গান কভার: আপন ঘরের খবর নে না.. (লালনগীতি)

in আমার বাংলা ব্লগlast year


হ্যালো..!!
আমার সুপ্রিয় বন্ধুরা,
আমি @aongkon বাংলাদেশের নাগরিক

আজ-১৩ ই মার্চ, বৃহস্পতিবার, ২০২৫ খ্রিষ্টাব্দ

আমি আশা করি আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমার মাতৃভাষা বাংলার একমাত্র ব্লগিং কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ফাউন্ডার, এডমিন প্যানেল, মডারেটর প্যানেল এবং সকল সদস্যসদস্যাদের আমার অন্তরের অন্তরস্থল থেকে প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন রইল।



আজকে আমি আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমার পোস্টটি হলো লালনগীতির কভার গান। বর্তমানে সারা বিশ্বে লালনের গান নিয়ে বিভিন্ন দেশের গবেষকরা অনেক রিসার্চ করছে। লালন সাঁইয়ের বেশিরভাগ গানগুলোই দেহতত্ত্ব গান। বিভিন্ন ধরনের গান গাইতেও শুনতে ছোটবেলা থেকেই বেশ ভালো লাগতো তবে আমি কোন প্রফেশনাল কণ্ঠশিল্পী না। ছোটবেলায় ক্লাস ফাইভে লালন গীতি গান গেয়ে পুরস্কার পেয়েছিলাম মনে আছে তারপরে আর কোথাও তেমন গান গাওয়া হয়নি। তবে ঘরে বাইরে মুখে মনে মনে সব সময় গান গায়। কিন্তু সবার সামনে সবসময় গান গাইতে পারতাম না লজ্জা লাগতো। কিন্তু আমার বাংলা ব্লগে যুক্ত হওয়ার পরে প্রতি সপ্তাহের হ্যাংআউটে গান গাওয়া শুরু করে আমার এই জড়তা দূর হয়েছে। এবছর আমার বাংলা ব্লগের বর্ষসেরা অ্যাওয়ার্ডে বেস্ট এন্টারটেইনার সং ক্যাটাগরিতে নির্বাচিত হয়েছি। এটা আমার জীবনে পাওয়া অন্যতম একটি পুরস্কার। এই বর্ষসেরা অ্যাওয়ার্ডটা আমার জন্য শুধু পুরস্কার তা নয়, এটা আমার অনুপ্রেরণা।



কভার ফটো


1000179170.jpg

ইনশর্ট অ্যাপস দিয়ে সুন্দর একটি কভার ফটো তৈরি করে নিয়েছি।



আজকে যে গানটি আমি আপনাদের সাথে নিজ কন্ঠে আপন ঘরের খবর নে না.... গেয়ে শেয়ার করবো এই গানটি ছোটবেলা থেকে আমার খুবই প্রিয় এবং এখনো প্রচুর পরিমাণে কণ্ঠশিল্পী ফরিদা পারভীনের কণ্ঠে এই গান শুনে থাকি। ফরিদা পারভীনের বেশিরভাগ লালনগীতি গানগুলি আমার কাছে অনেক সুন্দর লাগে। আমার কাছে এই গানটি অনেক অনেক বেশি ভালো লাগে।তাহলে চলুন গানটি শুরু করা যাক।



গানের প্রয়োজনীয় তথ্য

গান:- লালনগীতি
এলবাম: সম গেলে সাধন হবে না....
লিরিক্স: আপন ঘরের খবর নে না...
মূল কণ্ঠশিল্পী: ফরিদা পারভীন
কভার : অংকন বিশ্বাস



[কভার গানের ইউটিউব লিংক]

গানটি শুনতে উপরের আইকনে ক্লিক করুন



গান

আপন ঘরের খবর নে না।
অনা’সে দেখতে পাবি
কোনখানে সাঁইর বারামখানা।।
কমলকোঠা কারে বলি
কোন মোকাম তার কোথা গলি।
কোন সময় পড়ে ফুলি
মধু খায় সে অলিজনা।।
সূক্ষ্মজ্ঞান যার ঐক্য মুখ্য
সাধকেরই উপলক্ষ।
অপরূপ তার বৃক্ষ
দেখলে চোখের পাপ থাকে না।।
শুক্লনদীর সুখ সরোবর
তিলে তিলে হয় গো সাঁতার।
লালন কয় কীর্তিকর্মার
কীর্তিকর্মার কী কারখানা।।

সোর্স

আমার অনুভূতি



কয়েকদিন আগেই ঢাকা থেকে এই গানটি রেকর্ডিং করেছি। বাউল সম্রাট ফকির লালন সাঁইজির প্রতিটি গানই আধ্যাত্মিক ও দেহতত্ত্ব। প্রতিটি গান ভিতরে তিনি সৃষ্টিকর্তা এবং মানুষকে নিয়ে লিখেছেন। বাউল সম্রাট ফকির লালন সাঁইজি এই গানের মাধ্যমে আমাদের শরীরের ভেতর যে আত্মা রয়েছে সেই আত্মার স্বরূপ জানতে বলেছেন। আর এই আত্মা স্বরূপ জানলেই সৃষ্টিকর্তাকে জানা সম্ভব হবে। আর তাই মানব জীবনে আমাদের আপন ঘরের খবর রাখতে হবে।



পোস্টের বিবরন


পোস্টের ধরনকভার গান
ডিভাইসস্যামসাং গ্যালাক্সি এফ-৫৪
লোকেশনকুষ্টিয়া


প্রিয় বন্ধুরা,

আমি স্টিমিট প্ল্যাটফর্মে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে প্রতিনিয়ত আমার সৃজনশীলতা দিয়ে ভালো কনটেন্ট শেয়ার করে এই কমিউনিটিকে সমৃদ্ধ করতে চাই এবং উচ্চতার শিখরে নিয়ে যেতে চাই। আমার কভার গান ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই নিজের খেয়াল রাখবেন সুস্থ এবং সুন্দর থাকবেন এটাই কাম্য করি।



আমি কে !

20230826_112155.jpg

আমি অংকন বিশ্বাস, আমার ইউজার নেম @aongkon। আমি মা, মাতৃভাষা এবং মাতৃভূমিকে সব থেকে বেশি ভালোবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে সিভিল টেকনোলজিতে বি.এস.সি ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, গান গাইতে ও শুনতে, কবিতা লিখতে ও পড়তে, আর্ট করতে, রান্না করতে ও ফটোগ্রাফি করতে খুবই পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" আমার গর্ব "আমার বাংলা ব্লগ" আমার ভালোবাসা। আমার নিজের ভেতরে লুকায়িত সুপ্ত প্রতিভাকে বিকশিত করার লক্ষ্যে "আমার বাংলা ব্লগে" আমার আগমন। এই স্বল্প মানব জীবনের প্রতিটা ক্ষণ আমার কাছে উপভোগ্য। আমি মনে করি, ধৈর্যই সফলতার চাবিকাঠি।

সবাইকে অসংখ্য ধন্যবাদ
@aongkon



VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png
OR
SET @rme as your proxy
witness_vote.png

standard_Discord_Zip.gif

Sort:  
 last year 
1000179168.jpg1000179166.jpg1000179167.jpg
 last year 

আপনার কন্ঠে লালনগীতি বরাবরই বেশ দারুণ কিছু। চমৎকার লাগল ভাই। দারুণ কভার করেছেন লালনগীতি টা। বেশ সুন্দর। ধন্যবাদ আমাদের সাথে গানটা শেয়ার করে নেওয়ার জন্য। আপনার জন্য শুভকামনা।।

 last year 

আপনার সুন্দর অনুপ্রেরণামূলক মন্তব্য আমাকে শক্তি যোগায়। আশা করছি আগামী দিনগুলোতে এভাবেই সুন্দর মন্তব্য করে পাশে থাকবেন।

 last year 

আপনার কণ্ঠে লালন গীতি শুনতে পেরে আমার কাছে অনেক ভালো লাগে। আসলে এখন তো লালন গীতি তেমন শোনা হয় না। তবে আমার বাংলা ব্লগ লালন গীতি কিংবা গান দেখলে শোনতে মিস করি না। আপনি অনেক সুন্দর লালনগীতি করেন। ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে এমন লালন গীতি উপহার দেবার জন্য।

 last year 

আমার কন্ঠে লালনগীতি গান শুনতে আপনার কাছে ভালো লাগে জেনে খুশি হলাম আপু। সুন্দর মন্তব্য করে সবসময় পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 last year 

ভাইয়া আপনি বরাবরই লালনগীতির গান কভার করে আমাদের মাঝে শেয়ার করেন।যদিও এই গান গুলো শুনা হয় না, তবে আপনার কণ্ঠে গান গুলো শুনে খুবই ভালো লাগে।আজকের কভার করা গানটিও দারুণ হয়েছে ভাই। ধন্যবাদ আপনাকে পোস্ট টি শেয়ার করার জন্য।

 last year 

লালন গীতি গান আমার কাছে অনেক প্রিয় তাই আমি এটা আপনাদের সাথে শেয়ার করি। অনেক সুন্দর মতামত প্রকাশ করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 last year 

বরাবরের মতো আজকেও চমৎকার একটি লালন গীতি শেয়ার করে নিয়েছেন। অনেকদিন হলো আপনার লালনগীতি শোনা হয় না। অনেকদিন পর লালনগীতি শুনে বেশ ভালো লাগলো। গানগুলো খুবই বাস্তবমুখী। বাস্তবতার সাথে ভীষণ ভাবে মিলে যায়। চমৎকার একটি গান আমাদের মাঝে পরিবেশন করার জন্য আপনাকে ধন্যবাদ।

 last year 

হ্যাঁ লালন গীতি গান গুলো বাস্তবতার সাথে মিলে যায়। আর এই কারণে লালন গীতি গানগুলো আমার কাছে খুবই ভালো লাগে। অনেক সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ।

 last year 

প্রতি সপ্তাহের ন্যায় এ সপ্তাহে ও আপনি দেখছি আজকে খুবই সুন্দর একটি লালনগীতি পরিবেশন করেছেন। আপনার কন্ঠে গাওয়া লালন গীতি গুলো শুনতে বেশ ভালো লাগে আমার কাছে। আপনি খুবই সুন্দর করে পুরো সংগীত টি পরিবেশন করেছেন। বেশ দারুন হয়েছে ভাইয়া।

 last year 

আমার কন্ঠে লালন গীতি গান শুনতে আপনার কাছে ভালো লাগে জেনে খুশি হলাম। সুন্দর মন্তব্য করে সব সময় পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ ভাই।

 last year 

আপনার কন্ঠে লালন গীতি গানগুলো সব সময় আমার কাছে অনেক বেশি ভালো লাগে ভাইয়া। অনেকদিন পরে আপনার কন্ঠে লালন গীতি গান শুনতে পেরে খুব ভালো লাগলো। আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন সুন্দর একটা গান কভার করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

আমার কন্ঠে লালনগীতি গানগুলো সব সময় আপনার কাছে অনেক ভালো লাগে জেনে খুশি হলাম। অনেক সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 last year 

খালি গলায় গাওয়া গান শুনতে আমার কাছে একটু বেশি ভালো লাগে। কারণ খালি গলায় গান গাইলে সেগুলো অনেক বেশি সুন্দর হয়ে থাকে। আপনার খালি কন্ঠ যেমন সুন্দর, তেমনি গানটাও খুব সুন্দর। যার কারণে সব মিলিয়ে পুরো গানটা শুনতে আমার কাছে অসম্ভব ভালো লেগেছে। আর পুরো গানটা শুনে মনটাও একেবারে ভালো হয়ে গিয়েছে।

 last year 

খালি গলায় গান শুনতে আপনার কাছে ভালো লাগে জেনে ভালো লাগলো। ‌ আমিও খালি গলায় গান গাইতে পছন্দ করি। সুন্দর মন্তব্য করে সবসময় পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ ভাই।

 last year 

দারুন একটি গান কভার করলেন ভাইয়া শুনে বেশ ভালো লেগেছে। আপনার শেয়ার করা লালন গীতি আমার ভীষণ ভালো লাগে শুনতে। আপনি আজকে লালনগীতি কভার করে শেয়ার করলেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 last year 

আমরা সবাই লালনগীতি গান অনেক পছন্দ করি কারণ লালন গীতি গান গুলো বাস্তব মুখী হয়। অনেক সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.082
BTC 59298.43
ETH 1556.82
USDT 1.00
SBD 0.42