💕 ঈদ পরবর্তী কিছু কেনাকাটা | | আমার বাংলা ব্লগ

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম


আমার বাংলা ব্লগে সবাইকে স্বাগতম


হ্যালো,কেমন আছেন সবাই? আশা করি ভাল আছেন। আমিও আপনাদের দোয়ায় ও আল্লাহ্‌র অশেষ রহমতে বেশ ভাল আছি।

আমি @shimulakter, আমি একজন বাংলাদেশী।" আমার বাংলা ব্লগ "এর আমি একজন নিয়মিত ইউজার। প্রতিদিনের মত আমি আজও নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি।বাংলায় ব্লগিং করতে পেরে,নিজের মধ্যে অনেক ভাল লাগা আমি অনুভব করি।


WhatsApp Image 2023-05-05 at 8.11.56 PM.jpeg

4i88GgaV8qiFU89taP2MgKXzwntUGAvkoQiKU7VxyD37q94i8e38qvF9HBknYTWLbKs3wg1cbtfZvU44CUYbBqLEEX6YDgQznQURMvBExn7FCAPjAUKLwJ1kpe.png

ঈদ পরবর্তী কিছু কেনাকাটাঃ



বন্ধুরা,আজ আমি নতুন এবং ভিন্ন একটি বিষয়ে পোস্ট শেয়ার করতে চলে এসেছি।আমার আজকের পোস্ট কেনাকাটা।আমি আমার নিজের প্রয়োজনীয় কিছু কেনাকাটা করতেই আজ নিউ মার্কেট যাই।ভীড় পছন্দ নয়, তাই ঈদের কেনাকাটা অনলাইনে করে নিয়েছি আপনারা অনেকেই তা জানেন।আমি পোস্ট ও শেয়ার করেছিলাম।নিজের কিছু কেনাকাটা করতে এখন ঈদ শেষ হয়ে গেছে ভীড় কম, তাই আমি আজ নিউ মার্কেট গিয়েছিলাম।আপনারা যারা ঢাকা আছেন তারা জানেন কি প্রচন্ড ভীড় হয় এই মার্কেটে।যার জন্য আমি সকালে যাওয়ার চেষ্টা করি।এই সকালের দিকে ভীড় কিছুটা হলেও কম থাকে।তাই এ সময়টাকে বেছে নেয়া।

WhatsApp Image 2023-05-05 at 8.13.38 PM.jpeg

WhatsApp Image 2023-05-05 at 8.13.42 PM.jpeg

আপনারা দেখেছেন ঈদের কেনাকাটা আমি অনলাইনেই করেছি।আর ননদ দুজন ও গিফট দিয়েছিল। তবে আজ কেন আবার কেনাকাটা তাইতো? আসলে আমার বড় ভাইয়া আমাদের দুবোনকে ঈদ সালামী দিয়েছে।আমার বোন ড্রেস কিনে ফেলেছে।আমার কেনা হয়নি। যেহেতু ভীড় পছন্দ নয় আমার তাই ঈদ পরবর্তী আজ গেলাম ভাইয়ার সালামী টাকা দিয়ে ড্রেস কেনাকাটা করতে।আর তাই আপনদোর মাঝে শেয়ার করতে চলে এসেছি।

WhatsApp Image 2023-05-05 at 8.13.43 PM.jpeg

WhatsApp Image 2023-05-05 at 8.13.42 PM (1).jpeg

আমি সকাল ১১ টায় মার্কেটের উদ্দেশ্যে বের হই।আজ শুক্রবার তাই রাস্তা বেশ ফাঁকা ছিল।এতো ভালো লাগছিল তা ভাষায় প্রকাশ করতে পারবো না।আমি খুব দ্রুতই পৌঁছে গেলাম মার্কেটে।অনেক দোকান ঘোরাঘুরি করলাম।আমি মূলত পার্টি ড্রেস কেনার জন্য গিয়েছিলাম। অনেক দোকান ই আমার ঘুরে ঘুরে দেখা হলো।বেশ কিছু ড্রেস নিজের সামনে ধরে ধরে দেখলাম।পছন্দ হচ্ছে না।ঈদ পরবর্তী সময় হলেও তাদের ড্রেসের অনেক রকম কোয়ালিটি ই ছিল।

WhatsApp Image 2023-05-05 at 8.13.41 PM (1).jpeg

WhatsApp Image 2023-05-05 at 8.13.42 PM (2).jpeg

ঘুরে দেখতে দেখতে ১২.৩০ টা বেজে গেল।যেহেতু শুক্রবার অনেক দোকান ই বন্ধ করে দিয়ে নামাজে চলে গেছে।শেষে গিয়ে যে দোকানটাতে ড্রেস পছন্দ করলাম।সেই দোকান থেকেই একসাথে দুটো ড্রেস নিয়ে নিলাম।আপনাদের সাথে শেয়ার করছি।দেখুন কেমন হলো? দুটো ড্রেসই পাকিস্তানি। দাম নিয়েছে ৪৫০০ টাকা।কালার দুটো খুব ভালো লাগলো।যাই হোক কেনাকাটা শেষ করে নিচে নেমে এসে রাফ ইউজের জন্য একটি পার্টস নিলাম।কেমন হলো বলবেন তো? এই ছিল আমার কেনাকাটা।এরপর ছেলেকে ফুসকা খাওয়ালাম যদিও খুব বিরক্ত করছিল গরমে, তাই ফটোগ্রাফি আর করা হয়নি।

WhatsApp Image 2023-05-05 at 8.13.41 PM.jpeg

WhatsApp Image 2023-05-05 at 8.13.40 PM (2).jpeg

WhatsApp Image 2023-05-05 at 9.06.10 PM.jpeg

ফটোগ্রাফির জন্য প্রয়োজনীয় ডিভাইস SamsungA23
ফটোগ্রাফার- @shimulakter
স্থান-নিউ মার্কেট, ঢাকা

4i88GgaV8qiFU89taP2MgKXzwntUGAvkoQiKU7VxyD37q94i8e38qvF9HBknYTWLbKs3wg1cbtfZvU44CUYbBqLEEX6YDgQznQURMvBExn7FCAPjAUKLwJ1kpe.png

আজ আর নয়।আশাকরি আমার আজকের ব্লগটি আপনাদের কাছে খুব ভালো লেগেছে।ভাল লেগে থাকলেই আমার এই ব্লগটি লেখা সার্থক হবে।সবাই সুস্থ থাকবেন,ভাল থাকবেন।আবার কোন নতুন ব্লগ নিয়ে হাজির হব।


💜 অনুচ্ছেদটি পড়ার জন্য সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।💜


EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbL3BQK2d4MRSkYfFSuSoHcXZKFSMwYJg4LaqA4SpKLErmCJZE2sTHYonJoSYU6y4vTX8gMiBEc9sPuRAK216H2zGnh3z3F5hpXySKb54PDakq1s13hvsqJiGy9EStont4qHf4JTHd86935ekAabg8z2WTNgKm86S7TYiCtEhKw.png

2qM6R7emm7dUzqimiCUWALVV5Azjzuxs9rpmpFFPRJaLmdohUqB6kp4YL944YiourLu5AZ6Qr6oqkdqSfxc7Xq8mAGPVKxDSsdiew74MLRSQhQJhNKRTz62kGjtZ7F5RFpYFXow3mm1nCXmyudmvp6oMoQ3i12tnGYgVMQkRpNQ9pRTygtRywTPtHS4tCYiwkAgvYEzmYSST8DyNUvARfV.png

Sort:  
 3 years ago 

বাপরে বাপ ঈদের শপিং এখনও চলছেই!! বেশ মজার তো। হিহিহিহি। সালামির পয়সা গুলো একটা গতিতে লেগে গেল 😉। ড্রেস গুলো আসলেই সুন্দর হয়েছে আপু। আর নিউ মার্কেটে এমনি সময়েই যা অবস্থা থাকে তাতে পাশ দিয়ে যেতেই আমার ভয় করে। আর ঈদ আসলে দম নেওয়া যাবে না একদম। ফাঁকা সময়ে গিয়ে একদিক দিয়ে বেশ বুদ্ধিমানের কাজ করেছেন।

 3 years ago 

এজন্য ই তো ঈদে যাইনি।এই সুযোগে কেনাকাট করে এলাম।কাল ভীড় ছিল না তেমন।সুযোগের সদ্ব্যবহার করেছি আর কি।😃ধন্যবাদ ভাইয়া মতামত ব্যক্ত করার জন্য।

 3 years ago 

আপু আপনার মত আমি ও ঈদ সালামি দিয়ে ঈদের পরে একটা বোরকা কিনেছি,আসলে পোস্ট করব করব বলে আর করা হয়নি।আসলে আপু জামা পছন্দ করতে সময় লেগে যায়। আর ভীর থাকলে তো আরো বেশি। যাইহোক আপু পাকিস্তানি ড্রেস গুলো কিন্তু সত্যি অনেক ভালো। পার্টসটা ও অনেক ভালো হয়েছে। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপু।

 3 years ago 

আপু এখনো আপনার ঈদের শপিং বাকি রয়েছে। আমাদের তো কবেই শেষ হয়েছে।আপনার ড্রেস দুটি আমার কাছে অনেক ভালো লাগলো আপু। সত্যি আপনার চয়েজ আছে বলতে হবে। ধন্যবাদ আপনাকে মার্কেটে ঘুরাঘুরি করে সুন্দর দুটি ড্রেস পছন্দ করে কেনার জন্য। ধন্যবাদ আপনাকে

 3 years ago 

ঈদের কেনাকাটা আগেই হয়েছে আপু।এটা বড় ভাইয়ার দেওয়া ঈদ সালামী দিয়ে করেছি।ধন্যবাদ আপু।

 3 years ago 

নিউমার্কেট একবার গিয়েছিলাম! তারপর কানে ধরেছিলাম! এতো ভীড় এখানে, কেমনে যায় মানুষ এখানে। আপনার জামার দামটা বেশি হলেও সুন্দর আছে। ভাইয়ার দেয়া সালামি টাকা দিয়ে কিনলেন। আর আমরা সালামি পায় না 😁

 3 years ago 

আসলে একই জায়গায় কয়েকটা মার্কেট থাকাতে একই জায়গা থেকে সবকিচু কেনা যাওয়ার সুবিধা পাওয়াতে এত ভীড়।ধন্যবাদ মন্তব্য করার জন্য।

 3 years ago 

আপনিও দেখছি আমার মেয়ের মত ঈদের পর শপিং করছেন। আমার মেয়ে গতকাল জুতা কিনেছে ঈদে পাওয়া সালামি দিয়ে। যাই হোক খুব সুন্দর কিছু ড্রেসের ছবি দেখলাম। আপনার ড্রেস গুলোও সুন্দর হয়েছে। দুটি ড্রেসের মধ্যে মিষ্টি কালারের ড্রেস বেশি ভালো লেগেছে। পার্সের কালার খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ আপু।

 3 years ago 

সুন্দর মন্তব্য পেয়ে অনেক ভালো লাগলো ভাইয়া। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ঈদের পরেও কেনা কাটা করেছেন ৷ অনলাইনের কাপড় কেনার কথা গুলো শুনেছি আপু ৷ তবে যাই বলুন কাপড় ঝুলিয়ে রাখা ড্রেস গুলো অনেক সুন্দর আর আপনি দেখি বেশ কিছু ড্রেস কিনছেন ৷ ভালো লাগলো কেনা কাটা মূহুর্ত গুলো শেয়ার করার জন্য ৷

 3 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 64844.20
ETH 1938.46
USDT 1.00
SBD 0.37