আমার স্বপ্নের ঘর।

in আমার বাংলা ব্লগ5 years ago

হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন, সুস্থ আছেন। আমি ছোট্ট কুটির নিয়ে একটি কবিতা লিখেছি। কবিতাটি আপনাদের সামনে উপস্থাপন করছি। আশা করি কবিতাটি সবার ভালো লাগবে। যদি আপনাদের কবিতাটি ভালো লেগে থাকে তবে কমেন্ট বক্সে, কমেন্ট করতে ভুলবেন না।

IMG_20211018_233715.jpg

আমার স্বপ্নের ঘরে,
নীল জোনাকি উকি মারে,
সেখানেতে নেই কারো আনাগোনা,
একাকি বসে দিন গোনা।

IMG_20211018_213732.jpg

সবার থেকে আড়াল হয়ে,
দেখছি আমি প্রকৃতিকে,
আমার স্বপ্নের ঘর,
নেই তো ইট পাথরের ভর,
হোক না সে পাটকাঠিতে জড়ানো,
তার অপূর্ব শোভা সোনালী আঁশ গড়ানো।

দেখছে লোকে, বলছে জনে জনে,
এই ঘরে থাকে কেমনে।

অট্টহাসি দিয়ে লোকে,
কইছে সর্বক্ষণে,
পাগল ছাড়া এই ঘরে থাকে কি করে।

আমার স্বপ্নের ঘরে,
বৃষ্টি হলে পানি ঝরে,
প্রবল বেগে বাতাস এলে,
ঘরের ছাউনি হেলে দুলে।

IMG_20211018_213801.jpg

রাতের মায়াবী চাঁদের আলো,
ছাউনির মাঝে ঢুকে,
হাত বাড়িয়ে ডাকে।

আকাশের অপূর্ব তারার মেলা,
দেখে যখনই আসে ঘুম,
মনে হয় স্বপ্নের ঘর জোনাকির ঘেরা,
আলোয় আলোয় দিব্বমান।

উচু উচু দালানে যদি না মেলে সুখ,
কুঁড়ে ঘরে শান্তিতে স্বপ্নের পাখা মেলে।

আমি মোছাঃ সায়মা আক্তার। আমি কবিতা বলতে এবং কবিতা লিখতে ভালবাসি। তাই আপনাদের সামনে আমার স্বপ্নের ঘর কবিতাটি উপস্থাপন করলাম আশা করি ভাল লাগবে। অনেক ধন্যবাদ আমার বাংলা ব্লগকে এই কবিতাটি উপস্থাপন করার জায়গা করে দেওয়ার জন্য।

-------------------- ধন্যবাদ----------------------

Sort:  
 5 years ago 

আসলেই আপু আমাদের স্বপ্নের ঘর গুলো স্বপ্নের মতোই হওয়া উচিত। ঘরে উকি দিবে জ্যোৎস্না ছোনের চালের ফাক দিয়ে দেখা যাবে তাকে কতো সুন্দর একটা অনুভুতি। অনেক সুন্দর লিখেছেন আপু।

 5 years ago 

অনেক সুন্দর মন্তব্য করে উৎসাহ দানের জন্য ধন্যবাদ ভাই।

 5 years ago 

আপু আপনার কবিতাটা খুবই সুন্দর হয়েছে ।আপনার স্বপ্নের ঘর নিয়ে কবিতাটি সুন্দর লিখেছেন ।শান্তি এমন একটা জিনিস যেটা উঁচু-উঁচু অট্টালিকায় ও মিলেনা কিন্তু অনেকের কুঁড়ে ঘরেও শান্তি বজায় থাকে ।কবিতাটি খুবই তাৎপর্যপূর্ণ হয়েছে।ধন্যবাদ আপনাকে।

 5 years ago 

অনেক অনেক ধন্যবাদ আপু।

 5 years ago 

আপনার আকা স্বপ্নের ঘরটি অসম্ভব সুন্দর ছিল। আপনার স্বপ্ন যেন বাস্তবে রুপ নেয় সেটাই কামনা করি। আপনার জন্য শুভকামনা রইল।

 5 years ago 

ধন্যবাদ ভাই

 5 years ago 

সুন্দর একটু কবিতা আমাদের মাঝে ভাগ করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ও অভিনন্দন রইল।

 5 years ago 

ধন্যবাদ ভাই

 5 years ago 

লোকে যাই বলুক আসলে নিজের জিনিস এর প্রতি যত্ন থাকা টা সবার জরুরি আপু। খুব সুন্দর ছিল লিখাটা আমার সেই লেগেছে।

 5 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাই।

 5 years ago 

জাজাকাল্লাহ আপু মনি।

 5 years ago 

অনেক সুন্দর কবিতা লিখেছেন। আমার কাছে বেশ ভালো লেগেছে।

আকাশের অপূর্ব তারার মেলা,
দেখে যখনই আসে ঘুম,
মনে হয় স্বপ্নের ঘর জোনাকির ঘেরা,
আলোয় আলোয় দিব্বমান।
অসাধারণ হয়েছে এই চরণ গুলো।

 5 years ago 

ধন্যবাদ ভাই

 5 years ago 

আপনার পোষ্টগুলো আমি নিয়মিত পড়ি আসলে আপনার পোস্ট গুলোর মধ্যে অনেক নান্দনিকতা খুঁজে পাওয়া যায় ।এটিও তার ব্যতিক্রম ছিল না শুভেচ্ছা রইল আপনার জন্য।

 5 years ago 

ধন্যবাদ ভাই।

 5 years ago 

ওয়াও আপু অনেক সুন্দর একটি কবিতা লিখেছেন। আমার এটি বেশ ভালো লেগেছে। আপনার মনের সকল অনুভূতিগুলো এই গানের মাধ্যমে প্রকাশ করেছেন এটি বেশ ভালোই হয়েছে।

 5 years ago 

গান না ভাই কবিতায় প্রকাশ করেছি।ধন্যবাদ ভাই।

 5 years ago 

যেমন আপনার স্বপ্নের ঘরটা সুন্দর হয়েছে।তেমনি আপনার কবিতাটাও অসাধারণ হয়েছে
সবমিলিয়ে আপনার পোস্টটি সুন্দর ছিলো
শুভকামনা রইলো আপু।

 5 years ago 

আপনার মূল্যবান সময় দিয়ে আমার কবিতাটি পড়ার জন্য ধন্যবাদ।

 5 years ago 

আপু আপনার কাগজের কলম তৈরি খুবই সুন্দর হয়েছে এবং খুবই সুন্দর ভাবে আপনি ধাপে ধাপে উপস্থাপন করেছেন যার মাধ্যমে আমি এটা শিখতে পেরেছি। ধন্যবাদ

 5 years ago 

ধন্যবাদ ভাই

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 64869.25
ETH 1924.05
USDT 1.00
SBD 0.38