ব্লেন্ডার মেশিন কেনার মুহূর্ত।

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। গত কয়েকদিন ধরে খুবই ব্যস্ত সময় যাচ্ছে। তবুও চেষ্টা করছি কমিউনিটিতে নিজের ধারাবাহিকতা বজায় রেখে কাজ করার জন্য। এজন্য আজকে আপনাদের সাথে একটি বিষয় শেয়ার করতে আসলাম। গত কিছুদিন ধরে আমার ছোট বোনের ব্লেন্ডার মেশিন খারাপ হয়ে গিয়েছে। এইজন্য কয়েক দিন ধরে ও ভাবছিল নতুন একটা কিনবে। বর্তমানে আসলে যে অবস্থা জিনিসপত্রের দামের, এইজন্য কোন কিছু কিনতে ভালোই লাগে না।

IMG-20230111-WA0007.jpg

device : Redme note 9

লোকেশন

এমনকি কিছুদিন আগে দাদা পোস্ট পড়ে বুঝতে পেরেছি আমাদের দেশের সবকিছুর দামের আসলে কি অবস্থা। এই বিষয়গুলো শুনলে খুবই খারাপ লাগে। আসলে আমি মনে করি বর্তমানে সবার অবস্থা তো আর একই রকম নয়। এইজন্য কেনাকাটা করতে অনেক বেশি হিমশিম খেতে হয়। আমার বোন বলছিল ওর জন্য একটা নতুন ব্লেন্ডার মেশিন কিনবে। কারণ এখন রান্নাবান্নার অনেক ক্ষেত্রেই এটা প্রয়োজন হয়। কিছুদিন ধরে ওর অনেক বেশি শরীর খারাপ যাচ্ছে। এইজন্য আমাকে বলছিল একটা ব্লেন্ডার মেশিন কিনে এনে দিতে। এইজন্য আমি, আমার ভাইয়াকে নিয়ে চলে গেলাম ওয়ালটন শোরুমে।

কিছুদিন আগেই আমরা এখান থেকে একটা নতুন ফ্রিজ কিনেছিলাম। এইজন্য এই শোরুমের লোক গুলো আমাদের পরিচিত হয়ে গেছে । এজন্য আমি প্রথমেই শোরুমের ভেতরে গিয়ে প্রথমে দেখছিলাম কিরকম ধরনের ব্লেন্ডার মেশিন রয়েছে। কোনটার কি রকম কোয়ালিটি এসব বিষয়গুলো দেখে শুনে নেওয়া উচিত। এজন্য আমি কোয়ালিটি এবং দাম সবকিছু ভালোভাবে দেখছিলাম। এই শোরুমে আবার প্রায় বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যায়। এগুলো ঘুরে ঘুরে দেখতেও ভীষণ ভালো লাগে। যেহেতু ভাবলাম বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব, এইজন্য প্রথমেই কয়েকটা ফটোগ্রাফি করে নিচ্ছিলাম।

IMG-20230111-WA0010.jpg

IMG-20230111-WA0008.jpg

দেখলাম আরো কিছু সুন্দর সুন্দর জিনিস রয়েছে এখানে। অনেকগুলো সিলিং ফ্যান খুব সুন্দরভাবে সাজানো। আমার কাছে ভালো লাগাতে আমি ফটোগ্রাফি করে নিলাম। এছাড়াও দেখলাম অনেক সুন্দর সুন্দর কয়েকটা রাইস কুকার সাজানো। আসলে শোরুমে গেলে বিভিন্ন প্রয়োজনীয় জিনিস দেখতে পাই। যদিও এখন আমার অন্য কোন জিনিস লাগবে না। এইজন্য আবার চলে গেলাম ব্লেন্ডার মেশিন দেখতে। সবগুলো থেকে একটা আমি পছন্দ করলাম। এরপর আমার ভাইয়া শোরুমের লোকদের সাথে কথা বলল এটার প্রাইস নিয়ে।

IMG-20230111-WA0012.jpg

IMG-20230111-WA0017.jpg

অবশ্য শোরুম থেকে কিনলে প্রাইসের কোন নড়ছড় হয় না। ওরা প্রথমেই বলেছে ৫৫৫০ টাকা। যেহেতু আমরা আগেও এখান থেকে কিছু জিনিসপত্র কিনেছি এজন্য, বলেছে ৫০০০ টাকা রাখা যাবে। তো আর কি করা যেহেতু লাগবে এজন্য ওই দাম দিয়ে নিয়ে নিলাম। পরে শোরুমের লোকটি আমাদের পছন্দ করা ব্লেন্ডার মেশিন বক্সে করে প্যাকেটিং করে দিচ্ছিল। তখন আমি আবারো আরো বিভিন্ন জিনিসপত্র দেখছিলাম। যদিও এখন আর কিছু কিনবো না। কিন্তু পরবর্তীতে যদি কোন কিছু লাগে এজন্য দেখে যাচ্ছিলাম। দেখলাম প্যাকেটিং করা শেষ হয়ে গিয়েছে। এরপর আমরা দোকানদারকে টাকা দিয়ে এরপর বেরিয়ে পড়লাম। আসলে অনেক সময় আমার বোন আমাকে বলে ওর জন্য কিছু জিনিসপত্র কেনাকাটা করতে। এজন্যই অনেক সময় কিনে থাকি।

IMG-20230111-WA0016.jpg

IMG-20230111-WA0015.jpg

আর দৈনন্দিন জীবন চলাকালীন প্রায় বিভিন্ন ধরনের প্রয়োজন হয়। এজন্য প্রতিনিয়ত কিছু না কিছু কেনাকাটা করা লাগে। কিন্তু সমস্যা হচ্ছে অতিরিক্ত দামের কারণে কিছু কিনতে ভালো লাগেনা। তারপরেও আমাদের প্রয়োজনে কিনতে হয়। এই জিনিসটা কিনে তারপর আমরা বাড়ি চলে গিয়েছিলাম। এরপরে আমার ভাইয়া গিয়ে ওদের বাড়িতে দিয়ে আসলো। আজকে পর্যন্তই। পরবর্তীতে আবারো ভিন্ন কিছু নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। সবাই ভালো থাকবেন।

IMG-20230111-WA0014.jpg

আমার পরিচয়

1635518106012.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি ম্যানেজমেন্ট বিভাগের অনার্স ফাইনাল ইয়ারের একজন ছাত্রী। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

🎀 ধন্যবাদ সবাইকে 🎀

আসুন সবাই মন খুলে বাংলায় ব্লগিং করি

IMG-20220501-WA0005.jpg

Sort:  
 3 years ago 

আপু এখন তো সময়ের স্রোতে সবকিছু পরিবর্তন হচ্ছে ৷ সত্যি বলতে এখনো গ্রামেও রান্নার করার জন্য বিভিন্ন কিছু নিচ্ছে ৷ আর দামের কথা বলছেন ৷ সেটা না হয় নাই বলি আসলে যে পরিমান দাম তাতে যে কোন পন্য কিনতে হিমশিম খেতে হচ্ছে ৷ তবুও কিনতে হবে যেহেতু প্রয়োজন ৷
যা হোক আপনার বোনের জন্য ব্লেন্ডার মেশিন কেনার মুহূর্ত। অনেক ভালো লাগলো সেই দোকানের কিছু ফটোগ্রাফি ৷

 3 years ago 

ঠিক বলেছেন এই সকল কিছু গ্রামেও এখন সবাই নিচ্ছে। অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

সব জিনিসের দাম যেহারে বেড়েছে, কিছু কিছু মানুষের ক্রয় ক্ষমতার উর্ধে চলে গিয়েছে। তারপর ও তো লাগে। আসলে ব্লেন্ডার ছাড়া একেবারে চলা যায় না।আমাদের দেশীয় পন্য হিসাবে ওয়ালটন বেশ ভালোই সার্ভিস দেয়।আকাশী কালার ব্লেন্ডার টা দেখতে বেশ সুন্দর। আপনার ছোট বোন নিশ্চয়ই অনেক পছন্দ করবে।এখন ব্যবহার করে মজা পেলেই হয়।ধন্যবাদ আপনাকে

 3 years ago 

জ্বী আপু ওয়ালটন বেশ ভাল সার্ভিস দেয়। আমি এর আগেও অনেক কিছু কিনেছি।

 3 years ago 

জি আপু এখন সব জিনিসের দাম অনেক বেশি। এখন যা বাজারে অবস্থা কোন কিছু কিনতে ইচ্ছে করে না। আপনার ব্লেন্ডার মেশিন নষ্ট হয়ে গিয়েছে এজন্য আপনি আর একটি ব্লেন্ডার মেশিন নতুন কিনেছেন দেখে ভালো লাগলো। নতুন জিনিস কেনার সুন্দর কিছু মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

আমার জন্য নয় আপু আমার বোনের জন্য কিনেছি। অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

একদম আপু জিনিসপত্রের দাম যে হারে বেড়ে চলেছে।কিন্তু কি করা প্রয়োজনীয় জিনিস কিনতেই হবে।আপনি ওয়ালটনের ব্লেন্ডার কিনে ফেলেছেন।ওয়ালটন মোটামুটি সার্ভিস দেয়।আমাদের যা কিছু ওয়ালটন কিনে টিকেনা বেশিদিন তাই ভালো সার্ভিস দেয় বলতে পারলাম না।জি আপু শো রুম গুলোতে ঘুরতে বেশ ভালোই লাগে অনেক জিনিসপত্র থাকে।ধন্যবাদ সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 3 years ago 

ঠিক বলেছেন শোরুম গুলোতে ঘুরতে এমনিতেই ভালো লাগে। অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

প্রয়োজন হলে দাম বেশি হলেও সে জিনিসটা আমাদের লাগেই! আর এখন পণ্যের দামও অনেক বেড়ে গিয়েছে! শোরুমের অভ্যন্তরীণ পরিবেশ সুন্দর দেখেই বুঝা যাচ্ছে! ৫০০০ টাকা হলে ব্লেন্ডার ঠিকই আছে আপু! যেহেতু এখান থেকে এর আগেও প্রোডাক্ট কিনেছেন!

 3 years ago 

জ্বী ভাইয়া এমনিতে এর আগে ওখান থেকে কিনেছি। অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আসলেই যেটা প্রয়োজনীয় জিনিস সেটার দাম বেশি হলেও তো কিনতেই হবে। ৫৫৫০ টাকার ব্লেন্ডার আপনি ৫০০০ টাকা দিয়ে কিনেছেন। বেশ বড় সাইজের ব্লেন্ডার কিনেছেন এটা দিয়ে সবকিছুই ভালোভাবে ব্লিন্ডিং করা যাবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু ব্লেন্ডার মেশিন কেনার মুহূর্তগুলো শেয়ার করার জন্য।

 3 years ago 

জি ভাইয়া এটা দিয়ে প্রায় সব কিছুই করা যাবে। অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনি একদম সত্য কথা বলেছেন আসলে বর্তমান সময়ে কোন কিছু কিনতে গেলে আকাশচুম্বী দান যেটা দেখে মাথা ঘুরে যায়। এর আগে দাদার পোষ্টের মাধ্যমেই জেনেছিলাম বর্তমান সময়ে বাজারের কি অবস্থা। যেহেতু আপনারা এর আগে ওই শোরুমটা থেকে অনেক কিছু নিয়েছেন সেজন্য আপনাদের কাছ থেকে অনেকটাই কম নিয়েছে। ‌ ব্লেন্ডার মেশিন কেনার পাশাপাশি আপনি ঘুরে ঘুরে অনেক কিছু দেখেছেন এবং সেগুলোর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে খুবই ভালো লাগলো। আপনার সুন্দর এই মুহূর্তটা আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

ঠিক বলেছেন আগে অনেক কিছু কিনেছে এজন্য একটু কম রেখেছে।

 3 years ago 

দিন দিন জিনিস পাতির দাম যে হারে বেড়ে চলেছে সে বিষয়ে আর কি বলব বলার কিছু নেই। কিন্তু প্রয়োজনীয় জিনিসের দাম বেশি হলেও কিনতে হবে। না কিনে কি করবেন। এখন প্রায় প্রতিটি বাড়িতে ব্লেন্ডার মেশিন ছাড়া কাজ করতে পারে না। দেখে বোঝা যাচ্ছে আপনার ব্লেন্ডার মেশিনে অনেক কিছুই করতে পারবেন।

 3 years ago 

ঠিক বলেছেন প্রয়োজনের কারণে দাম বেশি হলেও কিনতে হয়। অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

বর্তমানে সব কিছুরই দাম এতো বেশী যে দরকার ছাড়া কোন সৌখিন জিনিস কেনার ইচ্ছা মানুষের কমে গেছে। কিন্তু দরকারি জিনিস হলেতো কিনতেই হয়।অনেক অনেক শুভ কামনা আপনার জন্য।

 3 years ago 

ঠিকই বলেছেন এখন শখের জিনিস কেন মানুষের পক্ষে সম্ভব নয়।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.082
BTC 59522.21
ETH 1570.73
USDT 1.00
SBD 0.42