(শপিং ) অনলাইন থেকে কোকারিজ কেনা

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামুআলাইকুম সবাইকে।



আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন। আমিও ভাল আছি আলহামদুলিল্লাহ।


আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আপনাদের সঙ্গে অনলাইনের কেনাকাটা শেয়ার করবো। এর আগেই আপনাদেরকে বলেছিলাম যে কেনাকাটা করতে আমার কাছে খুবই ভালো লাগে। নিজের জন্য যেমন শপিং করতে ভালো লাগে, তেমনি ঘরের জিনিসপত্র কিনতেও খুবই ভালো লাগে। আমি বেশিরভাগ কেনাকাটায় অনলাইন থেকে করি। এর জন্য ফেসবুক এ চোখের সামনে কিছু আসলেই হাতে টাকা থাকলে কিনে ফেলি। তাছাড়া এমন কোন মেয়ে মানুষ পাওয়া যাবে না যে কুকারিজ আইটেম পছন্দ করে না। আমার তো খুবই ভালো লাগে বিভিন্ন ধরনের ফ্রাইপ্যান কিনতে। আমি যে কত ফ্রাইপ্যান কিনি তার কোন ঠিক নেই। বিশেষ করে এই মার্বেল কোটিং ফ্রাইপ্যানগুলো ইদানিং খুব বেশি চলছে এবং দেখতেও খুবই ভালো লাগে। রান্না করেও আরাম। যারা ফ্রাইপ্যানে রান্না করে অভ্যস্ত তাদের কড়াইতে রান্না করতে আরাম লাগে না। ঠিক তেমন আমিও নিয়মিত ফ্রাইপ্যানে রান্না করি জন্য কড়াইতে রান্না করতে তেমন একটা স্বাচ্ছন্দ্যবোধ করি না। এজন্য ফ্রাইপ্যান আরো বেশি কেনা হয়।ফ্রাইপ্যান একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ইউজ করতে হয়। কিন্তু অনেককেই দেখি যে ফ্রাইপ্যানের অবস্থা একেবারে খারাপ হয়ে যাওয়ার পরেও ইউজ করতে থাকে। সেগুলো স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। এজন্য ননস্টিকের ফ্রাইপ্যান গুলোর উপরের আবরণটা উঠে গেলে আমাদের সকলের উচিত সেগুলো ফেলে দেওয়া। এতে ফ্রাইপেনের ক্ষতিকর দিক থেকে আমরা বেঁচে যাব।


IMG_0559.jpeg


সেদিন হঠাৎ ফেসবুকে একটা লাইভে এই সেটটা দেখলাম। কিয়াম কোম্পানি এই প্রোডাক্টটি নতুন এনেছে মার্বেল কোর্টেড ফ্রাইপ্যান গুলো। এখানে একসঙ্গে সাতটি সেট রয়েছে। একটি ফ্রাইপ্যান, একটি সসপ্যান, একটি কড়াই ও একটি বড় সসপ্যান আর তিনটি ঢাকনা। একের ভেতরে সাত বলা চলে। এই ফ্রাইপ্যানগুলো বিদেশিগুলো কিনতে গেলে অনেক দাম পরে। এক একটি ফ্রাইপানের দাম প্রায় আড়াই হাজার/ তিন হাজার টাকা থেকে শুরু। কিন্তু এই ফ্রাইপ্যান সেটটা ডিসকাউন্টে ওরা চার হাজার চারশো টাকায় দিচ্ছিলো। এত কম দাম দেখে আমি সাথে সাথে অর্ডার করে দিয়েছি। অর্ডার করার পর একটু চিন্তায় ছিলাম যে এই টাইপের জিনিস অনলাইন থেকে ভালো হবে কিনা। অর্ডার করার চার পাঁচ ঘন্টা পরেই আমাকে প্রোডাক্টটি দিয়ে গিয়েছে। আমি লোকটির সামনে দাঁড়িয়ে চেক করে নিলাম। সবগুলোই খুব ভালো ছিল।


IMG_0949.jpeg


অনেকদিন ধরে এরকম একটি প্রেসার কুকার কেনার ইচ্ছা ছিল। এ প্রেসার কুকার গুলোর সুবিধা যে একেবারে এর মধ্যেই রান্না করে ফেলা যায়। অন্য প্রেসারকুকারগুলোতে দেখা যায় আগে কড়াই অথবা ফ্রাইপ্যানে মাংস কষিয়ে নিয়ে তারপর প্রেসার কুকারে দিতে হয়। এজন্য একটি বড় পেশার কুকার অর্ডার দিয়েছিলাম। ডিসকাউন্ট এ সাড়ে তিন হাজার টাকায় দিচ্ছিলো। বড় পেশার কুকারটি আনার পর মনে হল যে সাইজে বেশ বড় এবং রেগুলার ইউজের জন্য অসুবিধা। এর জন্য পরে একটি ছোট কড়াই অর্ডার দিলাম। এই কড়াইয়ের উপরে প্রেসার কুকারের ঢাকনা দিয়ে কড়াই থেকে প্রেসার কুকার বানিয়ে নেয়া যাবে। এই ছোট কড়াইটির দাম নিয়েছে ১৭৫০ টাকা।


IMG_0556.jpeg

IMG_0577.jpeg


এই সবগুলো প্রোডাক্ট কিনতে আমার দাম লেগেছে ৯৬৫০ টাকা এবং ডেলিভারি চার্জ ১০০ টাকা। অনলাইনে কিনলেও খুব ভালো প্রোডাক্ট পেয়েছি। আপনাদের কারো এরকম ফ্রাইপ্যানের শখ থাকলে কিনে নিতে পারেন। খুব ভালো হয় রান্নার জন্য।
আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কিছু নিয়ে।


ধন্যবাদ

@tania

Photographer@tania
Phoneoppo reno5
আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি।

animasi-bergerak-terima-kasih-0078.gif

IMG_20220106_113311.png

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png


VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR SET @rme as your proxy

witness_vote.png

Sort:  
 3 years ago 

সময় যত পার হচ্ছে প্রযুক্তির কল্যাণে আমাদের জীবন যাত্রার মান ততটাই উন্নত হয়ে যাচ্ছে। একটা জিনিস খাইতে মন চাইলে ঘরে বসেই পেয়ে যাচ্ছি। তাছাড়া নিত্য প্রয়োজনীয় যে কোন জিনিসের অর্ডার হলেই হোম ডেলিভারি।। তবে আবার কিছু কিছু জায়গায় মানুষ প্রতারণার শিকার হচ্ছে।।
তবে আমি আবার একটু ভিন্ন ধর্মী নিজে দেখে যে কোন জিনিস কিনতে বেশি পছন্দ করি অনলাইনে অর্ডার দিয়ে কম জিনিসই কেনা হয়।
আসতে সামনে ঈদ বেশি বেশি করে মাংস খেতে হবে প্রেশার কুকার তো লাগবেই।।

 3 years ago 

ভাইয়া একটু জেনে বুঝে অর্ডার করলে প্রতারণার হাত থেকে বাঁচা যায়। তাছাড়া এই পেশার কুকারের মাংস ঈদে খাওয়া হবে না। ঈদে বাড়িতে যাচ্ছি। ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

আচ্ছা ঠিক আছে ঈদের পরে যেহেতু খাবেন তাহলে আমাকে দাওয়াত রইলো। ঈদের পর পর আপনার সাথে যোগাযোগ করে নেব 😋😋😋🍖

 3 years ago (edited)

আপু আপনি ঠিক বলেছেন যারা ফ্রাইপ্যানে রান্না করে তারা হঠাৎ করে কড়াইতে রান্না করতে গেলে রান্নার প্রবলেম হয়। সেটটি আমার খুবই পছন্দ হয়েছে আপু। অনলাইনে কম দামে বেশ ভালোই দিয়েছে। কিছুদিন আগে আমি একটি সেট দেখেছিলাম 5০০০ টাকা। সেই হিসেবে ভালই হয়েছে। কারণ অনলাইনে দাম একটু বেশি হওয়ার কথা। ভালোই হয়েছে সেটটি সুন্দর লাগছে দেখতে। আমি দেখেছিলাম এগুলো অনলাইনে কিন্তু ভয় লাগে অর্ডার করতে।

 3 years ago 

জ্বী আপু এই সেটটি নতুন এসেছে জন্য দাম একটু কম। দেখতেও অনেক সুন্দর সেটটি। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

আজকাল অনলাইনে অর্ডার করলে কিন্তু পৌছে দিতে বেশী সময় লাগে না। যাইহোক আমিও কিন্তু আপনার মত অনলাইনে কিছু দেখলেই অর্ডার করতে মনে চায়। আপনার কেনা প্রতিটি জিনিসই বেশ প্রয়োজনীয় সংসারের জন্য। বিশেষ করে ফ্রাইপ্যান গুলো কিন্তু অনেক ভালো হয়েছে। ধন্যবাদ আপু যানজোট মুক্ত পরিবেশে আর এসিতে বসে শপিং করার অনুভূতি শেয়ার করার জন্য।

 3 years ago 

ঢাকার মধ্যে হলে খুব দ্রুত ডেলিভারি পাওয়া যায়। ঢাকার বাইরে হলে একটু সমস্যা হয়। ধন্যবাদ আপু আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

আমার আম্মুও কুকারিজ আইটেম গুলো কিনতে খুবই পছন্দ করে। আর আমি যতটুকু দেখেছি কিয়াম এর প্রোডাক্টগুলো আসলেই অনেক ভালো হয়। এই মার্বেল কোর্টেড প্রোডাক্ট গুলো খুব সুন্দর লাগে আমার কাছে। আমার আম্মু কয়েকদিন আগে কিয়ামের একটি মার্বেল কোর্টেড সসপ্যান কিনেছিল। খুব অল্প সময়ের মধ্যে ডেলিভারি পেয়ে গেলেন দেখছি। প্রতিটি প্রোডাক্ট আসলেই খুব সুন্দর ছিল আপু।

Posted using SteemPro Mobile

 3 years ago 

সব গৃহিণীদেরই কোকারিজ আইটেম পছন্দ হওয়ার কথা। কারণ রান্না ঘরে অনেকটা সময় কাটাতে হয়। ধন্যবাদ আপু আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

আসলে এরকম প্রোডাক্ট গুলোর দাম যেরকম বেশি তেমনই, রান্না করতেও অনেক বেশি সুবিধা হয়। আপনি মোট ৯৬৫০ টাকার প্রোডাক্ট কিনেছেন। ডেলিভারি বয়ের সামনে এগুলো চেক করে নিয়েছিলেন খুলে এটা ভালোই করেছিলেন। আপনি কেনাকাটা করতে পছন্দ করেন এটা আগে থেকেই জানা ছিল। আপনার বেশিরভাগ পোস্টে কেনাকাটা করার মুহূর্ত পড়েছি। আসলে বেশিরভাগ মানুষ রয়েছে কড়াইতে রান্না করতে পছন্দ করে না। তবে আমার কাছে বেশ ভালো লাগে কড়াইতে রান্না করতে। আপনি ফ্রাইপ্যানে রান্না করতে পছন্দ করেন সেজন্য বেশিরভাগ সময় ফ্রাইপ্যান কেন হয়। সম্পূর্ণটা শেয়ার করেছেন দেখে ভালো লাগলো।

 3 years ago 

জ্বি আপু এই প্রোডাক্ট গুলোর দাম বেশি হলেও রান্না করতে খুবই আরাম। তেলও খুবই কম লাগে। ধন্যবাদ আপু আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

কুকারিজের প্রডাক্ট গুলো দেখছি অনেক ভালোই হয়েছে। জেনেশুনে অর্ডার করা উচিত অনলাইন থেকে কিছু অর্ডার করলে। তাহলে আর প্রতারণার সম্মুখীন হতে হয় না। এবং খুবই ভালো মানের প্রোডাক্ট পাওয়া যায়। খুবই কম সময়ের মধ্যে দেখছি এই প্রোডাক্টগুলো আপনাকে ডেলিভারি দিয়ে গিয়েছিল। বেশ ভালো দাম দিয়ে আপনি এই প্রোডাক্টগুলো কিনেছিলেন। অনেক বেশি আরামদায়ক হবে এগুলোতে রান্না করতে।

 3 years ago 

একদম ঠিক বলেছেন ভাইয়া জেনে বুঝে অর্ডার করলে প্রোডাক্ট তেমন একটা খারাপ হয় না। আমি তো নিয়মিত অনলাইন থেকে কেনাকাটা করি। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

অনেকের মনের মধ্যে একটি ভ্রান্ত ধারণা রয়েছে অনলাইন থেকে কোন কিছু কিনলে হয়তো ঠোগতে হয় কিন্তু মানুষের এটা স্মরণ করে না আমরা সরাসরি কেনাকাটার মধ্যেও কিন্তু ঠোগে থাকে। তবে আমিও অনেক কিছু অনলাইন থেকে কিনে থাকি তবে এই বিষয়ে একটু সচেতন থাকি যেখান থেকে কিনছি তাদের সম্পর্কে ধারণা রেখে। কারণ অনলাইন থেকে কিনতে হলে একটু সচেতন থাকা একান্ত প্রয়োজন। আপনি অনলাইন থেকে কিছু রাইস কুকার জাতীয় জিনিস কিনেছেন এবং সেই বিষয়ে আমাদের মাঝে সুন্দর উপস্থাপন করেছেন দেখে ভালো লাগলো।

 3 years ago 

একদম ঠিক বলেছেন ভাইয়া কেনাকাটা করতে না পারলে অনলাইন কি আর সামনাসামনি কি। আর অনলাইন থেকেও ভালো মানের প্রোডাক্ট কেনা যায় যদি দেখে শুনে কেনা যায়। যাই হোক ধন্যবাদ আপনার গঠনমূলক মন্তব্যের জন্য।

 3 years ago 

আসলে সব সময় অনলাইন থেকে কিনলেই যে ঠকতে হবে এমন কোন কথা নেই। কোন কোন সময় এরা বেশ ভালো জিনিসও দেয় । তবে আপনি এবার কিনে বেশ জিতেছেন আমার মনে হয়েছে। কারণ এই মার্বেল কোটের ফ্রাইপ্যান গুলোর বেশ দাম । চারটার দাম তো বেশ কমই নিয়েছে । দেখতে বেশ ভালই লাগছে ।আমারই তো দেখে কিনতে ইচ্ছে করছে । বেশ ভালই শপিং করছেন দেখছি ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.083
BTC 59253.99
ETH 1545.67
USDT 1.00
SBD 0.42