শখের কেনাকাটা

in আমার বাংলা ব্লগ3 years ago
হ্যালো আমার বাংলা ব্লগবাসী।আশা করি সবাই ভাল আছেন।আমিও ভাল আছি।আজ আপনাদের সাথে শেয়ার করব শখের কেনাকাটার কিছু মুহুর্ত।

IMG_20230805_160841.jpg

ডিলেমা বোঝেন? বা ধর্ম সঙ্কট? বোঝেন না? কুছ পরোয়া নেহি। আমি বুঝিয়ে দিচ্ছি। ধর্মসঙ্কট বা ডিলেমা হল এমন একটি অবস্থা যেখানে এমন সমস্যার মুখোমুখি হতে হয় যেখানে দুইটি উত্তরই ঠিক মনে হয়। যেমন আপনাদের আমি একটি বিখ্যাত ডিলেমা তুলে ধরতেছি:

ধরুন আপনার একটি কাঠের জাহাজ আছে। এখন আপনি প্রতিবার সমুদ্রযাত্রার আগে জাহাজের একটি করে তক্তা বদল করলেন,এমন ভাবে একসময় দেখা গেল যে সম্পূর্ণ জাহাজের পুরোনো তক্তা গুলো বদলিয়ে নতুন তক্তা লাগানো হয়ে গেছে।তাইলে এখন প্রশ্ন জাহাজ টা কি আগেরটাই আছে নাকি এটি নতুন জাহাজ?

আপনি যদি বলেন পুরাতন জাহাজ,তাইলে যুক্তি আসে কাঠ গুলো তো সব নতুন তাহলে এটি পুরাতন জাহাজ কিভাবে হয়? আর যদি বলেন নতুন জাহাজ, তবে তক্তা গুলো তো পুরোনো জাহাজে লাগানো হয়েছিল এটি কিভাবে নতুন জাহাজ হয়। তাইলে দেখা যাচ্ছে এখানে দুইটি উত্তরই ঠিক আবার দুটি উত্তরই ভুল। এটিকেই বলে ডিলেম বা ধর্মসঙ্কট।
IMG_20230805_160903.jpg

এই ডিলেমা আমার কেনাকাটার সাথে কিভাবে সম্পর্কিত তা নিয়ে ভাবছেন? বলছি। আপনারা বর্ষা কে সবাই চেনেন।হ্যা ঠিকই ধরেছেন।আমাদের বৃষ্টি চাকি কাকিমার বড় মেয়ে।যে প্রতি হ্যাংআউটে সুরের মায়ায় আমাদের আছন্ন করে রাখে। তো বর্ষা তার জন্মদিনে একটি ছোট মাছের বোল আর সেই সাথে একটি মাছ গিফট পায়। গিফট টা তার বেশ প্রিয়। মাছটাকেও ভিষণ পছন্দ করত।কিন্তু বিধি বাম।

কয়েকদিন যেতে না যেতেই মাছটি মারা যায়,তখন ওর জন্য নতুন একটি মাছ কেনা হয়। এর কিছুদিন যেতে না যেতেই পরিষ্কার করতে নিয়ে বর্ষা ফিস বোলটিও ভেঙ্গে ফেলে। ফলে তার জন্য আবার নতুন বোল কিনতে হয়।তাইলে বলুন এটি কি ওর উপহার? নাকি এটা ওর উপহার নয়। এবার বুঝতে পারছেন কেন ডিলেমাটি উল্লেখ করলাম।যাই হোক এই কেনাকাটার মুহুর্ত গুলোই শেয়ার করব আপনাদের সাথে।
IMG_20230805_155550.jpg

বোলটি ভাঙ্গার পর ও আমাকে কল দিল, দিয়ে সব বলল।তারপর কাকিমার সাথে কথা বললাম।কাকিমা বলল ওর জন্য একটি নতুন বোল আনতে। আমাদের গোবিন্দগঞ্জে এই অ্যাকুরিয়াম এর দোকান একটাই। তবে আমার কোন জীব জন্তুকে খাচায় রাখতে ইচ্ছা করে না দেখে এই শখ জাগে নি।আমি কখনো খাচায় পাখিও পুষি নি আবার অ্যাকুরিয়ামে মাছও রাখি নি।তাই এই বিষয়ে আমার জ্ঞান খুবই কম।

IMG_20230805_155553.jpg
গেলাম দোকানে। দোকানে গিয়ে দেখলাম দোকানদার আমার পরিচিত। আমার ফ্রেন্ডের গার্লফ্রেন্ড কে ডিস্টার্ব করত একসময়,তখন আমি আর ফ্রেন্ড মিলে গেছিলাম শায়েস্তা করতে। কিন্তু আমি ছোট থেকেই মনে করতাম মারামারিই সমাধান না,তাই মারামারি না করে ওকে সুন্দর ভাবে বুঝিয়ে বলেছিলাম সেদিন। যাই হোক আমাকে দেখে ও ভীষণ খুশি হল। সালাম দিয়ে, ভালমন্দ জিজ্ঞেস করল।তারপর বলল ভাই সেদিন আপনি আমাকে বুঝিয়ে অনেক উপকার করেছিলেন।নইলে শুধু শুধু একটা মেয়ের জন্য মারামারি করে শত্রু বাড়াতাম।যেটাতে কোন লাভ হত না।এরপর চা খাওয়াতে চাইলে আমি নিষেধ করলাম।
IMG_20230805_155557.jpg
তখন আমাকে বলল আমি কি কিনতে চাই? তখন বললাম একটা মাছের বোল দরকার। ও বলল কোন সাইজের দরকার।এখন এটার যে সাইজ ও হয় সেটাই আমি জানতাম না।আমি ভাবতাম সব বুঝি একই মাপের। আমার অবস্থা বুঝতে পেরে ও স্যাম্পল দেখালো। তখন কাকিমা কে ফোন দিয়ে শুনে নিলাম কোনটা দরকার। কিন্তু কাকিমা যে মাপ বলল সেটা ওর কাছে ছিল না।ছিল একটু বড় মাপের, যেটার দাম বেশি।

IMG_20230805_160829.jpg

আবার ছোট টা আসবে এক সপ্তাহ পর।এই এক সপ্তাহে বর্ষার মাছ মরে গিয়ে মেছো ভূত হবে।এবার আমি পড়ে গেলাম ধর্ম সঙ্কটে।আমার অবস্থা বুঝে ছেলেটি বলল আরে ভাই অত চিন্তার কিছু নেই আপনি এটিই নিয়ে যান। শুধু চা খাওয়ার জন্য কিছু বেশি দিয়েন। আমি রাজি হলাম না। কারন এতে ওর লস হবে।তখন ও বুঝিয়ে বলল, এটা আমাকে যদি সে এই দামেও দেয় তাইলেও তার লস হবে না। উলটো চা খাওয়ার জন্য যা দেব সেটা ওর লাভ।ওর কথায় আশ্বস্থ হয়ে বড় টাই নিয়ে আসলাম। মাছ টাকে ছাড়ার পর সে বেশ সাতার কাটতে লাগল।আমার মনে হচ্ছিল বড় বোল আনার জন্য সে মনে মনে বুঝি ধন্যবাদ জানাচ্ছিল আমাকে।

আজকের পোস্ট এপর্যন্তই। সম্পূর্ণ পোস্ট পড়ার জন্য ধন্যবাদ। ভুল ত্রুটি মার্জনীয়।কেমন লাগল অবশ্যই জানাবেন

VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR
SET @rme as your proxy
witness_vote.png

banner-NEW.png
break2.jpg
আমি বৃত্ত মোহন্ত (শ্যামসুন্দর)। বর্তমানে ছাত্র। নতুন কিছু শিখতে, নতুন মানুষের সাথে মিশতে আমার খুব ভাল লাগে। তেমনি বই পড়া আর ঘুরে বেড়ানো আমার পছন্দের কাজগুলোর মধ্যে অন্যতম। মুক্তমনে সব কিছু গ্রহণ করার চেষ্টা করি আর মনে প্রাণে বিশ্বাস করি,"বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র"।
break2.jpg

Sort:  
 3 years ago 

বাহ বলতে হবে আপনি অনেক কিছু সম্পর্কে নলেজ রাখেন, আজ চমৎকার একটা বিষয় সম্পর্কে জানতে পারলাম, এবং অসাধারণভাবে আপনি আপনার কেনাকাটার সাথে এই জিনিসটা সম্পর্ক তুলে ধরেছেন। আজ নতুন একটা জিনিস শিখলাম আপনার কাছে।

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাই এত সুন্দর ভাবে প্রশংসা করার জন্য।

 3 years ago 

মাছটা কিন্তু সত্যিই আপনাকে ধন্যবাদ জানিয়েছে ভাই, কারন তাকে ছোট জায়গা থেকে একটু বড় জায়গার ব্যাবস্থা করে দিয়েছেন। যাইহোক বন্ধুর গার্লফ্রেন্ডকে বিরক্ত করা লোকটা বেশ সুধরে গেছে মনে হলো, তবে যাই বলুন এ যাত্রায় উপকার করলো বেচারা। ডিলেমা জিনিসটা আমি জানতাম না, তবে আপনার যুক্তির মাধ্যমে বেশ কিছুটা বুঝলাম। আপনার জ্ঞানের পরিধি বেশ বড় তা আমি জানি।

 3 years ago 

হ্যা ভাইয়া অনেক শুধরে গেছে। এখন এরকম না করে মন দিয়ে ব্যবসা করছে। ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

ঠিক বলেছেন ভাইয়া অনেক সময় মারামারি সমাধান হয়না এতে শত্রু বাড়ে। আপনি তাকে বুঝিয়ে ভালো কাজ করেছেন। তা না হলে হয়তো এখন দোকানে যাওয়াতে সমস্যা হতে পারতো। আপনার অভিজ্ঞতা দেখে খুব ভালো লাগলো। আপনার মতো আমিও কোনো প্রাণীকে বন্দি করে রাখতে পছন্দ করিনা তারজন্য আমার বাসায়ও কোনো কিছু নেই। তবে অ্যাকুরিয়াম আমার কাছে অনেক ভালো লাগে। সেখানে বিভিন্ন ধরনের রঙিন মাছ থাকে আর তাদের দেখতে অনেক ভালো লাগে। বড় বোল পেয়ে মাছ মনে হয় খুব খুশি হয়েছে। তারজন্য মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছে। মাছের মনের কথা আপনি বুঝতে পেরেছেন বলে ধন্যবাদ জানাচ্ছে।

 3 years ago 

আপনার সাথে তাইলে আমার বেশ কিছুটা মিল আছে। আমার মাছকে আটকে রাখতেও ভাল লাগেনা। ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

ডিলেমা নামটি সম্পর্কে কোন ধারণা ছিল না। কিন্তু এই বিষয়ে মোটামুটি একটা ধারণা ছিল যাই হোক এরকম একুরিয়াম গুলোতে মাছ পোষা বেশ কষ্টসাধ্য কারণ একুরিয়াম প্রায় দিনই পরিষ্কার করতে হয়। আবার পরিষ্কার না করলে মাছ ও মারা যায়। এরকম একটি গিফট পেয়ে তো বিপদে পড়েছে মনে হচ্ছে। দোকানদাররা কোন জিনিসকি লসে বিক্রি করে। তার লস হবে না জন্যই আপনাকে দিতে রাজি হয়েছে। যাইহোক ভালো লাগলো শেষ মেষ কিনতে পেরেছেন দেখে।

 3 years ago 

অনেক সময় লসেও বিক্রি করে আপু৷ মনে করে দেখুন ইংরেজরা কিন্তু প্রথমে চা ফ্রি তে খাওয়াতো। ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.103
BTC 63564.47
ETH 1885.34
USDT 1.00
SBD 0.37