গান কভার: বাড়ির কাছে আরশিনগর..(লালনগীতি)

in আমার বাংলা ব্লগlast year


হ্যালো..!!
আমার সুপ্রিয় বন্ধুরা,
আমি @aongkon বাংলাদেশের নাগরিক

আজ- ২৫ শে জানুয়ারি, শনিবার,২০২৫ খ্রিষ্টাব্দ

আমি আশা করি আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমার মাতৃভাষা বাংলার একমাত্র ব্লগিং কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ফাউন্ডার, এডমিন প্যানেল, মডারেটর প্যানেল এবং সকল সদস্যসদস্যাদের আমার অন্তরের অন্তরস্থল থেকে প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন রইল।



কভার ফটো


1000166276.jpg

এই কভার ফটোটি ইনশট অ্যাপস দিয়ে তৈরি করা।



আজকে আমি আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমার পোস্টটি হলো লালনগীতির কভার গান। বর্তমানে সারা বিশ্বে লালনের গান নিয়ে বিভিন্ন দেশের গবেষকরা অনেক রিসার্চ করছে। লালন সাঁইয়ের বেশিরভাগ গানগুলোই দেহতত্ত্ব গান। বিভিন্ন ধরনের গান গাইতেও শুনতে ছোটবেলা থেকেই বেশ ভালো লাগতো তবে আমি কোন প্রফেশনাল কণ্ঠশিল্পী না। ছোটবেলায় ক্লাস ফাইভে লালন গীতি গান গেয়ে পুরস্কার পেয়েছিলাম মনে আছে তারপরে আর কোথাও তেমন গান গাওয়া হয়নি। তবে ঘরে বাইরে মুখে মনে মনে সব সময় গান গায়। কিন্তু সবার সামনে সবসময় গান গাইতে পারতাম না লজ্জা লাগতো। কিন্তু আমার বাংলা ব্লগে যুক্ত হওয়ার পরে প্রতি সপ্তাহের হ্যাংআউটে গান গাওয়া শুরু করে আমার এই জড়তা দূর হয়েছে। এবছর আমার বাংলা ব্লগের বর্ষসেরা অ্যাওয়ার্ডে বেস্ট এন্টারটেইনার সং ক্যাটাগরিতে নির্বাচিত হয়েছি। এটা আমার জীবনে পাওয়া অন্যতম একটি পুরস্কার। এই বর্ষসেরা অ্যাওয়ার্ডটা আমার জন্য শুধু পুরস্কার তা নয়, এটা আমার অনুপ্রেরণা।



আজকে যে গানটি আমি আপনাদের সাথে নিজ কন্ঠে বাড়ির কাছে আরশিনগর, সেথায় একঘর পড়শী বসত করে গেয়ে শেয়ার করবো এই গানটি ছোটবেলা থেকে আমার খুবই প্রিয় এবং এখনো প্রচুর পরিমাণে কণ্ঠশিল্পী ফরিদা পারভীনের কণ্ঠে এই গান শুনে থাকি। ফরিদা পারভীনের বেশিরভাগ লালনগীতি গানগুলি আমার কাছে অনেক সুন্দর লাগে। আমার কাছে এই গানটি অনেক অনেক বেশি ভালো লাগে।তাহলে চলুন গানটি শুরু করা যাক।



গানের প্রয়োজনীয় তথ্য


  • গান:- লালনগীতি
  • এলবাম: সময় গেলে সাধন হবে না।
  • লিরিক্স: বাড়ির কাছে আরশিনগর..
  • মূল কণ্ঠশিল্পী: ফরিদা পারভীন
  • কভার : অংকন বিশ্বাস


[কভার গানের ইউটিউব লিংক]

গানটি শুনতে উপরের আইকনে ক্লিক করুন



গান

আমি একদিনও না দেখিলাম
তারে।

বাড়ির কাছে আরশী নগর
সেথা পড়শী বসত করে,
একঘর পড়শী বসত করে
আমি একদিনও না দেখিলাম
তারে।।

গেরাম বেড়ে অগাধ পানি
নাই কিনারা নাই তরণী, পারে,
গেরাম বেড়ে অগাধ পানি
নাই কিনারা নাই তরণী, পারে,
বাঞ্ছা করি দেখব তারে,
বাঞ্ছা করি দেখব তারে
কেমনে সেথা যাই রে, আমি
কেমনে সেথা যাই রে, আমি
একদিনও না দেখিলাম তারে।

বাড়ির কাছে আরশী নগর
সেথা পড়শী বসত করে,
একঘর পড়শী বসত করে
আমি একদিনও না দেখিলাম
তারে।।

কি বলবো পড়শীর কথা
হস্ত পদ স্কন্ধ মাথা, নাই রে,
কি বলবো পড়শীর কথা
হস্ত পদ স্কন্ধ মাথা, নাই রে,
ক্ষণেক থাকে শূণ্যের উপর,
ক্ষণেক থাকে শূণ্যের উপর
ক্ষণেক ভাসে নীরে,
ওসে ক্ষণেক ভাসে নীরে,
আমি একদিনও না দেখিলাম তারে।

পড়শী যদি আমায় ছুঁতো,
যম যাতনা সকল যেতো, দূরে,
পড়শী যদি আমায় ছুঁতো,
যম যাতনা সকল যেতো, দূরে,
সে আর লালন একখানে রয়,
সে আর লালন একখানে রয়
লক্ষ যোজন ফাঁক রে, তবু
লক্ষ যোজন ফাঁক রে,
আমি একদিনও না দেখিলাম তারে।

বাড়ির কাছে আরশী নগর
সেথা পড়শী বসত করে,
একঘর পড়শী বসত করে
আমি একদিনও না.. দেখিলাম তারে।।

সোর্স

এই গান নিয়ে আমার ব্যক্তিগত মতামত


আমি অতি নগণ্য মানুষ লালন সাঁইজির গানের অর্থ বিশ্লেষণ করার মত ক্ষমতা আমার ভেতরে নেই। বাউল সম্রাট ফকির লালন সাঁইজির বাড়ির কাছে আরশিনগর এই গানটি একটি দেহতত্ত্ব গান। স্বয়ং সৃষ্টিকর্তা আমাদের এই দেহের ভিতর সব সময় বিরাজমান সেটা আমরা কখনো টের পাই বা অনুভব করতে পারি আবার কখনো অনুভব করতে পারি না। তবে সৃষ্টিকর্তা যে আমাদের ভেতরে রয়েছে এটা আমরা সবাই বিশ্বাস করি। এই গানটি আমার অনেক ফেভারিট একটি গান।

পোস্টের বিবরন


পোস্টের ধরনকভার গান
ডিভাইসস্যামসাং গ্যালাক্সি এফ-৫৪
লোকেশনমোহাম্মদপুর,ঢাকা


প্রিয় বন্ধুরা,

আমি স্টিমিট প্ল্যাটফর্মে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে প্রতিনিয়ত আমার সৃজনশীলতা দিয়ে ভালো কনটেন্ট শেয়ার করে এই কমিউনিটিকে সমৃদ্ধ করতে চাই এবং উচ্চতার শিখরে নিয়ে যেতে চাই। আমার কভার গান ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই নিজের খেয়াল রাখবেন সুস্থ এবং সুন্দর থাকবেন এটাই কাম্য করি।



আমি কে !

20230826_112155.jpg

আমি অংকন বিশ্বাস, আমার ইউজার নেম @aongkon। আমি মা, মাতৃভাষা এবং মাতৃভূমিকে সব থেকে বেশি ভালোবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে সিভিল টেকনোলজিতে বি.এস.সি ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, গান গাইতে ও শুনতে, কবিতা লিখতে ও পড়তে, আর্ট করতে, রান্না করতে ও ফটোগ্রাফি করতে খুবই পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" আমার গর্ব "আমার বাংলা ব্লগ" আমার ভালোবাসা। আমার নিজের ভেতরে লুকায়িত সুপ্ত প্রতিভাকে বিকশিত করার লক্ষ্যে "আমার বাংলা ব্লগে" আমার আগমন। এই স্বল্প মানব জীবনের প্রতিটা ক্ষণ আমার কাছে উপভোগ্য। আমি মনে করি, ধৈর্যই সফলতার চাবিকাঠি।

সবাইকে অসংখ্য ধন্যবাদ
@aongkon



VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png
OR
SET @rme as your proxy
witness_vote.png

standard_Discord_Zip.gif

Sort:  
 last year 
1000166350.jpg1000166351.jpg1000166352.jpg
 last year 

আপনার কন্ঠে আজকেও সুন্দর একটা গান শুনে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। খুব সুন্দর করে আপনি আজকের এই গানটা কভার করেছেন। সুন্দর সুন্দর এরকম গান গুলো শুনলে মনটা অনেক বেশি ভালো হয়ে যায়। তেমনি আপনার গাওয়া আজকের গানটা শুনে আমার মনটা অনেক ভালো হয়ে গিয়েছে। আপনার খালি গলা যেমন সুন্দর তেমনি এই গানটাও খুব সুন্দর। এভাবে আজকের গাওয়া এই গানটা এত সুন্দর করে কভার করে সবার মাঝে ভাগ করে নেওয়ার জন্য ধন্যবাদ।

 last year 

আমি সবসময় চেষ্টা করি খালি গলায় সুন্দরভাবে গানগুলো কভার করে আপনাদের সাথে শেয়ার করার জন্য। আপনাদের সুন্দর মন্তব্য পড়লে খুবই ভালো লাগে ভাই। আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 last year 

গানটি অনেক চমৎকার আর এই গানটি আমার অনেক পছন্দের একটা সময় অনেক বেশি শুনতাম। যদিও এখন খুব একটা সোনা হয় না তবে আপনার এই গানটি শুনে আজকে আবারও শুনতে ইচ্ছে করছে। অনেক ধন্যবাদ ভাই আমাদের মাঝে এই সুন্দর লালন গীতি শেয়ার করার জন্য।

 last year 

এই গানটি আপনার অনেক পছন্দের খুবই ভালো লাগলো ভাই। সব সময় সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

 last year 

আপনি বরাবরই চমৎকার গান করেন। যদিও লালনগীতি এমনিতেই সোনা হয় না। তবে আপনার কন্ঠে লালনগীতি শুনতে আমার কাছে বেশ ভালই লাগে। এত সুন্দর একটি লালন গীতি গান আমাদেরকে উপহার দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 last year 

আপনি লালন গীতি গান খুব একটা শোনেন না তারপরেও আমার গানগুলো শুনেন জেনে ভালো লাগলো। অনেক সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

 last year 

অনেক সুন্দর একটা গানের কভার করেছেন আপনি। আপনার কন্ঠে এই গানটা শুনতে আমার কাছে খুব ভালো লেগেছে। গান শুনতে আমার অনেক ভালো লাগে। আপনার গানগুলো প্রায় সময় শোনা হয়ে থাকে। আজকের গানটা সত্যি দারুন ছিল। আশা করি সব সময় এরকম সুন্দর সুন্দর গানের কভার করে শেয়ার করবেন আমাদের মাঝে।

 last year 

আবার শেয়ার করা লালন গীতি গানটি আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক খুশি হলাম। সবসময় সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 last year 

আপনার কন্ঠে গাওয়া লালন গীতি গুলো শুনতে বেশ ভালো লাগে আমার কাছে। আপনি বরাবরের মতো আজকে খুবই সুন্দর একটি লালনগীতি পরিবেশন করেছেন। আপনার কন্ঠে এতো সুন্দর একটি লালনগীতি শুনতে পেরে বেশ ভালো লাগলো।পুরো সংগীত টি একদম সুন্দর ভাবে গাওয়ার চেষ্টা করেছেন।

 last year 

আবার কন্ঠে লালনগীতি গান গুলো শুনতে ভালো লাগে আপনার জেনে খুবই খুশি হলাম। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ ভাই।

 last year 

চমৎকার, দুর্দান্ত হয়েছে ভাই আপনার লালন গীতির কভার। ফরিদা পারভীনের কন্ঠে গাওয়া বাড়ির কাছে আরশিনগর লালন গীতিটি সুমধুর কন্ঠ দিয়ে কভার করেছেন। পুরোটাই শুনলাম মনে হচ্ছিল যেন কোন প্রফেশনাল কণ্ঠশিল্পীর কন্ঠে লালন গীতিটি শুনতেছি। বরাবরের মতো আপনার এই কভার টি ও আমাকে মুগ্ধ করে ফেলেছে। আপনার পরবর্তী লালন গীতি কভার শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় রইলাম ভাই।

 last year 

আমি লালনগীতি এই গানটি অনেক সুন্দর ভাবে কভার করে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। সুন্দর মন্তব্য করে সবসময় পাশে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 last year 

একদম ছোটবেলা থেকে এই গানটা শুনে আসছিলাম। এই গানের অর্থ বুঝতাম না তখন। তাই কেমন জানি বিরক্তি ফিল করতাম। কিন্তু সময়ের সাথে সাথে গানটা নিজের কাছে বেশ প্রাধান্য পেয়েছে। এখানে অনেক কিছু বোঝার রয়েছে। সুন্দর একটি গান কভার করেছেন ভাই। ধন্যবাদ আপনাকে।

 last year 

হ্যাঁ আপু লালন ফকিরের গানের ভিতরে অনেক কিছু শেখার আর বোঝার আছে। সবসময় সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 last year 

আপনার কন্ঠে গান কভারটি শুনে বেশ ভালো লাগলো। আপনার কন্ঠের প্রশংসা না করে থাকতে পারলাম না ভাই। আসলে এ ধরনের গান গুলো কম শোনা হয়, তবে আপনার কন্ঠে শুনে বেশ ভালো লাগলো। অসাধারণ গেয়েছেন আপনি। ধন্যবাদ ভাইয়া আপনাকে এতো সুন্দর একটি গান কভার শেয়ার করার জন্য।

 last year 

আমার কন্ঠে গান শুনে আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাই। সবসময় সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.082
BTC 59858.22
ETH 1573.84
USDT 1.00
SBD 0.42