গান রিভিউঃ যদি সব সাগরের জল কালি হতো।

in আমার বাংলা ব্লগ3 years ago
আসসালামু আলাইকুম

🌿আমি মোঃ আশিকুর রহমান। আমি বাংলাদেশ 🇧🇩 থেকে বলছি। আমার স্টিম আইডির নাম @ayaan001

কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন। আমিও আল্লার রহমতে অনেক ভালো আছি।

আজ ০৩ সেপ্টেম্বর ২০২৩ ইং:।

বাংলায় ১৯ ভাদ্র ১৪৩০খ্রিষ্টাব্দ।

আরবি ১৭ সফর ১৪৪৫ হি:।

আজকে আমি আপনাদের মাঝে নতুন একটা পোস্ট নিয়ে হাজির হয়েছি। এর আগে আমি কখনো এই ধরনের পোস্ট করিনি। আজ আমি আপনাদের মাঝে একটি গান শেয়ার করবো। আমি কখনো এর আগে গান করিনি। এই প্রথম আমি আপনাদেরকে গান গেয়ে শোনাচ্ছি। ভুল হলে আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন।

20230903_104520_0000.png

ছবিটি ক্যানভা দিয়ে তৈরি

গানের লিরিক্স

শিল্পীঃ জহির আহম্মেদ
যদি সব সাগরের জল কালি হতো।

যদি সব সাগরের জল..কালি হতো
যদি পৃথিবির সব গাছ লিখনি হতো
আর সারাটি জীবন যদি লিখে যেতাম
তবু তোমার আমার প্রেমের কথা লেখা
শেষ হতো না
যদি সব সাগরের জল কালি হতো.........।

যদি আকাশের চাঁদ হাতে তুলে দিতাম
যদি তাঁরায় সাজানো মালা গলায় দিতাম
যদি আকাশের চাঁদ হাতে তুলে দিতাম
যদি তাঁরায় সাজানো মালা গলায় দিতাম
আর পৃথিবির ফুল ততো পথে ঝরাতাম তবু
তোমার আমার প্রেমের কাছে কিছু দেয়া হতো না

যদি সব সাগরের জল কালি হতো
যদি পৃথিবির সব গাছ লিখনি হতো
আর সারাটি জীবন যদি লিখে যেতাম
তবু তোমার আমার প্রেমের কথা লেখা
শেষ হতো না
যদি সব সাগরের জল কালি হতো........

যদি শাহজাহান হয়ে তাজ মহল দিতাম
যদি সোরণ্ পাহাড় এনে তোমায় দিতাম
যদি শাহজাহান হয়ে তাজ মহল দিতাম
যদি সোরণ্ পাহাড় এনে তোমায় দিতাম
আর সৃয মুখির মতো চেয়ে দেখতাম তবু
আমার এই চোখ কালান্ত হতো দেখা শেষ হতো না

যদি সব সাগরের জল কালি হতো
যদি পৃথিবির সব গাছ লিখনি হতো
আর সারাটি জীবন যদি লিখে যেতাম
তবু তোমার আমার প্রেমের কথা লেখা
শেষ হতো না
যদি সব সাগরের জল কালি হতো

Source

পোস্টের বিবরণী


ক্যাটাগরিগান
গানের নামযদি সব সাগরের জল কালি হতো
ডিভাইসরেডমি নোট ১১
লোকেশনকালিগঞ্জ, ঝিনাইদহ


আমাকে নিয়ে সংক্ষিপ্ত বিবরণী

আমি মোঃ আশিকুর রহমান। আমি মেহেরপুর জেলার গাংনী উপজেলার জুগির গোফা গ্রামে বাস করি। সবুজ শ্যামলে ঘেরা আমাদের গ্রামটি দেখতে খুবই সুন্দর। আমি একজন সরকারি চাকরিজীবি। আমি কালিগঞ্জ ফায়ার ষ্টেশনে কর্মরত আছি। আমি বিবাহিত। আমার একটি ছেলে আছে। আমি আমার পরিবারে মা, বাবা, ভাই, স্ত্রী ও ছেলে নিয়ে বসবাস করি।


সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার করা পোস্টটি দেখার জন্য। সবার জন্য দোয়া রইলো সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ জানাচ্ছি আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা, এডমিনদের। যারা আমাকে শুরু থেকে সাপোর্ট করছে। আবারও ধন্যবাদ যানাচ্ছি আমার বাংলা ব্লগের সকল কর্মরত সদস্যদের। লেখার ভেতর ভুল ত্রুটি হতে পরে। সেক্ষেত্রে আপনাদের ক্ষমা সুন্দর দৃষ্টি আকর্ষণ করছি । দোয়া করি সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন। আমার জন্য সবাই দোয়া করবেন।

Banner_New.png

Sort:  
 3 years ago 

সত্যি বলতে জহির আহমেদের গান আমার কাছে এতটা বেশি ভালো লাগে যে বলে বোঝাতে পারবো না বিশেষ করে আপনি যে গান কভার করেছেন এই গানটা আমার অনেক বেশি পছন্দের। খুব ছোটবেলা থেকে এই গানটা শুনে আসছি। অনেকদিন বাদে আপনার কন্ঠে এই গানটা শুনে খুবই ভালো লাগলো ভাইয়া। পরবর্তীতে এরকম সুন্দর গান আপনার কন্ঠে আশা করব,শুভকামনা রইল আপনার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

অনেক সুন্দর একটি গান আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। গানটি আপনার কন্ঠে দারুন লাগছে শুনতে। এর আগে আমি কখনো আপনার কন্ঠে কোন গান শুনিনি। তবে আজকে এই গানটি শুনে বুঝতে পারলাম আপনি বেশি সুন্দর গান গাইতে পারেন। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর গান আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

ধন্যবাদ আপু

 3 years ago 

ছোট ভাই দারুন গেয়েছো দেখছি। এই গানটি এক সময় আমার খুবই ভালো লাগতো। তবে এই গান প্রথম শুনেছিলাম ছোট চাচা ক্যাসেট নিয়ে এসেছিল সেখান থেকে। তোমার কন্ঠ গানটি বেশ চমৎকার হয়েছে। এত সুন্দর একটি গান গেয়ে আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

ধন্যবাদ ভাই। গানটি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুব খুশি হলাম। গানটি অনেক পুরাতন গান। আমি এই গানটি শুনেছিলাম পলাশ মিস্ত্রির ফোন থেকে।

 3 years ago 

ভাই, আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আরেকজন গায়কের সন্ধান পেয়ে গেলাম। বেশ ভালই তো গান করেন আপনি, তাহলে আগে কেন গান শোনান নি ভাই। এজন্য কিন্তু আপনকে জরিমানা দিতে হবে তাও আবার আরেকটি গান শুনিয়ে হাহাহা। অনেক অনেক ধন্যবাদ ভাই, চমৎকার একটি গান গেয়ে শোনানোর জন্য।

 3 years ago 

জরিমানাটা অন্য কিছু হলে আমার কাছে বেশি ভালো হতো। গান গেয়ে শোনানো আমার কাছে খুব কঠিন কাজ। জেনে ভালো লাগছে ভাই আমার গানটা আপনার কাছে অনেক ভালো লেগেছে। আপনি কিন্তু অনেক সুন্দর গান করেন ভাই। সেদিনের হ্যাংআউটে আপনার গান শুনে পুরো মুগ্ধ হয়ে গেছি।

 3 years ago 

ভাইয়া এটা তো গান রিভিউ না। গান কভার হবে। আমার খুব পছন্দের একটি গান। খুব সুন্দর করে গেয়েছেন দেখছি। এক সময় যখন মনের মধ্যে প্রেম প্রেম ভাবছিল তখন এটা খুব শুনতাম। আমার কিন্তু বেশ ভালো লেগেছে। শুভ কামনা রইল আপনার প্রতি।

 3 years ago 

ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের ও ভূল ধরিয়ে দেওয়ার জন্য। জেনে খুশি হয়েছি আমার গান আপনার অনেক ভালো লেগেছে ।

 3 years ago 

আজকে আপনি আমাদের মাঝে অনেক সুন্দর একটি গান গেয়ে শোনালেন।আপনার গলায় এই গানটি শুনতে পেয়ে খুবই ভালো লাগছে। আপনি খুবই সুন্দর ভাবে এই গানটি কাভার করেছেন এবং আমাদের মাঝে শেয়ার করেছেন।সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া। পরবর্তীতে আরো অনেক গান শোনার অপেক্ষায় রইলাম ভাইয়া।

 3 years ago 

ধন্যবাদ ভাই এত সুন্দর প্রশংসা মুখরিত মতামত প্রকাশের জন্য।

 3 years ago 

ভাইয়া আপনি যে এত ভালো গান করেন এটা জানা ছিল না। আজকে আপনার গান শুনে সত্যিই অনেক ভালো লেগেছে। আপনি কিন্তু বেশ ভালো গান করেছেন। দারুন একটি গান গেয়ে আমাদের মাঝে উপস্থাপন করেছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি।

 3 years ago 

আপনার প্রশংসা মুখরিত মতামত দেখে খুবই ভালো লাগলো৷ আমি এতটা প্রশংসা পাওয়ার যোগ্য কি না আমি জানি না৷ ধন্যবাদ আপু ।

 3 years ago 

মামা আপনি তো দারুন গান গাইতে পারেন আগে তো জানা ছিল না আপনি এত সুন্দর গান গাইতে পারেন। যাইহোক আপনার গলায় গানটি শুনতে পেয়ে আমার কাছে বেশ ভালো লেগেছে মামা। আসলে আমারও অনেক প্রিয় একটি গান এই গানটি। তবে গান কভার করলে গানটির অরজিনাল গায়ক এবং লেখক কে এই দুইটা অবশ্যই উল্লেখ করতে হয়। আপনি হয়তো ভুলে গেছেন আশা করি ঠিক করে দিবেন। এখন থেকে প্রতি সপ্তাহে আপনার কাছ থেকে একটি করে গান কভার চাই আমরা।

 3 years ago 

ধন্যবাদ মামু। লেখক ও গায়ক একই জন। তাই একসাথে উল্লেখ করেছি।

 3 years ago 

বাহ! আপনি তো দেখছি দারুন গান করেন। আপনার গানটি অনেক সুন্দর হয়েছে। তাছাড়া এই গানটি অনেক ভালো লাগে শুনতে। আপনার কন্ঠের বেশ মানিয়েছে গানটি। আশা করি আমরা আপনার কন্ঠে প্রতিনিয়ত গান শুনতে পাবো। অনেক ধন্যবাদ আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

গান গাওয়া আমার কাছে অনেক কঠিন। জেনে ভালো লাগেছে এই যে আমার গাওয়া গান আপনার অনেক ভালো লেগেছে। ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64437.74
ETH 1851.67
USDT 1.00
SBD 0.38