গান কভার: মিলন হবে কত দিনে..
হ্যালো..!!
আমার সুপ্রিয় বন্ধুরা,
আমি @aongkon বাংলাদেশের নাগরিক।
আজ- ২৩ শে আগস্ট, শুক্রবার,২০২৪ খ্রিষ্টাব্দ।
আমি আশা করি আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমার মাতৃভাষা বাংলার একমাত্র ব্লগিং কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ফাউন্ডার, এডমিন প্যানেল, মডারেটর প্যানেল এবং সকল সদস্য ও সদস্যাদের আমার অন্তরের অন্তরস্থল থেকে প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন রইল।
আজকে আমি আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমার পোস্টটি হলো লালনগীতির কভার গান। বর্তমানে সারা বিশ্বে লালনের গান নিয়ে বিভিন্ন দেশের গবেষকরা অনেক রিসার্চ করছে। লালন সাঁইয়ের বেশিরভাগ গানগুলোই দেহতত্ত্ব গান। বিভিন্ন ধরনের গান গাইতেও শুনতে ছোটবেলা থেকেই বেশ ভালো লাগতো তবে আমি কোন প্রফেশনাল কণ্ঠশিল্পী না। ছোটবেলায় ক্লাস ফাইভে লালন গীতি গান গেয়ে পুরস্কার পেয়েছিলাম মনে আছে তারপরে আর কোথাও তেমন গান গাওয়া হয়নি। তবে ঘরে বাইরে মুখে মনে মনে সব সময় গান গায়। কিন্তু সবার সামনে সবসময় গান গাইতে পারতাম না লজ্জা লাগতো। কিন্তু আমার বাংলা ব্লগে যুক্ত হওয়ার পরে প্রতি সপ্তাহের হ্যাংআউটে গান গাওয়া শুরু করে আমার এই জড়তা দূর হয়েছে। এবছর আমার বাংলা ব্লগের বর্ষসেরা অ্যাওয়ার্ডে বেস্ট এন্টারটেইনার সং ক্যাটাগরিতে নির্বাচিত হয়েছি। এটা আমার জীবনে পাওয়া অন্যতম একটি পুরস্কার। এই বর্ষসেরা অ্যাওয়ার্ডটা আমার জন্য শুধু পুরস্কার তা নয়, এটা আমার অনুপ্রেরণা।
আজকে যে গানটি আমি আপনাদের সাথে নিজ কন্ঠে মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের শনে গেয়ে শেয়ার করবো এই গানটি ছোটবেলা থেকে আমার খুবই প্রিয় এবং এখনো প্রচুর পরিমাণে কণ্ঠশিল্পী ফরিদা পারভীনের কণ্ঠে এই গান শুনে থাকি। ফরিদা পারভীনের বেশিরভাগ লালনগীতি গানগুলি আমার কাছে অনেক সুন্দর লাগে। আমার কাছে এই গানটি অনেক অনেক বেশি ভালো লাগে।তাহলে চলুন গানটি শুরু করা যাক।
- গান:- লালনগীতি
- এলবাম: সময় গেলে সাধন হবে না।
- লিরিক্স: মিলন হবে কত দিনে...
- মূল কণ্ঠশিল্পী: ফরিদা পারভীন
- কভার : অংকন বিশ্বাস
গানটি শুনতে উপরের আইকনে ক্লিক করুন
গান
আমার মনের মানুষের সনে।।
চাতক প্রায় অহর্নিশি
চেয়ে আছে কালো শশী।
হব বলে চরণদাসী
তা হয় না কপাল গুণে।।
মেঘের বিদ্যুৎ মেঘে যেমন
লুকালে না পায় অন্বেষণ।
কালারে হারায়ে তেমন
ঐ রূপ হেরি এ দর্পণে।।
ঐ রূপ যখন স্মরণ হয়
থাকে না লোকলজ্জার ভয়।
লালন ফকির ভেবে বলে সদাই
ও প্রেম যে করে সেই জানে।
এই গান নিয়ে আমার ব্যক্তিগত মতামত
আমি অতি নগণ্য মানুষ লালন সাঁইজির গানের অর্থ বিশ্লেষণ করার মত ক্ষমতা আমার ভেতরে নেই। তবে এতোটুকু অনুমান করতে পারি যে, লালন সাঁইজি তার প্রিয় মানুষের সান্নিধ্য পাওয়ার জন্য অধীর অপেক্ষায় রয়েছেন। চাতক যেমন শুধু বৃষ্টির জল পান করার জন্য মেঘের দিকে তাকিয়ে থাকে তেমনি লালন সাঁইজি প্রিয় মানুষের সান্নিধ্য পাওয়ার জন্য অপেক্ষার প্রহর গুনছে। এই গানটির ভিতরে প্রিয় মানুষ বলতে আসলে আমার কাছে মনে হয় মহান সৃষ্টিকর্তাকে বোঝানো হয়েছে। লালন সাঁইজি এই গানের ভিতর সৃষ্টিকর্তার চরণে নিজেকে সমর্পণের মনোভাব প্রকাশ করেছে।
পোস্টের বিবরন
| পোস্টের ধরন | কভার গান |
|---|---|
| ডিভাইস | স্যামসাং গ্যালাক্সি এফ-৫৪ |
| তারিখ | ২৩ শে আগস্ট ২০২৪ |
| লোকেশন | মোহাম্মদপুর,ঢাকা |
প্রিয় বন্ধুরা,
আমি স্টিমিট প্ল্যাটফর্মে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে প্রতিনিয়ত আমার সৃজনশীলতা দিয়ে ভালো কনটেন্ট শেয়ার করে এই কমিউনিটিকে সমৃদ্ধ করতে চাই এবং উচ্চতার শিখরে নিয়ে যেতে চাই। আমার কভার গান ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই নিজের খেয়াল রাখবেন সুস্থ এবং সুন্দর থাকবেন এটাই কাম্য করি।
আমি অংকন বিশ্বাস, আমার ইউজার নেম @aongkon। আমি মা, মাতৃভাষা এবং মাতৃভূমিকে সব থেকে বেশি ভালোবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে সিভিল টেকনোলজিতে বি.এস.সি ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, গান গাইতে ও শুনতে, কবিতা লিখতে ও পড়তে, আর্ট করতে, রান্না করতে ও ফটোগ্রাফি করতে খুবই পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" আমার গর্ব "আমার বাংলা ব্লগ" আমার ভালোবাসা। আমার নিজের ভেতরে লুকায়িত সুপ্ত প্রতিভাকে বিকশিত করার লক্ষ্যে "আমার বাংলা ব্লগে" আমার আগমন। এই স্বল্প মানব জীবনের প্রতিটা ক্ষণ আমার কাছে উপভোগ্য। আমি মনে করি, ধৈর্যই সফলতার চাবিকাঠি।
@aongkon

আসলে ভাই, আপনি অসাধারণ গান গেয়ে থাকেন। আজ আপনি খুবই চমৎকার গান কভার করেছেন। মিলন হবে কত দিনে এই গানটি আমি প্রায় সময় শুনে থাকি। গানের কথাগুলো হৃদয় ছুঁয়ে দেয়। আজ আপনার মিষ্টি কন্ঠে গানটি শুনে খুব ভালো লাগলো। এতো সুন্দর গান কাভার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
আপনার কণ্ঠে গান শোনতে অনেক ভালো লাগলো।সত্যি আমার বাংলা ব্লগের জন্য আমরা সব কিছু নতুন করে পেয়েছি। আসলে গান একেবারে শোনতে ভুলে গিয়েছিলাম কিন্তু আমার বাংলা ব্লগের জন্য আবার গান শোনা সম্ভব হচ্ছে। যাইহোক অনেক দিন পরে গানটি শোনতে পেরে অনেক ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে।
বাউল সম্রাট ফকির লালন সাঁইজির গান শুনতে ভুলে গিয়েছিলেন কিন্তু আমার বাংলা ব্লগে যুক্ত হওয়ার পর থেকে এই গানগুলো শুনে থাকেন জেনে অনেক ভালো লাগলো। সুন্দর মন্তব্য প্রকাশ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।
দাদা আপনি অনেক সুন্দর গান কভার করেন। আজও বেশ সুন্দর এবং জনপ্রিয় গান কভার করেছেন। আপনার কন্ঠে কিন্তু গানটি শুনতে আমার কাছে বেশ ভালোই লেগেছে। আপনি অনেক সুন্দর করে গানটি আপনার কন্ঠে তুলার চেষ্টা করেছেন। ধন্যবাদ সুন্দর একটি গান কভার করার জন্য।
আমি চেষ্টা করি বাউল সম্রাট ফকির লালন সাঁইজির গান গুলো আপনাদের মাঝে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য। আপনাদের অনুপ্রেরণা সত্যিই আমাকে সামনের দিকে নিয়ে যাচ্ছে। অসংখ্য ধন্যবাদ আপু আপনার জন্য শুভকামনা রইল।
ভাইয়া আপনি অসাধারণ একটি গান পরিবেশন করেছেন। আপনার গান শুনে খুবই ভালো লাগলো। আপনার গানের সুর অসাধারণ। চমৎকার একটি গান পরিবেশন করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।
ভাই আপনার মন্তব্যটি পড়ে অনেক ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ ভাই আপনার জন্য শুভকামনা।
অনেক সুন্দর একটা লালন গীতি গান কভার করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। আমি লক্ষ্য করে দেখেছি প্রতিনিয়ত যেন আপনার লালনগীতি গানগুলো আরো বেশি সুন্দর হয়ে যাচ্ছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন সুন্দর গান কভার করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
খুব সুন্দর একটি গান কভার করে আমাদের মাঝে শেয়ার করেছেন আপনি। আপনার কন্ঠে গান শুনতে বেশ ভালো লাগে আমার। আর তাই আমি প্রায় আপনার কন্ঠে গানগুলো শুনে থাকার চেষ্টা করি। আজকেও অসাধারণ এক লালন গীতি পরিবেশন করেছেন। আশা করব এভাবে সুন্দর সুন্দর গান নিয়ে উপস্থিত হবেন।
ভাই আপনি আজকে আমাদের মাঝে খুবই সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন। আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন গান কভার। আপনার শেয়ার করা গানটি আমার অনেক প্রিয় একটি গান। এই গানটি আমি অনেক শুনেছে। এই গানটা আমার কাছে বেশ ভালো লাগে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন প্রিয় একটি গান আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আমার শেয়ার করা বাউল সম্রাট ফকির লালন সাঁইজির এই গানটি আপনার অনেক প্রিয় জেনে বেশ ভালো লাগলো। অনেক সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ ভাই।
বরাবরের মতোই খুব সুন্দর ভাবে লালন গীতি কভার করেছেন। বেশ ভালো লাগলো আপনার আজকের কভার করা গানটা শুনে। খুব সুন্দর ভাবে পুরো গানটা উপস্থাপন করেছেন আমাদের মাঝে। শুনে বেশ ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি গান কভার করে শেয়ার করার জন্য।
আপনার কন্ঠে লালন গীতি গানগুলো শুনতে বেশ ভালো লাগে আমার কাছে। আজকে আপনি খুব সুন্দর একটি লালন গীতি গান কভার করেছেন আমাদের মাঝে।মিলন হবে কত দিনে এই গানটি আমি নিজেও ছোট কালে অনেকবার শুনেছি। চমৎকার একটি গান আমাদের মাঝে কভার করার জন্য ধন্যবাদ আপনাকে।