ছোট ভাইয়ের শীতের শপিং

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)
❤️আসসালামুআলাইকুম/আদাব❤️

আমি @rahnumanurdisha বাংলাদেশ থেকে। কেমন আছেন আমার বাংলা ব্লগ এর সকল ইন্ডিয়ান এবং বাংলাদেশি বন্ধুরা?আশা করছি সকলেই অনেক ভালো আছেন?আমিও ভালো আছি আপনাদের দোয়ায়।ফিরে এলাম আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে।

store-906722_1280.jpg

ছবির উৎস

শীতকাল দুয়ারে কড়া নাড়তে শুরু করে দিয়েছে। যেহেতু নভেম্বর মাস চলে তাই দিনের বেলায় গরম আর রাতে শীত আরম্ভ হয়ে গিয়েছে। যদিও ট্যাংকের পানি এখনো খুব একটা ঠান্ডা হয়নি তবে আশা করা যাচ্ছে খুব শীঘ্রই ঠান্ডা হতে শুরু করে দিবে। শীতকাল খাওয়া-দাওয়ার জন্য শ্রেষ্ঠ একটি সময় ।তবে এই সময়টা রোগব্যাধি বাসা বাঁধে সবার শরীরে বিশেষ করে ঠান্ডা, সর্দি ,কাশি ইত্যাদি। আর যাদের শ্বাসকষ্ট নিয়ে আসে তাদের তো আরো খারাপ অবস্থা।যাইহোক নাতিশীতোষ্ণ আমাদের বাংলাদেশ, তাই বছরের সকল ঋতু আমাদের উপভোগ করা হয়। এদিক দিয়ে আমরা খুবই লাকি আমরা উভয় ফিলিংসি নিতে পারি। আমাদের সোনার বাংলাদেশ এজন্যই সবদিকে সেরা।আমরা বাঙালিরা আসলেই অনেক সৌভাগ্যবান অনেক কাছে থেকে ঋতু পরিক্রমা গুলো দেখতে পারি।

গতকাল মার্কেটে গিয়েছিলাম একটু কেনাকাটা করার জন্য। শীতকালে আসতে না আসতেই যেন কেনাকাটার ধুম পড়ে গিয়েছে। মার্কেটে অনেকটাই ভিড় মনে হচ্ছে ঈদের আমেজ বিরাজ করছে।যদিও বিকেল বেলায় মানুষের যাতায়াত একটু বেশি থাকে মার্কেটে এজন্যই হয়তোবা ভিড় ।তো সবার জন্যই কমবেশি কেনাকাটা করা হয়েছে।তবে আজ আমি আপনাদের সাথে আমার ভাই এর শপিং গুলোই শেয়ার করব।

তো শীতের দিন যেহেতু এসে পড়েছে তাই বিকেলে খুব একটা টাইম পাওয়া যাবেনা।এজন্য আমরা দুপুর আড়াইটার মধ্যেই বাসা থেকে বেরিয়ে পড়েছিলাম।আব্বু ,আমি আর ভাই গিয়েছিলাম মূলত মার্কেটে।বাসা থেকে বেরিয়ে সোজা মার্কেটার উদ্দেশ্যে রওনা দিলাম।আমাদের আধ ঘণ্টা মত লাগলো।তারপর মার্কেটে পৌঁছে প্রথমে চলে গেলাম ইজির শোরুমে। ওখানে গিয়ে আমার ভাইয়ের পছন্দ মত একটি শীতের কাপড় হুডি কিনলাম।তারপর আরো একটি টি-শার্ট নিলাম। তারপর ওখান থেকে বেরিয়ে সোজা মার্কেটে চলে গেলাম। মার্কেটে গিয়ে যে দোকান থেকে আমার ভাইয়ের শার্ট এবং প্যান্ট কেনা হয় সেখানে গেলাম সরাসরি।কারণ এখানেই ভালো মানের শার্ট ,প্যান্ট পাওয়া যায়। আর যেহেতু অনেকদিন ধরেই শপিং করা হয় এই দোকান থেকে আঙ্কেলের সাথে অনেক ভালো পরিচয় হয়ে গিয়েছে।

ভাইয়ের পছন্দ মতোই প্যান্ট নেওয়া হলো। কিন্তু শার্ট আব্বুর পছন্দ নেওয়া হলো। আমার ভাইয়ের আবার কালো রঙ পছন্দ। কিন্তু অনেকগুলো শার্ট যেহেতু ওই একই রঙের রয়েছে ।তাই আমি বললাম এবার অন্য রঙের নিতে। এজন্য সাদা শার্ট নেওয়া হলো।এখানে মোট খরচ পড়েছিল সাড়ে তিন হাজার টাকা। ভাইয়ের শপিং শেষ করে আমরা চলে গেলাম গজ কাপড় কিনতে ত। সেখানে গিয়ে কয়েক গজ কাপড় নেওয়া হলো। তারপর কয়েকটি থ্রিপিস নেওয়া হলো বাসায় পরার জন্য। মোটামুটি এগুলো শপিং করতেই বিকেল পাঁচটা বেজে গিয়েছিল আমাদের। তারপর কিছু কেনাকাটা ছিল বাসার জন্য সেগুলো সেরে নিলাম আমরা। তারপর আর দেরি না করে মার্কেট থেকে বেরিয়ে সোজা বাসায় চলে এলাম। বাসায় পৌঁছাতে প্রায় সন্ধ্যা লেগে গিয়েছিল।

IMG20241109121615.jpg

ধন্যবাদ সবাইকে আমার ব্লগটি পড়ার জন্য।আমার আজকের ব্লগটি কেমন লেগেছে কমেন্টে জানতে ভুলবেন না কিন্তু বন্ধুরা । আবার নতুন কোনো ব্লগ নিয়ে খুব শীঘ্রই আপনাদের মাঝে উপস্থিত হবো।


❤️আমার সংক্ষিপ্ত পরিচিতি❤️
আমি রাহনুমানূর দিশা।আমার জাতীয়তা বাংলাদেশী।আমি বর্তমান অনার্স চতুর্থ বর্ষে পড়াশুনা করছি।আমার বাংলা ব্লগ কমিউনিটির সাথে দীর্ঘ দুই বছরের বেশি সময় থেকে যুক্ত রয়েছি।বাংলা ভাষায় লিখতে, পড়তে এবং নতুন নতুন বিষয়ে জ্ঞান অর্জন করতে আমার ভালো লাগে।এছাড়াও ফটোগ্রাফি এবং আর্ট করতে অনেক ভালো লাগে।অবসর সময়ে গান শুনতে এবং বাংলা নাটক দেখতে পছন্দ করি।

Post by-@rahnumanurdisha
Date -12th November,2024


Amar_Bangla_Blog_logo.jpg

Twitter_Banner_24.3.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

VOTE @bangla.witness as witness


witness_vote.png

Posted using SteemPro Mobile

Sort:  
 2 years ago 
 2 years ago 

সকালবেলা টাংকের পানি একটু ছুয়ে দেখবেন কেমন ঠান্ডা। যাই হোক ছোট ভাইয়ের জন্য ভালোই কেনাকাটা করেছেন যেহেতু তার কালো কালার পছন্দ সেহেতু শার্ট ব্যতীত সবকিছু দেখছি কালো রঙের নিয়েছেন। যাই হোক আপনার ব্লগটি শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 

জি সকালে তো ঠান্ডা তবে দুপুরে এখনো অত ঠান্ডা অনুভন করা যাচ্ছেনা।

 2 years ago 

বাহ,শীত আসতে না আসতেই অনেক শপিং করে ফেলেছেন দেখলাম।তবে আমাদের এখানে কিন্তু শীত পড়া শুরু করে দিয়েছে।যদিও আগের মতো সেই ঋতু পরিক্রমা আর নেই।শীতের তীব্রতা বেশ থাকবে এটা ঠিক,ধন্যবাদ আপু।

 2 years ago 

আসলেই আগের মত ঋতু পরিক্রমা নেই।

 2 years ago 

ছোট ভাইয়ের শীতের শপিং এর জন্য সকলে মিলে গিয়ে বেশ আনন্দে একটি সময় কাটালেন। এই ধরনের শপিং গুলো করতে খুব ভাল লাগে। শীতের সময় সত্যিই কিছু গরম জামা দরকার হয়। কারণ সারা বছর গরমে এসব কিছুর ব্যবহারই পড়ে না। আর এখন বছরের বেশিরভাগ সময়ই গরমকাল। তাই কিছু জামাকাপড় কিনে বেশ ভাল কাজ করলেন আপু।

 2 years ago 

জি ভাইয়া ,ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

একেক ঋতুতে একেক ধরনের ড্রেসের দরকার হয় আমাদের। যাইহোক শীতকাল উপলক্ষে আপনার ছোট ভাইয়ের জন্য কেনাকাটা করেছেন দেখে ভালো লাগলো। অনেক কিছুই কিনেছেন দেখছি। তবে নভেম্বর চলে আসার পরেও সেভাবে শীত পড়েনি। যাইহোক মুহূর্ত গুলো শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

ধন্যবাদ আপু।

 2 years ago 

আসলেই আমরা খুব লাকী। কারণ আমরা ৬ টা ঋতু উপভোগ করতে পারি। যাইহোক ছোট ভাইয়ের জন্য তো ভালোই শপিং করেছেন তাহলে। তাছাড়া সুযোগে নিজের জন্য কয়েকটি থ্রিপিস নিয়ে নিলেন। আঙ্কেলের পকেট তাহলে ভালোই ফাঁকা করেছেন হা হা হা। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

হাহা ফাঁকা তো হবেই,,আপনারও সামনে আসছে দিন ভাইয়া।😁

 2 years ago 

হুম তাইতো, আমারও পকেট ফাঁকা হবে সামনে হা হা হা। তবে পকেট ফাঁকা হলেও এতে করে কিন্তু ভিন্ন ধরনের শান্তি পাওয়া যায়।

 2 years ago 

হ্যা ঠিক বললেন একদম।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.086
BTC 59927.49
ETH 1566.32
USDT 1.00
SBD 0.42