'হাসি' নিয়ে আমার কিছু কথা।

in আমার বাংলা ব্লগ3 years ago



হ্যালো বন্ধুগণ,
আমি @bidyut01. একজন বাঙালি ব্লগার। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।



pexels-hannah-nelson-1456951.jpg

Source



আজ শুক্রবার। ১০ ই মার্চ, ২০২৩ ইং।


আসসালামু আলাইকুম।

সুপ্রিয় বন্ধুগণ, আপনারা সবাই আমার আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা গ্রহণ করবেন। আমি আশা করি আপনারা সবাই মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে অনেক ভাল আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং মহান আল্লাহপাকের দয়ায় অনেক ভাল আছি।

pexels-gustavo-fring-4148840.jpg

Source

সুপ্রিয় বন্ধুগণ, প্রত্যেক মানুষের অন্যতম সেরা সৌন্দর্য হলো তার মুখের হাসি। দুইটি ঠোঁটের সাহায্যে ফুটে ওঠা মুখের হাসি দেখতেও যেমন ভালো লাগে ঠিক তেমনি হাসি দিতেও ভালো লাগে। আর পৃথিবীতে এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না যিনি হাসতে পছন্দ করেন না। খুবই ছোট থেকে বৃদ্ধ বয়সের সকল মানুষেরাই হাসি দিতে খুবই পছন্দ করে। হাসি হলো মনের খোরাক। মনকে সজীব রাখতে, মনকে পরিষ্কার রাখতে এবং নিজেকে সুস্থ রাখতে হাসি দেওয়ার কোন বিকল্প নেই।



IMG_20230224_160111_996.jpg
আমার একমাত্র সন্তান মোঃ সালমান রাজ বেলাল এবং তার সঙ্গীদের মিষ্টি হাসি।

সুপ্রিয় বন্ধুগণ, আমরা বিভিন্ন কারণে হাসি দিয়ে থাকি। আমাদের হাসি দেওয়ার কারণ হিসেবে কোন মজার ঘটনা দায়ী থাকতে পারে, কোন মজার বিনোদনমূলক অনুষ্ঠান হতে পারে। আবার পরিবারের বিভিন্ন সদস্যদের বিভিন্ন মজার বিষয় আলোচনা করার মাধ্যমে আমরা হাসি দিয়ে থাকি। তবে আমরা যেভাবেই হাসি দিই না কেন সেটা আমাদের মনের জন্য খুবই শান্তিদায়ক। আমরা কোন একটা মজার বিষয় পেলে এতটাই হাসি দিই যে সেটা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। আমাদের উচিত হাসি দেওয়াটা নিয়ন্ত্রণের মধ্যে সীমাবদ্ধ রাখা। কেননা অতিরিক্ত হাসি দেওয়াটা আমাদের মুখের সৌন্দর্যকে বিকৃত দেখায়।



IMG_20230224_155841_846.jpg

সুপ্রিয় বন্ধুগণ, হাসি দেওয়াটা নিঃসন্দেহে ভালো তবে সর্বক্ষেত্রে হাসি দেওয়াটা ভালো নয়। আমাদেরকে খেয়াল রাখতে হবে, আমার হাসি দ্বারা যেন অন্যজন অপমানিত না হয়। অনেক ক্ষেত্রে দেখা যায় যে, একজন বয়স্ক মানুষ কিংবা যে কোন বয়সের মানুষ চলাচলের ক্ষেত্রে অনাকাঙ্ক্ষিত ভাবে পড়ে যায় অথবা কাজ করার সময় অনিচ্ছাকৃতভাবে যেকোনো বয়সের মানুষ কিছু ভুল ত্রুটি করে ফেলে। তখন আমরা যদি এরকম অনাকাঙ্ক্ষিত ও অনিচ্ছাকৃতভাবে ঘটে যাওয়া ঘটনা দেখে হাসি দিই তবে সেটা হবে মানুষকে অপমান করার হাসি। তাই আমাদেরকে হাসি দেওয়ার সময় সতর্ক থাকতে হবে। যাতে আমাদের হাসি দেওয়াটা বেয়াদব এর শামিল না হয়।



IMG_20230224_155812_324.jpg

সুপ্রিয় বন্ধুগণ, সুস্থ স্বাভাবিকভাবে বেঁচে থাকতে হলে হাসি দেওয়ার গুরুত্ব অপরিসীম। যদি কখনো আপনার মনে দুঃখ-বেদনা বাসা বাঁধে, আপনার মন বিষন্নতা ও হতাশায় পরিপূর্ণ হয়ে যায়, আপনি যদি প্রচন্ড মানসিক চাপে থাকেন কিংবা আপনার মনে যদি মানুষের দেওয়া ব্যথা জমে থাকে, তখন আপনি কি করবেন? এরকম পরিস্থিতিতে সম্মুখীন হলে আপনি কোন অবস্থাতেই একা থাকবেন না। আপনি আপনার সমবয়সী সহপাঠীদের সাথে হাসি আড্ডায় মিশে যাবেন এবং প্রাণ খুলে হাসি দিবেন। অথবা কোন হাসির বিনোদনমূলক অনুষ্ঠান দেখবেন কিংবা হাসির যেকোনো ধরনের বই পাঠ করবেন। আর মন খুলে হাসবেন। আপনি যতক্ষণ হাসবেন ততক্ষণ আপনার মনের ভিতরে জমে থাকা সকল ধরনের বিষণ্নতা, দুঃখ-ব্যথাসহ সবকিছুই দূর হয়ে যাবে। আপনি দারুন ভাবে মানসিক শান্তি অনুভব করবেন এবং নতুন করে জীবন শুরু করার অনুপ্রেরণা পাবেন। তাই আমাদের শারীরিক এবং মানসিকভাবে সুস্থ থাকতে হলে নিয়মিতভাবে আমাদের হাসি দিতে হবে। আমাদেরকে সুস্থ রাখতে হাসি ওষুধের মতো কাজ করে।



IMG_20230224_160110_648.jpg

সুপ্রিয় বন্ধুগণ, হাসির মুহূর্তে হাসি দেওয়াটাই স্বাভাবিক। তবে একটি দিনে সবসময় হাসির মুহূর্ত বিরাজ করে না। তাই হাসি দেওয়ার জন্য নিজেদেরকে একটু হাস্যকর পরিবেশ তৈরি করে নেওয়াটাও মন্দ নয়। যাইহোক, আমাদের উচিত যৌক্তিক কারণে প্রাণ খুলে হাসি দেওয়া। তবে আপনি অকারণেও হাসতে পারেন। যদিও অকারনে হাসলে অনেকেই তাকে পাগল কিংবা বোকা বলে। তবুও আপনার শরীর ও মনের জন্য তো উপকার হবে। আর কারণে ও অকারণে আমরা যেভাবেই হাসি দিই না কেন সেই হাসিটা যেন প্রাণ খুলেই দিই। কারণ হাসতে তো পয়সা লাগেনা। (সমাপ্ত)



১০% বেনিফিসারী প্রিয় লাজুক খ্যাকের জন্য বরাদ্দ।


সবাইকে অসংখ্য ধন্যবাদ

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

আসলে এত সুন্দর আবেগী হৃদয়ে অনুভূতি গুলো পড়লে খুবই ভালো লাগে। আপনি বাস্তব কথা বলেছেন হাসি হচ্ছে হৃদয়ের খোরাক। হাসির মাধ্যমে মানুষের বাস্তব সৌন্দর্য সুন্দরভাবে প্রকাশিত হয়। ছোট ছেলে মেয়েদের হাসির হৃদয় ছুঁয়ে দেয়। এত সুন্দর অনুভূতি আমাদের শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 3 years ago 

অনেক সুন্দর মন্তব্য করার জন্য ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

দুঃখ হাসি বেদনা ছাড়া আমাদের জীবন একেবারে অসম্পূর্ণ। কিন্তু দুঃখ এবং বেদনা আমাদের জীবনকে অতিষ্ঠ করে তোলে হাসি আমাদের জীবনকে সুন্দর করে তোলে। তাই জীবনে যতই দুঃখ বেদনা আসুক না কেন আমাদেরকে অবশ্যই হাসিখুশি থাকতে হবে তা নাহলে আমাদের মন কুঁড়ে কুঁড়ে খাবে। যখনই আমাদের মন খারাপ হবে না কেন সবার সাথে মিলেমিশে হাসি আড্ডা জমিয়ে প্রাণ খুলে নিশ্বাস নিতে হবে। আপনার ছেলে তো মাশাল্লাহ বেশ হাসি খুশি আছে।

 3 years ago 

আমার পোস্টটি পড়ে খুবই গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

অনেক সুন্দর কথা ভাইয়া আসলে হাসি দেওয়াটা আমাদের স্বাস্থ্যের জন্য মনের জন্য পারিপার্শ্বিকতার জন্য অনেক গুরুত্বপূর্ণ। একটা মানুষ যখন গোমরা মুখে বসে থাকে তখন সবাই বলে এই মানুষটার চেহারা এরকম কেন মুখে হাসি নেই। আবার অনেকেই আছেন অযথা অকারণে হাসতে থাকে এমন মানুষ দেখলেও অনেক বিরক্ত লাগে। হাসির একটা মিনিং থাকা উচিত যে হাসিতে মনের আনন্দ পাওয়া যায়। যে হাসিতে সবাইকে হাসানো যায় এমন হাসা উচিত। অপরিকল্পিতভাবে এবং অনিচ্ছাকৃতভাবে ঘটে যাওয়া কোন কাজের মধ্যে হেসে অন্যজনকে অপমানিত করা এমন হাসি বেয়াদবের শামিল আপনি ঠিক বলছেন।

 3 years ago 

অতি চমৎকার মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.31
JST 0.074
BTC 63337.80
ETH 1663.24
USDT 1.00
SBD 0.41