গান কভার: কি সন্ধানে যাই সেখানে.. (লালনগীতি)

in আমার বাংলা ব্লগlast year


হ্যালো..!!
আমার সুপ্রিয় বন্ধুরা,
আমি @aongkon বাংলাদেশের নাগরিক

আজ- ২১ শে ফেব্রুয়ারি, শুক্রবার, ২০২৫ খ্রিষ্টাব্দ

আমি আশা করি আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমার মাতৃভাষা বাংলার একমাত্র ব্লগিং কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ফাউন্ডার, এডমিন প্যানেল, মডারেটর প্যানেল এবং সকল সদস্যসদস্যাদের আমার অন্তরের অন্তরস্থল থেকে প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন রইল।



আজকে আমি আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমার পোস্টটি হলো লালনগীতির কভার গান। বর্তমানে সারা বিশ্বে লালনের গান নিয়ে বিভিন্ন দেশের গবেষকরা অনেক রিসার্চ করছে। লালন সাঁইয়ের বেশিরভাগ গানগুলোই দেহতত্ত্ব গান। বিভিন্ন ধরনের গান গাইতেও শুনতে ছোটবেলা থেকেই বেশ ভালো লাগতো তবে আমি কোন প্রফেশনাল কণ্ঠশিল্পী না। ছোটবেলায় ক্লাস ফাইভে লালন গীতি গান গেয়ে পুরস্কার পেয়েছিলাম মনে আছে তারপরে আর কোথাও তেমন গান গাওয়া হয়নি। তবে ঘরে বাইরে মুখে মনে মনে সব সময় গান গায়। কিন্তু সবার সামনে সবসময় গান গাইতে পারতাম না লজ্জা লাগতো। কিন্তু আমার বাংলা ব্লগে যুক্ত হওয়ার পরে প্রতি সপ্তাহের হ্যাংআউটে গান গাওয়া শুরু করে আমার এই জড়তা দূর হয়েছে। এবছর আমার বাংলা ব্লগের বর্ষসেরা অ্যাওয়ার্ডে বেস্ট এন্টারটেইনার সং ক্যাটাগরিতে নির্বাচিত হয়েছি। এটা আমার জীবনে পাওয়া অন্যতম একটি পুরস্কার। এই বর্ষসেরা অ্যাওয়ার্ডটা আমার জন্য শুধু পুরস্কার তা নয়, এটা আমার অনুপ্রেরণা।

কভার ফটো


1000174694.jpg

এই কভার ফটোটি ইনশট অ্যাপস দিয়ে তৈরি করা।



আজকে যে গানটি আমি আপনাদের সাথে নিজ কন্ঠে কি সন্ধানে যাই সেখানে... গেয়ে শেয়ার করবো এই গানটি ছোটবেলা থেকে আমার খুবই প্রিয় এবং এখনো প্রচুর পরিমাণে কণ্ঠশিল্পী ফরিদা পারভীনের কণ্ঠে এই গান শুনে থাকি। ফরিদা পারভীনের বেশিরভাগ লালনগীতি গানগুলি আমার কাছে অনেক সুন্দর লাগে। আমার কাছে এই গানটি অনেক অনেক বেশি ভালো লাগে।তাহলে চলুন গানটি শুরু করা যাক।



গানের প্রয়োজনীয় তথ্য


  • গান:- লালনগীতি
  • এলবাম: সময় গেলে সাধন হবে না।
  • লিরিক্স: কি সন্ধানে যাই সেখানে..
  • মূল কণ্ঠশিল্পী: ফরিদা পারভীন
  • কভার : অংকন বিশ্বাস


[কভার গানের ইউটিউব লিংক]

গানটি শুনতে উপরের আইকনে ক্লিক করুন



গান

কি সন্ধানে যাই সেখানে
মনের মানুষ যেখানে।
আঁধার ঘরে জ্বলছে বাতি
দিবা রাতি নাই সেখানে।।
যেতে পথে কাম নদীতে
পাড়ি দিতে ত্রিবিনে।
কতো ধনীর ভারা যাচ্ছে মারা
পরে নদীর তোড় তুফানে।।
রসিক যারা চতুর তারা
তারাই নদীর ধারা চেনে।
উজান তরী যাচ্ছে বেয়ে
তারাই স্বরূপ সাধন জানে।।
লালন বলে ম’লাম জ্বলে
দিবানিশি জলে স্থলে।
আমি মণি হারা ফণির মত
হারা হইলাম পিতৃধনে।।

সোর্স

এই গান নিয়ে আমার ব্যক্তিগত মতামত


আমি অতি নগণ্য মানুষ লালন সাঁইজির গানের অর্থ বিশ্লেষণ করার মত ক্ষমতা আমার ভেতরে নেই। বাউল সম্রাট ফকির লালন সাঁইজির বেশিরভাগ গানগুলো দেহতত্ত্ব। এই গানের অর্থ আমার জানা নেই। আপনাদের কারো এই গানের অতো জানা থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এই গানটি আমার অনেক ফেভারিট একটি গান।

পোস্টের বিবরন


পোস্টের ধরনকভার গান
ডিভাইসস্যামসাং গ্যালাক্সি এফ-৫৪
লোকেশনমোহাম্মদপুর,ঢাকা


প্রিয় বন্ধুরা,

আমি স্টিমিট প্ল্যাটফর্মে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে প্রতিনিয়ত আমার সৃজনশীলতা দিয়ে ভালো কনটেন্ট শেয়ার করে এই কমিউনিটিকে সমৃদ্ধ করতে চাই এবং উচ্চতার শিখরে নিয়ে যেতে চাই। আমার কভার গান ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই নিজের খেয়াল রাখবেন সুস্থ এবং সুন্দর থাকবেন এটাই কাম্য করি।



আমি কে !

20230826_112155.jpg

আমি অংকন বিশ্বাস, আমার ইউজার নেম @aongkon। আমি মা, মাতৃভাষা এবং মাতৃভূমিকে সব থেকে বেশি ভালোবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে সিভিল টেকনোলজিতে বি.এস.সি ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, গান গাইতে ও শুনতে, কবিতা লিখতে ও পড়তে, আর্ট করতে, রান্না করতে ও ফটোগ্রাফি করতে খুবই পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" আমার গর্ব "আমার বাংলা ব্লগ" আমার ভালোবাসা। আমার নিজের ভেতরে লুকায়িত সুপ্ত প্রতিভাকে বিকশিত করার লক্ষ্যে "আমার বাংলা ব্লগে" আমার আগমন। এই স্বল্প মানব জীবনের প্রতিটা ক্ষণ আমার কাছে উপভোগ্য। আমি মনে করি, ধৈর্যই সফলতার চাবিকাঠি।

সবাইকে অসংখ্য ধন্যবাদ
@aongkon



VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png
OR
SET @rme as your proxy
witness_vote.png

standard_Discord_Zip.gif

Sort:  
 last year 
1000174789.jpg1000174787.jpg1000174788.jpg
 last year 

খালি গলায় গাওয়া গান শুনতে আমার কাছে একটু বেশি ভালো লাগে। কারণ খালি গলায় গান গাইলে সেগুলো অনেক বেশি সুন্দর হয়ে থাকে। আপনার খালি কন্ঠ যেমন সুন্দর, তেমনি গানটাও খুব সুন্দর। যার কারণে সব মিলিয়ে পুরো গানটা শুনতে আমার কাছে অসম্ভব ভালো লেগেছে। আর পুরো গানটা শুনে মনটাও একেবারে ভালো হয়ে গিয়েছে। আপনার গাওয়া গান একবার শুনে আরও শুনতে ইচ্ছে করছে। এরকম সুন্দর সুন্দর গান আশা করছি প্রতিনিয়তই শুনতে পাবো আপনাদের কন্ঠে।

 last year 

বাউল সম্রাট ফকির লালন শাহের এসব গানগুলো আমার কাছে ভীষণ ভালো লাগে। অনেক সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 last year 

প্রতি সপ্তাহের ন্যায় এ সপ্তাহে নতুন একটি লালনগীতি পরিবেশন করেছেন এবং তা আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার কন্ঠে গাওয়া লালনগীতি গুলো শুনতে বেশ ভালোই লাগে। পুরো গান টি খুবই সুন্দর করে পরিবেশন করেছেন ভাইয়া। গান টি শুনতে পেরে বেশ ভালো লাগলো আমার কাছে।

 last year 

আমার কন্ঠে লালন গীতি গানগুলো শুনতে আপনার কাছে অনেক ভালো লাগে যেন খুশি হলাম ভাই। সব সময় সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 last year 

লালন গীতি আপনি খুব সুন্দর এবং পারফেক্টলি কভার করেন। বরাবরের মতোই আজকে লালন গীতি ও দারুন ছিল। বেশ ভালো লাগলো আপনার কন্ঠে পুরোটা শুনে। এই লালনগীতি আগে কখনো শোনা হয়নি। অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা লালনগীতি কভার করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

আমার কভার করা লালন গীতি গানটি আপনার কাছে খুবই ভালো লেগেছে জেনে খুশি হলাম। সুন্দর মন্তব্য করে সব সময় পাশে থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু।

 last year 

আপনি সবসময় এত সুন্দর সুন্দর গানের কভার করেন, যেগুলো শুনলে মনটাই ভালো হয়ে যায়। আজকেও অনেক সুন্দর একটা লালন গীতি শেয়ার করেছেন। যেটা শুনে আমার তো মনটাই ভালো হয়ে গেল। খালি গলায় এরকম সুন্দর গানের কভার করলে দারুন হয়। সব সময় আপনার কন্ঠে সুন্দর সুন্দর গান শুনতে চাই।

 last year 

খালি গলায় লালনগীতি গান গুলো শুনতে খুবই ভালো লাগে আমার কাছে। অনেক সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 last year 

লালনগীতি শোন হয় খুবই কম। তবে এখন আপনার কভার করা গানগুলো শুনে বেশ লাগে। দারুণ কভার করেছেন এই লালনগীতি টা ভাই। বেশ লাগল শুনে। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।।

 last year 

আসলে আমরা লালনগীতি গান সবাই অনেক কম শুনে থাকি। তবে এসব গানগুলো শুনতে বেশ ভালই লাগে। অনেক সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ ভাই।

 last year 

আপনার গান গাওয়ার দক্ষতা সত্যিই অসাধারণ! আজকের লালন গীতির কভারটা শুনে মনটা একদম প্রফুল্ল হয়ে গেল। আপনার খালি গলায় এমন সুন্দর গান আরও শোনাতে চাই, আজকের গান কভার শুনে সত্যিই মুগ্ধ হয়েছি।

 last year 

অবশ্যই চেষ্টা করবো মাঝে মধ্যে ধরনের গান গুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য। অনেক সুন্দর মন্তব্য করে সবসময় পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 last year 

আপনার কন্ঠে লালনগীতি শুনতে খুব ভালো লাগে। আজকেও আপনি অনেক সুন্দর একটি গান গেয়ে আমাদের শোনালেন।অনেক ভালো লাগলো আপনার কন্ঠে গানটি শুনতে পেয়ে। শেয়ার করার জন্য ধন্যবাদ।

 last year 

আমার কন্ঠে লালন গীতি গান শুনতে ভালো লাগে জেনে খুশি হলাম ভাই। অনেক সুন্দর মন্তব্য করে সবসময় পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 last year 

ভাইয়া আপনার কন্ঠে লালনগীতি গান গুলো শুনতে বেশ ভালো লাগে। আজকে আপনি খুব সুন্দর একটি লালন গীতি গান আমাদের মাঝে খবর করেছেন। আসলে গান গাইতে হলে ধৈর্য এবং সাহস দুটো লাগে। ধৈর্য ধরে সুন্দর করে কি সন্ধানে যাই সেখানে গানটি আমাদের মাঝে কভার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 last year 

হ্যাঁ আপু গান গাইতে ধৈর্য এবং সাহস দুটোই লাগে। আপনার সুন্দর মন্তব্য দেখে খুবই ভালো লাগলো।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.083
BTC 64414.45
ETH 1745.85
USDT 1.00
SBD 0.44