গান কভার:- কি সন্ধানে যায় সেখানে.. (লালনগীতি)

in আমার বাংলা ব্লগ2 years ago


হ্যালো..!!
আমার সুপ্রিয় বন্ধুরা,
আমি @aongkon বাংলাদেশের নাগরিক

আজ- ৪ ই নভেম্বর, সোমবার,২০২৪ খ্রিষ্টাব্দ

আমি আশা করি আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমার মাতৃভাষা বাংলার একমাত্র ব্লগিং কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ফাউন্ডার, এডমিন প্যানেল, মডারেটর প্যানেল এবং সকল সদস্যসদস্যাদের আমার অন্তরের অন্তরস্থল থেকে প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন রইল।



আজকে আমি আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমার পোস্টটি হলো লালনগীতির কভার গান। বর্তমানে সারা বিশ্বে লালনের গান নিয়ে বিভিন্ন দেশের গবেষকরা অনেক রিসার্চ করছে। লালন সাঁইয়ের বেশিরভাগ গানগুলোই দেহতত্ত্ব গান। বিভিন্ন ধরনের গান গাইতেও শুনতে ছোটবেলা থেকেই বেশ ভালো লাগতো তবে আমি কোন প্রফেশনাল কণ্ঠশিল্পী না। ছোটবেলায় ক্লাস ফাইভে লালন গীতি গান গেয়ে পুরস্কার পেয়েছিলাম মনে আছে তারপরে আর কোথাও তেমন গান গাওয়া হয়নি। তবে ঘরে বাইরে মুখে মনে মনে সব সময় গান গায়। কিন্তু সবার সামনে সবসময় গান গাইতে পারতাম না লজ্জা লাগতো। কিন্তু আমার বাংলা ব্লগে যুক্ত হওয়ার পরে প্রতি সপ্তাহের হ্যাংআউটে গান গাওয়া শুরু করে আমার এই জড়তা দূর হয়েছে। এবছর আমার বাংলা ব্লগের বর্ষসেরা অ্যাওয়ার্ডে বেস্ট এন্টারটেইনার সং ক্যাটাগরিতে নির্বাচিত হয়েছি। এটা আমার জীবনে পাওয়া অন্যতম একটি পুরস্কার। এই বর্ষসেরা অ্যাওয়ার্ডটা আমার জন্য শুধু পুরস্কার তা নয়, এটা আমার অনুপ্রেরণা।

কভার ফটো

1000139486.jpg

এই কভার ফটোটি ইনশট অ্যাপস দিয়ে তৈরি করা।



আজকে যে গানটি আমি আপনাদের সাথে নিজ কন্ঠে কি সন্ধানে যাই সেখানে... গেয়ে শেয়ার করবো এই গানটি ছোটবেলা থেকে আমার খুবই প্রিয় এবং এখনো প্রচুর পরিমাণে কণ্ঠশিল্পী ফরিদা পারভীনের কণ্ঠে এই গান শুনে থাকি। ফরিদা পারভীনের বেশিরভাগ লালনগীতি গানগুলি আমার কাছে অনেক সুন্দর লাগে। আমার কাছে এই গানটি অনেক অনেক বেশি ভালো লাগে।তাহলে চলুন গানটি শুরু করা যাক।



গানের প্রয়োজনীয় তথ্য
  • গান:- লালনগীতি
  • এলবাম: সময় গেলে সাধন হবে না।
  • লিরিক্স: কি সন্ধানে যাই সেখানে..
  • মূল কণ্ঠশিল্পী: ফরিদা পারভীন
  • কভার : অংকন বিশ্বাস


[কভার গানের ইউটিউব লিংক]

গানটি শুনতে উপরের আইকনে ক্লিক করুন



গান

কি সন্ধানে যাই সেখানে
মনের মানুষ যেখানে।
আঁধার ঘরে জ্বলছে বাতি
দিবা রাতি নাই সেখানে।।
যেতে পথে কাম নদীতে
পাড়ি দিতে ত্রিবিনে।
কতো ধনীর ভারা যাচ্ছে মারা
পরে নদীর তোড় তুফানে।।
রসিক যারা চতুর তারা
তারাই নদীর ধারা চেনে।
উজান তরী যাচ্ছে বেয়ে
তারাই স্বরূপ সাধন জানে।।
লালন বলে ম’লাম জ্বলে
দিবানিশি জলে স্থলে।
আমি মণি হারা ফণির মত
হারা হইলাম পিতৃধনে।।

সোর্স

এই গান নিয়ে আমার ব্যক্তিগত মতামত

আমি অতি নগণ্য মানুষ লালন সাঁইজির গানের অর্থ বিশ্লেষণ করার মত ক্ষমতা আমার ভেতরে নেই। বাউল সম্রাট ফকির লালন সাঁইজির বেশিরভাগ গানগুলো দেহতত্ত্ব। এই গানের অর্থ আমার জানা নেই। আপনাদের কারো এই গানের অতো জানা থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এই গানটি আমার অনেক ফেভারিট একটি গান।

পোস্টের বিবরন


পোস্টের ধরনকভার গান
ডিভাইসস্যামসাং গ্যালাক্সি এফ-৫৪
তারিখ১২ ই জুলাই ২০২৪ খ্রিষ্টাব্দ
লোকেশনমোহাম্মদপুর,ঢাকা


প্রিয় বন্ধুরা,

আমি স্টিমিট প্ল্যাটফর্মে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে প্রতিনিয়ত আমার সৃজনশীলতা দিয়ে ভালো কনটেন্ট শেয়ার করে এই কমিউনিটিকে সমৃদ্ধ করতে চাই এবং উচ্চতার শিখরে নিয়ে যেতে চাই। আমার কভার গান ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই নিজের খেয়াল রাখবেন সুস্থ এবং সুন্দর থাকবেন এটাই কাম্য করি।



আমি কে !

20230826_112155.jpg

আমি অংকন বিশ্বাস, আমার ইউজার নেম @aongkon। আমি মা, মাতৃভাষা এবং মাতৃভূমিকে সব থেকে বেশি ভালোবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে সিভিল টেকনোলজিতে বি.এস.সি ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, গান গাইতে ও শুনতে, কবিতা লিখতে ও পড়তে, আর্ট করতে, রান্না করতে ও ফটোগ্রাফি করতে খুবই পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" আমার গর্ব "আমার বাংলা ব্লগ" আমার ভালোবাসা। আমার নিজের ভেতরে লুকায়িত সুপ্ত প্রতিভাকে বিকশিত করার লক্ষ্যে "আমার বাংলা ব্লগে" আমার আগমন। এই স্বল্প মানব জীবনের প্রতিটা ক্ষণ আমার কাছে উপভোগ্য। আমি মনে করি, ধৈর্যই সফলতার চাবিকাঠি।

সবাইকে অসংখ্য ধন্যবাদ
@aongkon



VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png
OR
SET @rme as your proxy
witness_vote.png

standard_Discord_Zip.gif

Sort:  
 2 years ago (edited)

আপনি সব সময় লালন গীতি গান কভার করে থাকেন। লালনের গানগুলো বাস্তব মুখী হওয়ায় আমার কাছে বেশ ভালই লাগে। তবে খুব একটা শোনা হয় না। আপনার কন্ঠে গানটি শুনতে পেড়ে বেশ ভালো লাগলো। আশা করছি এরকম আরো সুন্দর সুন্দর গান আপনার কন্ঠে শুনতে পাবো। অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

বাউল সম্রাট লালন সাঁইজির গান গুলো বাস্তবমুখী বলে তুমি পছন্দ করো জেনে ভালো লাগলো। সুন্দর সাবলীল ভাষায় মন্তব্য করে পাশে থাকার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

খালি গলায় গাওয়া গান শুনতে আমার কাছে একটু বেশি ভালো লাগে। কারণ খালি গলায় গান গাইলে সেগুলো অনেক বেশি সুন্দর হয়ে থাকে। আপনার খালি কন্ঠ যেমন সুন্দর, তেমনি গানটাও খুব সুন্দর। যার কারণে সব মিলিয়ে পুরো গানটা শুনতে আমার কাছে অসম্ভব ভালো লেগেছে। আর পুরো গানটা শুনে মনটাও একেবারে ভালো হয়ে গিয়েছে। আপনার গাওয়া গান একবার শুনে আরও শুনতে ইচ্ছে করছে। এরকম সুন্দর সুন্দর গান আশা করছি প্রতিনিয়তই শুনতে পাবো আপনাদের কন্ঠে।

 2 years ago 

আপনি খালি গলায় গান শুনতে একটু বেশিই পছন্দ করেন জেনে খুশি হলাম ভাই। আপনার কাছে আমার কভার করা এই গানটি অনেক ভালো লেগেছে এটা সত্যি আমার অনেক বড় পাওয়া। সুন্দর সাবলীল ভাষায় মন্তব্য প্রকাশ করার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

আপনার কন্ঠে লালনগীতি গুলো শুনতে বেশ ভালো লাগে আমার কাছে। আপনি আজকে দেখছি নতুন একটি লালনগীতি পরিবেশন করে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার কন্ঠে এতো সুন্দর একটি লালনগীতি শুনতে পেরে বেশ ভালো লাগলো। আপনি আপনার সুন্দর কন্ঠ দিয়ে বেশ ভালো গাইছেন ভাইয়া।

 2 years ago 

আমার কন্ঠে লালন গীতি গান শুনতে ভালো লাগে জেনে খুশি হলাম। ভাই আমার কন্ঠ সুন্দর না কিন্তু সুন্দর করে গাওয়ার চেষ্টা করি। অনেক সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ ভাই।

 2 years ago 

আপনার জন্য লালনের অনেক অপরিচিত গান শুনলাম। যেমন এই গানটা প্রথম শুনলাম। গানের কথাগুলো তো বেশ দারুণ। চমৎকার কভার করেছেন গানটা ভাই। বেশ ভালো লাগল শুনে। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।।

 2 years ago 

বাহ্ আমার জন্য বাউল সম্রাট ফকির লালন সাঁইজির অনেক অপরিচিত গান শুনেছেন জেনে ভালো লাগলো। অনেক সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ ভাই।

 2 years ago 

আপনি বরাবরই লালনগীতির গান কভার করে আমাদের মাঝে শেয়ার করেন।যদিও এই গান গুলো আমার শোনা হয় না তবে আপনার কন্ঠে গান গুলো শুনে অনেক ভালো লাগে। ধন্যবাদ ভাই এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

হ্যাঁ ভাই আমি সবসময়ই লালনগীতি গানগুলো কভার করে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আমার কন্ঠে গান ভালো লেগেছে জেনে খুশি হলাম। সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ ভাই।

 2 years ago 

আপনার কন্ঠে লালন গীতি গান শুনতে অনেক ভালো লাগে। আজকে আপনি খুব সুন্দর একটি লালন গীতি গান কভার করেছেন।কি সন্ধানে যায় সেখানে আপনার কন্ঠে গানটি শুনে সত্যি মুগ্ধ হয়ে গেলাম। যদিও লালন গীতি গান খুব কমই শোনা হয় আমার। গানটি কভার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আমার কন্ঠের লালনগীতি গান শুনতে ভালো লাগে এটা জেনে খুশি হলাম। সত্যি বলতে আপনাদের সুন্দর সুন্দর অনুপ্রেরণামূলক মন্তব্য খুব ভালো লাগে। অনেক সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.082
BTC 61643.21
ETH 1637.63
USDT 1.00
SBD 0.41