গান // এক জীবনে এক মানুষই হইলি রে দুই জন

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো......
আসসালামু আলাইকুম/আদাব আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গন আমি @kibreay001 বাংলাদেশ থেকে বলছি আজ (২০-০৯-২০২৩)

20230920_150159_0000.png

ছবিটি কেনভা দিয়ে তৈরি করা হয়েছে

আসসালামু আলাইকুম আমার স্টিম বন্ধু গন আশা করি আপনারা অনেক ভালো আছেন । আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আমি @kibreay001 আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি,এক জীবনে এক মানুষই হইলি রে দুই জন। আসলে আজকে সকালবেলা থেকে বেশি ব্যস্ত সময় পার করছিলাম। প্রত্যেকদিন চেষ্টা করি সকাল সকাল আপনাদের মাঝে যুক্ত হওয়ার জন্য। আজকে সকাল বেলায় ঘুম থেকে উঠে লেখাপড়ার জন্য বসে ছিলাম। লেখাপড়া শেষ করে কলেজের পরীক্ষার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। পরীক্ষা শেষ করে এসে আপনাদের মাঝে অল্প একটু যুক্ত হয়েছিলাম। তারপরে গোসল শেষ করে খাওয়া-দাওয়া শেষ করে আপনাদের মাঝে পোস্ট লেখার জন্য বসে গেলাম। তবে চলুন আজকের পোস্টি আপনাদের মাঝে নিচের ধাপে ধাপে শেয়ার করা যাক....


কিছুদিন আগে আমি বাড়িতে গিয়েছিলাম। আসলে আমার একজন কাকা আছে অনেক ভাল একজন শিল্পী। আমাদের এলাকার কনসার্ট বা অনুষ্ঠান হলে সেখানে তাকে গান গাওয়ার জন্য দাওয়াত করা হয় যেকোনো জায়গায় তিনি গান গাই। তাই আমি ভেবেছিলাম আপনাদের মাঝে আমার কাকার গান রেকর্ডিং করে শেয়ার করব। গানটি কিছুদিন আগে আমি আমার কাকার কাছ থেকে রেকর্ডিং করে নিয়েছিলাম। আসলে আমার কাকার এখনো লাইকিতে কাজ করে সেখানে সব সময় লাইভে তিনি গান করেন। প্রথমে তিনি ঢাকায় একটি শিল্প একাডেমিতে গান করতো। এখন বাড়িতে চলে এসেছে তেমন একটা গানের সাথে আর যুক্ত নেই। তবে চলুন গানের আপনাদের মাঝে নিচে শেয়ার করা যাক।
গানের রিলিক্স

এক জীবনে এক মানুষই হইলি রে দুই জন
এই মনেতে বহাইলি দুঃখেরই শ্রাবণ।
এক জীবনে এক মানুষই হইলি রে দুই জন
এই মনেতে বহাইলি দুঃখেরই শ্রাবণ।
আগে যদি জানতাম
আমি করবি রে এমন
বিশ্বাস কইরা দিতাম না আমার অবুঝ মন।
পারিসা রে পারিসা
তোর পাল্টে গেছে মন
পারিসা রে পারিসা
তোর একি আচরণ।
পারিসা রে পারিসা
তোর পাল্টে গেছে মন
পারিসা রে পারিসা
তোর একি আচরণ।
আদর কইরা পালছি একটা পরবাসি মন
দিবা নিশি সুখ দিলো না কাদায় সারাক্ষন।
আদর কইরা পালছি একটা পরবাসি মন
দিবা নিশি সুখ দিলো না কাদায় সারাক্ষন।
আপনেরে পর করলি তুই
পর করলি আপন
এই মনেতে বহাইলি তুই দুঃখেরই শ্রাবণ।
পারিসা রে পারিসা
তোর পাল্টে গেছে মন
পারিসা রে পারিসা
তোর একি আচরণ।
পারিসা রে পারিসা
তোর পাল্টে গেছে মন
পারিসা রে পারিসা
তোর একি আচরণ।

গানের বিশেষ কিছু তথ্য
গানএক জীবনে এক মানুষই হইলি রে দুই জন
সঙ্গীত পরিচালকমেহেদী হাসান হৃদয়
শিল্পীখাইরুল ওয়াসি

কভার-শিল্পী জসিম

Video link

আপনার উপরের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন আমি অনেক সুন্দর ভাবে আমার কাকার গানের ভিডিও শেয়ার করেছি। আমার কাকার নাম মোঃ জসিম আহমেদ। বাড়িতে গেলে সব সময় আমরা একসাথে আড্ডা দিয়ে থাকি। সেদিন গান রেকর্ডিং করার জন্য রাতের বেলায় আমরা সবাই বাড়ির পাশে পুকুরের উপর বসে গান রেকর্ডিং করেছিলাম। সেখানে আমরা বেশ কিছু রাত আড্ডা দিয়েছিলাম। আশা করি গানটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে। সকলের মতামত নিচে কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন। সকলের জন্য আমার পক্ষ থেকে শুভকামনা রইল।
💞আমার নিজের পরিচয়💞


IMG-20230321-WA0007.jpg

আমি মোঃ কিবরিয়া হোসেন। আমি বাংলাদেশ খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানায় কামারখালী গ্রামে বসবাস করি। আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমি বর্তমানে একাদশ শ্রেণীর ছাত্র। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ভাষায় কথা বলতে এবং লিখতে অনেক ভালোবাসি। সব থেকে আমি বেশি পছন্দ করি ফটোগ্রাফি করতে। আমি বেশিরভাগ সময় বিভিন্ন জায়গা ঘোরাঘুরি করে থাকি। কয়েকটি শখের মধ্যে আমার প্রধান শখ হচ্ছে ঘোরাঘুরি করা। সংক্ষিপ্ত আকারে আমি আমার নিজের পরিচয় শেয়ার করলাম আপনাদের মাঝে। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।

(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )

banner-abb3.png

Logo.png

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png

Steem_Pro.png


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Posted using SteemPro Mobile

Sort:  
 3 years ago 
 3 years ago 

দারুন একটি গান শুনলাম মামা। খুব সুন্দর ভাবে আমার মাঝে অসাধারণ একটি গান পরিবেশন করেছ। গানটা ইতো পূর্বে আমি শুনেছি বলে মনে হয় না। তবে তোমার কণ্ঠে শুনতে পেরে বেশ ভালো লেগেছে আমার।

 3 years ago 

ধন্যবাদ মামা এত সুন্দর ভাবে আপনার মূল্যবান মতামত শেয়ার করার জন্য। গানটি আমার নিজের কন্ঠে না গানটি গেছে আমার কাকা।

 3 years ago 

আমি তো প্রথমে ভেবেছিলাম গানটি আপনি গেছেন। পরে গানটি শুনে এবং আপনার পোস্ট পড়ে বুঝতে পারলাম গানটি আপনার কাকার কন্ঠে গাওয়া । গানটি আপনার কাকার কন্ঠে সুন্দর বেশ ভালো লাগলো আপনার কন্ঠ শুনতে পেলে আরও বেশি ভালো লাগতো।

 3 years ago 

আসলে গানটা আমার কন্ঠে শুনলে এত ভালো লাগত না। ধন্যবাদ আপনার মূল্যবান মতামত শেয়ার করার জন্য।

 3 years ago 

চমৎকার একটি গান রেকর্ডিং করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। সত্যিই আপনার কাকা যে এত সুন্দর গান করে সেটা জানা ছিল না যদিও সে একজন শিল্পী বোঝাই যায়। মাঝে মাঝে তার কন্ঠে গান রেকর্ডিং করে যদি আপনি শেয়ার করেন তাহলে অবশ্যই শুনতে অনেক বেশি ভালো লাগবে বলে আমার মনে হচ্ছে। ধন্যবাদ এত সুন্দর একটি গান রেকর্ডিং করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আসলে ভাই আমার কাকা বেশ দারুন গান করে অনেক আগে থেকেই।

 3 years ago 

আপনি আজ আমাদের মাঝে অনেক সুন্দর একটি গান উপহার স্বরূপ দিয়েছেন। গান আমার অনেক বেশি ভালো লাগে কিন্তু আপনার গানটি একটু অন্যরকম ছিল পড়ে আরও বেশি ভালো লাগলো।এক জীবনে এক মানুষই হইলি রে দুই জন। ধন্যবাদ এত সুন্দর একটি গান উপহার দেওয়ার জন্য।

 3 years ago 

ধন্যবাদ এত সুন্দর ভাবে আপনার মূল্যবান মতামত শেয়ার করার জন্য।

 3 years ago 

আমি তো প্রথমে ভেবেছিলাম আপনি গানটি গেয়েছেন।পরে পড়ে বুঝতে পারলাম আপনার কাকার গাওয়া গান রেকর্ড করে আমাদের মাঝে শেয়ার করেছেন ভাই।গানটি শুনে ভালো লাগলো ভাই।অসংখ্য ধন্যবাদ ভাই।

Posted using SteemPro Mobile

 3 years ago 

পরবর্তীতে আপনি বুঝতে পেরেছেন এটাই অনেক বড় ব্যাপার ভাই। ধন্যবাদ আপনার মূল্যবান মতামত শেয়ার করার জন্য।

 3 years ago (edited)

পরীক্ষা চলছে তারপরও যে আপনি আমাদের এই কমিউনিটিতে এতটা সময় অতিবাহিত করছেন এটা জেনে খুবই ভালো লাগলো। প্রত্যেক সপ্তাহেতেই দেখছি আপনি আমাদের মাঝে সুন্দর সুন্দর গান কভার করে শেয়ার করছেন। আপনার কাকার কভার করা গানটা পুরোটা শুনলাম খুবই ভালো লাগলো।

 3 years ago 

ধন্যবাদ মামা এত সুন্দর ভাবে আপনার মূল্যবান মতামত শেয়ার করে আমাকে উৎসাহ দেওয়ার জন্য।

 3 years ago 

বাহ্ চমৎকার একটি গানের কভার আপনি শেয়ার করেছেন ভাইয়া।গানটি আপনার কাকা গেয়েছেন জেনে ভালো লাগলো।ধন্যবাদ ভাইয়া সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 3 years ago 

ধন্যবাদ আপু এত সুন্দর ভাবে আপনার গঠনমূলক মতামত শেয়ার করে আমাকে উৎসাহ দেওয়ার জন্য।

 3 years ago 

চমৎকার একটি গানের কভার শেয়ার করেছেন ভাই। গানটি আপনার কাকার কন্ঠে শুনতে পেয়ে অনেক ভালো লাগলো। প্রথমে ভেবেছিলাম আপনি নিজেই গানটি গিয়েছেন।কিন্তু পোস্টটি পড়ে তা জানতে পারলাম। ধন্যবাদ সুন্দর একটি গান আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 3 years ago 

আপু গানটা আমার নিজের কন্ঠে না যদি আমার নিজের কন্ঠে হতো তাহলে এত ভালো লাগতো না আপনাদের কাছে।

 3 years ago 

সুন্দর একটি গান শুনতে পেলাম।গান আমি খুবই ভালোবাসি যে কোনো গান আমার কাছে খুবই পছন্দের।আপনার কাকা অসাধারণ গান গায়।আশাকরি মাঝেমধ্যে কাকার গান আপনি শেয়ার করবেন এবং সেগুলো আমরা শুনবো।অসাধারণ একটি গান শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই ভাইয়া।

 3 years ago 

গান আপনার কাছে বেশ পছন্দ জানতে পেরে বেশ ভালো লাগলো আপু ।ধন্যবাদ এত সুন্দর ভাবে আপনার গঠনমূলক মতবাদ শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.083
BTC 62370.93
ETH 1656.58
USDT 1.00
SBD 0.42