গান কভার: ধন্য ধন্য বলি তারে... (লালনগীতি)

in আমার বাংলা ব্লগlast year


হ্যালো..!!
আমার সুপ্রিয় বন্ধুরা,
আমি @aongkon বাংলাদেশের নাগরিক

আজ- ৩১ শে জানুয়ারি, শুক্রবার,২০২৫ খ্রিষ্টাব্দ

আমি আশা করি আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমার মাতৃভাষা বাংলার একমাত্র ব্লগিং কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ফাউন্ডার, এডমিন প্যানেল, মডারেটর প্যানেল এবং সকল সদস্যসদস্যাদের আমার অন্তরের অন্তরস্থল থেকে প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন রইল।



আজকে আমি আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমার পোস্টটি হলো লালনগীতির কভার গান। বর্তমানে সারা বিশ্বে লালনের গান নিয়ে বিভিন্ন দেশের গবেষকরা অনেক রিসার্চ করছে। লালন সাঁইয়ের বেশিরভাগ গানগুলোই দেহতত্ত্ব গান। বিভিন্ন ধরনের গান গাইতেও শুনতে ছোটবেলা থেকেই বেশ ভালো লাগতো তবে আমি কোন প্রফেশনাল কণ্ঠশিল্পী না। ছোটবেলায় ক্লাস ফাইভে লালন গীতি গান গেয়ে পুরস্কার পেয়েছিলাম মনে আছে তারপরে আর কোথাও তেমন গান গাওয়া হয়নি। তবে ঘরে বাইরে মুখে মনে মনে সব সময় গান গায়। কিন্তু সবার সামনে সবসময় গান গাইতে পারতাম না লজ্জা লাগতো। কিন্তু আমার বাংলা ব্লগে যুক্ত হওয়ার পরে প্রতি সপ্তাহের হ্যাংআউটে গান গাওয়া শুরু করে আমার এই জড়তা দূর হয়েছে। এবছর আমার বাংলা ব্লগের বর্ষসেরা অ্যাওয়ার্ডে বেস্ট এন্টারটেইনার সং ক্যাটাগরিতে নির্বাচিত হয়েছি। এটা আমার জীবনে পাওয়া অন্যতম একটি পুরস্কার। এই বর্ষসেরা অ্যাওয়ার্ডটা আমার জন্য শুধু পুরস্কার তা নয়, এটা আমার অনুপ্রেরণা।

কভার ফটো


1000128706.jpg

এই কভার ফটোটি ইনশট অ্যাপস দিয়ে তৈরি করা।



আজকে যে গানটি আমি আপনাদের সাথে নিজ কন্ঠে ধন্য ধন্য বলি তারে... গেয়ে শেয়ার করবো এই গানটি ছোটবেলা থেকে আমার খুবই প্রিয় এবং এখনো প্রচুর পরিমাণে কণ্ঠশিল্পী ফরিদা পারভীনের কণ্ঠে এই গান শুনে থাকি। ফরিদা পারভীনের বেশিরভাগ লালনগীতি গানগুলি আমার কাছে অনেক সুন্দর লাগে। আমার কাছে এই গানটি অনেক অনেক বেশি ভালো লাগে।তাহলে চলুন গানটি শুরু করা যাক।



গানের প্রয়োজনীয় তথ্য


  • গান:- লালনগীতি
  • এলবাম: সময় গেলে সাধন হবে না।
  • লিরিক্স: ধন্য ধন্য বলি তারে..
  • মূল কণ্ঠশিল্পী: ফরিদা পারভীন
  • কভার : অংকন বিশ্বাস


[কভার গানের ইউটিউব লিংক]

গানটি শুনতে উপরের আইকনে ক্লিক করুন



গান

ধন্য ধন্য বলি তারে।
বেঁধেছে এমন ঘর
শূন্যের উপর পোস্তা করে।।
ঘরের সবে মাত্র একটি খুঁটি
খুঁটির গোড়ায় নাইকো মাটি।
কিসে ঘর রবে খাঁটি
ঝড়ি তুফান এলে পরে।।
ঘরের মূলাধার কুঠুরি নয়টা
তার উপরে চিলেকোঠা।
তাহে এক পাগলা বেটা
বসে একা একেশ্বরে।।
ঘরের উপর নিচে সারি সারি
সাড়ে নয় দরজা তারি।
লালন কয় যেতে পারি
কোন দরজা খুলে ঘরে।।

সোর্স

এই গান নিয়ে আমার ব্যক্তিগত মতামত



আমি অতি নগণ্য মানুষ লালন সাঁইজির গানের অর্থ বিশ্লেষণ করার মত ক্ষমতা আমার ভেতরে নেই। বাউল সম্রাট ফকির লালন সাঁইজির বেশিরভাগ গানগুলো দেহতত্ত্ব। ধন্য ধন্য বলি তারে এই গানটিও দেহতত্ত্ব গান। এই গানটি আমার খুব প্রিয় একটা গান।

পোস্টের বিবরন


পোস্টের ধরনকভার গান
ডিভাইসস্যামসাং গ্যালাক্সি এফ-৫৪
লোকেশনখোকসা, কুষ্টিয়া


প্রিয় বন্ধুরা,

আমি স্টিমিট প্ল্যাটফর্মে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে প্রতিনিয়ত আমার সৃজনশীলতা দিয়ে ভালো কনটেন্ট শেয়ার করে এই কমিউনিটিকে সমৃদ্ধ করতে চাই এবং উচ্চতার শিখরে নিয়ে যেতে চাই। আমার কভার গান ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই নিজের খেয়াল রাখবেন সুস্থ এবং সুন্দর থাকবেন এটাই কাম্য করি।



আমি কে !

20230826_112155.jpg

আমি অংকন বিশ্বাস, আমার ইউজার নেম @aongkon। আমি মা, মাতৃভাষা এবং মাতৃভূমিকে সব থেকে বেশি ভালোবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে সিভিল টেকনোলজিতে বি.এস.সি ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, গান গাইতে ও শুনতে, কবিতা লিখতে ও পড়তে, আর্ট করতে, রান্না করতে ও ফটোগ্রাফি করতে খুবই পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" আমার গর্ব "আমার বাংলা ব্লগ" আমার ভালোবাসা। আমার নিজের ভেতরে লুকায়িত সুপ্ত প্রতিভাকে বিকশিত করার লক্ষ্যে "আমার বাংলা ব্লগে" আমার আগমন। এই স্বল্প মানব জীবনের প্রতিটা ক্ষণ আমার কাছে উপভোগ্য। আমি মনে করি, ধৈর্যই সফলতার চাবিকাঠি।

সবাইকে অসংখ্য ধন্যবাদ
@aongkon



VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png
OR
SET @rme as your proxy
witness_vote.png

standard_Discord_Zip.gif

Sort:  
 last year 
1000168495.jpg1000168494.jpg1000168493.jpg
 last year 

আপনার কণ্ঠে গাওয়া গানগুলো সত্যিই অতুলনীয় ।বিশেষ করে এই সপ্তাহে যে লালনগীতি পরিবেশন করেছেন, তা শুনে একেবারে মন্ত্রমুগ্ধ হয়ে গেছি। আপনার খালি গালার ঢং এবং প্রতিটি সুরের ভাঁজ এত স্নিগ্ধ যে, গানটি পুরোপুরি মনের মধ্যে গেঁথে গেছে। পরবর্তী সপ্তাহে আরও এমন সুন্দর গান শুনতে পাবো, এই আশা রইলো, ধন্যবাদ।

 last year 

অবশ্যই আপু চেষ্টা করব প্রতি সপ্তাহে লালনের গানগুলো আপনাদের মাঝে পরিবেশন করার জন্য। সুন্দর অনুপ্রেরণামূলক মন্তব্য করে সবসময় পাশে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।

 last year 

আজকে আপনি খুবই সুন্দর একটা গানের কভার করেছেন। যেটা শুনে আমার তো মনটা একেবারে ভালো হয়ে গিয়েছে। এই গানের পুরো কভার টা কিন্তু অনেক দারুন। আপনি সব সময় সুন্দর সুন্দর গান কাভার করেন যেগুলো অনেক দারুন হয়। প্রতিনিয়ত এরকম সুন্দর সুন্দর গানের শোনার জন্য অপেক্ষায় থাকলাম।

 last year 

আমার গানের মাধ্যমে আপনার মন ভালো হয়েছে জেনে খুবই ভালো লাগলো আপু। আমি চেষ্টা করি প্রতি সপ্তাহে একটি করে গান কভার করে আপনাদের সাথে শেয়ার করার জন্য। অনেক সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ।

 last year 

খালি গলায় গাওয়া গান শুনতে আমার কাছে একটু বেশি ভালো লাগে। কারণ খালি গলায় গান গাইলে সেগুলো অনেক বেশি সুন্দর হয়ে থাকে। আপনার খালি কন্ঠ যেমন সুন্দর, তেমনি গানটাও খুব সুন্দর। যার কারণে সব মিলিয়ে পুরো গানটা শুনতে আমার কাছে অসম্ভব ভালো লেগেছে। আর পুরো গানটা শুনে মনটাও একেবারে ভালো হয়ে গিয়েছে। আপনার গাওয়া গান একবার শুনে আরও শুনতে ইচ্ছে করছে। এরকম সুন্দর সুন্দর গান আশা করছি প্রতিনিয়তই শুনতে পাবো আপনাদের কন্ঠে।

 last year 

আপনি খালি গলায় এ ধরনের গানগুলো শুনতে পছন্দ করেন জেনে খুবই ভালো লাগলো ভাই। সব সময় সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

 last year 

ছোটবেলায় যখন লালনের গানগুলো শুনতাম তখন আমি কিছুই বুঝতাম না এর অর্থ। কিন্তু এখন লালনের অনেক গানের অনেক সুন্দর অর্থ বুঝি। আমার কাছে অনেকটা ভালো লাগে একমাত্র আপনি এই কমিউনিটিতে লালনের সুন্দর সুন্দর গান পরিবেশন করে থাকেন। আপনার কন্ঠে গানটা বেশ দারুন হয়েছে।

 last year 

আমিও ছোটবেলায় লালনের গানগুলোর অর্থ বুঝতাম না কিন্তু এখন কিছু কিছু অর্থ বুঝি। অনেক সুন্দর মন্তব্য প্রকাশ করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 last year 

আমাদের দেশটা গানে গানে সমৃদ্ধ। তবে বর্তমান সময়ে শুধু প্রেম ভালবাসার গান। কিন্তু এর আগে যে সমস্ত লেখকেরা গান লিখেছে সেগুলো প্রাণের ভাষা বলে। সেক্ষেত্রে লালন গীতি গানগুলো অনেকটা জীবন্ত। আমি অনেক পছন্দ করি লালন গীতি গান। আপনি ধন্য ধন্য বলি তারে গানটা কভার করেছেন। অনেক সুন্দর ছিল আপনার কভার করা। দারুন গান ব্যবহার করেছেন আপনি। এত সুন্দর গান কভার করার জন্য ধন্যবাদ ভাইয়া। আশা করব আগামীতেও আরো সুন্দর গান নিয়ে আসবেন।

 last year 

হ্যাঁ ভাই আমাদের দেশটা গানে গানে সমৃদ্ধ। লালনের এই গানগুলো বোঝার ক্ষমতা আসলে সবার ভেতরে নেই। অনেক সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

 last year 

আপনার কন্ঠে লালনগীতি গুলো বেশ ভালো লাগে শুনতে। আপনি খুব সুন্দর ভাবে লালনগীতি গুলো কভার করেন। আজকের এই গানটাও দারুন ছিল। এটা আগে একবার শুনা হয়েছিল। আজকে অনেকদিন পর আপনার কন্ঠে শুনে বেশ ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা লালন গীতি কভার করে শেয়ার করার জন্য।

 last year 

আমার কন্ঠে লালনগীতি শুনতে বেশ ভালো লেগেছে জেনে খুশি হলাম আপু। আমি চেষ্টা করেছি প্রতিবারের ন্যায় এবারও সুন্দরভাবে গান আপনাদের মাঝে পরিবেশন করার জন্য। আপনার সুন্দর মন্তব্য দেখে খুবই ভালো লাগলো।

 last year 

আপনার কন্ঠে গাওয়া গান গুলো শুনতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আপনি প্রতিবারের ন্যায় এ সপ্তাহে ও খুবই সুন্দর একটি লালনগীতি পরিবেশন করেছেন। আপনার কন্ঠে এতো সুন্দর একটি লালনগীতি শুনতে পেরে বেশ ভালো লাগলো। আশা করছি পরবর্তী সপ্তাহে আরো বেশি সুন্দর লালনগীতি পরিবেশন করবেন।

 last year 

আমার গানগুলো আপনি শুনতে অনেক বেশি পছন্দ করেন জেনে খুবই ভালো লাগলো ভাই। সবসময় সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

 last year 

আপনার কন্ঠে চমৎকার চমৎকার সব লালন গীতি আমরা প্রতিনিয়ত শুনতে পাই। আজকেও খুব সুন্দর একটি লালন গীতি আমাদের মাঝে পরিবেশন করেছেন। লালনের সুন্দর গানগুলো আপনার কন্ঠে আরো বেশি ভালো লাগে। দারুন একটি লালন গীতি আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। গানটি অনেক ভালো লাগলো।

 last year 

আরে আমার কন্ঠে কোন গানই ভালো লাগেনা আমি চেষ্টা করি একটু তাই লালনের গানগুলো কোনোমতো হয়। তোমার সুন্দর অনুকরণমূলক মন্তব্য পড়ে খুবই ভালো লাগলো।

 last year 

ধন্য ধন্য বলি তারে এই লালন গীতি খুবই অসাধারণ। আপনার মিষ্টি কন্ঠে গানটি শুনে খুব ভালো লাগলো। আসলে আপনার গান পরিবেশন করার দক্ষতা খুবই দারুণ। আপনার মিষ্টি কন্ঠে গানটি পরিবেশন করার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই।

 last year 

আমার গানগুলো আপনার ভালো লাগে জেনে খুশি হলাম। অনেক সুন্দর মন্তব্য প্রকাশ করে সব সময় পাশে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাই।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.082
BTC 61536.92
ETH 1644.15
USDT 1.00
SBD 0.42