সরিষা ফুল দিয়ে বড়া রেসিপি।

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম


সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। আজ আবারও চলে আসলাম নতুন পোস্ট নিয়ে। আজ নিয়ে এসেছি সরিষা ফুল দিয়ে বড়া রেসিপি। এই রেসিপি আমি ঢাকা থাকতে তৈরি করেছিলাম। আমার মা ফুল শেষ হয়ে যাবে বলে ভাবির কাছে অনেক গুলো ফুল পাঠিয়ে দিয়েছিল। অনেক গুলো ফুল ছিল তাই সবগুলো তো বানানো সম্ভব নয় সেজন্য সবগুলো ফুল বেটে অর্ধেক বানিয়েছি আর অর্ধেক রেখে দিয়েছি। এই বড়া ভাত কিংবা খালি যেভাবেই খাই খুব ভালো লাগে। আমি এই বড়া খেতে খুব পছন্দ করি।


IMG_20240201_185132.jpg


সরিষা ক্ষেত লাগালে সব দিক দিয়েই লাভ। ফুল ও ফল দু'টোই খাওয়া যায় আর খেতেও খুব ভালো লাগে। সরিষা খুব উপকারী। এই বড়া পান্তা কিংবা গরম ভাতের সাথে কাঁচামরিচ দিয়ে খেতে খুবই সুস্বাদু লাগে। আমার পরিবারের সবাই এই রেসিপি খুব পছন্দ করে। এবার বাড়িতে এসেও কয়েকবার এই রেসিপি খাওয়া হয়েছে। ফুলের বড়া খেতে সবসময়ই ভালো লাগে।যাই হোক অনেক কথা বলেছি চলুন ধাপগুলো দেখে নেওয়া যাক।


প্রয়োজনীয় উপকরণ


IMG_20240115_112947.jpg


নামপরিমাণ
সরিষা ফুলপরিমাণ মতো
কাঁচামরিচকয়েকটি
পেঁয়াজদুটি
হলুদের গুঁড়াদেড় চামচ
লবণস্বাদ মতো
তেলপরিমাণ মতো
চাউলের গুঁড়াপরিমাণ মতো

রেসিপি তৈরির ধাপসমূহ


😋১ম ধাপ😋



প্রথমে ফুলগুলো পরিষ্কার পানি দিয়ে ধুয়ে একটি জালিতে নিয় পানি ঝরা দিয়ে রাখবো।


😋২য় ধাপ😋


এবার পানি ঝরে গেলে শিল পাটায় নিয়ে হালকা বেটে নেবো।



😋৩য় ধাপ😋


এখন বাটা শেষ হলে বাটিতে তুলে নেবো। এরপর কাঁচা মরিচ ও পেঁয়াজ কুঁচি করে কেটে নেবো।



😋৪র্থ ধাপ😋


এবার পেঁয়াজ কুঁচি লবণ দিয়ে একটু ঢলে নেবো।



😋৫ম ধাপ😋


এখন পেঁয়াজ মরিচ ভর্তা সরিষা বাটার মধ্যে দিয়ে দেবো। এরপর মাখিয়ে নেবো।



😋৬ষ্ট ধাপ😋


এবার পরিমাণ মতো চাউলের গুঁড়া দিয়ে দেবো। এরপর মাখিয়ে নেবো।


😋৭ম ধাপ😋


এখন হলুদ গুঁড়া দিয়ে আবারও সবগুলো মাখিয়ে নেবো।


😋৮ম ধাপ😋


এবার চুলায় একটি ফ্রাইপ্যান বসিয়ে দেবো। গরম হয়ে এলে পরিমাণ মতো তেল দিয়ে দেবো।


😋৯ম ধাপ😋


এবার ছোট ছোট বড়া বানিয়ে তেলের মধ্যে ছেড়ে দেবো। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো।


😋১০ম ধাপ😋


এখন একপাশ হয়ে গেলে উল্টিয়ে দেবো। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেবো।


😋শেষ ধাপ😋

CamScanner 02-02-2024 19.13.jpg


এভাবে সবগুলো ভালো ভাবে ভেজে নেবো। এরপর একটি প্লেটে সবগুলো নামিয়ে। তাহলেই হয়ে যাবে সরিষা ফুল দিয়ে বড়া রেসিপি। এবার সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য চলে যাবো।


IMG_20240201_185101.jpg


এরপর সুন্দর ভাবে উপস্থাপন করে নিয়ে আসলাম। আশা করি আমার মতো আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। আপনাদের কাছে যদি আমার এই রেসিপি ভালো লাগে তাহলে সুন্দর মন্তব্যের মাধ্যমে জানিয়ে দেবেন। আজ এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো রেসিপির মাধ্যমে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকেন।


IMG_20220215_193615.png



1693314960932.jpg

আমি তানজিমা। আমি একজন বাংলাদেশী। আমার মাতৃভাষা বাংলা বলে আমি নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করি। আমি ফিন্যান্স বিভাগ থেকে বিবিএ শেষ করেছি।

আমি ছবি আঁকতে, পড়তে, লিখতে ফটোগ্রাফি, রেসিপি এবং ডাই বানাতে খুব পছন্দ করি। আবার আমি ভ্রমণ বা ঘুরাঘুরি করতে খুব পছন্দ করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে খুব পছন্দ করি। আমি চেষ্টা করি সব সময় যেন নতুন কোনো কিছু করা যায়।



C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNpz9QdwayY5Yi9CLY9MtT8LrEqRdgJNMVyDhfNXBpAU4Pibi529MgNWfUK56xyKKaicF23jVAW.png


C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ (1).png


PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WP87ckB6VoL3UD42BtkosJzLXYjuCC4ws3sxuihZ3nhDfd815qMJiiETpWAiutfN7bjurhaBbivMFVTYEDiv.png

|| আমার বাংলা ব্লগ-শুরু করো বাংলা দিয়ে ||

PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9ms6NJyqDC7SoahBpoJnjzoXmRuaVTHyxffJTSjt3HCAJgZmTWQYSXVqA6yXF9TSJcoosKhzkudZxYGzUmXmso6pY5QuuDF.gif

>>>>>|| এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP


RGgukq5E6HBM2jscGd4Sszpv94XxHH2uqxMY9z21vaqHt1rDaeRdtDvsXGmDbuRg1s1soomTEddbTFxfMMYzob4oRFK8fTZQyYP8LbQ4tbMTAd2enV3Wq9Ze3N8TTU2.png

|| Join Heroism Discord Server for more Details ||

Sort:  
 2 years ago 

সরিষা ফুল দিয়ে বড়া খেতে আশা করি খুবই ভালো লাগবে। তবে কখনো খাওয়ার সুযোগ হয়নি আপু। কারণ এদিকে তো তেমন সরিষার বাগান হয় না। কিন্তু আপনার রেসিপিটা দেখেই জিভে জল এসে গেছে। এত লোভনীয়ভাবে আপনি রেসিপিটি তৈরি করলেন। অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপু আমাদের এদিকে প্রচুর পরিমাণে সরিষা ফুল পাওয়া যায় আর সেজন্য মাঝে মাঝেই খাওয়া হয়। ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।

 2 years ago 

সরিষা ফুলের বড়া খেতে বেশ ভালো লাগে। তবে আমি সরিষা ফুল না বেটে কুচিকুচি করে কেটে নেই । আপনার কাছ থেকে অন্যভাবে বড়া বানোনো শিখে নিলাম। এই বড়া ভাত ও খালি খেতেও ভালো লাগে। ধন্যবাদ মজাদার সরিষা ফুলের বড়ার রেসিপি শেয়ার করার জন্য।

 2 years ago 

আপু আমরা দুই ভাবেই করি আর খেতে খুবই সুস্বাদু হয়। ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।

 2 years ago 

বড়া তৈরির সম্পূর্ণ ভিন্ন ধরনের একটা পদ্ধতি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। এর আগে আমি কোন সময় সরিষা ফুল দিয়ে বড়া তৈরি করে খাইনি। তাই আপনার তৈরি করা এই রেসিপিটা আমার কাছে খুবই ভালো লেগেছে।

 2 years ago 

আপনার কাছে এই বড়া রেসিপি ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।

 2 years ago 

বাহ আপনি আজকে আমাদের মাঝে অসাধারণ ভাবে সরিষা ফুল দিয়ে বড়া রেসিপি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। আসলে আপনার কাছ থেকে আজকে নতুনভাবে রেসিপি তৈরি শিখতে পারলাম। এর আগে কখনো সরিষা ফুলের রেসিপি তৈরি করে খাওয়া হয়নি। ধন্যবাদ আপু এত সুন্দর একটি রেসিপি তৈরি করে আমাদের মাঝে স্টেপ বাই স্টেপ শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

ইউনিক এধকটি রেসিপি শেয়ার করেছেন আপনি ।যা দেখে আমার কাছে বেশ ভালো লেগেছে।সরিষার শাক খাওয়া হয়েছে তবে সরিষার ফুল দিয়ে এভাবে বড়া তৈরি করে কখনো খাওয়া হয়নি। আপনার এই রেসিপিটি দেখে বোঝা যাচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছে। তৈরি করার ধাপ গুলো দেখে নিলাম। এভাবে একদিন ট্রাই করে দেখব। মজাদার এই রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

হ্যাঁ আপু খেতে খুবই সুস্বাদু হয়েছিল। আপনার সুন্দর মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

সরিষার শাকও খাওয়া যায় আবার ফুল দিয়ে বড়া বানিয়েও খাওয়া যায়। আপনি ফুল দিয়ে বড়া বানিয়েছেন। গরম ভাতের সাথে খেতেও ভালো লাগে। আবার শুধু শুধুও খাওয়া যায়

 2 years ago 

হ্যাঁ ভাইয়া ফুল ও ফল দু'টোই খাওয়া যায় আর গরম ভাতের সাথে খেতে খুবই সুস্বাদু লাগে। ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।

 2 years ago 

সরিষা ফুলের বড়া আমার খুবই পছন্দের কিন্তু এ বছর খাওয়া হয়নি।আপনার তৈরি করা বড়া গুলো দেখেই খেতে ইচ্ছে করছে। ধন্যবাদ আপু সরিষা ফুলের বড়ার দারুন এই রেসিপি শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

সবসময় সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার সুন্দর মন্তব্য পড়ে ভালো লাগলো।

 2 years ago 

এই শীতের সময় গরম গরম বড়া খেতে বেশ দারুন। আপনি খুবই দুর্দান্ত বড়া তৈরি করেছেন আপু। সরিষা ফুল দিয়ে বড়া তৈরি অসাধারণ হয়েছে। আপনার সরিষা ফুলের বড়া খেতে খুব ইচ্ছে করতেছে। এই ধরনের বড়া খেতে সত্যি বেশ মজাদার। এত চমৎকার রেসিপি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 2 years ago 

হ্যাঁ ভাইয়া এই ধরনের বড়া খেতে খুবই সুস্বাদু লাগে। বিশেষ করে গরম ভাতের সাথে খেতে বেশি ভালো লাগে। ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।

 2 years ago 

সরিষা ফুল দিয়ে বড়া খেতে ভীষণ মজা লাগে। আমিও কয়েক দিন আগে বাসায় তৈরি করে খেয়েছি। আপু আপনি রেসিপির ধাপসমূহ অনেক সুন্দর করে দেখিয়েছেন। যে কেউ দেখে অনেক সুন্দর করে রেসিপি তৈরি করে খেতে পারবে। অনেক ধন্যবাদ আপনাকে আপু।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপনিও কিছুদিন আগে খেয়েছেন জেনে খুশি হলাম। ধন্যবাদ।

 2 years ago 

সরিষা ফুলের বড়া দেখেতো দেখতো আমারও খেতে ইচ্ছে করছে। যে কোনো ধরনের বড়া খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে। তবে আপনার সরিষা ফুলের বড়ার রেসিপিটি আমার কাছে ইউনিক মনে হয়েছে। এভাবে কখনো সরিষা ফুল দিয়ে বড়া তৈরি করে খাওয়া হয়নি। দেখে বোঝা যাচ্ছে খেতে নিশ্চয় অনেক মজার হয়েছিলো। ধন্যবাদ মজাদার একটি রেসিপি শেয়ার করার জন্য।

 2 years ago 

হ্যাঁ ভাইয়া খেতে খুবই সুস্বাদু হয়েছিল আর আপনার কাছে ইউনিক লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 65774.98
ETH 1927.18
USDT 1.00
SBD 0.38