গান কভার: পাড়ে লয়ে যাও আমায়...( লালনগীতি)

in আমার বাংলা ব্লগlast year


হ্যালো..!!
আমার সুপ্রিয় বন্ধুরা,
আমি @aongkon বাংলাদেশের নাগরিক

আজ- ৩০ শে মে, শুক্রবার, ২০২৫ খ্রিষ্টাব্দ

আমি আশা করি আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমার মাতৃভাষা বাংলার একমাত্র ব্লগিং কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ফাউন্ডার, এডমিন প্যানেল, মডারেটর প্যানেল এবং সকল সদস্যসদস্যাদের আমার অন্তরের অন্তরস্থল থেকে প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন রইল।



আজকে আমি আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমার পোস্টটি হলো লালনগীতির কভার গান। বর্তমানে সারা বিশ্বে লালনের গান নিয়ে বিভিন্ন দেশের গবেষকরা অনেক রিসার্চ করছে। লালন সাঁইয়ের বেশিরভাগ গানগুলোই দেহতত্ত্ব গান। বিভিন্ন ধরনের গান গাইতেও শুনতে ছোটবেলা থেকেই বেশ ভালো লাগতো তবে আমি কোন প্রফেশনাল কণ্ঠশিল্পী না। ছোটবেলায় ক্লাস ফাইভে লালন গীতি গান গেয়ে পুরস্কার পেয়েছিলাম মনে আছে তারপরে আর কোথাও তেমন গান গাওয়া হয়নি। তবে ঘরে বাইরে মুখে মনে মনে সব সময় গান গায়। কিন্তু সবার সামনে সবসময় গান গাইতে পারতাম না লজ্জা লাগতো। কিন্তু আমার বাংলা ব্লগে যুক্ত হওয়ার পরে প্রতি সপ্তাহের হ্যাংআউটে গান গাওয়া শুরু করে আমার এই জড়তা দূর হয়েছে। এবছর আমার বাংলা ব্লগের বর্ষসেরা অ্যাওয়ার্ডে বেস্ট এন্টারটেইনার সং ক্যাটাগরিতে নির্বাচিত হয়েছি। এটা আমার জীবনে পাওয়া অন্যতম একটি পুরস্কার। এই বর্ষসেরা অ্যাওয়ার্ডটা আমার জন্য শুধু পুরস্কার তা নয়, এটা আমার অনুপ্রেরণা।



কভার ফটো


1000171604.jpg

এই কভার ফটোটি ইনশর্ট অ্যাপস দিয়ে তৈরি করা।



আজকে যে গানটি আমি আপনাদের সাথে নিজ কন্ঠে পাড়ে লয়ে যাও আমায় গেয়ে শেয়ার করবো এই গানটি ছোটবেলা থেকে আমার খুবই প্রিয় এবং এখনো প্রচুর পরিমাণে কণ্ঠশিল্পী ফরিদা পারভীনের কণ্ঠে এই গান শুনে থাকি। ফরিদা পারভীনের বেশিরভাগ লালনগীতি গানগুলি আমার কাছে অনেক সুন্দর লাগে। আমার কাছে এই গানটি অনেক অনেক বেশি ভালো লাগে।তাহলে চলুন গানটি শুরু করা যাক।



গানের প্রয়োজনীয় তথ্য

গান:- লালনগীতি
এলবাম: সময় গেলে সাধন হবে না।
লিরিক্স: পাড়ে লয়ে যাও আমায়..
মূল কণ্ঠশিল্পী: ফরিদা পারভীন
কভার : অংকন বিশ্বাস



[কভার গানের ইউটিউব লিংক]

গানটি শুনতে উপরের আইকনে ক্লিক করুন


গান

আমি অপার হয়ে বসে আছি
আমি অপার হয়ে বসে আছি
ও হে দয়াময় ..
পাড়ে লয়ে যাও আমায়
আমি অপার হয়ে বসে আছি।

আমি একা রইলাম ঘাটে
ভানু সে বসিলো পাটে,
আমি একা রইলাম ঘাটে
ভানু সে বসিলো পাটে,
আমি তোমা বিনে ঘোর সংকটে
আমি তোমা বিনে ঘোর সংকটে
না দেখি উপায় ..
পাড়ে লয়ে যাও আমায়,
আমি অপার হয়ে বসে আছি।

নাহি আমার ভজন সাধন
চিরদিন কুপথে গমন,
নাহি আমার ভজন সাধন
চিরদিন কুপথে গমন,
আমি নাম শুনেছি পতিত পাবন
আমি নাম শুনেছি পতিত পাবন,
তাইতে দেই দোহাই ..
পাড়ে লয়ে যাও আমায়,
আমি অপার হয়ে বসে আছি।

অগতির না দিলে গতি
ওই নামে রবে অখ্যাতি,
অগতির না দিলে গতি
ওই নামে রবে অখ্যাতি,
ফকির লালন বলে অকুলের পতি
ফকির লালন বলে অকুলের পতি,
কে বলবে তোমায় ?
পাড়ে লয়ে যাও আমায়।

আমি অপার হয়ে বসে আছি
আমি অপার হয়ে বসে আছি
ও হে দয়াময় ..
পাড়ে লয়ে যাও আমায়
পাড়ে লয়ে যাও আমায়।

সোর্স

এই গান নিয়ে আমার ব্যক্তিগত মতামত**


আমি অতি নগণ্য মানুষ লালন সাঁইজির গানের অর্থ বিশ্লেষণ করার মত ক্ষমতা আমার ভেতরে নেই। বাউল সম্রাট ফকির লালন সাঁইজির বেশিরভাগ গানগুলো দেহতত্ত্ব। এই গানটি আমার খুব প্রিয় একটা গান। সৃষ্টিকর্তাকে স্মরণ করার জন্য মানব জীবন ধারণ করে আমরা খুব কম সময়ের জন্য পৃথিবীতে আসি। তারপর মানব জীবন ধারণ করে সৃষ্টিকর্তার আরাধনা করার মাধ্যমে মানব জীবন থেকে মুক্তি লাভ করে। আমি অপার হয়ে বসে আছি ওহে দয়াময়, পাড়ে লয়ে যাও আমায়.. গানের এই কথাটুকু অর্থ হল যে, মানব জীবন থেকে মুক্তি পাওয়ার জন্য সৃষ্টিকর্তার আশায় বসে থাকে মানুষ। সৃষ্টিকর্তার কৃপা না হলে কখনোই মানবজীবন থেকে মুক্তি পাওয়া সম্ভব নয়। বাউল সম্রাট ফকির লালন সাঁইজির এই গানটি আমার কাছে অনেক ভালো লাগে। কয়েকদিন আগে এই গানটি রেকর্ডং করেছিলাম আর আজকে আপনাদের সাথে শেয়ার করলাম।

পোস্টের বিবরন


পোস্টের ধরনকভার গান
ডিভাইসস্যামসাং গ্যালাক্সি এফ-৫৪
লোকেশনমোহাম্মদপুর,ঢাকা


প্রিয় বন্ধুরা,

আমি স্টিমিট প্ল্যাটফর্মে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে প্রতিনিয়ত আমার সৃজনশীলতা দিয়ে ভালো কনটেন্ট শেয়ার করে এই কমিউনিটিকে সমৃদ্ধ করতে চাই এবং উচ্চতার শিখরে নিয়ে যেতে চাই। আমার কভার গান ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই নিজের খেয়াল রাখবেন সুস্থ এবং সুন্দর থাকবেন এটাই কাম্য করি।



আমি কে !

20230826_112155.jpg

আমি অংকন বিশ্বাস, আমার ইউজার নেম @aongkon। আমি মা, মাতৃভাষা এবং মাতৃভূমিকে সব থেকে বেশি ভালোবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে সিভিল টেকনোলজিতে বি.এস.সি ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, গান গাইতে ও শুনতে, কবিতা লিখতে ও পড়তে, আর্ট করতে, রান্না করতে ও ফটোগ্রাফি করতে খুবই পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" আমার গর্ব "আমার বাংলা ব্লগ" আমার ভালোবাসা। আমার নিজের ভেতরে লুকায়িত সুপ্ত প্রতিভাকে বিকশিত করার লক্ষ্যে "আমার বাংলা ব্লগে" আমার আগমন। এই স্বল্প মানব জীবনের প্রতিটা ক্ষণ আমার কাছে উপভোগ্য। আমি মনে করি, ধৈর্যই সফলতার চাবিকাঠি।

সবাইকে অসংখ্য ধন্যবাদ
@aongkon



VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png
OR
SET @rme as your proxy
witness_vote.png

standard_Discord_Zip.gif

Sort:  

Wow, @aongkon, what a soul-stirring performance of Lalon Geeti! Your voice carries such emotion and reverence, it's captivating. It's wonderful to see how the @amar-bangla-blog community has helped you overcome your shyness and embrace your talent – congratulations on being recognized as the Best Entertainer!

The song selection is perfect, and your personal connection to it shines through. Thank you for sharing this piece of your heart with us. I'm sure many others will find solace and inspiration in your music. Keep shining, and keep sharing your gift! Which Lalon song are you considering covering next? I'm eagerly anticipating your next performance!

 last year 

সত্যিই আপনার কণ্ঠে লালনের গান যেন জীবন্ত হয়ে উঠেছে। আপনার অনুভূতি ও আন্তরিকতা এমনভাবে প্রকাশ করেছেন যে, মন টানে বার বার শুনতে। লজ্জা ভেঙে এতো সুন্দর গান শেয়ার করা ও বর্ষসেরা এন্টারটেইনার হওয়া সত্যিই অসাধারণ অনুপ্রেরণা।
আপনার এই যাত্রা যেন আরও বেশি রঙিন হয়, আর আমাদের হৃদয়ে গেঁথে যায় আরও অসংখ্য লালনগীতি। ভাইয়া আপনার জন্য শুভ কামনা রইল ।

 last year 

আমি লালনগীতি গান আপনাদের মাঝে পরিবেশন করে অনেক শান্তি পাই। আপনার সুন্দর অনুপ্রেরণামূলক মন্তব্য করে খুবই ভালো লাগলো আপু। আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 last year 

প্রতি সপ্তাহের ন্যায় এ সপ্তাহে ও আপনি দেখছি একটি সুন্দর লালনগীতি পরিবেশন করেছেন। আপনার কন্ঠে লালনগীতি শুনতে বেশ ভালোই লাগে আমার কাছে। আপনি বেশ দারুন ভাবে গান গাইতে পারেন ভাইয়া। পরবর্তী গানের জন্য অপেক্ষাই রইলাম।

 last year 

আমি চেষ্টা করি প্রতি সপ্তাহে আপনাদের সাথে একটি করে লালন গীতি গান শেয়ার করার জন্য। আপনার সুন্দর অনুপ্রেরণামূলক মন্তব্য করে খুবই ভালো লাগলো। ‌ আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 last year 

খুবই সুন্দর একটা গানের কভার করেছেন তো। আপনার কন্ঠে এত সুন্দর একটা গান শুনে তো আমার অনেক ভালো লেগেছে। গান শুনতে আমি অনেক ভালোবাসি। তবে খালি গলায় এরকম সুন্দর গানের কভার করলে, সেগুলো শুনতে আরো ভালো লাগে। খুবই দারুণ লেগেছে আমার কাছে আপনার কন্ঠে পুরো গানটা শুনতে।

 last year 

আপনি গান শুনতে অনেক বেশি পছন্দ করেন জেনে ভালো লাগলো আপু। খালি গলায় গান গাওয়া একটু কষ্টের হলেও শুনতে ভীষণ ভালো লাগে। সব সময় সুন্দর ও সাবলীল ভাষায় মন্তব্য প্রকাশ করার জন্য আপনাকে ধন্যবাদ।

 last year 

গান হচ্ছে মনের খোরাক। গান শুনলে মনটা একেবারে ভালো হয়ে যায়। আমার যখন মন খারাপ থাকে তখন আমি গান শোনার চেষ্টা করি। মন খারাপের সময় গান শুনলে মন অনেক ভালো হয়। আপনার গাওয়া গানগুলো প্রতিনিয়তই আমি শোনার চেষ্টা করি। এত সুন্দর সুন্দর গানের কভার করে আমাদের মাঝে শেয়ার করেন দেখে খুব ভালো লাগে। আপনার গাওয়া গানটা আমি আগে শুনেছি অনেকবার। তবে আমার কাছে আপনার খালি গলায় গানটা বেশি ভালো লেগেছে।

 last year 

হ্যাঁ ভাই এটা সত্যি বলেছেন গান হচ্ছে মনের খোরাক। গান শুনলে আপনার মত আমারও মন ভালো হয়ে যায়। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 last year 

খুব সুন্দর লালন গীতি কভার করেছেন। প্রতিনিয়তই আপনার কন্ঠে লালনগীতি গানগুলো শুনতে ভালই লাগে। আজও তার ব্যতিক্রম নয়। খালি গলায় গানটি চমৎকার ভাবে কভার করেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি গান আমাদের উপহার দেওয়ার জন্য।

 last year 

আমি চেষ্টা করি সুন্দর সুন্দর লালন গীতি গান গুলো কবার করে আপনাদের সাথে শেয়ার করার জন্য। আসলে খালি গলায় গান গাইতে ভীষণ ভালো লাগে আমার কাছে। সবসময় সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 last year 

আপনার কন্ঠে লালনগীতি শুনতে সত্যিই অনেক ভালো লাগে। আপনি সত্যিই অনেক ভালো গান করেন ভাইয়া। আশা করছি আপনি জীবনে অনেক ভালো কিছু করবেন।শুভকামনা রইলো ভাইয়া।

 last year 

আপনার মন্তব্যটা পড়ে সত্যি হৃদয় ছুঁয়ে গেছে আপু। এত সুন্দর অনুপ্রেরণা মূলক মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.082
BTC 61300.19
ETH 1626.94
USDT 1.00
SBD 0.42