ফরিদপুর নিউমার্কেটে ঘোরাঘুরির কিছু মুহূর্ত
আসসালামুআলাইকুম সবাইকে।
আমার বাংলা ব্লগের বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন। আমিও ভাল আছি আলহামদুলিল্লাহ।
আজকে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আর নতুন একটি পোস্ট নিয়ে। আজকে ফরিদপুরে নিউমার্কেটে ঘোরার কিছু অনুভূতি আপনাদের সঙ্গে শেয়ার করবো। কিছুদিন আগে ফরিদপুরে বাবার বাড়িতে গিয়েছিলাম, তখন নিউমার্কেটে গিয়েছিলাম।একসময় ছিল যে এই নিউমার্কেট থেকে যাবতীয় কেনাকাটা করা হতো। বিশেষ করে ঈদের সময় গেলে খুবই ভালো লাগতো। ঈদের যাবতীয় কেনাকাটা জামা, স্যান্ডেল, কসমেটিক্স সবই এই মার্কেট থেকে কেনা হতো। এই মার্কেট ছাড়া ফরিদপুরে অন্যান্য মার্কেট তেমন একটা ছিল না। কিছু নতুন মার্কেট হয়েছিল কিন্তু সেগুলো থেকে এই নিউমার্কেটেই বেশি লোক সমাগম হতো। এখন এই মার্কেটে খুব একটা যাওয়া হয় না। ফরিদপুরে গেলেও কেনাকাটা করার জন্য তো যাওয়াই হয় না। যদি খুব প্রয়োজনীয় কিছু লাগে তখনই যাওয়া হয়। বেশ কয়েক বছর পরে এবার ফরিদপুরে গিয়ে বাসার টুকটাক কেনাকাটার জন্য নিউমার্কেটে গিয়েছিলাম আমার বোনের সাথে। আগে যখন এই মার্কেটে যেতাম তখন খুব ভালো লাগতো। কিন্তু এখন বড় বড় বিভিন্ন ধরনের মার্কেট এ গিয়ে অভ্যাস হয়ে গিয়েছে তাই এখন আর এইরকম মার্কেটগুলোতে যেতে খুব একটা ভালো লাগে না। তাছাড়া গেলে মনে হয় যে কোন জিনিস বা ভালো পাওয়া যায় না। তাছাড়া এই নিউমার্কেট ছাড়া ফরিদপুরে এখন বেশ কয়েকটি বড় বড় মার্কেট হয়েছে। যাই হোক কিছু কেনা হোক আর না হোক পুরনো স্মৃতিগুলো মনে করে আসতে পেরেছি এই নিউ মার্কেটে গিয়ে। সেগুলোই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করবো।
এই কসমেটিকস এর দোকান থেকে আমরা আমাদের যাবতীয় কসমেটিকস কিনতাম। যদিও এই দোকানে গিয়ে পুরনো লোককে পায়নি তারপরও দোকানটি দেখে বেশ ভালো লেগেছিল।
এই জুতার দোকান থেকে আমরা আমাদের জুতাগুলো কিনতাম। ঈদের সময় কতবার যে এসে ঘুরে যেতাম যে নতুন কোন জুতা এসেছে নাকি। আর তা কেনা নিয়ে দামাদামি। অন্য এক আনন্দ ছিল তখনকার ঈদের সময়। এখন সেই আনন্দ আর পাওয়া যায় না।
টুকটাক কেনাকাটা যা ছিল এগুলো শেষ করে আমরা চলে গেলাম একটি রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টের ডালপুরি খুবই পছন্দ ছিল আমাদের। এত বছর পরেও সেই ডালপুরীর স্বাদ একটুও কমেনি। আর প্রচন্ডরকম ভিড় থাকে ডালপুরি কেনার জন্য। আমরা যখন গিয়েছিলাম তখন মাত্র ভাঁজার জন্য চুলায় দিয়েছে। তাই বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হয়েছিল। ফরিদপুরে গেলে এই ডাল পুরি না খেলে আমাদের চলেই না। প্রায় প্রতিদিনই খাওয়া হয়।
এই ছিল আমার আজকের আয়োজন। আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হবে আবার নতুন কিছু নিয়ে।
ধন্যবাদ
@tania
| Photographer | @tania |
|---|---|
| Phone | i phone11 |
| আমি তানিয়া তমা। আমি বাংলাদেশে থাকি। ঢাকায় বসবাস করি। আমি বিবাহিত। আমার দুটি ছেলে আছে। আমার শখ রান্না করা, শপিং করা, ঘুরে বেড়ানো। আমি বাংলায় কথা বলতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশকে ভালবাসি। |
|---|
VOTE @bangla.witness as witness OR SET @rme as your proxy
সব জেলায় মনে হয় একটা একটা করে নিউমার্কেট থাকে😄,তবে এটা ঢাকার মার্কেট ঘুরে অন্য কোন জেলার মার্কেট ভালো লাগে না।যাই হোক আসলে কিছু কিছু জায়গা পুরোনো অনেক জিনিস মনে করিয়ে দেয়।এত বছর পরও ডালপুরির স্বাদ একইরকম আছে, ব্যাপারটা বেশ ভালো লাগলো।ধন্যবাদ
এটাই অবাক লাগে আপু এত বছর পরেও ডালপুরীর স্বাদ আগের মতনই আছে এজন্যই হয়তো চাহিদা ও আগের মতনই। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।
ঠিক বলেছেন আপু এই নিউমার্কেটের সাথে আমাদের যে কত স্মৃতি জড়িয়ে আছে সেই ছোটবেলা থেকেই মার্কেটে আমরা কেনাকাটা করি। অনেক বড় বড় মার্কেটে গেলেও এই মার্কেটের প্রতি অন্যরকম একটা টান আমার রয়েছে ভালো লাগে যেতে আমার কাছে। অনেকদিন পরে নিউ মার্কেটের কিছু ছবি দেখলাম। এই নিউমার্কেটের অনেক পরিবর্তন হয়েছে যেটা আপনার ছবির মাধ্যমে দেখে নিলাম। খুব ভালো লাগলো ছবিগুলো দেখে পুরনো স্মৃতিগুলো মনে পড়ে গেল।
আমারো এই মার্কেটে গিয়ে পুরনো কথাগুলো বার বার মনে পড়ছিল। এজন্য বেশ কয়েক জায়গায় ঘুরে ঘুরে দেখলাম। কিছু না কিনলেও খুব ভালো লাগছিল। ধন্যবাদ মন্তব্যের জন্য।
ঢাকায় যারা শপিং করে অভ্যস্থ তাদের ঢাকার বাহিরের মার্কেট ভাল লাগে না । পছন্দের কিছু পেলেও কোয়ালিটির কথা চিন্তা করে কেনা হয় না। যাই হোক আপনি ফরিদপুর নিউ মার্কেটে গিয়ে পুরনো অনেক স্মৃতি চারণ করে এসেছেন। আপনি যেখান থেকে কসমেটিকস, জুতা কিনতেন সেই দোকানগুলো এত বছর পর দেখে নিশ্চয়ই খুব আপ্লুত হয়েছিলেন, কারণ আমি নিজেই মাঝে মাঝে হয়ে যাই। শেষে রেস্টুরেন্টে গিয়ে পুরনো পছন্দের ডালপুরি ও পেয়ে গিয়েছেন জেনে ভাল লাগল। ধন্যবাদ আপু।
ঠিক বলেছেন ভাইয়া পছন্দ হলেও কোয়ালিটির কথা চিন্তা করে এখন আর কেনা হয় না। আগে অবশ্য এই মার্কেটই বেস্ট মনে হতো। যাই হোক ধন্যবাদ মন্তব্যের জন্য।
অনেকদিন পরে পুরনো স্মৃতি দেখলে বেশ ভালো লাগে।আপনি ফরিদপুর মার্কেটে গিয়ে অনেক সুন্দর করে ঘোরাফেরা করেছেন এবং কেনাকাটা করেছেন এবং সুন্দর ফটোগ্রাফি করে শেয়ার করেছেন।আপনার ফটোগ্রাফির মাধ্যমে ফরিদপুরের মার্কেটগুলো দেখার সুযোগ হয়েছে।অনেক সুন্দর মার্কেটের দৃশ্য বেশ ভালো লেগেছে।
আমার পোস্টটি দেখার জন্য এবং সুন্দর মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে।
ইজিআপনি দেখি ফরিদপুর নিউ মার্কেটে গিয়ে স্মৃতিচারণ করেছেন আপু।একদম এই মার্কেট ছাড়া কোথাও থেকে কিছু কিনে শান্তি পাইনা।জিনিসপত্রের দাম বেশি নিলেও এখানেই যায়।আপনি আপনার বোনের সাথে বেশ অনেক টা সময় এখানে থেকে কেনাকাটা করেছেন।তারপর আবার রেস্টুরেন্ট এ গেলেন।ধন্যবাদ সুন্দর মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আগে আমাদেরও এমন মনে হতো যে এখান ছাড়া অন্য কোথাও থেকে কিছু কিনতে ইচ্ছা করত না। এখন অবশ্য অনেকদিন যাওয়া হয়না দেখে আর সেরকম ভাবে কিছু কেনাও হয় না। ধন্যবাদ মন্তব্যের জন্য।
ঈদের সময় এই মার্কেট থেকে জুতা কেনাকাটা করতেন জেনে খুশি হলাম। আপনার এই পোস্টের মধ্যে যে সমস্ত তথ্যগুলো তুলে ধরেছেন সে সমস্ত পড়ার পর নতুন কিছু ধারণা পেলাম। ওদিকে আপনি যে দোকান থেকে কসমেটিক কিনছেন সেটাও তুলে ধরেছেন। পরবর্তীতে রেস্টুরেন্টে গিয়েছিলেন আশা করি সুন্দর একটি মুহূর্ত অতিবাহিত হয়েছে সেই মুহূর্তে।
ঠিক বলেছেন ভাইয়া সুন্দর একটি সময় কাটিয়েছিলাম। ধন্যবাদ আপনাকে মন্তব্য করে পাশে থাকার জন্য।