বসুন্ধরা শপিং মলে ঘুরাঘুরি ও কেনাকাটা
আসসালামুআলাইকুম সবাইকে।
আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন। আমিও ভাল আছি আলহামদুলিল্লাহ।
আজকে আবার হাজির হয়ে গেলাম নতুন একটু পোস্ট নিয়ে। আজকে আপনাদের সঙ্গে বসুন্ধরা সিটির শপিং মলে ঘুরাঘুরি এবং শপিং এর কিছু মুহূর্ত শেয়ার করব। বসুন্ধরা সিটির শপিং মলটি আমার কাছে সবসময় ভালো লাগতো। আসলে এত বড় শপিং মল অন্য কোথাও দেখা যায় না ।তাছাড়া খুব গোছানো সুন্দর। কিন্তু যেদিন থেকে যমুনা ফিউচার পার্কে যাওয়া শুরু করেছি তখন থেকে বসুন্ধরা সিটিকে খুবই ছোট মনে হয়। প্রথম যখন যমুনা ফিউচার পার্কে গিয়েছিলাম তখন অবশ্য তেমন ভালো লাগেনি। তখন মনে হতো যে বসুন্ধরা সিটি শপিং মলই সবথেকে বেশি সুন্দর। কিন্তু রেগুলার যেতে যেতে এখন আর বসুন্ধরা সিটি তেমন একটা ভালো লাগে না। এখন মনে হয় যে এখানে অনেক বেশি মানুষের আনাগোনা। কোন কিছু দেখে আরাম পাওয়া যায় না । বিশেষ করে ফুড কোর্টে গেলে তো অবস্থা খারাপ হয়ে যায়। সে গল্প না হয় অন্য একদিন করব। সেদিন একটা কাজে বসুন্ধরা সিটিতে গিয়েছিলাম। অনেকদিন পর বসুন্ধরা সিটিতে আসলাম। এটি আমার বাসা থেকে এখন অনেক দূরে জন্য এখানে তেমন একটা আসা হয় না। এত দূরে এসেছি যখন টুকটাক শপিং না করলে কি হয়। তাই প্রয়োজনীয় কিছু জিনিসও কিনে নিয়েছিলাম। সাথে কিছু ফটোগ্রাফি করেছি তা আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। আশা করি আপনাদের ভাল লাগবে।
বড় বড় শপিং মল গুলোর এই একটি মজা। উপর থেকে নিচের দিকে তাকালে খুব ভালো লাগে দেখতে। তাই এখানে একটি ছবি তুলেছি। উপরের ছবিতে দূরে দেখতে পাচ্ছেন একটি ময়ূর তৈরি করা। খুব সুন্দর ছিল ময়ূরটি। তাছাড়া এবার বসুন্ধরা শপিংমলে গিয়ে বেশ কিছু পরিবর্তন দেখতে পেলাম। খুব সুন্দর সুন্দর কিছু ডেকোরেশন করেছে এরা। বেশ ভালো লাগছিল দেখতে।
উপরের ছবিতে নিচে যে গাছ দুটি দেখতে পারছেন নিচে গিয়ে সেই গাছ দুটির ছবি তুলেছিলাম। উপর থেকে দেখতে এক রকম লাগছিল আর নিচে গিয়ে কাছে থেকে অন্যরকম সুন্দর লাগছিল। এরকম বেশ কিছু গাছ বসুন্ধরা শপিংমলে ভিতরে আছে। খুব ভালো লাগে দেখতে এগুলো।
আমি আমার নিজের প্রয়োজনীয় বেশিরভাগ কেনাকাটা অনলাইন থেকে করি। অনলাইনে অনেক ভালোভাবে দেখে শুনে কেনা যায়। দোকানে গিয়ে দেখতে কেমন যেন লাগে এখন। তারপরও এই দোকানটিতে গিয়েছিলাম। এদের অনলাইন পেজ এ বেশ কয়েকটি আবায়া দেখেছিলাম। তাই ভাবলাম যে এসেছি যখন সামনাসামনি দেখে দুই একটি কিনে নিয়ে যাই। পরে এখান থেকে দুইটি আবায়া এবং হিজাব কিনেছিলাম।
বসুন্ধরা সিটিতে আসলেই মোস্তফা মার্টে আমাদের যাওয়া হয়। কারণ আমার হাসবেন্ড তার প্রয়োজনীয় কিছু জিনিসপত্র এখান থেকে কেনে। আর এই মোস্তফা মার্ট আমার কাছে খুব ভালো লাগে। শপিংমলের মধ্যে আরও ছোট একটি শপিংমল বলা চলে। এখানে এমন কোন জিনিস নাই যে পাওয়া যায় না। এখান থেকে আমার হাজবেন্ড তার জন্য প্রয়োজনীয় কিছু কেনাকাটা শেষ করলো।
বসুন্ধরা সিটিতে গিয়েছি আর খাওয়া-দাওয়া করবো না তা কি হয়। সবশেষে আমরা খাওয়া দাওয়া করে বাসায় চলে এসেছি। খাওয়া-দাওয়ার ছবি রোজার মধ্যে আর শেয়ার করলাম না। অন্য কোনদিন আপনাদের সঙ্গে শেয়ার করবো। আশা করি আমার আজকের পোস্টটি আপনাদের ভালো লেগেছে। সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কিছু নিয়ে।
ধন্যবাদ
@tania
| Photographer | @tania |
|---|---|
| Phone | i phone11 |
| আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি। |
|---|
VOTE @bangla.witness as witness OR SET @rme as your proxy
বসুন্ধরা শপিং মল আসলেই সুন্দর । ভীর একটু বেশি হলেও স্পেস অনেক বড় বলে খুব একটা অসুবিধা হয়নি। আপনি কেনাকাটা করতে যেয়ে দারুণ কিছু ছবি আমাদের উপহার দিয়েছেন।অনেক ভাল হয়েছে ছবি গুলো। বসুন্ধরা মলে কেনাকাটা-ঘোরাঘুরির অভিজ্ঞতা শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।
তাহলে আপু আপনি যমুনা ফিউচার পার্কে এসে কি বলবেন । এর থেকে কয়েক গুণ বড় হবে যমুনা ফিউচার পার্ক। ওখানে অনেক মানুষ হলেও তেমন একটা বোঝা যায় না। যাই হোক ধন্যবাদ মন্তব্যের জন্য।
আপু আপনার মত আমিও অনলাইন থেকেই বেশিরভাগ কেনাকাটা করি।তাই এখন মার্কেটে কমই যাওয়া পরে।আপনি বসুন্ধরা মার্কেটে গিয়ে কেনাকাটা, খাওয়া দাওয়া করলেন। অনেক ভাল লাগলো অনুভুতি পড়ে। আর ঠিক ই বলেছেন রোজায় মজার মজার খাবারের ফটোগ্রাফি না দেওয়াই ভাল।😂🙏 ধন্যবাদ আপু শেয়ার করার জন্য।
এজন্যই তো রোজার মধ্যে খাবারের ছবিগুলো শেয়ার করলাম না। পরে কোন এক সময় শেয়ার করবো। ধন্যবাদ মন্তব্যের জন্য।
আপনি তো দেখছি বসুন্ধরা মার্কেটে গিয়ে বেশ ভালোই কেনাকাটা করেছেন এবং ঘুরাঘুরি করেছেন সে সাথে খাওয়া-দাওয়া করেছেন তাহলে। আসলেই রোজার সময় খাবারের ফটোগ্রাফি না দিলেই ভালো হয়। এরকম বড় বড় শপিংমল গুলোতে গিয়ে কেনাকাটা করতেও ভালো লাগে।কারণ এরকম মার্কেটের পরিবেশ খুবই ভালো হয়। ভিড় হলে ও জায়গাটা অনেক বড় তাই ভালো লাগবে।
ঠিক বলেছেন আপু এরকম বড় শপিংমল গুলোতে কেনাকাটা করেও আরাম পাওয়া যায়। ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।
ঢাকার সবচেয়ে নামকরা শপিংমল বসুন্ধরা ৷ দেখতে যেন মনে হয় কোনো ভিন্ন দেশে এসেছি ৷ যদিও আমি যাই নি তবে তোলা ছবি গুলো দেখতে বোঝা যাচ্ছে ৷ যা দেখে অনেক ভালো আপনি তাহলে অনেক কেনাকাটা করেছেন ৷ তবে মার্কেটের আলোকসজ্জা ডেগারেশন সত্যি অস্থির ছিল ৷
সময় সুযোগ হলে অবশ্যই একবার ঘুরে আসবেন এখান থেকে ভালো লাগবে আশা করি। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।
আপনার ফটোগ্রাফি দেখে বোঝা যাচ্ছে বসুন্ধরা শপিং মল অনেক সুন্দর। এই কারণে ওখানে কাস্টমারও অনেক বেশি মনে হয়। তবে যারা অনলাইন কেনাকাটা করে থাকে তারা মার্কেটে গেলে কিছু কিনতে গেলেও তাদের অনেক হিম সিম খেতে হয়। তারপরও আপনি দুইটি আবায়া এবং হিজাব কিনেছেন মার্কেট থেকে। অনেক সুন্দর করে পোস্টে আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
আমি নিজের জিনিসপত্র খুব কম কিনি মার্কেট থেকে। সব সময় অনলাইন থেকেই কেনাকাটা করি। যাই হোক সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।