকা আছে নাম মোঃ জসিম আহমেদ। আসলে জসিম কাকা অনেক ভালো গান করে। আমাদের এলাকায় কনসার্ট হলে সেখানে গান করে। আমরা একদিন রাতে জসিম কাকাকে সাথে নিয়ে নিরিবিলি পুকুর পাড়ে রওনা হয়েছিলাম কিছু গান শোনার জন্য। সেখানে গিয়ে কাকার গানগুলো শুনছিলাম এবং আমি রেকর্ডিং করছিলাম পরে ভেবেছিলাম আপনাদের মাঝে শেয়ার করার। তবে চলুন আজকে আপনাদের মাঝে আমার জসিম কাকার একটি গান শেয়ার করা যাক।
গানের রিলিক্স

ঐ আকাশের তারায় তারায়
চাঁদের জোছনায়
ঝিরিঝিরি কাঁপন তোলা
উদাসী হাওয়ায়
আমার ঋদয় জুড়েই আছো
স্মৃতির পাতায় পাতায়
স্মৃতির বুকে অশ্রু ঝরে
ঋদয় ভেসে যায়।
আমি খুঁজেছি তোমায় মাগো
আমি খুঁজেছি তোমায়
আমি খুঁজেছি তোমায় মাগো
আমি খুঁজেছি তোমায় ।
কত স্বপ্ন ছিলো বুকের ভিতর
তোমায় নিয়ে মাগো
এই স্বপ্ন গুলো থমকে আছে
তুমি এসে দেখো।
কত স্বপ্ন ছিলো বুকের ভিতর
তোমায় নিয়ে মাগো
এই স্বপ্ন গুলো থমকে আছে
তুমি এসে দেখো
তোমার ছেলের কাটছে সময়
এমন অসহায়।
আমি খুঁজেছি তোমায় মাগো
আমি খুঁজেছি তোমায়
আমি খুঁজেছি তোমায় মাগো
আমি খুঁজেছি তোমায়।
আজ ইচ্ছে করে তোমার কোলে
একটু মাথা রাখি
এই ঋদয়খানি উজাড় করে
মা বলে ডাকি।
আজ ইচ্ছে করে তোমার কোলে
একটু মাথা রাখি
এই ঋদয়খানি উজাড় করে
মা বলে ডাকি
কেমন করে নীরব থাকো
কোন সে মমতায়।
আমি খুঁজেছি তোমায় মাগো
আমি খুঁজেছি তোমায়
আমি খুঁজেছি তোমায় মাগো
আমি খুঁজেছি তোমায়।
ঐ আকাশের তারায় তারায়
চাঁদের জোছনায়
ঝিরিঝিরি কাঁপন তোলা
উদাসী হাওয়ায়
আমার ঋদয় জুড়েই আছো
স্মৃতির পাতায় পাতায়
স্মৃতির বুকে অশ্রু ঝরে
ঋদয় ভেসে যায়।
আমি খুঁজেছি তোমায় মাগো
আমি খুঁজেছি তোমায়
আমি খুঁজেছি তোমায় মাগো
আমি খুঁজেছি তোমায়।
আমি খুঁজেছি তোমায়
আমি খুঁজেছি তোমায়
আমি খুঁজেছি তোমায়
আমি খুঁজেছি তোমায় মা ।

গানের বিশেষ কিছু তথ্য
গানঐ আকাশের তারায় তারায় চাঁদের জোছনায়
শিল্পীরাশেদ

কভার-শিল্পী জসিম

Video link

💞আমার নিজের পরিচয়💞


IMG-20230321-WA0007.jpg

আমি মোঃ কিবরিয়া হোসেন। আমি বাংলাদেশ খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানায় কামারখালী গ্রামে বসবাস করি। আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমি বর্তমানে একাদশ শ্রেণীর ছাত্র। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ভাষায় কথা বলতে এবং লিখতে অনেক ভালোবাসি। সব থেকে আমি বেশি পছন্দ করি ফটোগ্রাফি করতে। আমি বেশিরভাগ সময় বিভিন্ন জায়গা ঘোরাঘুরি করে থাকি। কয়েকটি শখের মধ্যে আমার প্রধান শখ হচ্ছে ঘোরাঘুরি করা। সংক্ষিপ্ত আকারে আমি আমার নিজের পরিচয় শেয়ার করলাম আপনাদের মাঝে। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।

(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )

banner-abb3.png

Logo.png

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png

Steem_Pro.png


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Posted using SteemPro Mobile

Sort:  
 3 years ago 

আপনার কাকার কন্ঠে গানটি শুনে খুব ভালো লাগলো। সত্যিই আপনার কাকা বেশ সুন্দর গান পরিবেশন করে। এই গানটি আমার খুব পছন্দের। আপনার কাকার মিষ্টি কন্ঠে গানটি শুনে খুব ভালো লাগলো। ঐ আকাশের তারায় তারায় চাঁদের জোছনায় গানের কথা গুলো সত্যি বেশ দুর্দান্ত। ধন্যবাদ আপনাকে আপনার কাকার কন্ঠে গানটির মধ্যে মাঝে পরিবেশন করার জন্য।

 3 years ago 

আসলে ভাই আমার কাকা বেশ দারুন গান করে এখনো মাঝে মাঝে বাড়িতে গেলে গানগুলো শোনা হয় ধন্যবাদ মতামত শেয়ার করার জন্য।

 3 years ago (edited)

অনেক সুন্দর একটা গানের কভার করেছে আপনার কাকা। ওই আকাশের তারায় তারায় চাঁদের জোছনায় গানটা শুনে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আপনার কাকা কিন্তু অনেক সুন্দর গান গাইতে পারে। আর আপনার কাকার কণ্ঠ জাস্ট অসাধারণ লেগেছে।

 3 years ago 

ধন্যবাদ ভাই সুন্দর ভাবে আপনার গঠনমূলক মতামত শেয়ার করার জন্য।

 3 years ago 

আরে বাহ!! ভাই, আপনার জসিম কাকাতো বেশ সুন্দর গান করেন। ঐ আকাশের তারায় তারায় চাঁদের জোছনায় গানটি খুবই জনপ্রিয় ও খুবই সুন্দর একটি গান। আপনার জসিম কাকা দরাজ কন্ঠে গানটি গেয়ে একদম মন ভরিয়ে দিলেন। অনেক অনেক ধন্যবাদ ভাই, আপনার কাকার গাওয়া গানটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

ঠিক বলেছেন ভাই আপনি আসলে আমার কাকা বেশ সুন্দর গান করে ধন্যবাদ আপনার মূল্যবান মতামত শেয়ার করার জন্য।

 3 years ago 

বেশ চমৎকার একটি গান কভার করেছেন আজকে আপনি। আমি তো প্রথমে মনে করি গানটি আপনি গিয়েছিলেন। কিন্তু আপনার পোস্ট পড়ে ও গানটি শুনে বুঝতে পারলাম গানটি আপনার কাকা গেছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি গান আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনার মন্তব্য দেখে বোঝা যাচ্ছে পোস্টি আপনি বেশ ভালোভাবেই পড়েছেন ধন্যবাদ আপনার গঠনমূলক মতামত শেয়ার করার জন্য ।

 3 years ago 

ভাগ্নে আজকে খুব দারুণ একটি গানের রিলিক্স আমাদের মাঝে শেয়ার করেছো। এইতো কিছুদিন আগে তোমার কাকার এই গানটা আমি সরাসরি শুনেছিলাম উনি বেশ ভালো গান গেয়ে থাকেন। শুনেছি গান গাওয়ার মধ্য দিয়ে তিনি অনেক টাকা ইনকাম করে থাকেন। তিনার কন্ঠটা বেশ চমৎকার ভালো লাগলো গানটা শুনে।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আসলে মামা কাকা এখন বেশ ভালো টাকা ইনকাম করে টিকটক এবং লাইকি থেকে।

 3 years ago 

নতুন একটি গান শুনলাম।এর আগে গানটা শুনা হইনি।অনেক সুন্দর হয়েছে ভাই।ভাইটার ভয়েস তো মাশাল্লাহ অনেক সুন্দর। ফ্যান হয়ে গেলাম তার গানের মাঝে মধ্যে তার গান রেকর্ড কইরেন আমাদের শোনানোর জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ধন্যবাদ ভাই আপনার গঠনমূলক মতামত শেয়ার করে উৎসাহ দেওয়ার জন্য ।

 3 years ago 

চমৎকার একটি গান আজ আপনি আমাদের মাঝে গিয়ে শুনিয়েছেন। আরো সুন্দর হয়েছে আপনার কন্ঠে গানটা। বেশ খুশি হলাম আপনার কন্ঠে গানটা শুনতে পেরে। সুন্দর গানটা আমাদের মাঝে পরিবেশন করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

আসলে মামা গানটা আমি নিজে গাইনি গানটা আমার কাকা গিয়েছিল ধন্যবাদ।

 3 years ago 

বাহ আপনি খুব ভালো গান করেন তো ।আপনার গানের গলাটা অসম্ভব সুন্দর। এই গানটি আপনার কন্ঠে বেশ ভালো লাগছে ।আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আসলে ভাই গানটি আমি নিজে করিনি গানটি আমার কাকা গেয়েছে।

 3 years ago 

আপনার কাকার কণ্ঠের সুন্দর একটি গান আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। আপনার কাকা অসম্ভব সুন্দরভাবে গানটি কভার করেছেন।খুব ভালো লেগেছে আমার কাছে এই গানটি। সুন্দর এই গানটি আমাদের মাঝে শেয়ার করে নেয়ার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ধন্যবাদ আপা এত সুন্দর ভাবে আপনার গঠনমূলক মতামত শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনি তাদের সুন্দর গান কভার করতে পারেন। তবে আপনি চাইলে হ্যাংআউটে গান গাইতে পারেন। অনেক ভালো লেগেছে আপনার কন্ঠে গান শুনতে। আশা করি আমরা প্রতিনিয়ত আপনার মাধ্যমে গান কভার গুলো শুনতে পাবো। অনেক ধন্যবাদ আমাদের সাথে সুন্দর গান কাভার করে শেয়ার করার জন্য।

 3 years ago 

আসলে আপু গানটি আমার নিজের গলায় গাওয়া না গানটি গিয়েছে আমার কাকা আসলে এত সুন্দর কন্ঠ যদি থাকতো তাহলে আপনাদের প্রতিনিয়ত গান শোনানোর চেষ্টা করতাম।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.088
BTC 59401.24
ETH 1567.62
USDT 1.00
SBD 0.42