খাঁটি মধু ও চিনি দিয়ে বাদাম বাহার রেসিপি

in আমার বাংলা ব্লগ3 years ago
আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা,সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি।

IMG_20231221_012825.jpg

বাদাম বাহার

IMG_20231221_012423.jpg

আজ আবারও নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে খাঁটি মধু ও চিনি দিয়ে বাদাম বাহার রেসিপি তৈরি করেছি। বাদামের এই রেসিপির নাম একেক জায়গায় একেক নামে ডাকা হয়। তবে নাম যাই হোক খেতে কেমন হয়েছে সেটাই মূল কথা। ছোটবেলায় এই বাদাম বাহার অনেক খেয়েছি এমন কি এখনো মাঝে মাঝে খাই। তবে বাসায় তৈরি করা হয়নি কখনো। এই প্রথম বানিয়েছি আর এত সুস্বাদু হবে জানা ছিল না। আপনারা জানলে অবাক হবেন মাশাআল্লাহ আমার ছেলেই অর্ধেক খেয়ে নিয়েছে। আমার মতো আমার ছেলেও বাদাম বাহার খেতে খুব পছন্দ করে। তারজন্য মাঝে মাঝেই বাহির থেকে কিনে আনা হয়। চিন্তা করলাম আমারও পছন্দ আবার ছেলেও যেহেতু পছন্দ করে তাহলে বাসায় তৈরি করা যাক।


IMG_20231221_013418.jpg


সেই চিন্তা থেকেই এই রেসিপি তৈরি করা। এই রেসিপি তৈরি করতে খুব সাবধানে আর তাড়াতাড়ি করতে হয়। এই রেসিপির কাজগুলোর প্রতিটা ধাপ গরম থাকা অবস্থায় করতে হয়। একটু ঠান্ডা হলে চিনির ক্যারামেল জমে যায় আর কাজ করা সম্ভব হয় না। এর মধ্যে মধু দেওয়ার কারণ ছেলে খাবে আর শীতের সময় বলে। শুধু মধু দিয়ে তৈরি করা যায় না তারজন্য একটু চিনি যুক্ত করলাম। বাচ্চাদের জন্য যেমন চিনি খাওয়া ভালো নয় তেমনি বড়দের জন্য চিনি ভালো নয়। আপনারা যদি শুধু চিনি দিয়ে তৈরি করতে চান তাও হবে। বাদাম বাহার নাম যেমন সুন্দর খেতেও তেমনি সুস্বাদু আর দেখতেও খুব সুন্দর লাগে।


IMG_20231221_013312.jpg


আমি এই রেসিপির জন্য একদম খাঁটি মধু নিয়েছি। এই মধু আমার ননদ দিয়েছিল। তাদের গাছে মৌচাক ছিল আর সেখান থেকে মধু আনা হয়। বাদাম বাহারে মধু দেওয়ার জন্য খেতেও খুবই সুস্বাদু হয়েছিল। মধু আর চিনি মিলে মিষ্টির পরিমাণ একটু কম ছিল বলে আমার কাছে বেশি ভালো লেগেছে। এই ধরনের রেসিপি বেশ কয়েকদিন রেখে খাওয়া যায়। বাদাম যেমন আমাদের জন্য উপকারী তেমনি মধুও উপকারী। অনেক কথা বলেছি চলুন ধাপগুলো একবার দেখে নেওয়া যাক।


প্রয়োজনীয় উপকরণ


IMG_20231218_200929.jpg


উপকরণপরিমাণ
বাদাম৫০ গ্ৰাম
চিনিপরিমাণ মতো
মধুপরিমাণ মতো

রন্ধন প্রক্রিয়া‌


𒆜১ম ধাপ𒆜



প্রথমে বাদাম একটি পাতিলে নিয়ে নেবো। এরপর একটু লাল করে ভেজে নেবো।


𒆜২য় ধাপ𒆜



এবার একটি প্লেটে তুলে নেবো। এরপর উপরের খোসা ছাড়িয়ে নেবো।


𒆜৩য় ধাপ𒆜



এবার একটি স্টিলের প্লেট নেবো বাদাম বাহার সেট করার জন্য। এরপর অল্প তেল ব্রাশ করে নেবো।


𒆜৪র্থ ধাপ𒆜



এবার চুলায় একটি কড়াই বসিয়ে নেবো। এরপর এরমধ্যে চিনি ও মধু নিয়ে নেবো।


𒆜৫ম ধাপ𒆜



এবার অল্প একটু পানি দিয়ে দেবো। এরপর ক্যারামেল হওয়া পর্যন্ত অপেক্ষা করবো। মধু দেওয়াতে একটু ফেনা উঠেছিল।


𒆜৬ষ্ট ধাপ𒆜



এবার এর মধ্যে বাদাম দিয়ে দেবো। এরপর ক্যারামেলের সাথে মিশিয়ে নেবো। এই সময় চুলা বন্ধ করা যাবে না।


𒆜৭ম ধাপ𒆜



এরপর সাথে সাথে তেল ব্রাশ করা প্লেটে ঢেলে নেবো। এরপর চামচের সাহায্যে সুন্দর ভাবে মিশিয়ে নেবো। তারপর ছুরি দিয়ে তাড়াতাড়ি শেপ মতো কেটে নেবো।


𒆜শেষ ধাপ𒆜



এবার ঠান্ডা হলে তুলে নেবো। এরপর একটি প্লেটে নিয়ে নিলাম। এবার সুন্দর ভাবে পরিবেশনের জন্য চলে যাবো।


পরিবেশন


IMG_20231221_013603.jpg


এখন আমি আপনাদের সাথে আমার রেসিপি সুন্দর ভাবে পরিবেশন করার জন্য নিয়ে আসছি। বাদাম বাহার খেতে আমি খুব পছন্দ করি। কিন্তু তৈরি করতে একটু বেশি সময় লাগে বলে করা হয় না। তবে মাঝে মাঝে দোকান থেকে কিনে খাওয়া হয়। যাই হোক আপনাদের কাছে যদি আমার এই রেসিপি ভালো লাগে তাহলে একবার বাসায় তৈরি করে দেখবেন। আশা করি আমার মতো আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। আজ এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো রেসিপির মাধ্যমে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকেন।


IMG_20220215_193615.png



1693314960932.jpg

আমি তানজিমা। আমি একজন বাংলাদেশী। আমার মাতৃভাষা বাংলা বলে আমি নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করি। আমি ফিন্যান্স বিভাগ থেকে বিবিএ শেষ করেছি।

আমি ছবি আঁকতে, পড়তে, লিখতে ফটোগ্রাফি, রেসিপি এবং ডাই বানাতে খুব পছন্দ করি। আবার আমি ভ্রমণ বা ঘুরাঘুরি করতে খুব পছন্দ করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে খুব পছন্দ করি। আমি চেষ্টা করি সব সময় যেন নতুন কোনো কিছু করা যায়।



C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNpz9QdwayY5Yi9CLY9MtT8LrEqRdgJNMVyDhfNXBpAU4Pibi529MgNWfUK56xyKKaicF23jVAW.png


C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ (1).png


PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WP87ckB6VoL3UD42BtkosJzLXYjuCC4ws3sxuihZ3nhDfd815qMJiiETpWAiutfN7bjurhaBbivMFVTYEDiv.png

|| আমার বাংলা ব্লগ-শুরু করো বাংলা দিয়ে ||

PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9ms6NJyqDC7SoahBpoJnjzoXmRuaVTHyxffJTSjt3HCAJgZmTWQYSXVqA6yXF9TSJcoosKhzkudZxYGzUmXmso6pY5QuuDF.gif

>>>>>|| এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP


RGgukq5E6HBM2jscGd4Sszpv94XxHH2uqxMY9z21vaqHt1rDaeRdtDvsXGmDbuRg1s1soomTEddbTFxfMMYzob4oRFK8fTZQyYP8LbQ4tbMTAd2enV3Wq9Ze3N8TTU2.png

|| Join Heroism Discord Server for more Details ||

Sort:  
 3 years ago 

ছোট বেলায় তো এ খাবারটি অনেক খেয়েছি। এই খাবার কে বাদাম বাহার বলে নাকি? তবে আপনি কিন্তু চিনি আর মধু মিশিয়ে বাদামের দারুন একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করলেন। আপনার শেয়ার করা বাদাম বাহার রেসিপিটি কিন্তু বেশ স্বাদে ভরপুর ছিল দেখেই বুঝা যাচেছ। ধন্যবাদ আপু এমন আন কমন একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপু আমরা বাদাম বাহার বলে থাকি। হয়তো আপনাদের দিকে অন্য নাম হতে পারে। ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।

 3 years ago 

এই খাবারটি খেয়েছি অনেক দেরি হয়েছে। আজকে অনেকদিন পরে আপনার কাছ থেকে এই খাবারের রেসিপি দেখতে পেরে খুবই ভালো লাগলো৷ খুব সুন্দর ভাবে আপনি এই রেসিপিটি শেয়ার করেছেন৷ আর এটিকে দেখে ইচ্ছে করছে এটিকে এখান থেকে নিয়ে খেয়ে ফেলি৷

 3 years ago 

আপনার সুন্দর মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

খাঁটি মধু ও চীনা বাদামের অসাধারণ একটি রেসিপি দেখতে পেলাম। দেখেই বোঝা যাচ্ছে রেসিপিটা খেতে খুবই মজাদার হয়েছিল। আর এই ইউনিক রেসিপি দেখেও শিখে নিলাম।

Posted using SteemPro Mobile

 3 years ago 

হ্যাঁ ভাইয়া খেতে খুবই মজা হয়েছিল। আপনার সুন্দর মতামতের জন্য ধন্যবাদ।

 3 years ago 

সম্পূর্ণ নতুন এবং ইউনিক একটি খাবার প্রস্তুত দেখলাম আপনার মাধ্যমে।
মধু এবং বাদাম আমার খুবই প্রিয় মাঝে মাঝে খাওয়া হয়।
তবে এরকম ভাবে এত মজা করে হয়তো কখনো খাওয়া হয়নি।
দেখেই তো লোভ হচ্ছে।
তাছাড়া এই জাতীয় খাবারে প্রচুর পুষ্টিগুনে ভরপুর থাকে।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ভাইয়া এভাবে একদিন খেয়ে দেখবেন আশা করি ভালো লাগবে। ধন্যবাদ।

 3 years ago 

রেসিপি দেখেই তো খাবারের উপর তুমি খেয়ে পড়তে ইচ্ছে করছে। বাদাম বাহার আসলেই খুবই মজাদার আমি অনেকবার খেয়েছিলাম।বাচ্চারা খেতে খুবই ভালোবাসে

 3 years ago 

হ্যাঁ আপু বাদাম বাহার বাচ্চাদের খুব প্রিয় একটি খাবার। ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।

 3 years ago 

মজাদার এই রেসিপিটা আমার অনেক বেশি পছন্দের। খাঁটি মধু ও চিনি দিয়ে বাদাম বাহার রেসিপি তৈরি করেছেন, যেটা দেখেই আমার খেতে ইচ্ছে করতেছে। বাদাম খেতে আমার কাছে খুবই ভালো লাগে। আর যদি হয় এরকম মজাদার রেসিপি, তাহলে তো কোন কথা নেই। এই মজাদার রেসিপিটা ছোটবেলায় বেশি খাওয়া হয়েছে। মাশাল্লাহ আপনার ছেলে অর্ধেক খেয়েছিল শুনে ভালো লাগলো। আপনার ছেলে যেহেতু পছন্দ করেছে, তাকে মাঝে মাঝে এগুলো তৈরি করে খাওয়াবেন।

 3 years ago 

হ্যাঁ আপু আমি বেশি করে বানিয়ে রেখেছি। ধন্যবাদ আপনার সুন্দর মতামতের জন্য।

 3 years ago 

অনেক লোভনীয় একটি রেসিপি শেয়ার করেছেন। বাদাম বাহার আমার খুব পছন্দের একটি খাবার। আপনার রেসিপিটা দেখে একটু টেস্ট করতে ইচ্ছা করছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 3 years ago 

আপু টেস্ট করার জন্য যে বাসায় আসতে হবে। দাওয়াত রইল। ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 64043.65
ETH 1874.72
USDT 1.00
SBD 0.38