পেইন্টিং: ভোরের প্রাকৃতিক দৃশ্যের পেইন্টিং

in আমার বাংলা ব্লগ2 years ago
প্রিয় ভাই ও বোনেরা,আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? সৃষ্টিকর্তার অশেষ রহমতে আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও সৃষ্টিকর্তার রহমতে ও আপনাদের দোয়ায় ভালো আছি।

শুভ সন্ধ্যা! বসন্তের উষ্ণ পরশ ও অভিনন্দন জানিয়ে আজকের পোস্ট শুরু করছি। আজকে মোম রং ও পোস্টার রং মিলিয়ে আঁকা ভোরের প্রাকৃতিক দৃশ্যের পেইন্টিং শেয়ার করতে চলে এসেছি। আমি পেইন্টিং আর আর্ট করতে খুব পছন্দ করি। তাইতো সময় পেলেই চলে আসি বিভিন্ন ধরনের পেইন্টিং নিয়ে। আজ সকাল থেকে ভাবছি পোস্ট নিয়ে। এরপর চিন্তা করলাম বেশ কিছুদিন হয়েছে পেইন্টিং করা হয়না। তাছাড়া বর্তমানে ইভেন্ট সপ্তাহ চলছে কিন্তু সময়ের জন্য কোনো কিছু তৈরিও করা হচ্ছে না। সেই কথা চিন্তা করে মূলত এই পেইন্টিং করা। যদি আমার পেইন্টিং তেমন বেশি সুন্দর হয়নি। তবে তাই বলে তো বসে থাকা যাবে না। তারজন্য যেমন এঁকেছি তাই শেয়ার করে নিলাম।


IMG_20240306_163041.jpg


পেইন্টিং করার সময় ছেলে এত বিরক্ত শুরু করেছে কোনো ভাবেই করা সম্ভব হচ্ছিল না। তাই মনে যা আসছিলো সেটাই রং তুলির সাহায্য রূপ দিয়ে দিলাম। অনেক কষ্ট করে এঁকেছি বলে শেয়ার করে নিলাম। যেকোনো কাজ নিরিবিলি বসে মন দিয়ে করলে খুব সুন্দর হয়। কিন্তু আমাদের কি সেই উপায় আছে ছোট বাচ্চা থাকলে অবস্থা খারাপ হয়ে যায়। খাতা কলম নিয়ে বসলেই সব কিছু নিয়ে যাবে। আজকে প্রাকৃতিক দৃশ্যের পেইন্টিং করেছি আর এই ধরনের দৃশ্য বাস্তবে দেখতে যেমন ভালো লাগে তেমনি পেইন্টিং এর মাধ্যমে দেখতেও খুব ভালো লাগে। যাই হোক অনেক কথা বলেছি তাহলে চলুন পেইন্টিং এর ধাপগুলো দেখে নেই।


প্রয়োজনীয় উপকরণ:


IMG_20231117_221158.jpg


১. সাদা আর্ট পেপার

২. মোম রং

৩. মাস্কিং টেপ

৪. পোস্টার রং

৫. তুলি


পেইন্টিং করার ধাপসমূহ

☀️১ম ধাপ☀️


IMG_20240306_120840.jpg


প্রথমে সাদা পেপারের চারপাশে সুন্দর ভাবে মাস্কিং টেপ লাগিয়ে নেবো।


☀️২য় ধাপ☀️



এবার মাঝখান থেকে কমলা কালার দিয়ে নেবো।


☀️৩য় ধাপ☀️



এখন এর নিচে সাদা ও হালকা হলুদ কালার দিয়ে দেবো।


☀️৪র্থ ধাপ☀️



এবার টিস্যু দিয়ে সবগুলো কালার মিশিয়ে নেবো।


☀️৫ম ধাপ☀️



এখন উপরে কালো,কমলা ও লাল কালার দিয়ে দেবো। এরপর টিস্যু দিয়ে মিশিয়ে নেবো।


☀️৬ষ্ট ধাপ☀️



এবার দুটি গাছ এঁকে নেব।


☀️ ৭ম ধাপ☀️



এখন ভোরবেলার চাঁদ এঁকে নেব।


☀️ শেষ ধাপ☀️



সবশেষে এবার উড়ে যাওয়া কিছু পাখি এঁকে নেব।এরপর মাস্কিং টেপ খুলে নেব। তাহলেই হয়ে যাবে মোম রং ও পোস্টার রং দিয়ে আঁকা ভোরবেলার প্রাকৃতিক দৃশ্যের পেইন্টিং।‌


CamScanner 03-06-2024 14.56.jpg


CamScanner 03-06-2024 14.55.jpg


CamScanner 03-06-2024 14.51 (1).jpg


CamScanner 03-06-2024 14.49.jpg


এখন সেই পেইন্টিং এর মধ্যে আমার সাইন দিয়ে দিলাম। এবার সবার মাঝে উপস্থাপন করার চেষ্টা করেছি। এই ধরনের পেইন্টিং করতে আমার কাছে অনেক ভালো লাগে। যখন সম্পূর্ণ পেইন্টিং শেষ হলো তখন দেখতে খুব ভালো লেগেছে। আমার এই পেইন্টিং আপনাদের কাছে কেমন লেগেছে জানিনা। যদি ভালো লাগে তাহলে সুন্দর মন্তব্যের মাধ্যমে জানিয়ে দেবেন। আজ এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো পেইন্টিং এর মাধ্যমে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন।


IMG_20220215_193615.png



1693314960932.jpg

আমি তানজিমা। আমি একজন বাংলাদেশী। আমার মাতৃভাষা বাংলা বলে আমি নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করি। আমি ফিন্যান্স বিভাগ থেকে বিবিএ শেষ করেছি।

আমি ছবি আঁকতে, পড়তে, লিখতে ফটোগ্রাফি, রেসিপি এবং ডাই বানাতে খুব পছন্দ করি। আবার আমি ভ্রমণ বা ঘুরাঘুরি করতে খুব পছন্দ করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে খুব পছন্দ করি। আমি চেষ্টা করি সব সময় যেন নতুন কোনো কিছু করা যায়।



C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNpz9QdwayY5Yi9CLY9MtT8LrEqRdgJNMVyDhfNXBpAU4Pibi529MgNWfUK56xyKKaicF23jVAW.png


C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ (1).png


PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WP87ckB6VoL3UD42BtkosJzLXYjuCC4ws3sxuihZ3nhDfd815qMJiiETpWAiutfN7bjurhaBbivMFVTYEDiv.png

|| আমার বাংলা ব্লগ-শুরু করো বাংলা দিয়ে ||

PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9ms6NJyqDC7SoahBpoJnjzoXmRuaVTHyxffJTSjt3HCAJgZmTWQYSXVqA6yXF9TSJcoosKhzkudZxYGzUmXmso6pY5QuuDF.gif

>>>>>|| এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP


RGgukq5E6HBM2jscGd4Sszpv94XxHH2uqxMY9z21vaqHt1rDaeRdtDvsXGmDbuRg1s1soomTEddbTFxfMMYzob4oRFK8fTZQyYP8LbQ4tbMTAd2enV3Wq9Ze3N8TTU2.png

|| Join Heroism Discord Server for more Details ||

Sort:  
 2 years ago 

প্রাকৃতিক দৃশ্যের অঙ্কন করা চিত্রগুলো সব সময়ই আমার কাছে অনেক ভালো লাগে। আপনিও অনেক সুন্দর ভাবে ভোর বেলার প্রাকৃতিক দৃশ্যের চিত্রটা অঙ্কন করে আমাদের মাঝে শেয়ার করেছেন। পাখি উড়ে যাবার মুহূর্ত থাকার কারণে সকালটা যেন আরও বেশি সুন্দর হয়েছে।

 2 years ago 

আপনার কাছেও প্রাকৃতিক দৃশ্যের পেইন্টিং ভালো লাগে জেনে খুশি হলাম। ধন্যবাদ।

 2 years ago 

খুব সকালে ঘুম থেকে উঠলে ভোরের দৃশ্য দেখতে পাওয়া যায়। প্রাকৃতিক দৃশ্যের পেইন্টিং জাস্ট অসাধারন লাগতেছে। পাখি সূর্য সব মিলিয়ে অনেক সুন্দর ফুটে উঠেছে। অনেক ধন্যবাদ আপনাকে আপু।

Posted using SteemPro Mobile

 2 years ago 

হ্যাঁ ভাইয়া এই দৃশ্য খুব সকালে উঠলে দেখতে পাওয়া যায়। আপনার মন্তব্য পড়ে ভালো লাগলো। ধন্যবাদ।

 2 years ago 

ভোরের প্রাকৃতিক দৃশ্যের পেইন্টিংটা আপনি একদম প্রফেশনাল ভাবে সম্পন্ন করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন এটা সত্যি অসাধারণ ছিল। আমি তেমন একটা পেন্টিং করতে পারিনা তবে আপনার এটা দেখে আমার খুবই ভালো লেগেছে।

 2 years ago 

ভাইয়া একবার চেষ্টা করে দেখেন আপনিও খুব সুন্দর ভাবে পেইন্টিং করতে পারবেন। ধন্যবাদ।

 2 years ago 

প্রাকৃতিক দৃশ্য দেখতে আমার বরাবরই ভালো লাগে।আর আপনি অনেক সুন্দর প্রাকৃতিক দৃশ্যের পেইন্টিং করেছেন দেখে খুবই ভালো লাগলো।আসলে উড়ন্ত পাখিগুলো আমার কাছে বেশি ভালো লেগেছে, ধন্যবাদ আপু।

 2 years ago 

দিদি আপনার কাছে উড়ন্ত পাখি গুলো বেশি ভালো লেগেছে জেনে ভালো লাগলো। ধন্যবাদ সুন্দর মতামত দেওয়ার জন্য।

 2 years ago 

বেশ সুন্দর এঁকেছেন ভোরের দৃশ্যটি।আর প্রাকৃতিক দৃশ্যের ছবি দেখতে সবসময় আমার বেশ ভালো লাগে। তবে আপনার আজকের মোম রং দিয়ে আঁকা দৃশ্যটি বেশ সুন্দর হয়েছে। আমার বেশ ভালো লেগেছে। ধন্যবাদ পেইন্টিংটি শেয়ার করার জন্য।

 2 years ago 

আপু আপনার কাছেও ভালো লেগেছে জেনে খুশি হলাম। আপনার মন্তব্য করে খুব ভালো লাগলো। ধন্যবাদ।

 2 years ago 

সূর্য উদয়ের প্রাকৃতিক দৃশ্যের পেইন্টিং খুবই দুর্দান্ত হয়েছে। আমাদের মাঝে ধাপে ধাপে শেয়ার করেছেন। আপনার পেইন্টিং দেখে খুব ভালো লাগলো। প্রাকৃতিক দৃশ্যের পেইন্টিং করার প্রক্রিয়ায় বেশ অসাধারণ হয়েছে। আমাদের মাঝে এত চমৎকার পেইন্টিং উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 2 years ago 

ভাইয়া আপনার কাছে আমার এই পেইন্টিং ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ সব সময় সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 2 years ago 

খুব সুন্দর একটি চিত্র অংকন করেছেন। এই ভোরের দৃশ্য আপনি খুবই সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। যদিও আপনার ছেলে অনেক বিরক্ত করেছে, তার মধ্যে আপনি খুবই সুন্দর ভাবে এই রং করেছেন। দেখতে পেয়ে অনেক ভালো লাগলো। সত্যি আপনার দক্ষতা অসাধারণ।

Posted using SteemPro Mobile

 2 years ago 

খুব সুন্দর ভাবে মন্তব্য করেছেন পড়ে ভালো লাগলো। ধন্যবাদ।

 2 years ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে খুবই সুন্দর একটি আর্ট শেয়ার করেছেন ‌ । সত্যিই আপু আপনার এআরটি দেখে অসাধারণ লাগছে একদম ভোরের প্রাকৃতিক সৌন্দর্য আপনারে আর্টের মাধ্যমে পরিপূর্ণভাবে প্রকাশ পেয়েছে যা দেখছি সত্যি খুবই আকর্ষণীয় লাগছে।। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পেইন্টিং আমাদের মাঝে ধাপে ধাপে সুন্দর বর্ণনার সাথে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

প্রশংসামূলক মন্তব্য করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। খুব সুন্দর মন্তব্য করেছেন পড়ে ভালো লাগলো।

 2 years ago 

বাহ আপু আপনি আজকে আমাদের মাঝে অনেক সুন্দর ভাবে ভোরের প্রাকৃতিক দৃশ্যের পেইন্টিং তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। আসলে যেকোনো ধরনের পেইন্টিং দেখলে সত্যি বেশ ভালো লাগে। আকাশে যখন পাখি গুলো উড়ে যাচ্ছিল দেখতে সত্যি বেশ ভালো লেগেছে। ধন্যবাদ আপু এত সুন্দর একটি পোস্ট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

পাখি উড়ে যাওয়ার দৃশ্য ভালো লেগেছে জেনে খুশি হলাম। আপনার সুন্দর মন্তব্য পড়ে ভালো লাগলো। ধন্যবাদ।

 2 years ago 

ছোট মানুষ তো এজন্য আপু একটু দুষ্টামি করে। খাতা কলম পেলেই ওরা সব নিয়ে যেতে চাই। আমার ভাগ্নীও এমন করে। যাক, আপনার ভোরের দৃশ্যের পেইন্টিংটি সুন্দর হয়েছে আপু

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64212.21
ETH 1845.19
USDT 1.00
SBD 0.38