একটি সিম্পল মেহেদীর ডিজাইন।।

in আমার বাংলা ব্লগ3 years ago
আসসালামু আলাইকুম।

সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বন্ধুরা আমি আপনাদের মাঝে একটি নতুন পোস্ট নিয়ে উপস্থিত হয়েছি। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। আজকে আমি একটি মেহেদির ডিজাইন করেছি।মেহেদী পরতে আমি খুবই ভালোবাসি। আগে কখনো আমার হাত থেকে মেহেদি যেতনা। আবার মাঝখানে ব্যাস্ততার চাপে মেহেদী দেওয়া ভুলেই গিয়েছি।কিন্তু এখন আবার মেয়েকে দেওয়ার সুবাদে নিজের ও দেওয়া হয়।কিছু আগে আপুর বাসায় গিয়েছিলাম সবাই মেহেদী নিয়ে ব্যস্ত।দেখে আমারও খুব মেহেদী দিতে ইচ্ছে হল।তাই আপুকে বলাতে আপু আমার হাতেও একটি ডিজাইন করে দিল।সেটাই আপনাদের মাঝে শেয়ার করছি। খুব একটা গর্জিয়াস ডিজাইন করি না। কারণ আমার কাছে সিম্পল সিম্পল ডিজাইন গুলো ভালো লাগে।তাই আপুকে বলেছি সিম্পল ডিজাইন করে দিতে।

আশা করি আপনাদের ও ভালো লাগবে । কেমন হয়েছে অবশ্যই মন্তব্য করে জানাবেন

তাহলে শুরু করা যাক

GridArt_20230729_132945132.jpg

Screenshot_20230729-132611_Collage Maker - GridArt.jpg

Screenshot_20230729-132534_Collage Maker - GridArt.jpg

প্রথম ধাপ:
  • প্রথমে তিনটি ঘর একে নিলাম।

GridArt_20230729_131550931.jpg

দ্বিতীয় ধাপ:
  • এরপর প্রথম ঘরের কাজ সম্পূর্ণ করলাম,এবং দ্বিতীয় ঘরের কাজ ও শেষ করলাম।ঘরের বাহিরে একটু ডিজাইন করে নিলাম।

GridArt_20230729_131613117.jpg

তৃতীয় ধাপ:
  • এরপর তিন নাম্বার ঘরের ডিজাইন করে নিলাম। এবং ঘরের বাহিরে ও ডিজাইন করে নিলাম।

GridArt_20230729_131647121.jpg

চতুর্থ ধাপ:
  • এরপর আমি আঙুলের ডিজাইন করা শুরু করব।

GridArt_20230729_132302293.jpg

পঞ্চম ধাপ:
  • এইভাবে আমি সবগুলো আঙ্গুলের ডিজাইন করে নেব।

GridArt_20230729_132343590.jpg

সর্বশেষ ধাপ:
  • ব্যাস হয়ে গেল আমার সব মেহেদির ডিজাইন।এবার শুকানোর অপেক্ষা।

Screenshot_20230729-132611_Collage Maker - GridArt.jpg

Screenshot_20230729-132534_Collage Maker - GridArt.jpg

ধন্যবাদ আপনাদের সবাইকে আমার পোষ্ট টি দেখার জন্য।
Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন একটি সিম্পল মেহেদীর ডিজাইন। আপনি আপনার আপুর কাছ থেকে আপনার নিজের হাতে মেহেদী দিয়েছেন এবং সেটি আমাদের মাঝে শেয়ার করেছেন জেনে বেশ ভালো লাগলো। আপনার হাতে মেয়েদের ডিজাইনটি দেখতে বেশ দারুন লাগছে। ধন্যবাদ আপু এত সুন্দর ভাবে আমাদের মাঝে শেয়ার করার জন্য

 3 years ago 

একটা সময় পার হওয়ার পরে আর মেহেদী কবে নিয়েছেন এটা হয়তো বা ভুলে যেতে হয়। যদিও আপুর বাসায় গিয়ে খুবই চমৎকার একটি মেহেদি ডিজাইন করেছেন দেখে ভালো লাগলো। মেহেদি ডিজাইন বরাবরই আমার কাছে সিম্পল ডিজাইন অনেক বেশি ভালো লাগে বেশি ঝিকিমিকি ডিজাইন তেমন একটা পছন্দ হয় না। ওই যে একটা কথা আছে না সিম্পলের মধ্যে গর্জিয়াস তেমনটাই। মেহেদি ডিজাইন অংকন দেখে খুবই ভালো লাগলো আমার কাছে, প্রতিনিয়ত চেষ্টা করে যাবেন এরকম সুন্দর অংকন শেয়ার করার। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

চমৎকার একটি মেহেদি ডিজাইন করেছেন। ডিজাইন সিম্পল হলেও দেখতে খুবই সুন্দর লাগছে। আপনার মেহেদী ডিজাইনটা আমার কাছে খুবই ভালো লেগেছে। সুন্দর একটি মেহেদি ডিজাইন শেয়ার করেছেন। মেহেদি ডিজাইনের ধাপগুলো খুব সুন্দর উপস্থাপন করেছেন। সিম্পল একটি মেহেদি ডিজাইন আমাদেরকে উপহার দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

খুবই সুন্দর করে হাতের মধ্যে মেহেদির ডিজাইন অংকন করেছেন আপনি। আসলে হাতের মধ্যে এরকম সিম্পল মেহেদীর ডিজাইন অংকন করলে তা দেখতে এমনিতেই খুব সুন্দর লাগে। আপনার সিম্পল ডিজাইন টা খুবই সুন্দর হয়েছে। আপনারা আপু আপনার হাতের মধ্যে এই ডিজাইনটা করে দিয়েছে জেনে খুশি হলাম। এত সুন্দর করে ডিজাইন করে সবার মাঝে ভাগ করে নেওয়ার জন্য ধন্যবাদ।

 3 years ago 

আপু কাজের চাপে মেহেদি সত্যি ই হাতে এখন আর দেওয়া হয়না।আপনি আপনার আপুর বাসায় গেলেন আপু আপনার হাতে মেহেদি দিয়ে দিল।সিম্পল হলেও খুব সুন্দর লাগছে দেখতে।ধাপগুলো খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন। আমার ও মেহেদি ভীষণ ভালো লাগে। আপনার হাতে মেহেদি দেখে খুব ভালো লাগলো আপু। ধন্যবাদ আপু শেয়ার করার জন্য।

 3 years ago 

একদম ঠিক বলছেন আপু ব্যস্ততার সাথে জীবন থেকে অনেক কিছু হারিয়ে যায়। এক সময় হাত অনেক মেহেদী পরা হতো কিন্তু এখন ব্যস্ততার কারণে একদম পরা হয়না মেহেদী। তবে খুব ইচ্ছে করে খুব সুন্দর করে মেহেদী দিয়ে হাত লাল করে রাখতে। আপনি খুব সুন্দর করে সিম্পল একটি মেহেদীর ডিজাইন দিলেন আপুর কাছ থেকে অনেক ভালো লাগলো।

 3 years ago 

মেহেদীর ডিজাইনটি আপনার হাতে খুব চমৎকার ফুটে উঠেছে আপু। যদিও ডিজাইনটি সিম্পল তবে দেখতে ভারী সুন্দর লাগছে। ধাপে ধাপে আমাদের মাঝে তুলে ধরার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সর্বদায়।

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.33
JST 0.081
BTC 63226.76
ETH 1686.26
USDT 1.00
SBD 0.42