গান কভারঃ এইযে দুনিয়া কিসেরও লাগিয়া

in আমার বাংলা ব্লগ2 years ago

"হ্যালো",

আমার বাংলা ব্লগ বাসি, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়াই এবং আল্লাহর রহমতে ভালো আছি। সবার সময় ভালো কাটুক এই কামনাই করছি।

সবাইকে আমার নতুন একটি ব্লগে স্বাগতম। আজ অনেকদিন পর আপনাদের সামনে নতুন একটি গান cover নিয়ে হাজির হয়েছি।অনেকদিন হলো কোন গান কভার করা হয় না। তাই ভাবলাম সুন্দর একটি গান কভার করে আপনাদের সাথে শেয়ার করি। আজ হঠাৎ করেই সোশ্যাল মিডিয়ায় ছোট বাচ্চাদের একটি নৃত্যানুষ্ঠান দেখছিলাম। যেখানে ছোট বাচ্চারা পুতুল সাজে এই যে দুনিয়া কিসেরও লাগিয়া গানটির সঙ্গে অনেক সুন্দর নৃত্য করছিল।ব্যক্তিগতভাবে গানটি আমারও অনেক পছন্দের।তাই ভাবলাম এই গানটি আপনাদের সাথে আজকে কভার করে শেয়ার করি। আশা করছি ভালোই লাগবে।

এই দুনিয়াতে বেঁচে থাকতে আমাদের কত শত আয়োজন। কিন্তু দিনশেষে এগুলো কি আমাদের জন্য চিরস্থায়ী? না। একদিন সব ফেলে চলে যেতে হবে পরপারে। তখন আল্লাহ নাম এবং ঈমান ছাড়া কিছু থাকবে না। সত্যি কথা বলতে আমি গানের কথাগুলো সব সময় বোঝার চেষ্টা করি। ভালো লাগলো বলে গান শুনবো এমনটা আমি না। অনেকেই বলে আমি এমন সব গান শুনি যেগুলো নাকি কোন ভালো লাগার পর্যায়েই পরে না। তখন আমি সবাইকে বলি যদি আমরা গানের কথাগুলো বুঝি তাহলে যে কোন গানই আমাদের কাছে ভালো লাগবে।

তো যাই হোক বন্ধুরা চলুন গানটি উপভোগ করুন।

গানের নামঃ এইযে দুনিয়া কিসেরও লাগিয়া
শিল্পীঃ আব্বাস উদ্দিন

গানের কথা

ছায়াবাজি পুতুল রূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি পুতুলের কি দোষ
তুমি ছায়াবাজি পুতুল রূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি পুতুলের কি দোষ
যেমনি নাচাও তেমনি নাচি
যেমনি নাচাও তেমনি নাচি
তুমি খাওয়াইলে আমি খাই
আল্লাহ তুমি খাওয়াইলে আমি খাই
তুমি হাকিম হইয়া হুকুম কর
পুলিশ হইয়া ধর
সর্প হইয়া দংশন কর
ওঝা হইয়া ঝাড়
তুমি হাকিম হইয়া হুকুম কর
পুলিশ হইয়া ধর
সর্প হইয়া দংশন কর
ওঝা হইয়া ঝাড়
তুমি বাঁচাও তুমি মার
তুমি বাঁচাও তুমি মার
তুমি বিনে কেহ নাই
আল্লাহ তুমি বিনে কেহ নাই
এই যে দুনিয়া কিসেরও লাগিয়া
এত যত্নে গড়াইয়াছেন সাঁই
এই যে দুনিয়া
এই যে দুনিয়া কিসেরও লাগিয়া
এত যত্নে গড়াইয়াছেন সাঁই
এই যে দুনিয়া
তুমি বেহেস্ত তুমি দোজখ তুমি ভাল মন্দ
তুমি ফুল তুমি ফল তুমি তাতে গন্ধ
তুমি বেহেস্ত তুমি দোজখ তুমি ভাল মন্দ
তুমি ফুল তুমি ফল তুমি তাতে গন্ধ
আমার মনে এই আনন্দ
আমার মনে এই আনন্দ
কেবল আল্লাহ তোমায় চাই
আমি কেবল আল্লাহ তোমায় চাই
এই যে দুনিয়া কিসেরও লাগিয়া
এত যত্নে গড়াইয়াছেন সাঁই
এই যে দুনিয়া
এই যে দুনিয়া কিসেরও লাগিয়া
এত যত্নে গড়াইয়াছেন সাঁই
এই যে দুনিয়া
এই যে দুনিয়া
এই যে দুনিয়া
আল্লাহ
এই যে দুনিয়া
এই যে দুনিয়া

গানটি উপভোগ করতে নিচে ক্লিক করুন। 🙏

তো বন্ধুরা এই ছিলো আমার আজকের কভার করা গানটি।গানটি আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন।আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী সময়ে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।

ধন্যবাদ সবাইকে।

24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1EmYRYsQvFLAH72WL1voB5Qv1bAb8AZSXixgFjhiMWAnz2UA9cMfriUVJ7ctL7...nSLVWX5o43xBXmLDdwhihbXiBhaPqShV2SFRHcKYd8CXKMs5RdPFoVngFzUPZy735MKSBrn82U6bCmY9F8MzT3ucNgZ2hGFcSdZg7fSmWifdcnibPP7TB2AbsL.png

rd3GVFgaNqfa5weVZtxxbjKtDyTEHjfxPPPJvmPbgZ2G7pL6CvtSE5hy2br8XMSLKQjggTDT9dnZnYJupZM3bE9EMptuNvwQ2hwzoB25vf...UfGWJsmL5WHRq3WCUtTYe3KuZwiwVWXjmcT4nR7Sp38QJcEKsECc5HkaDsrUqeJnKLKD88mQATt9SKpEEaMFtxZgahKHjxRb3MydeP5LoDjkQnmc2YmxygubZF.gif

Xaey6XUsuMsULyX7cP1nbTWJzYmPAgo7FUiwufHRk6Jy2gyG1Db2Jf3F8zDR4enXrGJXJVY8zjUpsz8r7ybb4LRV5UxeCYiYK1QPL3cJGf...AYxpdPLKDUL7U8qu4Pikt2pYsm5FijpvHVGxLifJJPzqmZNKMNA2z45a46JW8rG61eode8Q5PXFhQEQKZCgnKP8ynSwFBAExhqvJUM7KDLc3AeqHmeUQyR5QSZ.gif

❤️আমার পরিচয়❤️

আমি হাবিবা সুলতানা হীরা । জাতীয়তাঃ বাংলাদেশী। পেশাঃ গৃহিণী। শখঃ নতুন নতুন রেসিপি বানাতে ভালো লাগে। তাছাড়া গান গাওয়া, আর্ট করা, ফটোগ্রাফি করা ও বাগান করতে আমি বেশ স্বাচ্ছন্দ্যবোধ করি। আমি স্টিমিটে ২০২০ সালের নভেম্বর মাসে যুক্ত হই।

Sort:  
 2 years ago 

এই দুনিয়াতে বেঁচে থাকতে আমাদের কত শত আয়োজন। কিন্তু দিনশেষে এগুলো কি আমাদের জন্য চিরস্থায়ী? না।

এটা একদম ঠিক কথা বলেছেন আপু। যাইহোক, আপনি যে গান টি গেয়ে আমাদের সাথে শেয়ার করেছেন, সেই গানের কথাগুলোও এই জীবন কেন্দ্রিক। এই গানটা আমি অনেক বারই শুনেছি। এই গানটা আমার বেশ ভালো লাগে। শিল্পী আব্বাস উদ্দিন এর গাওয়া এই গানটি জীবনের অনেক সত্যকেই কিছু কথার মাধ্যমে প্রকাশ করে দেয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু, এত সুন্দর ভাবে গানটি গেয়ে আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

সত্যি ভাইয়া আমাদের জীবন কেন্দ্রিক এই গানটি। গানের কথাগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 2 years ago 

বাংলাদেশের বিখ্যাত কন্ঠশিল্পী প্রয়াত আব্বাস উদ্দিন এর গাওয়া একটি বিখ্যাত। ফোক ঘরনার গানটি এখনো সমভাবে বিখ্যাত। গানটি আপনি বেশ দরদ দিয়ে গাওয়ার চেষ্টা করেছেন আপু। আপনার গাওয়া গানটি বেশ ভালো লেগেছে আমার। গানটি কভার করে আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 2 years ago 

হ্যাঁ আপু গানটি এখনো অনেক জনপ্রিয়। অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 2 years ago 

এই গানটা এক সময় আমার বেশ পছন্দের ছিলো।এই গানটা সেইও শুনছিলাম।আপু আপনি বেশ সুন্দর গান করেন।বেশ ভালো লেগেছে। আপনাকে ধন্যবাদ

 2 years ago 

ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

শিল্পি‌আব্বাস উদ্দিন এর এই গানটি কয়েক বছর আগে সকলের অনেক অনেক জনপ্রিয় একটি গান ছিল। আপনি দেখছি আজকে আব্বাস উদ্দিন এর জনপ্রিয় গান টি পরিবেশন করার চেষ্টা করেছেন। আপনার মাধ্যমে আব্বাস উদ্দিন জনপ্রিয় গান টি শুনতে পেরে বেশ ভালো লাগলো। আপনি বেশ দারুন ভাবে গানটি গাওয়ার চেষ্টা করেছেন।

 2 years ago 

আপনার সুন্দর মন্তব্য পেয়ে ভালো লাগলো। ধন্যবাদ।

 2 years ago 

আপু আপনার গাওয়া গানগুলো তো আমি সব সময় শোনার জন্য চেষ্টা করি। শুধু অপেক্ষায় থাকি আপনি কখন আমাদের মাঝে এরকম সুন্দর গানগুলো কভার করে শেয়ার করতেছেন। আপনার গান সম্পূর্ণ ভাবে শোনা ছাড়া মন একেবারেই ভরে না। আর ইচ্ছে তো করে আপনার গাওয়া গানগুলো বারবার শুধু শুনি। আজকে আপনি আমার সব থেকে পছন্দের একটা গানের কভার করেছেন, যেটা শুনেই মনটা জুড়িয়ে গেলো। এই গানটা তো আমি সব সময় শুনে থাকি। এমনিতেই গানটা আমার পছন্দের। আর আপনার কন্ঠ অনেক বেশি সুন্দর। তাই গানটা কভার করাতে আরো বেশি ভালো লাগতেছে।

 2 years ago 

আমি চেষ্টা করি ভাইয়া গান কভার করে আপনাদের সাথে শেয়ার করার। কিন্তু সময় সুযোগ হয়ে ওঠে না।গানটি ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

গানটি খুব সুন্দর ভাবে কভার করেছেন। গানটি এমনিতেই আমার অনেক ভালো লাগে।তার উপর জনপ্রিয় একটি গান। বরাবরের মতো আপনার গান আমার অনেক ভালো লাগে। আপনি খুব সুন্দর ভাবে গান কভার করেন। ঠিক যেমনটা অরজিনাল গান গাওয়ার কন্ঠ হয় আপনারটাও তেমনি হয়। খুব সুন্দর ভাবে গানটি উপস্থাপনা করেছেন। ধন্যবাদ আপনাকে আপনার এত সুন্দর দক্ষতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

গানটি আমারও অনেক ভালোলাগার আপু। সুন্দর মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

ছোট বাচ্চাদের নাচের অনুষ্ঠান দেখছিলেন আর অনুষ্ঠান দেখে এই সুন্দর গানটি গাইতে ইচ্ছে করেছিল শুনে ভালো লাগলো আপু। আপনি বরাবরই অনেক ভালো গান করেন। আজকের গানটিও অসাধারণ হয়েছে আপু। দারুন গেয়েছেন আপনি।

 2 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

খুবই সুন্দর একটা গান কভার করে আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আপনার কন্ঠে এর আগে ও আমি অনেক গান শুনেছি এবারও শুনতে পেরে খুবই ভালো লাগলো। আপনার কন্ঠে গান শুনতে খুবই ভালো লাগে।

 2 years ago 

আমার গান শুনতে আপনি পছন্দ করেন জেনে ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 2 years ago 

এইযে দুনিয়া কিসেরও লাগিয়া সুন্দর একটি গান কভার করেছেন। পুরানো দিনের গান গুলোর কথা এবং সুর ভীষণ ভালো লাগে। চমৎকার ভাবে করে আমাদের মাঝে উপহার দিয়েছেন। আপনার গাওয়া গান গুলো সব সময়ই ভালো লাগে। আপনার কথায় আমি একমত। গান কেমন সেটা না ভেবে গানের কথা গুলো মনোযোগ দিয়ে শোনা উচিত। আপনার জন্য শুভ কামনা রইল ভালো থাকবেন।

 2 years ago 

জ্বি ভাইয়া ঠিক বলেছেন পুরনো দিনের গানগুলো আমার কাছে খুবই ভালো লাগে শুনতে। ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

জনপ্রিয় শিল্পী আব্বাস উদ্দিনের জনপ্রিয় একটি গান আপনি কভার করেছেন দেখে আমার অনেক ভালো লাগলো। এই গানটি আপনার গলায় ভীষণ ভালো লেগেছে আমার। আসলে এই সব পুরনো গান শুনলে মনটা ভালো হয়ে যায় খুব ভালো লাগে এসব গান শুনতে ধন্যবাদ অনেক সুন্দর একটি গান কভার করার জন্য।

 2 years ago 

পুরনো দিনের গানগুলো শুনতে আমারও অনেক ভালো লাগে আপু। আমি তাই সবসময় পুরনো গানগুলো কভার করে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.085
BTC 60738.44
ETH 1602.69
USDT 1.00
SBD 0.42