সে কি আমার কবার কথা..(লালনগীতি)

in আমার বাংলা ব্লগ2 years ago


হ্যালো..!!
আমার সুপ্রিয় বন্ধুরা,
আমি @aongkon বাংলাদেশের নাগরিক

আজ- ২০ শে ডিসেম্বর, শুক্রবার, ২০২৪ খ্রিষ্টাব্দ

আমি আশা করি আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমার মাতৃভাষা বাংলার একমাত্র ব্লগিং কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ফাউন্ডার, এডমিন প্যানেল, মডারেটর প্যানেল এবং সকল সদস্যসদস্যাদের আমার অন্তরের অন্তরস্থল থেকে প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন রইল।



আজকে আমি আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমার পোস্টটি হলো লালনগীতির কভার গান। বর্তমানে সারা বিশ্বে লালনের গান নিয়ে বিভিন্ন দেশের গবেষকরা অনেক রিসার্চ করছে। লালন সাঁইয়ের বেশিরভাগ গানগুলোই দেহতত্ত্ব গান। বিভিন্ন ধরনের গান গাইতেও শুনতে ছোটবেলা থেকেই বেশ ভালো লাগতো তবে আমি কোন প্রফেশনাল কণ্ঠশিল্পী না। ছোটবেলায় ক্লাস ফাইভে লালন গীতি গান গেয়ে পুরস্কার পেয়েছিলাম মনে আছে তারপরে আর কোথাও তেমন গান গাওয়া হয়নি। তবে ঘরে বাইরে মুখে মনে মনে সব সময় গান গায়। কিন্তু সবার সামনে সবসময় গান গাইতে পারতাম না লজ্জা লাগতো। কিন্তু আমার বাংলা ব্লগে যুক্ত হওয়ার পরে প্রতি সপ্তাহের হ্যাংআউটে গান গাওয়া শুরু করে আমার এই জড়তা দূর হয়েছে। এবছর আমার বাংলা ব্লগের বর্ষসেরা অ্যাওয়ার্ডে বেস্ট এন্টারটেইনার সং ক্যাটাগরিতে নির্বাচিত হয়েছি। এটা আমার জীবনে পাওয়া অন্যতম একটি পুরস্কার। এই বর্ষসেরা অ্যাওয়ার্ডটা আমার জন্য শুধু পুরস্কার তা নয়, এটা আমার অনুপ্রেরণা।

কভার ফটো


1000152394.jpg

ইনশর্ট অ্যাপ দিয়ে সুন্দর একটি কভার ফটো তৈরি করে নিয়েছি।



আজকে যে গানটি আমি আপনাদের সাথে নিজ কন্ঠে সে আমার কবার কথা , আপন বেগে আপনি মরি.... গেয়ে শেয়ার করবো এই গানটি ছোটবেলা থেকে আমার খুবই প্রিয় এবং এখনো প্রচুর পরিমাণে কণ্ঠশিল্পী ফরিদা পারভীনের কণ্ঠে এই গান শুনে থাকি। এই গানটির মাধ্যমে আমি আমার বাংলা ব্লগের হ্যাংআউটে প্রথম গান গাওয়া শুরু করি। ফরিদা পারভীনের বেশিরভাগ লালনগীতি গানগুলি আমার কাছে অনেক সুন্দর লাগে। আমার কাছে এই গানটি অনেক অনেক বেশি ভালো লাগে।তাহলে চলুন গানটি শুরু করা যাক।



গানের প্রয়োজনীয় তথ্য


  • গান:- সে আমার কবার কথা,আপন বেগে আপনি মরি..
  • এলবাম: সময় গেলে সাধন হবে না।
  • লিরিক্স: লালন ফকির
  • মূল কণ্ঠশিল্পী: ফরিদা পারভীন
  • কভার : অংকন বিশ্বাস


[কভার গানের ইউটিউব লিংক]

গানটি শুনতে উপরের আইকনে ক্লিক করুন



গান

সে কি আমার কবার কথা
আপন বেগে আপনি মরি।
গৌর এসে হৃদে বসে
করলো আমার মনচুরি।।
কিবা গৌর রূপ লম্পটে
ধৈর্যের ডুরি দেয় গো কেটে।
লজ্জা ভয় সব যায় গো ছুটে
যখন ঐ রূপ মনে করি।।
ঘুমের ঘোরে দেখলাম যারে
চেতন হয়ে পাইনে তারে।
লুকাইলে কোন শহরে
নব রসের রাসবিহারী।।
মেঘে যেমন চাতকেরে
দেখা দিয়ে ফাঁকে ফেরে।
লালন বলে তাই আমারে
করলো গৌর বরাবরই।।

সোর্স



পোস্টের বিবরন


পোস্টের ধরনকভার গান
ডিভাইসস্যামসাং এফ-৫৪
তারিখ২০ শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
লোকেশনমোহাম্মদপুর,ঢাকা


প্রিয় বন্ধুরা,

আমি স্টিমিট প্ল্যাটফর্মে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে প্রতিনিয়ত আমার সৃজনশীলতা দিয়ে ভালো কনটেন্ট শেয়ার করে এই কমিউনিটিকে সমৃদ্ধ করতে চাই এবং উচ্চতার শিখরে নিয়ে যেতে চাই। আমার কভার গান ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই নিজের খেয়াল রাখবেন সুস্থ এবং সুন্দর থাকবেন এটাই কাম্য করি।



আমি কে !

20230826_112155.jpg

আমি অংকন বিশ্বাস, আমার ইউজার নেম @aongkon। আমি মা, মাতৃভাষা এবং মাতৃভূমিকে সব থেকে বেশি ভালোবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে সিভিল টেকনোলজিতে বি.এস.সি ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, গান গাইতে ও শুনতে, কবিতা লিখতে ও পড়তে, আর্ট করতে, রান্না করতে ও ফটোগ্রাফি করতে খুবই পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" আমার গর্ব "আমার বাংলা ব্লগ" আমার ভালোবাসা। আমার নিজের ভেতরে লুকায়িত সুপ্ত প্রতিভাকে বিকশিত করার লক্ষ্যে "আমার বাংলা ব্লগে" আমার আগমন। এই স্বল্প মানব জীবনের প্রতিটা ক্ষণ আমার কাছে উপভোগ্য। আমি মনে করি, ধৈর্যই সফলতার চাবিকাঠি।

সবাইকে অসংখ্য ধন্যবাদ
@aongkon



VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png
OR
SET @rme as your proxy
witness_vote.png

standard_Discord_Zip.gif

Sort:  
 2 years ago 
1000152429.jpg1000152431.jpg1000152432.jpg
 2 years ago 

গান হচ্ছে মনের খোরাক। গান শুনলে মনটা একেবারে ভালো হয়ে যায়। আমার যখন মন খারাপ থাকে তখন আমি গান শোনার চেষ্টা করি। মন খারাপের সময় গান শুনলে মন অনেক ভালো হয়। আপনার গাওয়া গানগুলো প্রতিনিয়তই আমি শোনার চেষ্টা করি। এত সুন্দর সুন্দর গানের কভার করে আমাদের মাঝে শেয়ার করেন দেখে খুব ভালো লাগে। আপনার গাওয়া গানটা আমি আগে শুনেছি অনেকবার। তবে আমার কাছে আপনার খালি গলায় গানটা বেশি ভালো লেগেছে। অপেক্ষায় থাকলাম আপনার গাওয়া আরেকটা গান শোনার জন্য।

 2 years ago 

এটা সত্যি বলেছেন ভাই গান হচ্ছে মনের খোরাক আর গান শুনলে মন ভালো হয়ে যায়। অনেক সুন্দর মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

লালন গীতি শুনতে আমার অনেক ভালো লাগে। আপনার শেয়ার করা গান কভার গুলো খুবই সুন্দর হয়। বিশেষ করে আপনার কন্ঠ অসাধারণ। আজকের গানটিও দারুণ লেগেছে আমার কাছে।

 2 years ago 

লালন গীতি গান আপনি শুনতে অনেক পছন্দ করেন জেনে ভালো লাগলো। অনেক সুন্দর মন্তব্য প্রকাশ করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

আপনার কন্ঠে লালন গীতি অনেকবার শুনেছি। বেশিরভাগ সময় আপনি আমাদের সাথে লালন গীতি শেয়ার করে থাকেন। লালনের বাস্তবমুখী গানগুলো আপনার কন্ঠে শুনতে পেয়ে ভীষণ ভালো লাগবে। লালনের গানের প্রত্যেকটি লাইন যেন মনকে স্পর্শ করে যায়। আশা করছি আপনি আরো অনেক সুন্দর সুন্দর লালন গীতি আমাদের সাথে শেয়ার করবেন।

 2 years ago 

এটা সত্যি বলেছো লালন এর গানের প্রত্যেকটি লাইন মনকে স্পর্শ করে। সুন্দর সাবলীল ভাষায় মন্তব্য প্রকাশ করে সব সময় পাশে থাকার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ ।

 2 years ago 

আপনার কন্ঠে লালনগীতি গুলো শুনতে আমার অনেক ভালো লাগে। আজকে আরেকটি লালনগীতি শুনে অনেক ভালো লাগলো। খুব সুন্দর ভাবে গানটি কাভার করেছেন। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আমার কন্ঠে লালন গীতি গানগুলো শুনতে ভালো লাগে জেনে খুশি হলাম। সুন্দর মন্তব্য প্রকাশ করার জন্য আপনাকে ধন্যবাদ ভাই।

 2 years ago 

ভাইয়া আপনার কন্ঠে লালন গীতি গান শুনে খুবই ভালো লাগলো। অনেক মুগ্ধ হলাম আপনার গান শুনে। আপনি কিন্তু খুবই ভালো গান করেন ভাইয়া। চমৎকার একটি গান পরিবেশন করার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।

 2 years ago 

আমার কন্ঠে লালন গীতি গানটি ভালো লেগেছে জেনে খুশি হলাম। অনেক সুন্দর মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 2 years ago 

প্রতি সপ্তাহের ন্যায় এ সপ্তাহে ও আপনি একটি লালনগীতি পরিবেশন করেছেন। আপনার কন্ঠে গাওয়া লালনগীতি গুলো শুনতে বেশ ভালো লাগে আমার কাছে। আজকে আপনি একটি জনপ্রিয় লালনগীতি পরিবেশন করার চেষ্টা করেছেন। আপনার কন্ঠে এতো সুন্দর একটি লালনগীতি শুনতে পেরে বেশ ভালো লাগলো।

 2 years ago 

প্রতি সপ্তাহে চেষ্টা করি একটি করে লালন গীতি গান আপনাদের মাঝে পরিবেশন করার জন্য। অনেক সুন্দর মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

প্রতি সপ্তাহের ন্যায় এ সপ্তাহে ও আপনি একটি লালনগীতি পরিবেশন করেছেন। আপনার কন্ঠে গাওয়া লালনগীতি গুলো শুনতে বেশ ভালো লাগে আমার কাছে। আজকে আপনি একটি জনপ্রিয় লালনগীতি পরিবেশন করার চেষ্টা করেছেন। আপনার কন্ঠে এতো সুন্দর একটি লালনগীতি শুনতে পেরে বেশ ভালো লাগলো।

 2 years ago 

সুন্দর ছাগলের ভাষায় মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আপনি সব সময় অনেক সুন্দর সুন্দর লালন গীতি কভার করে থাকেন। আপনার কন্ঠে লালনগীতি গুলো শুনতে আমার কাছে অনেক ভালো লাগে । ঠিক তেমনি ভাবে আজকেও অনেক সুন্দর একটা লালনগীতি শুনলাম আপনার কন্ঠে। যেটা অনেক সুন্দর হয়েছে। আশা করি এরকম সুন্দর গানগুলো সব সময় আপনার কন্ঠে শুনতে পাবো।

 2 years ago 

আমার কন্ঠে লালন গীতি গান গুলো আপনার কাছে অনেক ভালো লাগে জেনে খুশি হলাম আপু। সুন্দর অনুপ্রেরণামূলক মন্তব্য প্রকাশ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আপনার কন্ঠে লালনগীতি গান শুনতে অনেক ভালো লাগে। আপু আপনি সুন্দর একটি লালনগীতি গান গেয়েছেন। সে কি আমার কবার কথা গানটির শুরু থেকে শেষ পর্যন্ত সুন্দর করে আমাদের মাঝে কভার করেছেন। আসলে এই গানগুলো আমাদের পুরনো সংস্কৃতির কথা মনে করিয়ে দেয়। ধন্যবাদ গানটি আমাদের মাঝে কভার করার জন্য।

 2 years ago 

আমার কন্ঠে লালন গীতি গান শুনতে ভালো লাগে জেনে খুশি হলাম। আপনার সুন্দর মন্তব্যটি পড়ে খুব ভালো লাগলো আপু।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 64919.19
ETH 1900.45
USDT 1.00
SBD 0.39