স্বরচিত অনু কবিতা।

in আমার বাংলা ব্লগlast year



হ্যালো বন্ধুগণ,
আমি @bidyut01. একজন বাঙালি ব্লগার।সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।



আজ শুক্রবার। ৩১ ই জানুয়ারি , ২০২৫ ইং।


আসসালামু আলাইকুম।

সুপ্রিয় বন্ধুগণ, আপনারা সবাই আমার আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা গ্রহণ করবেন। আমি আশা করি আপনারা সবাই মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে অনেক ভাল আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং মহান আল্লাহপাকের দয়ায় অনেক ভাল আছি। আজকে আমি আরো একটি নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি।

candles-1645551_1280.jpg

Source



সুপ্রিয় বন্ধুগণ, প্রতিদিন বিভিন্ন ইউজারের লেখা আবেগের কবিতাগুলো পড়ে আমার নিজের মধ্যেই কেমন যেন কবি কবি ভাব চলে এসেছে। এর আগে কবিতা লেখা শুরু করলে, কবিতা লেখার ভাষা খুঁজে পেলাম না, কবিতার ছন্দ খুঁজে পেতাম না। কিন্তু বর্তমানে কবিতা লেখা আমার একটি অভ্যাসে পরিণত হয়ে যাচ্ছে। এখন একটু চেষ্টা করলেই মোটামুটি ভাবে কবিতা লিখতে পারি। আজ আমি আপনাদের নিকট অনু কবিতা পোস্ট নিয়ে হাজির হয়েছি। আমি আশা করি, আমার আজকের লেখা অনু কবিতা গুলো আপনাদের নিকট অনেক অনেক ভালো লাগবে।


⬇️ অনু কবিতা-০১।⬇️


বুকের মাঝখানে আছো তুমি
যত্ন করে তোমায় রেখেছি আমি,
মধুর স্মৃতিগুলো রয়েছে স্মরণে
কেমন করে ভুলি তোমায় এ জীবন মরণে।


হৃদয়টা আমার হচ্ছে ক্ষয়
দুঃখকে করে নিয়েছি জয়,
তোমার ভালোবাসার মিথ্যা নাটকে
মেনে নিয়েছি মোর পরাজয়।


হয়তো লাগবে না ভাঙ্গা প্রেমের জোড়া
ভালো থাকতে শিখে গেছি তোমাকে ছাড়া,
মরণের আগে না হোক তোমার সাথে দেখা
দুঃখগুলো আড়াল করে হাসবো আমি একা।

⬇️ অনু কবিতা-০২।⬇️


অনলাইন জুয়াই মেতেছে দেশ
নতুন প্রজন্ম হয়ে যাচ্ছে শেষ,
জুয়ার নেশায় ধ্বংস যুবসমাজ
ধ্বংস হচ্ছে শত সাজানো সংসার,
এই জুয়ার কারণেই পথের ফকির
গ্রাম বাংলার হাজারো পরিবার।


গতকাল যে ছিল রাজা
জুয়াই হেরে আজ সে প্রজা,
এই অপরাধে হচ্ছে না কারো সাজা
ব্যর্থ জীবন নিয়ে টানছে অনেকে গাজা,

⬇️ অনু কবিতা-০৩।⬇️


সমালোচনা করা পন্ডিত আছো যারা
তাদের কাছেই জানতে চাই,
নিজের খেয়ে এতো সময় পাও কোথায়?
সুন্দর মনটা বানিয়েছো ডাস্টবিন,
কোন সমস্যা হয়েছিল কি তোমার মাথায়?
মনে রেখো পিছনে লাগলে পিছিয়েই থাকবে
পড়ে দেখো ইতিহাস সাক্ষী দেয়।





আমার পরিচয়।

IMG_20250111_161848_126~2.jpg



আমার নাম মোহাঃ নাজিবুল ইসলাম (বিদ্যুৎ)। আমি বাংলাদেশের নাগরিক এবং আমি অতিশয় ক্ষুদ্র জ্ঞানের একজন মানুষ। আমি মেহেরপুর জেলার ছোট্ট একটি গ্রামে বসবাস করি। আমি ২০২১ সালের আগস্ট মাসে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে কাজ শুরু করার মধ্য দিয়ে আমার স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু হয়। আমার স্টিমিট আইডি নাম (#bidyut01). প্রথম প্রথম স্টিমিট প্ল্যাটফর্মের কাজ কিছুই পারতাম না। কিন্তু আমার বাংলা ব্লগ কমিউনিটির সম্মানিত ফাউন্ডার, এডমিন এবং মডারেটরদের সার্বিক সহযোগিতায় খুব সহজেই স্টিমিট প্ল্যাটফর্মের কাজ গুলো সম্পর্কে জানতে পারি ও শিখতে পারি। এরপর থেকে আমার বাংলা ব্লগ কমিউনিটি সম্পর্কে আমার এলাকাতে আমি ব্যাপকভাবে প্রচার করি। যার পরিপ্রেক্ষিতে বর্তমানে আমার এলাকার অনেকেই এখন আমার বাংলা ব্লগ পরিবারের সদস্য। যাহোক, এখন আমার মাতৃভাষায় লেখালেখি করতে আমার খুবই ভালো লাগে। যদিও আমার প্রধান পেশা শিক্ষকতা এবং পাশাপাশি মাছের চাষাবাদ করা। আমার পরিবারের মোট সদস্য সংখ্যা ৮ জন। আমার পরিবারের প্রধান হলো আমার বাবা ও মা। আমার পছন্দের কাজ সমূহ হলো-ছবি অঙ্কন করা, যেকোনো জিনিসের অরিগ্যামি তৈরি করা, বিভিন্ন প্রকারের রেসিপি তৈরি করা, কবিতা লেখা, ভ্রমণ করা ও ফটোগ্রাফি করা। আর একটু সময় সুযোগ পেলেই পুরনো দিনের মুভি গুলো দেখতে আমি খুবই পছন্দ করি।

১০% বেনিফিসারী প্রিয় লাজুক খ্যাকের জন্য বরাদ্দ।

Vs68WyhR4ueWguiqU5CbbyMd2eBafmyPRcYVv3LiYRs71UXq9fEqpbeAVPzHYduBype2HWE8Nhc1iC2fZdQmNHV5MZTGyeziTZ2mg568ZW...TRTB4jvHeRQc9AcbRtSb6rm2Xqo2rYeYVjEqeuuVpyH6LQKRAsoHRV9mDWTjypFu24ubjoTGKhcaV6dUT5n1EMEH1zuX4ai8pTKqaj72GU2WNBjYQqPAWdorH.webp

3CQ5eBKFPEFNa39hevVYBjMk22F7hc9Vsydt2d7L2Mik9X6X5XDn6V5u2tLTr2dsMToGQfqzwYnDY8ogMD1htpwkujtTUMvzXtseYduURP...a2yyG8GVQx6vvxVcY336ZYj3d1d5xFEqrZQfZEEkYhcRGM7bHvVEvLzrZBLspwHUL8v47KTKKCzFN7fdJzGJWiSWwSgEqSH8vmS1Tf4XCi1NMQAzp92NNYJUm.webp

3CQ5eBKFPEFNa39hevVYBjMk22F7hc9Vsydt2d7L2Mik9X6X5XDn6V5u2tLTr2dsMToGQfqzwYnDY8ogMD1htpwkujtTUMg9fm14EJD7JS...9kW1phpAKWFLkmE1VGrDefyUSZAwCuEv6icMCdKv9voU5sGwvV245HKg49QLeF3D3vEQP6JLpeY5oBtowhu45zXzzwEsLVqCLLfLAfLvs6zj5CzULF56tRLsf.webp



Sort:  
 last year 
 last year 

আজকের কাজ সম্পন্ন।


Screenshot_20250201-003039.jpg

Screenshot_20250201-002523.jpg

Screenshot_20250129-171943.jpg

 last year 

কবিতা মনোযোগ সহকারে লিখতে পারলে মোটামুটি ভালো কিছু লাইন লেখা যায়। যেমন আপনি আজকে অনু কবিতার লাইন গুলি অন্ত মিল রেখে চমৎকার লিখেছেন। যেখানে নাটকবাজ প্রেমিকার থেকে পাওয়া ধোকা, বর্তমান প্রজন্মের ধ্বংসের কারিগর জুয়া এবং সামাজিক প্রেক্ষাপটে সমালোচকদের কথা সহ ভিন্ন ভাবের কবিতা লিখেছেন। এভাবেই চেষ্টা করে যান যেনো আগামীতে পূর্ণাঙ্গ কবিতা লিখতে পারেন। শুভকামনা রইলো।

 last year 

আজকাল তো দেখি সবাই বেশ সুন্দর সুন্দর অনু কবিতা লিখে শেয়ার করে আমাদের মাঝে। আমার কাছে এমন অনু কবিতা গুলো দেখতে কিন্তু দারুন লাগে। আপনি কিন্তু আজ দারুন একটি অনু কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন। আজকের শেয়ার করা প্রতিটি অনুকবিতা আমার কাছে দারুন লেগেছে।

 last year 

আজকে আপনার সুন্দর অনুভূতি দিয়ে চমৎকার কিছু অনু কবিতা লিখেছেন। ছোট ছোট অনুভূতিগুলো অনু কবিতার মধ্যে প্রকাশ করা যায়। তবে ভিন্ন ভিন্ন টপিক নিয়ে অনু কবিতা লিখেছেন পড়ে বেশ ভালো লাগলো। আর এই ধরনের অনু কবিতাগুলো বারবার পড়তে মন চায়। ধন্যবাদ এত সুন্দর অনুভূতি দিয়ে অনু কবিতাগুলো লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

আপনার অনু কবিতাগুলো সব সময় অনেক সুন্দর হয়ে থাকে৷ আজকেও খুবই সুন্দর কিছু অনু কবিতা শেয়ার করেছেন৷ আজকে আপনার কাছ থেকে এত অসাধারণ কিছু অনু কবিতা পড়ে খুব ভালোই লাগছে৷ এখানে আপনি সবগুলো অনু কবিতা যেভাবে একের পর এক শেয়ার করেছেন তা খুবই সুন্দর হয়েছে৷ একই সাথে এখানে এই অনু কবিতাগুলো শেয়ার করার মধ্য দিয়ে খুব সুন্দর কবিতা দেখতে পারলাম যা একেবারে অসাধারণ হয়েছে৷

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.32
JST 0.083
BTC 62530.78
ETH 1673.29
USDT 1.00
SBD 0.42