অসুস্থ্যতা কিংবা মৃত্যু বলে কয়ে আসে না

in আমার বাংলা ব্লগ2 months ago

আমি @rahimakhatun
from Bangladesh

১ ৯ ই বৈশাখ ১৪৩৩

--------

৭ ই মে ২০২৬


1000008165.jpg

কয়েকদিন যাবত বিদ্যুৎ বেশি বিরক্ত করছে,ঠিক মত আমরা পানি কিংবা মোবাইলে চার্জ করতে পারছি না।বেশি ঝামেলা হচ্ছে পানি উঠানো নিয়ে।এমনি এস এস সি পরীক্ষা চলছে অনেকের কিন্তু বিদ্যুৎ এর অনেক সমস্যা। অনেক সমস্যা হচ্ছে দিনে মনে হয় কম পক্ষে চার পাঁচ বার আর রাতে তো আসেই।একেকবার চলে গেলে মনে হয় দেড় থেকে দুই ঘন্টার আগে আসে না।

যাই হোক অসুস্থ্যতা মানুষের বলে কয়ে আসে না।গত পরশু আমার খালা হঠাৎ মাইন্ড স্টোক করেছে।ভালো মানুষ শপিং এ গিয়েছে তারপর শপিং করে জামা কাপড় টেইলর কাছে দিয়ে আসছে।এসে হঠাৎ মাথা ঘুরায় তারপর বমি করে। তারপর আর কি প্রেসার হাই তারপর ডায়াবেটিস ও অনেক বেশি।

সব মিলে খারাপ অবস্থা। আমাদের ফোন করলো আমরা ছিলাম একটু দূরে ফোন করলে আমরা সাথে সাথে তার কাছে যাই গিয়ে দেখি এক হাত এক পা অবশ হয়ে আছে।সাথে সাথে হাসপাতালে নিয়ে গেলো ডাক্তার বিভিন্ন পরীক্ষা দিলো সেখানে দেখে মাথায় রক্ত জমাট বেধে গিয়েছে সাথে রক্ত শূন্যতা ও আছে।

মানুষের লাইফে কোন গ্যারান্টি নেই। হঠাৎ করে মরে যায়। সেই এক আপা হঠাৎ রাতে অসুস্থ অসুস্থ তারপর প্রেসার মেপে দেখে প্রেসার অনেক হাই। পরে কাছাকাছি হাসপাতালে নিয়ে যায় তারা রাখে না পরে অন্য হাসপাতালে নেওয়ার জন্য রওনা হয় গাড়িতে উঠাতেই মারা যায় অথচ তার আলমারিতে অনেক টাকা ছিলো কিন্তু টাকা খরচ করার মত কোন সুযোগ ছিলো না।মানুষের লাইফ টা কেমন জানি।

যাই হোক আজ আর নয় আবার আসবো অন্যকোন পোস্ট নিয়ে অন্য কোন আয়োজনে সেই অব্দি ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই প্রত্যাশায়।

এতক্ষন সাথেই থাকার জন্য ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.088
BTC 59790.59
ETH 1577.54
USDT 1.00
SBD 0.42