চিংড়ি মাছ দিয়ে সুস্বাদু লাউয়ের রেসিপি।।

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ
পরম করুনাময় অসীম দয়াল মহান সৃষ্টিকর্তার নামে শুরু করিতেছি

0.jpg

হ্যালো আমার প্রিয় বাংলা ব্লগবাসি বন্ধুরা। আপনারা সবাই কেমন আছেন। আশা করি সৃষ্টিকর্তার অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভাল আছেন। আমিও আপনাদের দোয়ায়, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ কৃপায়, ভালো আছি এবং সুস্থ আছি, আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদের সাথে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের সাথে চিংড়ি মাছ দিয়ে সুস্বাদু লাউয়ের রেসিপি শেয়ার করবো। রেসিপিটি আজকে লাঞ্চের আগে করেছিলাম। খেয়ে ভালোই টেষ্ট পেয়েছি।

আজকে সকাল বেলা ঘুম থেকে উঠে নাস্তা বানিয়ে নাস্তা খেয়ে কিছুটা রেস্ট নিয়ে লাঞ্চ রান্না করার প্রস্তুুতি নিতে লাগলাম। তবে কি রান্না করবো সেটা বুঝতেছিলাম না। ফ্রিজে অনেক মাছ আছে, তবে কি মাছ রান্না করবো সেটাও বুঝতে ছিলাম না। তারপর ফ্রিজের নিচের অংশ খুলে দেখলাম একটি লাউ আছে। গতকাল অফিস থেকে আসার সময় আমার হাসবেন্ড লাউটি নিয়ে এসেছিল। এখন লাউয়ের সাথে কি মাছ দেওয়া যায় খুঁজতে খঁজেতে গিয়ে দেখলাম বেশ কিছু চিংড়ি মাছ আছে। লাউয়ের সাথে চিংড়ি মাছ ভালো ম্যাচিং হয়। আর খেতেও স্বাদ লাগে। লাই খেলে পেট ঠান্ডা থাকে। লাউ স্বাস্থের জন্যও খুবই ভালো। যেই চিন্তা সেই কাজ শুরু হয়ে গেলো চিংড়ি মাছ দিয়ে লাউয়ের রেসিপি তৈরী করার যঙ্গ....।

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7ymxvTMakTz6QkgzaGuYm8tvaeEYMcWpfBH77u7xA3vQTZTXwuFRfQrQA9q65uFRUMJLue9H1zCnh2h8JF7pGFRHEGVXpS.png

চিংড়ি মাছ২০০ গ্রাম
লাউঅর্ধেক
কাঁচা মরিচআট পিস
পেঁয়াজ কুচিপরিমান মত
রসুন কুচিপরিমান মত
আঁদা বাটাপরিমান মত
তেলপরিমান মত
হলুদের গুঁড়োপরিমান মত
জিড়ে গুঁড়োপরিমান মত
লবনপরিমান মত
ধনিয়া পাতাদুইটি গাছ

00.jpg

রন্ধন প্রক্রিয়া নিচে বর্ণনা করা হলো

45GhBmKYa8LQ7FKvbgfn8zqd6W2YEX34pMmaoxBszxVcFZtm3HURy4wug6Rz8y8y6urHgoeNpqLzWBZX71ZQU3cWrxUjsnCvK7pardjuDoZhfdbhtdYnzxR7KQVCCbcUXLdTeiC3rQMxRjiWN2eXTHN6TjJcNoSTyF6ap16wMcpHWG1B7ct.png

01.jpg

02.jpg

প্রথমে আমি চুলাতে একটি পাতিল বসিয়ে তাতে পরিমান মত তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার আগে দেখতে হবে যেন, পাতিলে পানি না থাকে। পানি থাকলে তেলের ছিটে পড়তে পারে। তেল গরম হলে তাতে পেঁয়াজ কুচি,আঁদা, রসুন বাটা দিয়ে দিলাম।

03.jpg

04.jpg

পেঁয়াজ গুলো নেড়ে চেড়ে হলুদ বর্ণ ধারন করলে তাতে কাচাঁ মরিচ, হলুদের গুঁড়ো, জিরে গুঁড়ো সহ সব মসলা দিয়ে দিলাম। তারপর সব কিছু নেড়েচেড়ে মিক্স করে নিলাম। লাউয়ের মধ্যে কিছুটা ঝালা হয়ে ভালো হয়ে। তুলনামূলক দুই একটি কাঁচা মরিচ বেশি দেওয়ার চেষ্টা করবেন।

05.jpg

06.jpg

এই পর্যায়ে আমি কেটে কুটে পরিষ্কার করে রাখা চিংড়ি মাছ গুলো পাতিলে ছেড়ে দিলাম। চিংড়ি মাছ প্রথমে বেশি দেখা গেলেও কেটেকুটে পরিষ্কার করলে কমে যায়,হা হা হা। তারপর ভালো ভাবে নেড়েচেড়ে মিক্স করে নিলাম। প্রায় পাঁচ মিনিটের মত এগুলো কুক করলাম।

07.jpg

08.jpg

চিংড়ি মাছ গুলো অর্ধেক রান্না হয়ে আসলে আমি তাতে কেটে রাখা লাউয়ের টুকড়ো গুলো ছেড়ে দিলাম। সম্পূর্ণ লাউয়ের টুকরো গুলো পাতিলে জায়গা নিচ্ছিলো না। সে জন্য আমি একটু অপেক্ষা করে ধীরে ধীরে লাউ গুলো দিয়ে দিলাম।

09.jpg

10.jpg

তারপর নেড়ে চেড়ে সব কিছু মিক্স করে ঢাকনা দিয়ে ডেকে চুলার আগুনের আঁচটা একটু বাড়িয়ে দিলাম। তারপর অপেক্ষার পালা। তবে খেয়াল রাখতে হবে যেন পুড়ে পাতিলের সাথে লেগে না যায়। কেয়ারফুল থাকতে হবে।

11.jpg

12.jpg

আপনারা দেখতে পাচ্ছেন আগুনের আঁচে ধীরে ধীরে আমার রেসিপি হয়ে গেছে। আগুনে পড়ে লোহা নরম হয়ে যায়। আর লাউতো আগুনের ভাপ লাগলেই সিদ্ধ হয়ে যায়। লাউ রেসিপি হয়ে গেলে লবন চেক করে তাতে আমি ধনিয়া কুচি গুলো ছেড়ে দিলাম। আরো কিছুক্ষন কুক করে চুলার আগুন নিভিয়ে দিলাম।

পরিবেশন-

45GhBmKYa8LQ7FKvbgfn8zqd6W2YEX34pMmaoxBszxVcFZtm3HURy4wug6Rz8y8y6urHgoeNpqLzWBZX71ZQU3cWrxUjsnCvK7pardjuDoZhfdbhtdYnzxR7KQVCCbcUXLdTeiC3rQMxRjiWN2eXTHN6TjJcNoSTyF6ap16wMcpHWG1B7ct.png

photo_7_2024-10-03_15-55-33.jpg

photo_8_2024-10-03_15-55-33.jpg

photo_11_2024-10-03_15-55-33.jpg

photo_15_2024-10-03_15-55-33.jpg

বন্ধুরা এই হলো আমার আজকের রেসিপি। রেসিপিটা করার পরে খেয়ে দারুন স্বাদ লেগেছিল। ধনিয়া পাতা দেওয়ার কারনে ভালোই ঘ্রান ও স্বাদ হয়েছে। আপনার ধনিয়া পাতা থাকলে অবশ্যই দিবেন। কেমন হলো আমার রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই সবার জন্য দোয়া করবেন।

সবাইকে অনেক অনেক ধন্যবাদ,আল্লাহ হাফেজ।।

ফটোগ্রাফির বিবরণ:

2gsjgna1uruv8X2R8t7XDv5HGXyHWCCu4rKmbB5pmEzjYSj1ATxRsaEvyH89EyziiK3D1ksn1tTDvDwLCveqrhctVcDnDqtNbsqFMtuqD1RetzrgjG.png

ডিভাইসমোবাইল
মডেলরেডমি নোট-৮
শিরোনামচিংড়ি মাছ দিয়ে সুস্বাদু লাউয়ের রেসিপি।।
স্থাননিজবাসা, নারায়নগঞ্জ,ঢাকা,বাংলাদেশ।
তারিখ১০-০৩-২০২৪
কমিউনিটিআমার বাংলা ব্লগ
ফটোগ্রাফার@titash

2gsjgna1uruv8X2R8t7XDv5HGXyHWCCu4rKmbB5pmEzjYSfQKFP87GjNCaLdCLKkYFWdxRmYuKurkfDpnYWoUUypXiwgziwKKNP24nNC65i32Am8Fp.png

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xbS7ungTbMjNMsQ7fPnm8uUBT2bU8Azf8zCDQrq3tkzHjjCFyraxJQeY79tPTN45w8XxU9wtvaFmWRaLhgHSy5GYKQ6bg.png

আমার পরিচিতি

আমি মোছাঃ মুসলিমা আক্তার নীলা। স্টিমিট প্লাটফর্মে আমি @titash নামে পরিচিত। আমার জন্মস্থান চট্রাগ্রাম বিভাগের ব্রাহ্মণবাড়িয়া জেলার ভাদুঘর গ্রামে। আমি বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজে অনার্স তৃতীয় বর্ষে বাংলা বিভাগ নিয়ে পড়াশোনা করতেছি। আমি বিবাহিত,আমার একটি কন্যা সন্তান আছে। আমি আমার হাসবেন্ডের সাথে ঢাকা বিভাগের অন্তর্গত নারায়নগঞ্জ জেলায় বসবাস করছি। আমি আমার হাসবেন্ডের মাধ্যমে স্টিমিট প্লাটফর্ম সম্পর্কে জানতে পারি। প্লাটফর্মটার বিষয়ে জেনে আমি এখানে কাজ করার আগ্রাহ প্রকাশ করি। তারপর ২০২৩ সালের ফ্রেব্রুয়ারী মাসে আমার বাংলা ব্লগের মাধ্যমে স্টিমিট প্লাটফর্মে যুক্ত হয়। আমি ভ্রমন করতে,মজার মজার রেসিপি করতে,বই পড়তে, নতুন নতুন বিষয় সম্পর্কে জ্ঞান লাভ করতে ও সৃজনশীল জিনিষ তৈরী করতে ভালোবাসি। আমি বাঙ্গালী জাতি হিসাবে ও আমার বাংলা ব্লগের সদস্য হতে পেরে নিজেকে নিয়ে গর্ববোধ করি।

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9uuNWjCEgJj5LnknUa3pWA9yop6dT9GDfEUZtz2oDgA9ocMHrCEtkFpngXowo13q8Mn1YvzEMh5bSRg1SNaKSZwbsLwb3YA.png

mCz6aUXpYgcE9hndDxJeFHNCvijWNENnxm5KqcEUM3o1siCoMX3by8iWdE4qYzWA7pZHzh4KthdoHPj2eEciPaXhHTdxhx5dKApkU8hxE3mUrybeUbtQCvbs4JC247APSjksrR6prneL2GBtrunMiz4r5CiYySVGKj1e3nT19qBCX5ekz5F.png

5QqP4NVdsPNcDeePyfoZLTLv8efTACU5P6GADTBgMgfXR7uJx5fN91AE46tFfFA7GwMq22wjUwwY5XDyUBMksyZSJGUEyK1Re6UWVZ1PqVR2ntgu73qAW8iDh6yPt8YVsiJ7enc87gmY874JVVHPQo6hSZvUs47FymTjqs43bSUF1Wvtd8T.jpg

4gZTTLyoV1msFb1u1BdB14ZHSP5sNg8hbP9cbJyTmUqfzL1as2zt5nA5iP9iEBmXtJKZZD3SHGtdFKZ13Up5EmSAxpDYtwYvvxyhsR48F5wdZ6ZhgEKtW9w1csKVawJHrqc3fgSkcpz8WsTY1MvhswZsey8zNe3vkwTdKjCivA3Z6dpaPre.png

image.png

Sort:  
 2 years ago 

লাউ সবজি খেতে খুব ভালো লাগে অপু। বিশেষ করে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে খেতে খুবই সুস্বাদু হয়। আপনার শেয়ার করা রেসিপির কালার দেখে বোঝা যাচ্ছে খেতে অনেক সুস্বাদু হয়েছিল। অনেক ধন্যবাদ সুস্বাদু রেসিপিটি শেয়ার করার জন্য।

 2 years ago 

লাউ দিয়ে কখনো এভাবে চিংড়ি মাছের রেসিপি তৈরি করা হয়নি। তবে চিংড়ি মাছ আমি খুবই পছন্দ করি। যার কারণে আপনার রেসিপির পরিবেশনটা আমার কাছে ভালো লেগেছে।

 2 years ago 

চিংড়ি মাছ আমি খুবই পছন্দ করি। যার কারণে চিংড়ি মাছের রেসিপি আমি কিছুদিন আগে তৈরি করেছিলাম। আজকে আপনার লাউ দিয়ে চিংড়ি মাছের সুস্বাদু রেসিপি দেখেই খেতে ইচ্ছা করছে।

 2 years ago 

চিংড়ির লাউ দিয়ে রান্না করলে খেতে খুব ভালো লাগে। আজকে আপনি আমাদের মাঝে অনেক সুন্দর ভাবে চিংড়ি রান্না করে দেখিয়েছেন লাউএর সাথে। বেশ ভালো লাগলো আপনার সুন্দর এর রেসিপি দেখে। অনেক অনেক সুস্বাদু হয়েছে আশা করি।

 2 years ago 

লাউ এবং চিংড়ি আমার সবচাইতে পছন্দের একটা খাবার। এই রেসিপি টা আমার অনেক পছন্দের। লাউ চিংড়ি রেসিপি টা দারুণ তৈরি করেছেন আপু। রেসিপি টার প্রতিটা ধাপ দারুণ উপস্থাপন করেছেন। সবমিলিয়ে চমৎকার ছিল আপনার রেসিপি টা। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে।।

 2 years ago 

চিংড়ি মাছ দিয়ে লাউয়ের রেসিপি অনেক মজার হয়।রেসিপি কালারটা দারুণ এসেছে। প্রতিটি ধাপ অনেক সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুস্বাদু একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনার রেসিপি টি অনেক লোভনীয় হয়েছে। এটার রং টা ও অনেক সুন্দর হয়েছে নিশ্চয়ই অনেক সুস্বাদু ছিল। ধন্যবাদ আপনাকে এত সুন্দর রেসিপি শেয়ার করার জন্য।

 2 years ago 

চিংড়ি মাছ দিয়ে যে কোন ধরনের সবজি রেসিপি তৈরি করলে অনেক বেশি মজাদার হয়। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে চিংড়ি মাছ দিয়ে সুস্বাদু লাউয়ের রেসিপি তৈরি করেছেন। আপনার তৈরি করা রেসিপি টি দেখে মনে হচ্ছে বেশ মজাদার হয়েছিল। আপনি প্রতিটি উপকরণ একদম সমান ভাবে মিশ্রণ করে এতো সুন্দর একটি রেসিপি তৈরি করেছেন।

 2 years ago (edited)

চিংড়ি দিয়ে লাউয়ের এই রেসিপি আমার খুব পছন্দের। আমি মাঝে মাঝেই তৈরি করি। আমার কাছে লাউ যেমন ভালো লাগে তেমনি চিংড়ি মাছের তো তুলনাই নেই। এভাবে লাউ রান্না করলে শুধু খেতে ইচ্ছে করে। আপনার এমন লোভনীয় রেসিপি দেখে লোভ সামলাতে পারছি না। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ মজাদার রেসিপি শেয়ার করার জন্য।

 2 years ago 

ঠিক বলেছেন আপু লাউয়ের সাথে চিংড়ি মাছ ভালো ম্যাচিং হয়। চিংড়ি মাছ খেতে আমার অনেক ভালো লাগে। আর সেটা যদি হয় লাউয়ের সাথে তাহলে তো কোন কথাই নেয়। ধন্যবাদ আপু এত সুন্দর রেসিপি শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 63951.96
ETH 1789.25
USDT 1.00
SBD 0.39