একগুচ্ছ সাদা রঙ্গন ফুলের পেইন্টিং
আসসালামু আলাইকুম
হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি।
আজ আবারও নতুন একটি পোস্ট নিয়ে চলে এসেছি। আজ শেয়ার করবো একগুচ্ছ সাদা রঙ্গন ফুলের পেইন্টিং। বেশ কিছুদিন হয়েছে পেইন্টিং করা হয়না। তাই ভাবলাম এই সপ্তাহে একটা পেইন্টিং শেয়ার করবো। সেজন্য আজ সকালেই এই পেইন্টিং করেছিলাম। পেইন্টিং করতে আমি খুব পছন্দ করি। তাইতো মাঝে মাঝেই বিভিন্ন ধরনের পেইন্টিং শেয়ার করা হয়। আজকের এই পেইন্টিং করে খুব ভালো লাগলো। রঙ্গন ফুল আমার কাছে অনেক ভালো লাগে। তাই ভাবলাম সাদা কালারের একগুচ্ছ রঙ্গন ফুলের পেইন্টিং করে নেই। রঙ্গন ফুলের প্রতিটা কালার খুব সুন্দর।
একটা পেইন্টিং কে সুন্দর ভাবে ফুটিয়ে তোলতে যথেষ্ট সময়ের প্রয়োজন। তাহলেই সুন্দর একটি পেইন্টিং করা যায়। পেইন্টিং এর কালার ফিনিশিং যদি সুন্দর না হয় তাহলে সেই পেইন্টিং দেখতে একদমই ভালো লাগে না। যতটা সময় ও মনোযোগ সহকারে পেইন্টিং করতে পারবেন আপনার পেইন্টিং ততটাই সুন্দর হবে। আজকের পেইন্টিং কতটা ফুটিয়ে তুলতে পেরেছি তা জানি না। তবে চেষ্টা করেছি রঙ্গন ফুলকে সুন্দর ভাবে ফুটিয়ে তোলার। যাই হোক কথা না বাড়িয়ে চলুন ধাপগুলো দেখে নেওয়া যাক।
প্রয়োজনীয় উপকরণ:
১. আর্ট পেপার
২. পোস্টার রং
৩. তুলি
পেইন্টিং এর ধাপ নিচে দেওয়া হলো----
🍁১ম ধাপ🍁 |
|---|
প্রথমে সবুজ কালার পোস্টার রং দিয়ে ছোট ছোট ডাল এঁকে নিলাম।
🍁২য় ধাপ🍁 |
|---|
এবার সাদা রং দিয়ে ডালের মাথায় অনেকগুলো ফুল এঁকে নিলাম।
🍁৩য় ধাপ🍁 |
|---|
তারপর ফুলের নিচ থেকে সবুজ কালার দিয়ে ডাল এঁকে নিলাম।
🍁৪র্থ ধাপ🍁 |
|---|
সবশেষে এবার ডালের মধ্যে কিছু পাতা দিয়ে দিলাম। এইতো হয়ে গেলো একগুচ্ছ সাদা রঙ্গন ফুলের পেইন্টিং।
🍁 ফাইনাল আউটপুট 🍁 |
|---|
এরপর পেইন্টিং এর পাশে আমার সাইন দিয়ে দিলাম। তারপর বিভিন্ন ভাবে ফটোগ্রাফি করে নিয়েছি। এই পেইন্টিং সম্পূর্ণ শেষ হওয়ার পর দেখতে খুব ভালো লেগেছিল। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে সুন্দর মন্তব্যের মাধ্যমে জানিয়ে দেবেন। আজ বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো পোস্টের মাধ্যমে। ধন্যবাদ।
আমি তানজিমা। আমি একজন বাংলাদেশী। আমার মাতৃভাষা বাংলা বলে আমি নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করি। আমি ফিন্যান্স বিভাগ থেকে বিবিএ শেষ করেছি।
আমি ছবি আঁকতে, পড়তে, লিখতে ফটোগ্রাফি, রেসিপি এবং ডাই বানাতে খুব পছন্দ করি। আবার আমি ভ্রমণ বা ঘুরাঘুরি করতে খুব পছন্দ করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে খুব পছন্দ করি। আমি চেষ্টা করি সব সময় যেন নতুন কোনো কিছু করা যায়।
বাহ্ বেশ চমৎকার একগুচ্ছ সাদা রঙ্গন ফুলের পেইন্টিং করেছেন আপু আপনি। আপনার পেইন্টিং গুলো যত দেখি ততই মুগ্ধ হয়ে যায়।আপনি বেশ দারুন পেইন্টিং করেন। পেইন্টিং করার প্রতিটি ধাপ ধারাবাহিকভাবে গুছিয়ে উপস্থাপন করেছেন আমাদের মাঝে আপু আপনি। সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।
আপু আপনার কাছে আমার পেইন্টিং ভালো লাগে জেনে ভালো লাগলো। আপনাদের কাছে ভালো লাগলে নিজের কাছেও ভালো লাগে। ধন্যবাদ।
Comment link
আপনার চমৎকার ছবি আঁকতে দেখে ভালো লাগলো আপু। আপনি অনেক সুন্দর ভাবে ছবি একে দেখিয়েছেন। অসাধারণ ছিল আপনার অংকন দক্ষতা। দারুন ভাবে কাজ সম্পন্ন করেছেন।
আপনার সুন্দর মতামতের জন্য ধন্যবাদ। খুব সুন্দর মন্তব্য করেছেন।
আপু রঙ্গন ফুল কিন্তু আমার কাছেও খুব ভালো লাগে। আজকে আপনি পোস্টার রং দিয়ে খুব সুন্দর রঙ্গন ফুলের পেইন্টিং করেছেন। আপনার বানানো ফুলের পেইন্টিং কিন্তু অসাধারণ হয়েছে। ধৈর্য ধরে রঙ্গন ফুলের পেইন্টিং তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন তাই ধন্যবাদ আপনাকে।
গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।
কালো পেপার এর উপরে সাদা রংটা খুব সুন্দর ভাবে ফুটে ওঠে। রঙ্গন ফুল আমার খুবই পছন্দ। আর সাদা রঙ্গন ফুল তো চমৎকার লাগে দেখতে। আপনি সাদা রঙ্গন ফুলের খুব সুন্দর একটা পেইন্টিং করেছেন আপু। দারুন হয়েছে আজকের এই পেইন্টিংটা। অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা পেইন্টিং শেয়ার করার জন্য।
আপনিও সাদা রঙ্গন ফুল পছন্দ করেন জেনে খুশি হলাম। আপনার সুন্দর মন্তব্য পড়ে ভালো লাগলো। ধন্যবাদ।
পোস্টার রং ব্যবহার করে অনেক সুন্দর ভাবে সাদা রঙের রঙ্গন ফুল এঁকেছেন আপু। পেন্টিং দেখতে এবং করতে আমার কাছে ভীষণ ভালো লাগে। আপনি খুবই সুন্দর পেইন্টিং করেছেন। খুবই ভালো লাগলো আপনার আর্ট দেখে। ধন্যবাদ আপু।
আপনার মূল্যবান মতামতের জন্য ধন্যবাদ।
খুবই সুন্দর পেইন্টিং করেছেন। পেইন্টিং আমার কাছে দারুণ লেগেছে। এত সুন্দর একটি পেইন্টিং আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।
সবসময় সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।
একগুচ্ছ সাদা রঙ্গন ফুলের পেন্টিংটি দেখে খুব ভালো লাগলো আপু। দারুন সুন্দর করে আপনার দক্ষতা দিয়ে সম্পূর্ণ ছবিটি এঁকে আমাদের সঙ্গে শেয়ার করেছেন। ছবিটি আঁকার প্রত্যেকটি ধাপ যেভাবে বিশদে আমাদের সঙ্গে শেয়ার করেছেন তা ভীষণ ভালো লাগলো।
আপনার মূল্যবান মতামতের জন্য ধন্যবাদ। সুন্দর মন্তব্য পড়ে ভালো লাগলো।
এত সুন্দর একটা পেইন্টিং দেখে আমি তো একেবারে মুগ্ধ হলাম। রঙ্গন ফুল আমার খুবই পছন্দের। আর সাদা কালারের রঙ্গন ফুল তো আরো বেশি ভালো লাগে। অনেক সুন্দর করে আপনি এই পেইন্টিং করেছেন। এক কথায় মুগ্ধ হওয়ার মত ছিল আপনার এই পেইন্টিং। এভাবে চেষ্টা করলে আরো ভালো পেইন্টিং করতে পারবেন পরবর্তীতে।
আপু আপনার কাছে আমার এই পেইন্টিং ভালো লেগেছে জেনে খুশি হলাম। আপনার সুন্দর মতামতের জন্য ধন্যবাদ।
এই ধরনের পেইন্টিং গুলো নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে তারপর সুন্দর করে আস্তে আস্তে অংকন করা লাগে। এরকম ভাবে পেইন্টিংগুলো অঙ্কন করলে দেখতে বেশি ভালো লাগে। আর আপনি যেমন পেইন্টিংটি সুন্দরভাবে অংকন করেছেন, তেমনি অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন, এটা দেখে খুব ভালো লেগেছে আমার কাছে। ধন্যবাদ এত সুন্দর করে ভাগ করে নেওয়ার জন্য
হ্যাঁ ভাইয়া এই ধরনের পেইন্টিং একদমই আস্তে আস্তে মনযোগ সহকারে করতে হয়। তাহলে দেখতে খুব ভালো লাগে। ধন্যবাদ।