গান কভার: চিরদিন পুষলাম এক অচিন পাখি।

in আমার বাংলা ব্লগlast year


হ্যালো..!!
আমার সুপ্রিয় বন্ধুরা,
আমি @aongkon বাংলাদেশের নাগরিক

আজ- ৮ ই শনিবার, ফেব্রুয়ারি ২০২৫ খ্রিষ্টাব্দ

আমি আশা করি আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমার মাতৃভাষা বাংলার একমাত্র ব্লগিং কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ফাউন্ডার, এডমিন প্যানেল, মডারেটর প্যানেল এবং সকল সদস্যসদস্যাদের আমার অন্তরের অন্তরস্থল থেকে প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন রইল।



আজকে আমি আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমার পোস্টটি হলো লালনগীতির কভার গান। বর্তমানে সারা বিশ্বে লালনের গান নিয়ে বিভিন্ন দেশের গবেষকরা অনেক রিসার্চ করছে। লালন সাঁইয়ের বেশিরভাগ গানগুলোই দেহতত্ত্ব গান। বিভিন্ন ধরনের গান গাইতেও শুনতে ছোটবেলা থেকেই বেশ ভালো লাগতো তবে আমি কোন প্রফেশনাল কণ্ঠশিল্পী না। ছোটবেলায় ক্লাস ফাইভে লালন গীতি গান গেয়ে পুরস্কার পেয়েছিলাম মনে আছে তারপরে আর কোথাও তেমন গান গাওয়া হয়নি। তবে ঘরে বাইরে মুখে মনে মনে সব সময় গান গায়। কিন্তু সবার সামনে সবসময় গান গাইতে পারতাম না লজ্জা লাগতো। কিন্তু আমার বাংলা ব্লগে যুক্ত হওয়ার পরে প্রতি সপ্তাহের হ্যাংআউটে গান গাওয়া শুরু করে আমার এই জড়তা দূর হয়েছে। এবছর আমার বাংলা ব্লগের বর্ষসেরা অ্যাওয়ার্ডে বেস্ট এন্টারটেইনার সং ক্যাটাগরিতে নির্বাচিত হয়েছি। এটা আমার জীবনে পাওয়া অন্যতম একটি পুরস্কার। এই বর্ষসেরা অ্যাওয়ার্ডটা আমার জন্য শুধু পুরস্কার তা নয়, এটা আমার অনুপ্রেরণা।

কভার ফটো


1000169634.jpg

এই কভার ফটোটি ইনশট অ্যাপস দিয়ে তৈরি করা।



আজকে যে গানটি আমি আপনাদের সাথে নিজ কন্ঠে **চিরদিন পুষলাম এক অচিন পাখি ** গেয়ে শেয়ার করবো এই গানটি ছোটবেলা থেকে আমার খুবই প্রিয় এবং এখনো প্রচুর পরিমাণে কণ্ঠশিল্পী ফরিদা পারভীনের কণ্ঠে এই গান শুনে থাকি। ফরিদা পারভীনের বেশিরভাগ লালনগীতি গানগুলি আমার কাছে অনেক সুন্দর লাগে। আমার কাছে এই গানটি অনেক অনেক বেশি ভালো লাগে।তাহলে চলুন গানটি শুরু করা যাক।



গানের প্রয়োজনীয় তথ্য


  • গান:- লালনগীতি
  • এলবাম: সময় গেলে সাধন হবে না।
  • লিরিক্স: চিরদিন পুষলাম এক অচিন পাখি..
  • মূল কণ্ঠশিল্পী: ফরিদা পারভীন
  • কভার : অংকন বিশ্বাস


[কভার গানের ইউটিউব লিংক]

গানটি শুনতে উপরের আইকনে ক্লিক করুন



গান

চিরদিন পুষলাম এক অচিন পাখি
ভেদ পরিচয় দেয় না আমায়
ঐ খেদে ঝরে আঁখি।।
পাখি বুলি বলে শুনতে পাই
রূপ কেমন দেখিনা ভাই বিষম ঘোর দেখি।
চেনাল পেলে চিনে নিতাম
যেতো মনের ধুকধুকি।।
পোষা পাখি চিনলাম না, এ লজ্জা তো যাবে না
উপায় কি করি।
কোন দিন জানি যাবে উড়ে
ধুলো দিয়ে দুই চোখই।।
নয় দরজা খাঁচাতে
যায় আসে পাখি কোন পথে
চোখে দিয়ে রে ভেল্কি।
সিরাজ সাঁই কয় বয় লালন বয়
ফাঁদ পেতে ঐ সিঁদমুখী।।

সোর্স

এই গান নিয়ে আমার ব্যক্তিগত মতামত



আমি অতি নগণ্য মানুষ লালন সাঁইজির গানের অর্থ বিশ্লেষণ করার মত ক্ষমতা আমার ভেতরে নেই। বাউল সম্রাট ফকির লালন সাঁইজির বেশিরভাগ গানগুলো দেহতত্ত্ব। চিরদিন পুষলাম এ অচিন পাখি এই গানটিও দেহতত্ত্ব গান। আমাদের শরীরের ভেতরে যে আত্মা রয়েছে এই আত্মাকে বাউল সম্রাট ফকির লালন সাঁইজি অচিন পাখির সঙ্গে তুলনা করেছেন। এই অচিন পাখি আমাদের শরীরের ভেতরে বসবাস করছে বলেই আমরা জীবিত আছি। এই গানটি আমার খুব প্রিয় একটা গান।

পোস্টের বিবরন


পোস্টের ধরনকভার গান
ডিভাইসস্যামসাং গ্যালাক্সি এফ-৫৪
লোকেশনমোহাম্মদপুর,ঢাকা


প্রিয় বন্ধুরা,

আমি স্টিমিট প্ল্যাটফর্মে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে প্রতিনিয়ত আমার সৃজনশীলতা দিয়ে ভালো কনটেন্ট শেয়ার করে এই কমিউনিটিকে সমৃদ্ধ করতে চাই এবং উচ্চতার শিখরে নিয়ে যেতে চাই। আমার কভার গান ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই নিজের খেয়াল রাখবেন সুস্থ এবং সুন্দর থাকবেন এটাই কাম্য করি।



আমি কে !

20230826_112155.jpg

আমি অংকন বিশ্বাস, আমার ইউজার নেম @aongkon। আমি মা, মাতৃভাষা এবং মাতৃভূমিকে সব থেকে বেশি ভালোবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে সিভিল টেকনোলজিতে বি.এস.সি ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, গান গাইতে ও শুনতে, কবিতা লিখতে ও পড়তে, আর্ট করতে, রান্না করতে ও ফটোগ্রাফি করতে খুবই পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" আমার গর্ব "আমার বাংলা ব্লগ" আমার ভালোবাসা। আমার নিজের ভেতরে লুকায়িত সুপ্ত প্রতিভাকে বিকশিত করার লক্ষ্যে "আমার বাংলা ব্লগে" আমার আগমন। এই স্বল্প মানব জীবনের প্রতিটা ক্ষণ আমার কাছে উপভোগ্য। আমি মনে করি, ধৈর্যই সফলতার চাবিকাঠি।

সবাইকে অসংখ্য ধন্যবাদ
@aongkon



VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png
OR
SET @rme as your proxy
witness_vote.png

standard_Discord_Zip.gif

Sort:  
 last year 
1000170283.jpg1000170044.jpg1000170045.jpg
 last year 

ভাইয়া মাঝে মাঝে আপনি লালনগীতি গান আমাদের মাঝে উপহার দেন আমার খুবই ভালো লাগে। আপনি খুবই সুন্দরভাবে লালন গীতি গান কভার করেছেন। আপনার কন্ঠে আজকে চিরদিন পুষলাম এক অচিন পাখি গানটি খুবই ভালো লাগলো। এত সুন্দর একটি গান গেয়ে আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ ভাইয়া।

 last year 

আমি চেষ্টা করি লালন গীতি গানগুলো আপনাদের মাঝে সুন্দরভাবে তুলে ধরার জন্য। আপনাদের সুন্দর অনুপ্রেরণা খুবই ভালো লাগে আমার কাছে।

 last year 

আপনি সবসময় আমাদের সাথে চমৎকার চমৎকার লালনগীতি শেয়ার করে থাকেন। আজকেও আপনার কন্ঠে চমৎকার একটি লালন গীতি শুনতে পেলাম। আপনার কন্ঠে লালনগীতি বেশ ভালো লাগে। ফরিদা পারভীন শিল্পীর কথা অনেক শুনেছি। সুন্দর একটি লালন গীতি আমাদের মাঝে পরিবেশন করে নেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 last year 

আমার কন্ঠে লালন গীতি গান ভালো লাগে জেনে অনেক খুশি হলাম। সুন্দর অনুপ্রেরণামূলক মন্তব্য করে পাশে থাকার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ।

 last year 

চিরদিন পুষলাম এক অচিন পাখি গানের গান কভার করেছেন।এ ধরনের গান গুলো যদিও শোনা হয় না, তবে আপনার গান কভারটি শুনে বেশ ভালো লাগলো। আপনি আজকে সুন্দর একটি লালনগীতি আমাদের মাঝে শেয়ার করে আমাদেরকে শোনার সুযোগ করে দিয়েছেন। এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 last year 

আসলে ভাই লালন গীতি গানগুলো মানুষ অনেক কম শুনে থাকে। তারপরেও আপনি আমার গানটি শুনেছেন জেনে ভালো লাগলো। অনেক সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

 last year 

আজকে আপনি খুবই সুন্দর একটা গানের কভার করেছেন, যেটা শুনে আমার তো অনেক ভালো লেগেছে। আপনার কন্ঠে এরকম গানগুলো শুনতে আমার কাছে অনেক ভালো লাগে। এর আগে আপনার সুন্দর সুন্দর গানগুলো শুনেছি। মনটা ভালো হয়ে গেলো আপনার গানটি শোনা মাত্রই। এরকম সুন্দর সুন্দর গানগুলো সব সময় আপনার কন্ঠে শোনার অপেক্ষায় থাকলাম।

 last year 

আমার কন্ঠে লালন গীতি গানগুলো শুনতে আপনি অনেক পছন্দ করেন জেনে খুশি হলাম আপু। সব সময় সুন্দর অনুপ্রেরণামূলক মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।

 last year 

যদিও আমি গাইতে পারি না তবে আপনার কণ্ঠে গলালনগীতি শুনতে খুব ভালো লাগে। আপনি প্রতি সপ্তাহে খুব সুন্দর সুন্দর লালনগীতি কভার করেন। ফরিদা পারভীন এর লালনগীতি আমার কাছেও অনেক ভালো লাগে। যদিও সময়ের অভাবে তেমন বেশি শুনা হয় না। তবে আপনার গান প্রায় সময় শুনা হয়। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর গান কভার করার জন্য।

 last year 

আমি চেষ্টা করি প্রতি সপ্তাহে একটি করে লালন গীতি গান কভার করে আপনাদের সাথে শেয়ার করার জন্য। আমি ব্যক্তিগতভাবে লালন গীতি গান গুলো অনেক বেশি পছন্দ করি। আপনাদের সুন্দর অনুপ্রেরণামূলক মন্তব্য পড়লে খুবই ভালো লাগে।

 last year 

ইতিমধ্যেই ফরিদা পারভীন এর বেশ কয়েকটি লালন গীতি আপনার কন্ঠে শুনে ফেললাম। প্রত্যেকটা লালনগীতি আমাকে মুগ্ধ করেছে। চিরদিন পুশলাম এক অচিন পাখি এই লালনগীতিটির কভার একেবারে চমৎকার হয়েছে ভাই। আপনার পরবর্তী লালন গীতি কভার শোনার জন্য অপেক্ষায় রইলাম।

 last year 

আবার শেয়ার করা প্রত্যেকটা লালন গীতি গান আপনাকে মুগ্ধ করে জেনে খুবই ভালো লাগলো ভাই। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 last year 

আপনার কন্ঠে হ্যাংআউটে লালনগীতি গান গুলো শুনে অনেক ভালো লাগে।লালন গীতি গানগুলো আসলেই মুগ্ধ করার মতো। আজকের গানটিও বেশ সুন্দরভাবে কভার করেছেন। অনেক ধন্যবাদ ভাই চমৎকার একটি গান আপনার কন্ঠে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 last year 

আমি চেষ্টা করি লালন গীতি গানগুলো সব সময় আপনাদের মাঝে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য। আপনার সুন্দর মন্তব্য পড়ে খুবই ভালো লাগলো। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 last year 

ভাইয়া আপনি সব সময় খুব সুন্দর সুন্দর লালন গীতি গান কভার করেন। আজকে আপনি খুব সুন্দর একটি লালন গীতি গান কভার করেছেন। আসলে গান গাইতে হলে ধৈর্য এবং সাহস দুটো লাগে। তবে এটি শুনে ভালো লাগলো আগে সবার সামনে গান গাইতে পারতেন না। এখন আমাদের এই প্লাটফর্মে গান গাইতে গাইতে সবার সামনে গাইতে পারেন। ধন্যবাদ এত সুন্দর করে লালন গীতি গানটি আমাদের মাঝে কভার করার জন্য।

 last year 

এটা সত্যি বলেছেন আপু গান গাইতে হলে ধৈর্য এবং সাহস দুটোই লাগে। আসলে প্রথমে গান গাইতে বেশ ভয় করছ কিন্তু এখন আর ভয় করে না। অনেক সুন্দর মন্তব্য প্রকাশ করার জন্য আপনাকে ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.088
BTC 59401.24
ETH 1567.62
USDT 1.00
SBD 0.42