একটু ঘুরাঘুরি ও কেনাকাটা

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যাল্লো,

কেমন আছেন আমার বাংলা ব্লগবাসী বন্ধুরা,আমি ভালো আছি আশা করি আপনারাও খুব ভালো আছেন সুস্থ আছেন। বর সাপ্তাহিক ছুটিতে বাসায় এসেছিল তাই বরের সঙ্গে একটু বাইরে বেরিয়ে ছিলাম। সেই ঘোরাঘুরি টুকটাক কেনাকাটা । এসব আপনাদের মাঝে আজকে শেয়ার করতে যাচ্ছি আশা করি আপনাদের বেশ ভালই লাগবে।

IMG20230906135116.jpg

আমার হাজব্যান্ড কাজল কুমার বকশি বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত আছেন সৈয়দপুর ক্যান্টনমেন্টে প্রশিক্ষকের দায়িত্ব পালন করছেন ছুটি খুব কম তবে সাপ্তাহিক ছুটিতে আসেন।আর আর বাড়িতে আসলে একটু করে ঘুরতে যাই আমরা প্রয়োজনও সারা হয় ঘোরাঘুরিও হয়। বরাবরের মতো আমিও আমার মেয়ে বরের সঙ্গে বাইকে করে ঘুরতে বের হলাম।আজ আমরা যাচ্ছি গাইবান্ধা জেলা শহরে।
প্রথমে আমরা গাইবান্ধায় গিয়ে ফলের দোকানে গেলাম। এখানে কিছু ফল কিনলাম।
PhotoCollage_1696683429321.jpg
এবার আমরা একটা কনফেকশনারিতে গেলাম মেয়ের কিছু পছন্দের খাবার কেনার জন্য।মেয়ে আইসক্রিম ও কেক খেলো ওখানে। এবার আমরা মাছ বাজারের দিকে রওনা দিলাম।

PhotoCollage_1696684146109.jpg

অনেক সুন্দর লোভনীয় মাছ ছিল নদীর মাছ ইলিশ মাছ তাই কয়েকটা ফটোগ্রাফি করে নিলাম। ফটোগ্রাফি করার সময় হঠাৎই চোখ পড়লো একটি শুটকির দোকানের দিকে। নোনা ইলিশ গুলো বেশ আকর্ষণীয় লাগছিল তাই ফটোগ্রাফি করে নিলাম।
PhotoCollage_1696752041561.jpg
এবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। রাস্তা দিয়ে আসার সময় হঠাৎই অনেক লোকের জটলা দেখে থেমে গেলাম। গিয়ে দেখলাম অনেক মাছ নিয়ে বসে আছে।রাস্তার পাশেই বিল ওখানেই মাছ ধরে এবং রাস্তার পাশেই বসে বসে সেগুলো বিক্রি করে। লোভনীয় মাছ গুলো পথচারীরা খুব সহজেই কিনে নেয়।

IMG20230906135232_01.jpg

PhotoCollage_1696752468575.jpg
রাস্তার পাশে একদম তরতাজা মাছ খুব আকর্ষণীয় ছিল এবং দেখতেও বেশ ভালো লাগছিলো।অনেকেই বাইক অটো দাঁড় করিয়ে কিনে নিচ্ছিল। ওখানে কয়েকটা ফটোগ্রাফি করলাম এবং বাড়ির উদ্দেশ্যে চলে আসলাম।দিনটি বেশ ভালই কেটেছে।আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন এই প্রত্যাশাই আজকের মত এখানেই শেষ করছি।

টাটা

পোস্টবিবরণ
শ্রেণীজেনারেল রাইটিং
পোস্ট তৈরি@shapladatta
ডিভাইসOppoA95
লোকেশনগাইবান্ধা, বাংলাদেশ

photo_2021-06-30_13-14-56.jpg

IMG_20230826_182241.jpg

আমি হৈমন্তী দত্ত। আমার স্টিমিট আইডিরঃshapladatta. জাতীয়তাঃ বাংলাদেশী। শখঃবাগান করাও নিরবে গান শোনা,শপিং করা। ভালো লাগে নীল দিগন্তে কিংবা জোস্না স্নাত খোলা আকাশের নিচে বসে থাকতে।কেউ কটূক্তি করলে হাসি মুখে উড়িয়ে দেই গায়ে মাখি না।পিছু লোকে কিছু বলে এই কথাটি বিশ্বাস করি ও সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করি।বিপদকে ও অসুস্থতার সাথে মোকাবেলা করার সাহস রাখি সহজে ভেঙ্গে পরি না। সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টা করি আর মনে প্রাণে বিশ্বাস করি পর হিংসা আপন ক্ষয়। ধন্যবাদ ।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddgXFQSs49C4STfzSVsuC3FFbePnB7C4GwVRpxUB36KEVxnuiA7vu67jQLLSEq12SJV1etMVkHVQBGVm1AfT2S916muAvY3e7MD1QYJxHDFjsxQDqXN3pTeN2wYBz7e62LRaU5P1fzAajXC55fSNAVZp1Z3Jsjpc4.gif



IMG-20230816-WA0035(2).jpg

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.103
BTC 63234.18
ETH 1879.25
USDT 1.00
SBD 0.37