গান কভার:- ধন্য ধন্য বলি তারে...
হ্যালো..!!
আমার সুপ্রিয় বন্ধুরা,
আমি @aongkon বাংলাদেশের নাগরিক।
আজ- ৭ ই অক্টোবর, সোমবার,২০২৪ খ্রিষ্টাব্দ।
আমি আশা করি আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমার মাতৃভাষা বাংলার একমাত্র ব্লগিং কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ফাউন্ডার, এডমিন প্যানেল, মডারেটর প্যানেল এবং সকল সদস্য ও সদস্যাদের আমার অন্তরের অন্তরস্থল থেকে প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন রইল।
আজকে আমি আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমার পোস্টটি হলো লালনগীতির কভার গান। বর্তমানে সারা বিশ্বে লালনের গান নিয়ে বিভিন্ন দেশের গবেষকরা অনেক রিসার্চ করছে। লালন সাঁইয়ের বেশিরভাগ গানগুলোই দেহতত্ত্ব গান। বিভিন্ন ধরনের গান গাইতেও শুনতে ছোটবেলা থেকেই বেশ ভালো লাগতো তবে আমি কোন প্রফেশনাল কণ্ঠশিল্পী না। ছোটবেলায় ক্লাস ফাইভে লালন গীতি গান গেয়ে পুরস্কার পেয়েছিলাম মনে আছে তারপরে আর কোথাও তেমন গান গাওয়া হয়নি। তবে ঘরে বাইরে মুখে মনে মনে সব সময় গান গায় কিন্তু কারো সামনে গান গাওয়ার সাহসটা পায়না এখন আর। আসলে ছোটবেলা থেকে যদি বিভিন্ন জায়গায় গান করার অভ্যাস করা হতো তাহলে হয়তো এই ভয়টা আর কাজ করত না। আসলে সবারই কিছু কিছু জড়তা থাকে যেগুলো ছোটবেলা থেকে কাটিয়ে উঠলেই বেশ ভালো হয়। আমার বাংলা ব্লগ থেকে সেই জড়তা গুলো আশা করি আস্তে আস্তে কেটে যাবে।
এই কভার ফটোটি ইনশট অ্যাপস দিয়ে তৈরি করা।
আজকে যে গানটি আমি আপনাদের সাথে নিজ কন্ঠে ধন্য ধন্য বলি তারে... গেয়ে শেয়ার করবো এই গানটি ছোটবেলা থেকে আমার খুবই প্রিয় এবং এখনো প্রচুর পরিমাণে কণ্ঠশিল্পী ফরিদা পারভীনের কণ্ঠে এই গান শুনে থাকি। ফরিদা পারভীনের বেশিরভাগ লালনগীতি গানগুলি আমার কাছে অনেক সুন্দর লাগে। আমার কাছে এই গানটি অনেক অনেক বেশি ভালো লাগে।তাহলে চলুন গানটি শুরু করা যাক।
- গান:- লালনগীতি
- এলবাম: সময় গেলে সাধন হবে না।
- লিরিক্স: ধন্য ধন্য বলি তারে..
- মূল কণ্ঠশিল্পী: ফরিদা পারভীন
- কভার : অংকন বিশ্বাস
গানটি শুনতে উপরের আইকনে ক্লিক করুন
গান
বেঁধেছে এমন ঘর
শূন্যের উপর পোস্তা করে।।
ঘরের সবে মাত্র একটি খুঁটি
খুঁটির গোড়ায় নাইকো মাটি।
কিসে ঘর রবে খাঁটি
ঝড়ি তুফান এলে পরে।।
ঘরের মূলাধার কুঠুরি নয়টা
তার উপরে চিলেকোঠা।
তাহে এক পাগলা বেটা
বসে একা একেশ্বরে।।
ঘরের উপর নিচে সারি সারি
সাড়ে নয় দরজা তারি।
লালন কয় যেতে পারি
কোন দরজা খুলে ঘরে।।
আমি অতি নগণ্য মানুষ লালন সাঁইজির গানের অর্থ বিশ্লেষণ করার মত ক্ষমতা আমার ভেতরে নেই। বাউল সম্রাট ফকির লালন সাঁইজির বেশিরভাগ গানগুলো দেহতত্ত্ব। ধন্য ধন্য বলি তারে এই গানটিও দেহতত্ত্ব গান। এই গানটি আমি আজকে কিছু সময় আগেই রেকর্ডিং করে আপনাদের সাথে শেয়ার করছি। এই গানটি আমার খুব প্রিয় একটা গান।
পোস্টের বিবরন
| পোস্টের ধরন | কভার গান |
|---|---|
| ডিভাইস | স্যামসাং গ্যালাক্সি এফ-৫৪ |
| তারিখ | ৭ ই অক্টোবর ২০২৪ খ্রিষ্টাব্দ |
| লোকেশন | মোহাম্মদপুর,ঢাকা |
প্রিয় বন্ধুরা,
আমি স্টিমিট প্ল্যাটফর্মে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে প্রতিনিয়ত আমার সৃজনশীলতা দিয়ে ভালো কনটেন্ট শেয়ার করে এই কমিউনিটিকে সমৃদ্ধ করতে চাই এবং উচ্চতার শিখরে নিয়ে যেতে চাই। আমার কভার গান ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই নিজের খেয়াল রাখবেন সুস্থ এবং সুন্দর থাকবেন এটাই কাম্য করি।
আমি অংকন বিশ্বাস, আমার ইউজার নেম @aongkon। আমি মা, মাতৃভাষা এবং মাতৃভূমিকে সব থেকে বেশি ভালোবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে সিভিল টেকনোলজিতে বি.এস.সি ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, গান গাইতে ও শুনতে, কবিতা লিখতে ও পড়তে, আর্ট করতে, রান্না করতে ও ফটোগ্রাফি করতে খুবই পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" আমার গর্ব "আমার বাংলা ব্লগ" আমার ভালোবাসা। আমার নিজের ভেতরে লুকায়িত সুপ্ত প্রতিভাকে বিকশিত করার লক্ষ্যে "আমার বাংলা ব্লগে" আমার আগমন। এই স্বল্প মানব জীবনের প্রতিটা ক্ষণ আমার কাছে উপভোগ্য। আমি মনে করি, ধৈর্যই সফলতার চাবিকাঠি।
@aongkon

আপনি সব সময় অনেক সুন্দর করে লালন গীতি গুলো কভার করে থাকেন। আপনার গাওয়া গান শুনলে অনেক ভালো লাগে। সব সময় আপনার কন্ঠে গানগুলো আমি শোনার জন্য চেষ্টা করি। আজকে আপনি যে গানের কভারটা করেছেন এটা আমি বেশ কয়েকবার শুনে। আমার নিজের কাছেও এটি শুনতে অনেক ভালো লাগে। তবে আপনার খালি গলায় বেশি ভালো লেগেছে এই লালনগীতিটা।
আমার কন্ঠে লালন গীতি গানগুলো আপনার কাছে ভালো লাগে জেনে খুশি হলাম আপু। আর লালন গীতি গান শুনতে আপনি অনেক পছন্দ করেন জেনে ভালো লাগলো। আপনাদের সুন্দর সুন্দর অনুপ্রেরণা মন্তব্য আমাকে মুগ্ধ করে।
দাদ এর আগেও আপনার গান শুনেছি। আপনি কিন্তু দারুন গান করেন। আপনার করা আজকের গানের প্রতিটি কথাই আমার কাছে বেশ মধুর মনে হয়েছে। আপনি বেশ দারাজ কন্ঠে গানটি আমাদের মাঝে শেয়ার করেছেন। ধন্যবাদ এমন সুন্দর একটি গান কভার করার জন্য।
আপনাদের সুন্দর সুন্দর অনুপ্রেরণামূলক মন্তব্য পড়ে অনেক ভালো লাগে আপু। এভাবেই সুন্দর মন্তব্য করে পাশে থাকবেন।
ভাই আপনি আজকে আমাদের মাঝে খুব চমৎকারভাবে আপনার নিজ কন্ঠে লালনগীতি একটি গান আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার শেয়ার করা গান আমার কাছে সত্যি খুব ভালো লেগেছে। এত সুন্দর ভাবে মিষ্টি কন্ঠে গানটি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাই।
লালন গীতি গানগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে ভাই। আমি সবসময় চেষ্টা করি লালন গীতি গানগুলো আপনাদের মাঝে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য।
বাহ চমৎকার ভাই। এককথায় অসাধারণ ছিল। দারুণ লাগল গানটা। চমৎকার গেয়েছেন ভাই। আপনার কন্ঠে লালনগীতি বরাবরই অসাধারন অনবদ্য লাগে। চমৎকার কভার করেছেন গানটা। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে।।
আমার গাওয়া লালনগীতি গানটি আপনার কাছে অনেক ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাই। আমি চেষ্টা করেছি এই গানটি সুন্দরভাবে আপনাদের মাঝে কভার করে উপস্থাপন করার জন্য। অনেক সুন্দর মন্তব্য প্রকাশ করার জন্য আপনাকে ধন্যবাদ।
আমার অনেক প্রিয় একটি গান আজকে আপনার গলায় শুনতে পেলাম।এই গানটি আমি প্রায় সময় শুনে থাকি।এই গানটির অর্থ অনেক গভীর।এত সুন্দর একটি গান আমাদেরকে গেয়ে শোনানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
এই গানটি আপনার অনেক প্রিয় জেনে ভালো লাগলো ভাই। লালন গীতি গানগুলো আমি অনেক বেশি পছন্দ করি। এটা সত্যি বলেছেন এই গানের অর্থ অনেক গভীর। সুন্দর মন্তব্য প্রকাশ করার জন্য আপনাকে ধন্যবাদ ভাই।
এই ধরনের গানগুলো শুনতে খুবই ভালো লাগে।আর আপনার অসাধারণভাবে গানটি গেয়েছেন।প্রতিটি হ্যাংআউট এ আপনার গান শুনে থাকি। খুব সুন্দর ভাবে আজও গান কভার করেছেন ভাইয়া। শুনে ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
আমিও বাউল সম্রাট ফকির লালন সাঁইজীর এই গানগুলো ভীষণ পছন্দ করি আপু।এই গান শুনে ভালো লেগেছে জেনে খুশি হলাম। সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আমার কাছে গান শুনতে অনেক বেশি ভালো লাগে। গান শুনলে মন মাইন্ড অনেক বেশি ভালো হয়ে যায়। মন খারাপের সময় গান শুনতে আমি অনেক বেশি ভালোবাসি। এরকম ভাবে সুন্দর সুন্দর গানের কভার করলে সেগুলো শুনতে অসম্ভব ভালো লাগে। আপনি প্রায় সময় খুব সুন্দর সুন্দর গান করেন। আপনার গান কিন্তু বেশিরভাগ সময় আমার শোনা হয়ে থাকে। আবেগ দিয়ে গানটা কভার করাতে আরো বেশি ভালো লেগেছে। এরকম সুন্দর একটা গান কভার করেছেন এজন্য ধন্যবাদ।
আপনি বাউল সম্রাট ফকির লালন সাইজের গান অনেক বেশি পছন্দ করেন জেনে ভালো লাগলো ভাই। আমি সবসময় চেষ্টা করি বাউল সম্রাটের সুন্দর সুন্দর গানগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য। অনেক সুন্দর মন্তব্য প্রকাশ করার জন্য আপনাকে ধন্যবাদ ভাই।
আপনার কন্ঠে গাওয়া লালন গীতি গুলো আমার শুনতে বেশ ভালো লাগে।আর আপনি সব সময় লালন গীতি গুলো গাওয়ার চেষ্টা করেন। আজকে আপনি একটি জনপ্রিয় লালন গীতি গেয়েছেন এবং তা আমাদের মাঝে শেয়ার করেছেন। বেশ ভালো লাগলো আপনার কন্ঠে এতো সুন্দর একটি গান শুনতে পেরে।
হ্যাঁ ভাই আমি চেষ্টা করি সব সময় লালন সাঁইজির গানগুলো আপনাদের মাঝে পরিবেশন করার জন্য। সুন্দর সাবলীল ভাষায় মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।
লালন গীতি গান খুব একটা শোনা হয় না। তবে আপনার কন্ঠে লালন গীতি গান শুনতে ভালোই লাগে ভাইয়া। সত্যি ভাইয়া আপনার গানের গলা যেমন দারুন তেমনি দারুন গান করেন আপনি। অসাধারণ হয়েছে আপনার গাওয়া এই গানটি।
আমার কন্ঠে লালন সাঁইজির গান গুলো শুনতে আপনার কাছে ভালো লাগে জেনে খুশি হলাম আপু। আমি চেষ্টা করি গানগুলো অনেক সুন্দর করে আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য। সুন্দর সাবলীল ভাষায় মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।