🌟🌟রঙিন কাগজ দিয়ে থ্রিডি তাঁরার অরিগ্যামি🌟🌟

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? সৃষ্টিকর্তার অশেষ রহমতে আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। আমি এই সপ্তাহে চেষ্টা করেছি ভিন্ন ভিন্ন পোস্ট শেয়ার করার। সেই হিসেবে আজকেও ভিন্ন ধরনের পোস্ট নিয়ে চলে এসেছি। আজ আপনাদের দেখাবো রঙিন কাগজ দিয়ে থ্রিডি তাঁরার অরিগ্যামি বানিয়ে। আমার কাছে এই অরিগ্যামি অনেক ভালো লেগেছে। এই ধরনের অরিগ্যামি বানাতে আমার কাছে অনেক ভালো লাগে।


IMG_20230910_132607.jpg


আমরা জানি রঙিন কাগজ দিয়ে বিভিন্ন ধরনের অরিগ্যামি তৈরি করা যায়। যেকোনো ধরনের অরিগ্যামি তৈরি করতে অনেক সময় লাগে। আমার আজকের অরিগ্যামি তৈরি করতে মোটামুটি অনেক সময় লেগেছিল। আমি এই অরিগ্যামি গতকাল রাতে করেছিলাম। দিনের বেলা বিভিন্ন কাজে ব্যস্ত থাকি তারজন্য পোস্ট তৈরি করা সম্ভব হয়না। গতকাল রাতে ছেলে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে তাই চিন্তা করলাম একটা কিছু বানিয়ে রাখি কাজে লাগবে। এরপর রঙিন কাগজ দিয়ে এই সুন্দর অরিগ্যামি তৈরি করে নিলাম। একটা মজার বিষয় কি জানেন সকাল বেলা বাবু ঘুম থেকে উঠে এই তারা দেখে বলে আম্মু এটা কি বানিয়েছো। সে এত সুন্দর তারা দেখে খুব খুশি হয়েছে।


এই অরিগ্যামিতে দুটো কালার দেওয়াতে দেখতে বেশি ভালো লেগেছে। আমি সবসময় থ্রিডি আর্ট করেছি কিন্তু এবার রঙিন কাগজ দিয়ে থ্রিডি অরিগ্যামি বানিয়ে আমার কাছে অনেক ভালো লেগেছে। যখন সম্পূর্ণ বানানো শেষ হলো তখন দেখতে খুবই ভালো লেগেছে। সত্যিই রঙিন কাগজ দিয়ে তৈরি যেকোনো জিনিস দেখতে অনেক ভালো লাগে। চলুন তাহলে দেখে নেয়া যাক কিভাবে আমি রঙিন কাগজ দিয়ে থ্রিডি তাঁরার অরিগ্যামি তৈরি করেছি এবং কি কি উপকরণ ব্যবহার করেছি।


প্রয়োজনীয় উপকরণ:


IMG_20230909_233520.jpg


১. রঙিন কাগজ ২টি

২. কাঁচি

৩. গাম


তাঁরা বানানোর ধাপসমূহ

𒆜১ম ধাপ𒆜


IMG_20230909_233906.jpg


IMG_20230909_233722.jpg


প্রথমে রঙিন কাগজ দুটিকে কোণা বরাবর ভাঁজ করে নেব।


𒆜২য় ধাপ𒆜


IMG_20230909_233959.jpg


IMG_20230909_233809.jpg


এরপর বাড়তি অংশ কাঁচি দিয়ে কেটে নেবো।


𒆜৩য় ধাপ𒆜


IMG_20230909_234158.jpg


আমি এখানে একটি বড় পেপার আর একটা ছোট পেপার নিলাম।


𒆜৪র্থ ধাপ𒆜


IMG_20230909_234424.jpg


এবার প্রথমে বড় তারা বানাবো। তারজন্য সবুজ পেপারের দুই কোণা এবং উপর নিচ সমান ভাবে ভাঁজ করে নেব।


𒆜৫ম ধাপ𒆜


IMG_20230909_234706.jpg


IMG_20230910_000824.jpg


এখন প্রতিটা কোণা ধরে অল্প ভাঁজ করে নেব। এরপর চারপাশে অল্প জায়গা কাঁচি দিয়ে কেটে নেবো।


𒆜৬ষ্ঠ ধাপ𒆜


IMG_20230910_001046.jpg


এবার চারটি কোণা তাঁরার মতো করে ভাঁজ করে নেব।


𒆜৭ম ধাপ𒆜


IMG_20230910_001123.jpg


IMG_20230910_001511.jpg


এখন গাম দিয়ে প্রতিটা কোণার ভাঁজ অংশ একটির উপর আরেকটি নিয়ে গাম দিয়ে লাগিয়ে নেবো।


𒆜৮ম ধাপ𒆜


IMG_20230910_001526.jpg


IMG_20230910_002357.jpg


তাহলে বড় তাঁরা বানানো হয়ে যাবে। একই ভাবে ছোট তাঁরাও বানিয়ে নেব।


𒆜শেষ ধাপ𒆜


IMG_20230910_002605.jpg


IMG_20230910_003051.jpg


এবার ছোট তাঁরা বড় তারার উপরে লাগানোর জন্য চারপাশে কাঁচি দিয়ে অল্প একটু অংশ কেটে নেবো। তাহলেই হয়ে যাবে আমার আজকের রঙিন কাগজ দিয়ে থ্রিডি তাঁরার অরিগ্যামি।


IMG_20230910_153445.jpg


এবার সবার মাঝে উপস্থাপন করার চেষ্টা করেছি। আমার তৈরি করা অরিগ্যামি আপনাদের কাছে কেমন লেগেছে জানিনা। যদি ভালো লাগে তাহলে সুন্দর মন্তব্যের মাধ্যমে জানিয়ে দেবেন। আজ এ পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো ডাই প্রজেক্টের মাধ্যমে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন।


IMG_20220215_193615.png



আমি তানজিমা। আমি একজন বাংলাদেশী। আমার মাতৃভাষা বাংলা বলে আমি নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করি। আমি ফিন্যান্স বিভাগ থেকে বিবিএ শেষ করেছি।

আমি ছবি আঁকতে, পড়তে, লিখতে ফটোগ্রাফি, রেসিপি এবং ডাই বানাতে খুব পছন্দ করি। আবার আমি ভ্রমণ বা ঘুরাঘুরি করতে খুব পছন্দ করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে খুব পছন্দ করি। আমি চেষ্টা করি সব সময় যেন নতুন কোনো কিছু করা যায়।



C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNpz9QdwayY5Yi9CLY9MtT8LrEqRdgJNMVyDhfNXBpAU4Pibi529MgNWfUK56xyKKaicF23jVAW.png


C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ (1).png


PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WP87ckB6VoL3UD42BtkosJzLXYjuCC4ws3sxuihZ3nhDfd815qMJiiETpWAiutfN7bjurhaBbivMFVTYEDiv.png

|| আমার বাংলা ব্লগ-শুরু করো বাংলা দিয়ে ||

PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9ms6NJyqDC7SoahBpoJnjzoXmRuaVTHyxffJTSjt3HCAJgZmTWQYSXVqA6yXF9TSJcoosKhzkudZxYGzUmXmso6pY5QuuDF.gif

>>>>>|| এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP


RGgukq5E6HBM2jscGd4Sszpv94XxHH2uqxMY9z21vaqHt1rDaeRdtDvsXGmDbuRg1s1soomTEddbTFxfMMYzob4oRFK8fTZQyYP8LbQ4tbMTAd2enV3Wq9Ze3N8TTU2.png

|| Join Heroism Discord Server for more Details ||

Posted using SteemPro Mobile

Sort:  
 3 years ago 

আসলে দিনের বেলা একটু বেশি ব্যস্ত থাকি আমরা। আর তাছাড়া ঘরে যদি ছোট বাচ্চা থাকে তাহলে তো আমাদের আর স্থির ভাবে বসে থাকার কোন চান্স নেই। যাইহোক ব্যস্ততার মাঝেও খুব সুন্দর একটি কাজ শেয়ার করেছেন ধন্যবাদ আপনাকে এত সুন্দর কাজ আমাদের খুব উপহার দেওয়ার জন্য।

 3 years ago 

হ্যাঁ আপু ছোট বাচ্চা থাকলে কাজ করতে খুবই সমস্যা হয়। আপনার সুন্দর মতামতের জন্য ধন্যবাদ।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর তারা তৈরি করেছেন আপু। তারা গুলো দেখেছে অনেক সুন্দর লাগছে। আমি রঙিন কাগজের তারা তৈরি করতে পারি না। আজ আপনার পোস্টের মাধ্যমে দেখে শিখে নিলাম। ধন্যবাদ আপনাকে

 3 years ago 

আপু তাহলে আমার তৈরি ধাপগুলো দেখে একদিন তৈরি করে নিবেন। আশা করি এখন আর সমস্যা হবে না। ধন্যবাদ।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর থ্রিডি তারা তৈরি করেছেন আপু। সত্যি বলতে গেলে থ্রিডি আর্ট গুলো দেখলে চোখ ধাঁধা লেগে যায়। আমি রঙিন কাগজ দিয়ে তারা তৈরি করতে পারতাম না আপু। তবে আপনার পোষ্টের মাধ্যমে সেটা শিখে গেলাম। ধন্যবাদ আপু।

 3 years ago 

হ্যাঁ আপু থ্রিডি আর্টগুলো দেখলে চোখ ধাঁধিয়ে যায়। আপনার ভালো লাগার জন্য ধন্যবাদ।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে তারার থ্রিডি অরিগামি অনেক সুন্দর লাগছে। খুব সুন্দর করে আপনি করেছেন কাজটা অনেক ধন্যবাদ সুন্দর করে গুছিয়ে উপস্থাপন করার জন্য।শুভ কামনা রইলো।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ধন্যবাদ সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 3 years ago 

আপু ছোট বাচ্চারা রঙিন কাগজের কিছু দেখলে তারা অনেক পছন্দ করে। আপনার ছেলে সকালবেলা থ্রিডি তাঁরার অরিগ্যামি দেখে অনেক খুশি হয়েছে। তবে আপনি খুব সুন্দর করে থ্রিডি তাঁরার অরিগ্যামি তৈরি করেছেন। আর আপনার থ্রিডি তাঁরার অরিগ্যামি দেখে বোঝা যাচ্ছে অনেক সময় লেগেছে। বিশেষ করে দুটি কালার দেওয়ার কারণে থ্রিডি তাঁরা দেখতে বেশ চমৎকার লাগতেছে। সুন্দর করে শুরু থেকে শেষ পর্যন্ত থ্রিডি তাঁরার অরিগ্যামি উপস্থাপনা করেছেন তাই ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

হ্যাঁ ভাইয়া ছেলে সকাল বেলা ঘুম থেকে ওঠে তাঁরা দেখে অনেক আনন্দ পেয়েছিল। আপনার কাছে আমার এই ডাই প্রজেক্ট ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ আপনার সুন্দর মতামতের জন্য।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর তারা তৈরি করেছেন আপু। তারা তৈরীর প্রত্যেকটা ধাপ খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। আসলে রঙিন কাগজের তৈরি করা সবগুলো জিনিসই আমার দেখতে খুবই ভালো লাগে। আর এগুলো খুব সুন্দর করে ঘরে সাজিয়ে রাখা যায়। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর রঙিন কাগজের তারা তৈরি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

হ্যাঁ আপু রঙিন কাগজ দিয়ে বানানো যেকোনো জিনিস অনেক ভালো লাগে আর সত্যি এগুলো দিয়ে ঘর সাজালে বেশি ভালো লাগে। ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।

 3 years ago 

দেখে তো মুগ্ধ হয়ে গেছি আপু আমি। এত সুন্দর ভাবে আপনি রঙিন কাগজ দিয়ে থ্রিডি তাঁরার ডাই তৈরি করেছেন। সত্যি বলতে দুটি কালার খুব সুন্দর হয়েছে। এত চমৎকারভাবে তৈরি করেছেন কালার গুলো খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। অনেক ধন্যবাদ খুব সুন্দর একটি রঙিন কাগজের থ্রিডি তাঁরার আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপু আপনার এত সুন্দর মন্তব্য পড়ে আমার কাছেও অনেক ভালো লেগেছে। ধন্যবাদ সবসময় এভাবে পাশে থাকার জন্য।

 3 years ago 

বর্তমান সময়ের সকলেই রঙিন কাগজ ব্যবহার করে অনেক সুন্দর সুন্দর অরিগামি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করে যাচ্ছে। দিনের বেলা ব্যস্ত থাকার কারণে রাত্রেবেলা আপনি এটা তৈরি করেছেন জেনে খুবই ভালো লাগলো আর এটা দিলে সব থেকে বেশি ভালো লাগবে যে আপনার ছেলে সকালবেলা ঘুম থেকে উঠে এটা দেখে অনেক বেশি খুশি হয়েছে। ছেলেটা মনে মনে ভেবেছে আমার মায়ের মধ্যে অনেক বেশি ক্রিয়েটিভি বিদ্যমান। যাইহোক আপনার তৈরি এই রঙিন কাগজের থ্রিডি তারার অরিকামি দেখেন মুগ্ধ। ধন্যবাদ শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আমি বেশির ভাগ কাজ রাতেই করি আর আমার ছেলে সবসময় এসব জিনিস দেখলে খুব খুশি হয়। আপনার সুন্দর মন্তব্য পড়ে অনেক ভালো লাগলো। ধন্যবাদ।

 3 years ago 

রঙিন কাগজ ব্যবহার করে খুবই সুন্দর তারা তৈরি করেছেন।দুটি কাগজের কালার ভিন্ন হওয়াতে আরো বেশি আকর্ষণীয় হয়ে উঠেছে। আপনার ক্রিয়েটিভিটি ও সৃজনশীলতার মাধ্যমে সুন্দর একটি পোস্ট উপহার দেয়ার জন্য ধন্যবাদ আপু।

 3 years ago 

ভাইয়া আপনার এত সুন্দর মন্তব্য পড়ে খুব ভালো লেগেছে। ধন্যবাদ সুন্দর মন্তব্য করে সবসময় পাশে থাকার জন্য।

 3 years ago 

রঙিন কাগজ দিয়ে কোন কিছু বানাতে অনেক সময়ের প্রয়োজন হয়। আপনার আজকের তারাটি দেখে ভেবেছিলাম যে খুব সহজে তৈরি করেছেন। কিন্তু বানানোর প্রতিটি ধাপ দেখে বুঝতে পারলাম যে যতটা সহজ লাগছে অতটা সহজ না। বেশ কঠিনই এটি বানানো এবং অনেক সময় লেগেছে। ঠিকই বলেছেন তারা দুটির কালারের কারণে আরো বেশি ফুটে উঠেছে।

 3 years ago 

আপু আমিও ভেবেছিলাম তাড়াতাড়ি হয়ে যাবে কিন্তু বানাতে গিয়ে দেখি অনেক সময় লেগে গিয়েছে। আপনার সুন্দর মতামতের জন্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 64522.52
ETH 1868.85
USDT 1.00
SBD 0.38