হঠাৎ কেনাকাটার মূহুর্ত

in আমার বাংলা ব্লগ8 months ago

আসসালামু আলাইকুম

আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করেছি আজকের পোস্ট।

হঠাৎ কেনাকাটার মূহুর্ত

1000032473.jpg
বরাবরের মতো আজও আপনাদের মাঝে এসেছি নতুন একটা পোস্ট নিয়ে। আসলে কিনতে আমরা সবাই অনেক পছন্দ করি। সত্যি বলতে নিজের পছন্দ মতো সবজি কিনতে পারলে অনেক ভালো লাগে। তবে অনেক দিন হলো সবজি কিনতে যাওয়া হয় না। তবে আজ এক উপলক্ষে গিয়েছিলাম তাই কিছু সবজি কিনে এনেছি।যদিও আমি মাঝে মাঝে সবজি নিজেই কিনি।যাইহোক সবজির যে দাম তাতে দরিদ্র মানুষের জন্য সবজি খাওয়া কষ্টকর। আসলে মাছ মাংস না হলেও চলবে কিন্তু সবজি ছাড়া আমাদের একদিন ও চলে না।তবে আমাদের কিছু করার নেই দাম ও সবজি কিনি খেতেই হবে। তাহলে চলুন শুরু করি আজকের পোস্ট।

1000032497.jpg

1000032496.jpg

1000032493.jpg
আসলে আমাদের মেইন উদ্দেশ্য ছিল মুরগি কেনা। তবে সবজি দেখে আগে সবজির বাজারে গিয়েছিলাম।সত্যি বলতে আমার কাছে নিজের পছন্দ মতো সবজি কেনা অনেক ভালো লাগে। যেহেতু বাজারে বর্তমান সব সবজি পাওয়া যায়। তবে আমার কাছে মনে হয় শীতের সবজি শীতের সময় বেশি ভালো লাগে। তারপর কিছু শসা, লেবু ইত্যাদি কিনেছি। আসলে শসা লেবু আমাদের প্রতি দিন খাবারে থাকা দরকার। বেশ ভালো লাগে খেতে।
1000032475.jpg

1000032473.jpg

এখন বাজারে অনেক জলপাই পাওয়া যাচ্ছে। তবে সব জলপাই ভালো নয়। আসলে ছোট জলপাই মোটেও ভালো নয়। এগুলো সিদ্ধ দিলে আরো বেশি শক্ত হয়ে যায়। আর দাম বেশি হলেও বড় গুলো দিয়ে আচার বানালে অনেক ভালো লাগে। এই জলপাই গুলো তেমন ভালো ছিল না। তবে আজ বাজারে বেশির ভাগ জলপাই গুলো এমনি ছিল। যাইহোক বাচ্চারা খাবে তারজন্য কিছু জলপাই এনেছি। সত্যি অনেক জলপাই এর আচার বাচ্চাদের অনেক পছন্দ। তারপর কিছু পুইয়ের ফল কিনলাম। যাইহোক ফল গুলো অনেক ভালো দেখতে।এখন খেতে কেমন হবে এটাই জানার বিষয়। তাই বেশ কিছু পুই ফল কিনে এনেছি।

1000032491.jpg

1000032498.jpg

1000032499.jpg
তারপর কিছু মিষ্টি কিনলাম। তারপর অবশেষে মুরগী কিনতে গিয়েছিলাম।আসলে মেয়ের জন্মদিন তারজন্য মুরগি কেনা।তাই দুটি ব্রয়লার মুরগি ও একটা কক মুরগী কিনেছি।আসলে সব সময় তো আর যাওয়া হয় না। তারজন্য এক সাথে দুই ধরনের মুুরগি কিনে এনেছি। যাইহোক বেশ ভালোই কেনাকাটা করেছি। আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।

প্রয়োজনীয়উপকরণ
ফটোগ্রাফার@parul19
ডিভাইসredmi note 12
লোকেসনফরিদ পুর

1000000176.gif
আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

1000000175.png

আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্ম নিয়ে নিজেকে ধন্যবাদ মনে করি।

1000000177.gif

1000000178.png

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.081
BTC 59556.64
ETH 1569.98
USDT 1.00
SBD 0.42