😋ডিম ভর্তার মজাদার রেসিপি😋

in আমার বাংলা ব্লগ3 years ago
আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা,সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি।

আজ আবারও চলে আসলাম আরও একটি পোস্ট নিয়ে। আজকে শেয়ার করবো ডিম ভর্তার মজাদার রেসিপি। আমি জানি ভর্তা খেতে কম বেশি সবাই পছন্দ করে। সবসময় মাছ মাংস খেতে ভালো লাগে না। তারজন্য মাঝে মাঝে মুখের স্বাদ ফিরিয়ে আনার জন্য একটু ভর্তা খেতে হয়। যেকোনো খাবার বলেন খেতে গেলে তাড়াতাড়ি শেষ হয়ে যায়। কিন্তু সেই রেসিপি তৈরি করতে একদম অবস্থা খারাপ হয়ে যায়। আজ হঠাৎ করে সকাল বেলা ভর্তা দিয়ে ভাত খেতে খুব ইচ্ছে করছিল। আমার কাছে আবার সকালে ভাত খেতে ভালো লাগে না। সবসময় রুটিং কিংবা চা বিস্কিটসহ অন্য কিছু থাকে। কিন্তু আজ এগুলো ভালো লাগছিল না। তাই ভাবলাম গরম ভাতের সাথে ভর্তা খাওয়া যাক।


IMG_20230915_004257.jpg


ভর্তা দিয়ে ভাত খেতে ইচ্ছে করছে কিন্তু ঝটপট কি ভর্তা বানানো যায় চিন্তা করতে লাগলাম। এরপর ফ্রিজে একটা ডিম পেলাম। কিন্তু ডিম ভর্তা কখনো বানানো হয়নি তাই বুঝতে পারছিলাম না কিভাবে বানাবো। তবে ভাবি বানিয়েছিল তখন খেয়েছিলাম। আমার কাছে অনেক ভালো লেগেছিল। সেই স্বাদ মনে করে কিভাবে তৈরি করেছে তাই ভাবতে লাগলাম। তাহলে চলুন রেসিপির ধাপগুলো দেখে নেওয়া যাক।


প্রয়োজনীয় উপকরণ


IMG_20230827_104547.jpg


নামপরিমাণ
ডিম১টি
পেঁয়াজ১টি
সরিষার তেলপরিমাণ মতো
লবণস্বাদ মতো
শুকনো মরিচঝাল অনুযায়ী

ভর্তা তৈরির ধাপসমূহ


😋১ম ধাপ😋


IMG_20230827_111301.jpg


IMG_20230827_120405.jpg


প্রথমে ডিম একটি পাতিলে নিয়ে সিদ্ধ করে নিলাম। আমি আলু ভর্তাও বানিয়েছি তাই ডিমের সাথে আলুও সিদ্ধ দিয়ে নিলাম।


😋২য় ধাপ😋

IMG_20230827_115205.jpg


IMG_20230827_115316.jpg


এরপর মরিচ ভেজে নেব। তারজন্য একটি কড়াইতে অল্প সরিষার তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে এলে মরিচ দিয়ে দেবো। সরিষার তেল দেওয়াতে খুব সুন্দর ঘ্রাণ এসেছিল।



😋৩য় ধাপ😋

IMG_20230827_120938.jpg


এখন পেঁয়াজ গুলো কুঁচি কুঁচি করে কেটে নিলাম।



😋৪র্থ ধাপ😋

IMG_20230827_122116.jpg


IMG_20230827_122517.jpg


এবার শুকনা মরিচ প্রথমে হাত দিয়ে ঢলে গুঁড়া করে নিলাম।এরপর এতে পেঁয়াজ কুচি ও স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে ঢলে ভর্তা বানিয়ে নিলাম।



😋৫ম ধাপ😋

IMG_20230827_121718.jpg


IMG_20230827_124120.jpg


এখন ডিমের খোসা ফেলে দেবো। এরপর সম্পূর্ণ ডিম ছোট ছোট করে ভেঙ্গে নেবো।



😋৬ষ্ঠ ধাপ😋

IMG_20230827_124212.jpg


এবার ডিম আর মরিচ ভর্তা একসাথে মাখিয়ে নেবো।


😋শেষ ধাপ😋

IMG_20230827_124425.jpg


এরপর পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দেবো। এখন একটু ভালো ভাবে মাখিয়ে নেবো। এরপর সুন্দর ভাবে পরিবেশনের জন্য চলে যাব।


😋পরিবেশন😋

IMG_20230915_004244.jpg


আজকে এই ভর্তা খেয়ে অনেক মজা পেয়েছি। এখন আমি আপনাদের সাথে আমার রেসিপি সুন্দর ভাবে পরিবেশন করার জন্য নিয়ে আসছি। আপনাদের কাছে যদি আমার এই রেসিপি ভালো লাগে তাহলে একবার বাসায় তৈরি করে দেখবেন। আশা করি আমার মতো আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। আজ এ পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো রেসিপির মাধ্যমে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকেন।


IMG_20220215_193615.png



আমি তানজিমা। আমি একজন বাংলাদেশী। আমার মাতৃভাষা বাংলা বলে আমি নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করি। আমি ফিন্যান্স বিভাগ থেকে বিবিএ শেষ করেছি।

আমি ছবি আঁকতে, পড়তে, লিখতে ফটোগ্রাফি, রেসিপি এবং ডাই বানাতে খুব পছন্দ করি। আবার আমি ভ্রমণ বা ঘুরাঘুরি করতে খুব পছন্দ করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে খুব পছন্দ করি। আমি চেষ্টা করি সব সময় যেন নতুন কোনো কিছু করা যায়।



C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNpz9QdwayY5Yi9CLY9MtT8LrEqRdgJNMVyDhfNXBpAU4Pibi529MgNWfUK56xyKKaicF23jVAW.png


C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ (1).png


PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WP87ckB6VoL3UD42BtkosJzLXYjuCC4ws3sxuihZ3nhDfd815qMJiiETpWAiutfN7bjurhaBbivMFVTYEDiv.png

|| আমার বাংলা ব্লগ-শুরু করো বাংলা দিয়ে ||

PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9ms6NJyqDC7SoahBpoJnjzoXmRuaVTHyxffJTSjt3HCAJgZmTWQYSXVqA6yXF9TSJcoosKhzkudZxYGzUmXmso6pY5QuuDF.gif

>>>>>|| এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP


RGgukq5E6HBM2jscGd4Sszpv94XxHH2uqxMY9z21vaqHt1rDaeRdtDvsXGmDbuRg1s1soomTEddbTFxfMMYzob4oRFK8fTZQyYP8LbQ4tbMTAd2enV3Wq9Ze3N8TTU2.png

|| Join Heroism Discord Server for more Details ||

Posted using SteemPro Mobile

Sort:  
 3 years ago 

ভর্তা খেতে সবাই কিন্তু আমরা কম-বেশী পছন্দ করি।যেকোনো ভর্তা খেতেই আমার ভীষণ ভালো লাগে। আপনার ডিমের ভর্তা দেখে লোভ লেগে গেলো আপু।ঝাল ঝাল ভর্তা মুখের স্বাদ বাড়ায়।আমিও ডিম ভর্তা করি খেতে ভীষণ ভালো লাগে।ধন্যবাদ আপু মজার এই রেসিপিটি শেয়ার করার জন্য।

 3 years ago 

ঠিক বলেছেন আপু ঝাল ঝাল ভর্তা মুখের স্বাদ বাড়ায়। তারজন্য ভর্তা বানালে ঝাল একটু বেশি দেওয়া হয়। আপনার সুন্দর মতামতের জন্য ধন্যবাদ।

 3 years ago 

ঠিক বলেছেন আপু ভর্তা খেতে আমরা সবাই পছন্দ করি। আর মজার মজার ভর্তা খাওয়ার চেষ্টাও করি। আজকে আপনার কাছে নতুন ভাবে ভর্তা তৈরি করার পদ্ধতি দেখে শিখে নিলাম আপু। অনেক ভালো লেগেছে আমার কাছে।

 3 years ago 

আপু তাহলে এভাবে বাসায় তৈরি করে দেখবেন আশা করি খেয়ে মজা পাবেন। আপনার মন্তব্য পড়ে ভালো লাগলো। ধন্যবাদ।

 3 years ago 

শুকনো মরিচ দিয়ে ডিম ভরতার রেসিপি দেখে জিভে জল চলে আসছে আপু। খুব সুন্দর হয়েছে আপনার রেসিপি টা ধন্যবাদ আপনাকে সুন্দর ভাবে গুছিয়ে উপস্থাপন করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ভাইয়া শুকানো মরিচ দিয়ে ডিম ভর্তা খেতে দারুণ লাগে। ধন্যবাদ

 3 years ago 

ডিম দিয়ে ভর্তা তৈরির রেসিপি একদম ইউনিক একটি রেসিপি। এই রেসিপি সম্পর্কে আমি কখনোই জানতাম না। আপনার কাছ থেকে এই প্রথম এই রেসিপি সম্পর্কে জানতে পারলাম। খুবই ভালো লাগলো এরকম একটি ভর্তার রেসিপি দেখতে পেরে। আমিও এরকম একটি রেসিপি তৈরি করার চেষ্টা করব।

 3 years ago 

ভাইয়া আপনি এই রেসিপি প্রথম জেনেছেন শুনে খুশি হলাম। আজকেই বাসায় ডিম ভর্তা বানিয়ে গরম ভাতের সাথে খেয়ে দেখবেন। খুবই মজাদার এই ভর্তা। ধন্যবাদ।

 3 years ago 

যেকোনো ধরনের ভর্তা গরম গরম ভাতের সাথে খেতে আমার কাছে বেশ ভালো লাগে। তবে ডিম এবং আলু দিয়ে এভাবে ভর্তা করে এর আগে কখনো খাওয়া হয়নি। দেখে বোঝা যাচ্ছে খেতে খুবই মজা হয়েছে। তৈরি করার ধাপ গুলো দেখে নিলাম এভাবে একদিন তৈরি করব। মজাদার একটি রেসিপি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

আপু যেহেতু আগে এভাবে ভর্তা খাওয়া হয়নি তাহলে আজই তৈরি করে দেখবেন। আশা করি খেয়ে মজা পাবেন। ধন্যবাদ।

 3 years ago 

আসলেই সকাল বেলা ভাত খেতে তেমন ভালো লাগে না,তবে মাঝে মাঝে আমার আলসেমি লাগলে আমি ভাতই খেয়ে ফেলি।যাই হোক ভর্তা খেতে আমারও বেশ ভালো লাগে তবে ডিম ভর্তা কেমন জানি লাগে,বিশেষ করে কুসুমের অংশটা।ভর্তা দেখে মনে হচ্ছে খেতে বেশ ভালো হয়েছে। প্রতিটি ধাপ আপনি খুব সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপু আপনার মতো আমারও একই অবস্থা আলসেমির জন্য আমারও ভাত খেতে হয়। হ্যাঁ আপু কুসুমের অংশটা খেতে খুবই সুস্বাদু হয়েছিল। ধন্যবাদ।

 3 years ago 

আপনার রেসিপি টা দেখতে অনেক আকর্ষণীয় হয়েছে। রেসিপির কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে। আপনি অনেক সুন্দর করে ধাপগুলো গুছিয়ে লিখেছেন। সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 3 years ago 

সুন্দর মন্তব্য করে সবসময় পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

তবে আপু সবাই কমবেশি ভর্তা খেতে অনেক পছন্দ করে। তবে আমি কখনো ডিম দিয়ে ভর্তা বানিয়ে খাই নাই। ভর্তা দিয়ে ভাত খেতে অনেক মজা লাগে। যদিও আপনি সকালবেলা ভাত খেতে পছন্দ করেন না। রুটি বা বিস্কুট খেতে পছন্দ করেন। তবে আমি সকালবেলা ভর্তা দিয়ে পান্তা ভাত খেতে অনেক পছন্দ করি। যাহোক ডিমের সাথে আলু দিয়ে খুব সুন্দর ভর্তা রেসিপি করেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে ভর্তার রেসিপিটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

ভাইয়া সকাল বেলা ভাত খেলে আমি আর কোনো কাজ করতে পারিনা। কারণ আমার শরীর অনেক ক্লান্ত লাগে। আজকেই এই ডিম ভর্তা বানিয়ে খেয়ে দেখবেন আশা করি ভালো লাগবে। ধন্যবাদ।

 3 years ago 

গরম ভাতে ডিম ভর্তা খেতে ভীষণ মজা। আপু আপনি আজকে খুব চমৎকারভাবে ডিমের ভর্তা করেছেন। এভাবে ভর্তা তৈরি করে গরম ভাতের খেতে ভালো লাগে। ভর্তা তৈরি প্রত্যেকটা ধাপ আপনি খুব চমৎকার ভাবে আমাদের মাঝে তুলে ধরেছেন ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 3 years ago 

হ্যাঁ ভাইয়া এভাবে ডিম ভর্তা গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। তারজন্য সকাল সকাল খেয়ে নিলাম। ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।

 3 years ago 

আপনি খুব সুন্দর করে ডিম দিয়ে ভর্তা রেসিপি করেছেন। যদিও সবাই কম বেশি ভর্তা খেতে অনেক পছন্দ করে। ভর্তা বিভিন্ন জিনিস দিয়ে বানানো যায়। তবে আমি কখনো ডিম দিয়ে ভর্তা বানিয়ে খাই নাই। আপনি ডিম এবং আলু দিয়ে খুব সুন্দর ভর্তা রেসিপি করেছেন। তবে ভর্তা গরম ভাত এবং পান্তা ভাত দুটির সাথে খেতে অনেক মজাই লাগে। যদিও আপনি সকালবেলা পান্তা ভাত খান না। পান্তা ভাতের সাথে ভর্তা খাওয়ার মজা লাগে খেতে। ধন্যবাদ ডিমের ভর্তা রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপু তাহলে আজই ডিম ভর্তা বানিয়ে খেয়ে দেখবেন আশা করি ভালো লাগবে। আপনার সুন্দর মন্তব্য পড়ে অনেক ভালো লাগলো। ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 64685.76
ETH 1872.76
USDT 1.00
SBD 0.38