দেখা না দিলে বন্ধু কথা কইও না || কভার গান

in আমার বাংলা ব্লগ3 years ago

"হ্যালো",

আমার বাংলা ব্লগ বাসি, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়াই এবং আল্লাহর রহমতে ভালো আছি। সবার সময় ভালো কাটুক এই কামনাই করছি।

সবাইকে আমার নতুন একটি ব্লগে স্বাগতম। আমি মাঝে মাঝে চেষ্টা করি আপনাদেরকে গান শোনানোর। আজকে আমি আপনাদের সামনে নতুন একটি গান কভার নিয়ে হাজির হয়েছি। আমার খুবই পছন্দের একটি গান এবং ইদানিং গানটা বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। সেটি হচ্ছে "দেখা না দিলে বন্ধু কথা কইও না।"

1000023322.jpg

গানটির প্রথম গীতিকার এবং প্রথম গায়ক হাশিম মাহমুদ। এরপর এটি কোক স্টুডিও বাংলা চ্যানেল থেকে নতুন করে গাওয়া হয় যেটা রাতারাতি জনপ্রিয় হয়ে যায়। কোক স্টুডিও বাংলা চ্যানেলে এই গানটিতে অনেকেই কন্ঠ দিয়েছেন। তবে আমার ব্যক্তিগত মতামত থেকে আলেয়া বেগমের কন্ঠ আমার সবথেকে বেশি ভালো লেগেছে। গানটা আমার কাছে অনেক ভালো লেগেছে আর গানটার মধ্যে অভিমান লুকিয়ে আছে। তো চলুন বন্ধুরা গানটি উপভোগ করুন।

গানঃ দেখা না দিলে বন্ধু কথা কইও না।

গীতিকারঃ হাশিম মাহমুদ

প্রথম গায়কঃ হাশিম মাহমুদ

নতুন পরিবেশনাঃ কোক স্টুডিও বাংলা

গানের কথা

ফুল ফুটেছে গন্ধে সারা মন
ফুল ফুটেছে গন্ধে সারা মন,
তুমি আমার কত যে আপন
দেখা না দিলে বন্ধু
কথা কইয়ো না,
দেখা না দিলে বন্ধু
কথা কইয়ো না।

হাউশের পিরিতি করিলাম আমি
প্রেমই জীবন প্রেমই মরণ,
এই তো জানি।
পাখি উড়ে গেলে তার
ডানাতে কি ভয়,
উড়ে উড়ে যাচ্ছে সবাই
বেদনারই ক্ষয়।
দেখা না দিলে বন্ধু
কথা কইয়ো না,
দেখা না দিলে বন্ধু
কথা কইয়ো না।

ফুল ফুটেছে গন্ধে সারা মন
ফুল ফুটেছে গন্ধে সারা মন,
তুমি আমার কত যে আপন
দেখা না দিলে বন্ধু
কথা কইয়ো না,
দেখা না দিলে বন্ধু
কথা কইয়ো না।

গানটি উপভোগ করতে নিচে ক্লিক করুন। 🙏


তো বন্ধুরা এই ছিল আমার কভার গান "দেখা না দিলে বন্ধু কথা কইও না।" আশা করছি গানটি আপনারা বেশ উপভোগ করেছেন। আর যদি আপনাদের কাছে গানটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের সুন্দর মতামতের মাধ্যমে আমাকে জানাতে ভুলবেন না। দেখা হবে আবারো নতুন কোন গান নিয়ে বা অন্য কোন বিষয় নিয়ে।

সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।ধন্যবাদ সবাইকে।

Sort:  
 3 years ago 

আপু আপনার কন্ঠে গানগুলো শুনতে আমার কাছে এত ভালো লাগে যে কি বলবো। আপনি সবসময় অনেক সুন্দর করে গান কভার করেন যা শুনতে আমার কাছে খুব ভালো লাগে। আজকে গীতিকার হাশিম মাহমুদের কন্ঠে গাওয়া অনেক সুন্দর একটা গান আপনি কভার করেছেন। সত্যি আপু আপনার কন্ঠ জাস্ট অসাধারণ এটা কিন্তু বলতে হচ্ছে। খুব ভালো লেগেছে সম্পূর্ণটা শুনতে আমার কাছে।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 3 years ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে আপনার নিজ গলায় গান গান গেয়ে শেয়ার করেছেন। আপনার গানের প্রতিটি লাইনের রিলিক্স আমার কাছে বেশ ভালো লেগেছে। আসলে ফুল ফুটেছে গন্ধে সারা মন গানটি বর্তমান সময়ে বেশ জনপ্রিয় একটি গান। ধন্যবাদ আপু গানটি এত সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপনা করার জন্য।

 3 years ago 

গানটি শুনে বেশ বুঝতে পারলাম গানটিতে অভিমান লুকিয়ে রয়েছে। আর আপনি যেভাবে দরদ দিয়ে গানটি গাইলেন আপু তা আর কি বলবো। আপনার গানটি শুনে মনটা একদম ভরে গেল। আপনি বরাবরই খুব সুন্দর গান করেন যা শুনে খুবই ভালো লাগে। অনেক অনেক ধন্যবাদ আপু, খুব সুন্দর একটি গান গেয়ে শোনানোর জন্য।

 3 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 3 years ago 

আপনার গানের প্রশংসা আজকে আর নতুন করে কি করব আপু। আপনি তো অনেক সুন্দর গান করেন এটা আগে থেকেই জানা রয়েছে এবং আপনার গান শোনা হয়। আপনার কন্ঠে আজকের এই গানটি শুনেও মনটা ভরে গেল। যদিও ব্যস্ততার জন্য গান আমার শোনা হয় না, তবে এই প্লাটফর্মের অনেকেই গান করে আর সেগুলো শুনতে খুবই পছন্দ করি। যদিও এই গানটা আমার আগে কখনো শোনা হয়নি তবে আপনার কন্ঠে শুনে ভালো লেগেছে।

 3 years ago 

গানটা আপনার কাছে ভালো লেগেছে জেনে খুবই খুশি হলাম আপু। অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 3 years ago 

আপু আপনার গান সব সময় ই শোনা হয়।খুব ভালো লাগে। আপনার কন্ঠে গান খুব সুন্দর হয়।আজ আপনি খুব সুন্দর একটি গান কভার করলেন।এজন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য।

 3 years ago 

আপু আপনার গান সবসময়ই দারুণ লাগে শুনতে। হ্যাংআউটে বরাবরই আপনার গান শুনে মুগ্ধ হয়ে যাই। দারুণ একটি গান কভার করেছেন আপু। আপনার কন্ঠে এই গানটি শুনে সত্যিই খুব ভালো লাগলো। আশা করি সামনেও অনেক সুন্দর সুন্দর গান আমাদেরকে উপহার দিবেন। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

আমার গাওয়া গানটি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাইয়া। সুন্দর একটি মন্তব্যের মাধ্যমে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 64097.51
ETH 1792.23
USDT 1.00
SBD 0.39