একটি সিম্পল মেহেদীর ডিজাইন।।
সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বন্ধুরা আমি আপনাদের মাঝে একটি নতুন পোস্ট নিয়ে উপস্থিত হয়েছি। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। আজকে আমি একটি মেহেদির ডিজাইন করেছি।মেহেদী পরতে আমি খুবই ভালোবাসি। আগে কখনো আমার হাত থেকে মেহেদি যেতনা। অপেক্ষা করতাম কখন এই মেহেদিগুলো উঠবে আর আমি নতুন করে মেহেদি লাগাবো। ঈদ উপলক্ষ দিয়ে ছাড়াই আমি মেহেদী লাগিয়ে রাখতাম। কিন্তু এখন কবে মেহেদী লাগিয়েছি,আবার লাগাবো সেটাই ভুলে যাই। যদিও মেয়েকে লাগানোর সুবাদে এখন আবার একটু একটু লাগানো হয়। সেটাই আপনাদের মাঝে শেয়ার করি। আজকেও আমি প্রথমে মেয়ের হাতে একটি ডিজাইন করেছি তারপর ডিজাইনটা আমার কাছে ভালো লেগেছে দেখে আমি নিজেও হাতে করেছি। মেয়ে তো ভীষণ খুশি আম্মু দেখো ম্যাচিং ম্যাচিং🥰।খুব একটা গর্জিয়াস ডিজাইন করি না। কারণ আমার কাছে সিম্পল সিম্পল ডিজাইন গুলো ভালো লাগে।
আশা করি আপনাদের ও ভালো লাগবে । কেমন হয়েছে অবশ্যই মন্তব্য করে জানাবেন
- প্রথমে আমি মেহেদি দিয়ে হাতের মধ্যে একটি লতা এঁকে নিলাম।
- এরপর সে লতার মধ্যে ছোট ছোট তিনটি তিনটি করে পাতা আকা শুরু করলাম।
- এরপর আমি পুরো লতাতে ছোট ছোট পাতা এবং কিছু ডিজাইন করে নেব।
- এরপর আমি আঙ্গুলের ডিজাইন করা শুরু করব।
- এরপর আমি আঙ্গুলেও একইভাবে লতাপাতা দিয়ে ডিজাইন করে নেব।
- ব্যাস হয়ে গেল আমার সিম্পল মেহেদির ডিজাইন টি। একইভাবে আমি আমার মেয়েকেও লাগিয়ে দিয়েছিলাম।
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
দারুন মেহেদির ডিজাইন করেছেন আপনি অপু মা মেয়ে। দুজনে মিলে ম্যাচিং ম্যাচিং ঠিক বলছে মেয়ে আপনাকে।সিম্পল হলেও আপনার মেহেদির ডিজাইন টা আমার অনেক ভালো লেগেছে। আপনি ঠিক বলছেন এক সময় আমার হাত থেকেও মেহেদির রং যেত না। কখন যে মেহেদি লাগায় ছিলাম হাতে তাও ঠিক মনে নেই আমার কাছে।
জি আপু মা মেয়ে একটু ম্যাচিং করে মেহেদির ডিজাইন দিয়েছি। খুবই ভালো লেগেছে আপনার সুন্দর মন্তব্যটি পড়ে আপু। ভালোবাসা নেবেন।
হুম আপু একেবারে ঈদের মেহেদী ডিজাইন হয়ে গেল! আরেকবার ঈদের পর দিবেন 😁। ডিজাইন কিন্তু সুন্দর হয়েছে আপু! আপনার মেয়েও খুশি হয়েছে নিশ্চয় 🌼🦋
অতদিন পর্যন্ত থাকবে না ভাইয়া ডিজাইন উঠে যাবে। এরপর ঈদেই দেবো 😁। জি ভাইয়া আমার মেয়ে ও অনেক খুশি হয়েছিল। আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি মতামত শেয়ার করার জন্য।
আপু সামনে কিন্তু ঈদ আসতেছে। আর আপনি তো আজকে চমৎকার ভাবে একটি সিম্পল মেহেদীর ডিজাইন আর্ট করেছেন। আশাকরি আপনার আর্ট দেখে অনেকেই কাজে লাগে। ধন্যবাদ আপনাকে আপু। আমার কাছে ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে।
জ্বি ভাইয়া এই ডিজাইনটি চাইলে এটিও কেউ হাতে দিতে পারবেন। সল্প সময়ের ভিতরে ডিজাইন দেওয়া যায়। আপনাকে ধন্যবাদ ভাইয়া সুন্দর একটা মন্তব্য করার জন্য।
আগে থেকেই দেখি মেহেদী লাগানোর প্র্যাকটিস শুরু করে দিয়েছেন 😁। তবে ডিজাইনটা সিম্পল হলেও সুন্দর হয়েছে কিন্তু।🖤
প্র্যাক্টিস না মেয়েকে লাগানোর সুবাধে একটু লাগিয়েছি ভাইয়া। ডিজাইনটা আপনাদের কাছে ভালো লেগেছে শুনে সত্যি খুব ভালো লাগছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি মতামত শেয়ার করার জন্য।
মা মেয়ে বলে কথা ম্যাচিং না করলে কি হয়। যাইহোক আপু খুব চমৎকার একটি মেহেদি ডিজাইন করেছেন। আর সেটি যথাযথ বর্ণনার মাধ্যমে আমাদের মাঝে তুলে ধরেছেন। ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন সর্বদা এই কামনা করি।
জ্বী আপু মা মেয়ে বলেই কথা , ম্যাচিং না করলে কিভাবে হবে। ডিজাইনটা আমার কাছে খুব ভালো লেগেছে তারপর সেজন্য আপনাদের মাঝে শেয়ার করেছি। ধন্যবাদ এত সুন্দর একটি মন্তব্য শেয়ার করার জন্যে। ভালোবাসা নেবেন আপু।
অনেক সুন্দর একটি মেহেদির ডিজাইন শুরু থেকে শেষ পর্যন্ত ফটোগ্রাফির মাধ্যমে আমাদের সাথে শেয়ার করে নিয়েছেন ডিজাইনটি অনেক সুন্দর দেখাচ্ছে আমার কাছে বেশ ভালো লেগেছে।।
সামনে ঈদ আসছে ঈদ উপলক্ষে সবার কাছ থেকে আশা করছি অনেক সুন্দর সুন্দর ডিজাইন দেখতে পাবো।।
জি ভাইয়া শুরু থেকে শেষ পর্যন্ত ধাপে ধাপে আপনাদের মাঝে শেয়ার করেছি, যাতে যে কেউ দেখে খুব সহজে এটি বুঝতে পারে ,এবং চাইলে হাতে ট্রাই করতে পারে। জি ভাইয়া ঈদ উপলক্ষে দেখবেন অনেকেই সুন্দর সুন্দর মেহেদী ডিজাইন শেয়ার করছে।
দারুন একটা মেহেদি ডিজাইন আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। এ ধরনের ডিজাইনগুলো সিম্পল মনে হলেও হাতে পরলে অনেক ভালো লাগে। আর সামনেই তো ঈদ চলে আসছে এই ধরনের মেহেদির ডিজাইনের চাহিদা আরো বৃদ্ধি পেয়ে যাবে।
জি ভাইয়া ডিজাইনটা আসলে দেখতে অনেক সিম্পল কিন্তু খুবই সুন্দর লাগে দেখতে। জি ভাইয়া সামনে যেহেতু ঈদ আসছে এ ধরনের মেহেদির ডিজাইন এইসব ডিজাইনের চাহিদা বেড়ে যাবে। আপনাকে ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি মতামত শেয়ার করার জন্য।
ঈদ উপলক্ষে খুবই চমৎকার একটি সিম্পল মেহেদি ডিজাইন অংকন করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে ভালো লাগলো। আশা করছি আপনার এই সিম্পল অংকন দেখে ঈদ উপলক্ষে অনেকেই মেহেদী লাগাবে। ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে চমৎকারভাবে শেয়ার করার জন্য।
ঈদ উপলক্ষে বলতে এমনিতেই পরেছি। ঈদের তো এখনো অনেক দেরি। নতুন করে পরতে হবে আবার ঈদের সময় । আপনাকে ধন্যবাদ সুন্দর একটি মতামত শেয়ার করার জন্য।