"গানের ভিডিও"আজ গুন গুন গুন কুঞ্জে আমার এ কী গুঞ্জরণ।

in আমার বাংলা ব্লগ4 years ago (edited)

হ্যালো

আমার বাংলা ব্লগ বাসী সবাইকে আমার নমস্কার, আদাব।আশাকরি আপনারা সকলেই ভালো আছেন,সুস্থ আছেন? ঈশ্বরের অশেষ কৃপায় আমিও পরিবারের সবাইকে সাথে নিয়ে ভালো আছি সুস্থ আছি।

আমার বড় মেয়ে বর্ষা চাকী(ঐশী) নবম শ্রেণির একজন ছাত্রী। আপনারা সকলেই ওর গান সাপ্তাহিক হ্যাংআউট এ শুনে থাকেন সবসময়ই। আজ ও রাজকুমারী ছবির জনপ্রিয় একটি গান কভার করেছে সেই গানটি আপনাদের সাথে শেয়ার করবো।
IMG_20221210_234409.jpg

IMG_20221210_234343.jpg

"আজ গুন গুন গুন কুঞ্জে আমার"

ছবিঃ রাজকুমারী(১৯৭০)

গীতিকারঃ গৌরীপ্রসন্ন মজুমদার

রাহুল দেব বর্মন

শিল্পীঃকিশোর কুমার,আশা ভোঁসলে

" ভিডিও লিংক"

"গানের লিরিক্স"

আজ গুন-গুন-গুন কুঞ্জে আমার এ কী গুঞ্জরণ!
গানের সুরে পেলাম এ কার প্রাণের নিমন্ত্রণ!
গুন-গুন-গুন কুঞ্জে আমার এ কী গুঞ্জরণ!
গানের সুরে পেলাম এ কার প্রাণের নিমন্ত্রণ!

সেই ভ্রমর আমার ফুলে গুনগুনিয়ে যায়
আমার প্রাণে ঢেউ তুলে গান শুনিয়ে যায়
সেই ভ্রমর আমার ফুলে গুনগুনিয়ে যায়
আমার প্রাণে ঢেউ তুলে গান শুনিয়ে যায়
অঙ্গে আমার ভাব তরঙ্গে জাগায় শিহরণ
গানের সুরে পেলাম এ কার প্রাণের নিমন্ত্রণ!

কে চোখে সারাবেলা রং বুলিয়ে যায়
আমায় নিয়ে করে খেলা কাজ ভুলিয়ে যায়
কে চোখে সারাবেলা রং বুলিয়ে যায়
আমায় নিয়ে করে খেলা কাজ ভুলিয়ে যায়
এই তো প্রথম জীবনে আজ হারিয়ে গেল মন
গানের সুরে পেলাম এ কার প্রাণের নিমন্ত্রণ!

গুন-গুন-গুন কুঞ্জে আমার এ কী গুঞ্জরণ!
গানের সুরে পেলাম এ কার প্রাণের নিমন্ত্রণ!

এই ছিল আজকের গানের ভিডিও আশাকরি আপনাদের সকলের ভালো লাগবে। ভুল ত্রুটি গুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন,এবং মতামতের মাধ্যমে জানাবেন।

আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে,অন্য কোন সময়ে অন্য কোন বিষয় নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশা করি।

ধন্যবাদ।

4HFqJv9qRjVeVQzX3gvDHytNF793bg88B7fESPieLQ8dxJ4qy6VFma1NRfSMJ2eScjapMa8azwkR8urUv6wHZjUxW55zoRsNZyCDZJUVFivpX5Vu14GuTP7CacEpKzmwti5K7pCEyN9VTf7m8APTNkdy9ViTFySUCaS.jpeg

VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR
SET @rme as your proxy
witness_vote.png

Break3.jpg
Banner User.png
Break3.jpg

আমি অতসী চাকী (বৃষ্টি) । নতুন নতুন রেসিপি বানিয়ে সবাইকে খাওয়াতে আমার ভাল লাগে। আর ভাল লাগে নতুন নতুন জায়গা ভ্রমণ করতে। আমি "ভাল কাজের, ভাল ফল কথাটাতে" মনে প্রাণে বিশ্বাস করি এবং মেনে চলার চেষ্টা করি।

Break3.jpg

Sort:  
 4 years ago 

আমি এই গান আগে কখনো শুনিনি। আজ প্রথম বার এই গান আপনার মেয়ের কণ্ঠে শুনতে পেয়ে মুগ্ধ হয়ে গেলাম। আপনার মেয়ের কণ্ঠে এই সুন্দর গান শুনতে সত্যি অনেক ভালো লাগছে। আপনার মেয়ের জন্য শুভকামনা রইল যেন আরও অনেক দূর এগিয়ে যেতে পার।ধন্যবাদ এত সুন্দর একটি গান কভার করার জন্য।

 4 years ago 

আপু আমিও আগে কখনো এই গানটি শুনিনি প্রথম যেদিন মেয়ে গাইলো সেদিন শুনেছি আর খুবই ভালো লেগেছে। সুন্দর মন্তব্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপু।

 4 years ago 

বৃষ্টি আপু, আপনার মেয়ে সম্পর্কে নতুন কিছু বলার নেই। তাঁর কণ্ঠে জাদু আছে। এই গানটি সে অনেক চমৎকার ভাবে আমাদের মাঝে উপস্থাপন করলো। ওকে তো মাঝে মাঝে আমি দেখি, ফেসবুকে বিভিন্ন ধরনের গান কভার করে, বিভিন্ন ধরনের টিকটক তৈরি করে। এভাবেই এগিয়ে যাক আমাদের সোনামণি, এটাই প্রার্থনা করছি।

 4 years ago 

আপু আপনাদের ভালোবাসা আর সুন্দর মন্তব্য গুলো যখন মেয়েকে দেখাই তখন ও খুবই অনুপ্রাণিত হয় আর ভালো কিছু করার চেষ্টা করে। হ্যাঁ মাঝে মাঝে গান কভার করে ফেসবুকে দেয়। আপু টিকটক আমার ছোট মেয়ে করে😃 আপু সবসময়ই দোয়া করবেন আমার মেয়ে যেনো আগামীতে আরও আপনাদের সবাইকে অনেক ভালো ভালো গান উপহার দিতে পারে। ধন্যবাদ আপু।❤️🙏

 4 years ago 

বড়দি,,আহা যেমন মিষ্টি গান, তেমন মিষ্টি করেই গেয়েছে একদম। অনেক ভালো লাগলো। ঐশীর গান অনেক শুনেছি। সত্যি অনেক ভালো গায়। এই চেষ্টা চালিয়ে যাক, আশা করি ভালো কিছুই হবে।

 4 years ago 

ছোড়দা আমার মেয়ের গান আপনার ভালো লেগেছে জেনে খুবই ভালো লাগলো। আশীর্বাদ করবেন আরও ভালো গাইতে পারে যেনো। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ ছোড়দা।

 4 years ago 

ভাগ্নির কণ্ঠ সবসময় বেশ সুন্দর আর মিষ্টি। গান শুনে তো কোথায় যেন হারিয়ে গিয়েছিলাম। ও ভাবছিলাম বৃষ্টির মেয়ে কি করে এত মিষ্টি করে গান করে। যাক ভাগ্নি কে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা।

 4 years ago 

আপু আপনাদের ভালোবাসা ও সুন্দর মন্তব্য গুলো আমার কাছে অনেক অনেক বড় পাওয়া। সবসময়ই আমার মেয়ের জন্য দোয়া করবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ আপু।

 4 years ago 

চমৎকার কন্ঠ ঐশী-র।সামনাসামনি কখনো গান শোনা হয়নি, এবার গেলে শুনতে হবে।
সাথে দেখি সাম্য-ও আছে।বেশ ভালো লাগলো গানটা।আমাদের ব্যাচের বিদায় অনুষ্ঠানে শুনেছিলাম একবার।
ভালোবাসা রইলো 🖤

 4 years ago 

এবার আসলে গান শুনে যাওয়ার আমন্ত্রণ জানিয়ে রাখলাম। হ্যাঁ সেদিন সাম্য মৈত্রী দুজনে বাসায় এসেছিল। সুন্দর মন্তব্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই।❤️

 4 years ago 

সত্যি দিদি মামনিটা অনেক সুন্দর গান গায়।আসলে আমার মনে মনে হয়, ওর কন্ঠে জাদু আছে। প্রতি হ্যাংআউট ওর গান শুনে থাকি, অনেক ভালো গায়। এভাবেই এগিয়ে যাক, দোয়া করি। ধন্যবাদ দিদি।

 4 years ago 

আপু আপনাদের সুন্দর সুন্দর মন্তব্য গুলো আমার মেয়ের জন্য আশীর্বাদের মতো। সুন্দর মন্তব্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপু।

 4 years ago 
ঐশীর গান প্রতি হ্যাং আউট এ শোনার জন্য আমার মত অনেকেই অধীর আগ্রহ নিয়ে থাকে। অনেক মিষ্টি কণ্ঠ মামনির। বরাবরই সে খুব ভাল গান গায়। আজও গুন গুন গুন কুঞ্জে গানটি খুব সুন্দর ভাবে গেয়ে কাভার করেছে। গানের সাথে তবলার আওয়াজ খুব ভালো লাগছিল। আপনার বাসার টেডি বিয়ার আমার পছন্দ হয়েছে। কখনও গেলে নিয়ে আসব। ধন্যবাদ ঐশী কে সুন্দর একটি গান শোনানোর জন্য ।
 4 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ জানাই ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য। টেডিবিয়ার আমার মেয়ের খুবই পছন্দের জিনিস ওর অনেক গুলো টেডিবিয়ার আছে সেগুলো তুলে রেখেছি। আসলে অবশ্যই একটা দিবো আপনাকে।ধন্যবাদ ভাইয়া।

 4 years ago 

ঐশীর কন্ঠ অনেক সুন্দর এটা আর কি বলব। গানটি অনেক সুন্দরভাবে গাইলো, শুনতে ভাল লেগেছে। ওর জন্য অনেক শুভকামনা রইল। আশাকরি সামনের দিনগুলো তেও এভাবে সুন্দর সুন্দর গান আমাদের উপহার দিবে। ধন্যবাদ আপু।

 4 years ago 

সুন্দর মন্তব্য করে আমার মেয়েকে সাপোর্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপু। দোয়া করবেন আপু আগামীতে যেনো আরও ভালো গান আপনাদের উপহার দিতে পারে।ধন্যবাদ আপু।

 4 years ago 

আপনার মেয়ের কন্ঠটা দারুণ আপু। প্রতি সপ্তাহে হ‍্যাংআউটে আপনার মেয়ের প্রফেশনাল কন্ঠে সুন্দর গান সত্যি খুব ভালো লাগে। হ‍্যাংআউট ছাড়া পোস্টের মাধ্যমেও আপনার মেয়ের গান আমাদের সঙ্গে শেয়ার করে নেওয়ার জন্য ধন্যবাদ। দারুণ কভার করেছে গানটা।।

 4 years ago 

জ্বি ভাইয়া প্রতি সপ্তাহে ও গান গায়। আপনাদের ওর গান ভালো লাগে জেনে আমার খুবই ভালো লাগে। সুন্দর মন্তব্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.085
BTC 60458.12
ETH 1588.29
USDT 1.00
SBD 0.42