ক্লে দিয়ে জায়নামাজ তৈরি

in আমার বাংলা ব্লগlast year
হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

আজ আবারও নতুন একটি পোস্ট নিয়ে চলে আসলাম। আজ শেয়ার করবো ক্লে দিয়ে জায়নামাজ এর ডাই প্রজেক্ট। এই ডাই আজ সকালে বসে বানিয়েছি। কিন্তু রমজান মাস বলে সারাদিন আর সময় পাইনি পোস্ট করার। তাছাড়া আমি যেন দিনের বেলা পোস্ট লিখতেই পারি না। কারণ রোজা রেখে পোস্ট লেখার ভাষা খুঁজে পাই না। সেজন্য সবসময় রাতে শেয়ার করার চেষ্টা করি। যাই হোক অনেক দিন ধরে ক্লে দিয়ে তেমন কিছু শেয়ার করা হচ্ছিল না। সেজন্য ভাবলাম আজ কিছু একটা বানিয়ে শেয়ার করবো। এরপর ঝটপট ক্লে নিয়ে বসে পড়লাম। কিন্তু কি বানাব ভেবে পাচ্ছিলাম না।

1000041516.png


এরপর রোজার কথা চিন্তা করে ভাবলাম একটা জায়নামাজ বানাই। জায়নামাজ আমাদের প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজের জন্য প্রয়োজন। আমাদের সবার বাসায় জায়নামাজ রয়েছে আর সেই জায়নামাজ বিভিন্ন ডিজাইনের হয়ে থাকে। সেই চিন্তা থেকে আমার নিজের মতো করে ক্লে দিয়ে এই জায়নামাজ বানিয়ে নিলাম।‌ সম্পূর্ণ বানানোর পর একদম দেখতে বাস্তবের জায়নামাজের মতোই দেখাচ্ছিল। জায়নামাজটি দেখে আমি নিজেই মুগ্ধ হয়ে গেলাম। ক্লে দিয়ে কোনো জিনিস বানাতে যেমন ভালো লাগে তেমনি দেখতেও খুব ভালো লাগে। তাহলে কথা না বাড়িয়ে চলুন ধাপগুলো দেখে নেওয়া যাক।



প্রয়োজনীয় উপকরণ:


1000041497.jpg


১. ক্লে

২. কালার কলম

৩. গাম

৪. কাঁচি

৫. হলুদ পোস্টার রং

৬. তুলি



পেইন্টিং ধাপ নিচে দেওয়া হলো----

🍁১ম ধাপ🍁



প্রথমে গোলাপি কালার ক্লে নিয়ে চাঁদার সাহায্যে লম্বা করে রুটির মতো বানিয়ে নেব। এবার চারকোনা সমান করে বাড়তি অংশ কেটে নেবো।



🍁২য় ধাপ🍁



এবার কালার কলম দিয়ে মসজিদের মতো ডিজাইন করে নিলাম।



🍁৩য় ধাপ🍁



এরপর মসজিদের ডিজাইন কে সাজিয়ে নিলাম।



🍁৪র্থ ধাপ🍁



এবার দাগের বাহিরেও ডিজাইন করে নিলাম। এরপর জায়নামাজ এর উপরে এবং নিচের অংশ কাঁচি দিয়ে ডিজাইন করে কেটে নিলাম।



🍁 শেষ ধাপ🍁



সবশেষে হলুদ কালার পোস্টার রং দিয়ে ডিজাইন কালার করে নিলাম। এভাবেই শেষ হলো আমার আজকের ক্লে দিয়ে জায়নামাজ তৈরি।



🍁 ফাইনাল আউটপুট 🍁


1000041515.png


1000041514.png


আজকে শেয়ার করা ক্লে দিয়ে জায়নামাজ আপনাদের কাছে কেমন লাগলো তা কমেন্ট এর মাধ্যমে জানিয়ে দিবেন। আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।

2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgn5Ee1vjtXvRasnuk.png

IMG_20220215_193615.png



IMG_20240506_013055.jpg

আমি তানজিমা। আমি একজন বাংলাদেশী। আমার মাতৃভাষা বাংলা বলে আমি নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করি। আমি ফিন্যান্স বিভাগ থেকে বিবিএ শেষ করেছি।

আমি ছবি আঁকতে, পড়তে, লিখতে ফটোগ্রাফি, রেসিপি এবং ডাই বানাতে খুব পছন্দ করি। আবার আমি ভ্রমণ বা ঘুরাঘুরি করতে খুব পছন্দ করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে খুব পছন্দ করি। আমি চেষ্টা করি সব সময় যেন নতুন কোনো কিছু করা যায়।



C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNpz9QdwayY5Yi9CLY9MtT8LrEqRdgJNMVyDhfNXBpAU4Pibi529MgNWfUK56xyKKaicF23jVAW.png


C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ (1).png


PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WP87ckB6VoL3UD42BtkosJzLXYjuCC4ws3sxuihZ3nhDfd815qMJiiETpWAiutfN7bjurhaBbivMFVTYEDiv.png

|| আমার বাংলা ব্লগ-শুরু করো বাংলা দিয়ে ||

PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9ms6NJyqDC7SoahBpoJnjzoXmRuaVTHyxffJTSjt3HCAJgZmTWQYSXVqA6yXF9TSJcoosKhzkudZxYGzUmXmso6pY5QuuDF.gif

>>>>>|| এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP


RGgukq5E6HBM2jscGd4Sszpv94XxHH2uqxMY9z21vaqHt1rDaeRdtDvsXGmDbuRg1s1soomTEddbTFxfMMYzob4oRFK8fTZQyYP8LbQ4tbMTAd2enV3Wq9Ze3N8TTU2.png

|| Join Heroism Discord Server for more Details ||


PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png


6VvuHGsoU2QBt9MXeXNdDuyd4Bmd63j7zJymDTWgdcJjnzjgLRjxHs8JAMB6ULKgCguwFsxxDtbaGet2J9gobyymu4ue2NS8bb4qtHrGne8E1HF3v3sd1Ursyhxjwk.png


PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png


C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ (1).png

Sort:  
 last year 

আপনার বুদ্ধির প্রশংসা করতে হয় আপু ।দেখে বোঝা যাচ্ছে না যে এটা ক্লে দিয়ে তৈরি ।আপনি অনেক সুন্দর ভাবে ক্লে দিয়ে জায়নামাজ তৈরি করেছেন দেখে অবাক হয়ে গেলাম ধন্যবাদ শুভকামনা রইল।

 last year 

আপু আপনার কাছ থেকে প্রশংসা পেয়ে খুব ভালো লাগলো। ধন্যবাদ প্রশংসা করার জন্য।

 last year 

1000041524.jpg

 last year 

চমৎকার একটি ডাই প্রজেক্ট তৈরি করলেন আপু আপনি। দেখতে রিয়েল জায়নামাজের মত দেখাচ্ছে। আপনি বেশ বুদ্ধিমানের একটি কাজ করলেন ক্লে দিয়ে জায়নামাজ তৈরি করলেন। এত সুন্দর করে তৈরি করলেন নিশ্চয়ই অনেক পরিশ্রম হয়েছিল আপনার। প্রতিটি ধাপ সুন্দরভাবে উপস্থাপন করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই।

 last year 

হ্যাঁ আপু এই জায়নামাজ বানাতে অনেক সময় লেগেছিল আর এখন আপনাদের কাছে ভালো লাগছে বলে সার্থক মনে হচ্ছে। ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 last year 

আপনি যে ডাই প্রজেক্টটি তৈরি করেছেন, তা সত্যিই চমৎকার। দেখে মনে হচ্ছে, যেন একটি আসল জায়নামাজ তৈরি করেছেন। ক্লে দিয়ে এত সুন্দরভাবে জায়নামাজ তৈরি করা খুবই বুদ্ধিমানের কাজ। এতে যে কতটা পরিশ্রম ও মনোযোগ দিয়েছে, তা স্পষ্ট দেখা যাচ্ছে। প্রতিটি ধাপ এত সুন্দরভাবে উপস্থাপন করার জন্য অনেক ধন্যবাদ।

 last year 

ভাইয়া চেষ্টা করলে সব সম্ভব। আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ।

 last year 

এই ধরনের কাজগুলো করতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আজকে আপনি নিজের হাতে অনেক সুন্দর করে এই জায়নামাজ তৈরি করেছেন। আর তৈরি করার পদ্ধতি সবার মাঝে ভাগ করে নিয়েছেন। ক্লে দিয়ে এই সুন্দর জায়নামাজ তৈরি করাতে আমার কাছে দেখতে জাস্ট অসাধারণ লেগেছে। সত্যি আপনার দক্ষতার প্রশংসা করতে হয়।

 last year 

গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।

 last year 

কি দারুন হয়েছে আপনার জায়নামাজটি। রমজান মাসে এত সুন্দর একটা জিনিস তৈরি করেছেন দেখে খুবই ভালো লাগছে। আর খুব ছোট বলে কিউট লাগছে দেখতে। আসলে কিছু কিছু জিনিস এমনই হয় যা যেমনি বানাই সুন্দর হয়। মানুষ ধর্মের প্রতি তো দুর্বল। তাই এই ধরনের জিনিসগুলো বেশ ভালই লাগে।

 last year 

ঠিক বলেছেন আপু মানুষ ধর্মের প্রতি তো দুর্বল সেজন্য এই ধরনের জিনিস গুলো দেখতে খুব ভালো লাগে। আপনার সুন্দর মন্তব্য পড়ে ভালো লাগলো। ধন্যবাদ আপু গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য।

 last year 

অনেক সুন্দর একটা জায়নামাজ তৈরি করলেন আপনি ক্লে ব্যবহার করে। খুবই ভালো লেগেছে আমার কাছে আপনার তৈরি করা এই জায়নামাজটা দেখতে। অনেক সুন্দর লাগে ক্লে দিয়ে এভাবে কোনো কিছু তৈরি করা হলে। খুবই সুন্দর এবং কিউট লাগছে এটি দেখতে।

 last year 

আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো। আপনার সুন্দর মন্তব্য পড়ে ভালো লাগলো। ধন্যবাদ।

 last year 

জায়নামাজের সাথে পরিচিত নই এবং এর ব্যাবহার জানি না তবে সুন্দর হয়েছে জিনিসটি।বানানো পদ্ধতি সুন্দর করে ধাপে ধাপে ভাগ করে নিয়েছেন জন্য ধন্যবাদ আপনাকে।

 last year 

আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ।

 last year 

আজকে আপনি ক্লে দিয়ে খুব সুন্দর জায়নামাজ তৈরি করেছেন। আসলে ক্লে নরম যে কোন কিছু তৈরি করতে সুবিধা হয়। তবে আমার কাছে মনে হচ্ছে বাস্তবে জায়নামাজ এর ফটোগ্রাফি করেছেন। অনেক অনেক ধন্যবাদ ক্লে দিয়ে এত সুন্দর করে জায়নামাজ তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

হ্যাঁ ভাইয়া ক্লে নরম জিনিস বলে তা দিয়ে কিছু বানাতে খুব ভালো লাগে। ধন্যবাদ।

 last year 

জায়নামাজ আমাদের জন্য খুবই প্রয়োজনীয় একটা জিনিস। ক্লে দিয়ে জায়নামাজ টা দারুণ তৈরি করেছেন আপনি। এটা বেশ চমৎকার লাগছে আপু। খুবই সুন্দর ছিল আপনার পোস্ট টা। বেশ সুন্দর উপস্থাপন করেছেন। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।।

 last year 

আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.080
BTC 61947.99
ETH 1628.87
USDT 1.00
SBD 0.41