সবজি কেনার অভিজ্ঞতা

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম

আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করেছি আজকের পোস্ট।

সবজি কেনার অভিজ্ঞতা

1000025101.jpg

বরাবরের মতো আজও আমি আপনাদের মাঝে এসেছি নতুন একটা পোস্ট নিয়ে। আসলে আজ এসেছি একটা কেনাকাটা পোস্ট নিয়ে। কিনতে আমরা সবাই অনেক ভালোবাসি। যদিও আমাদের প্রয়োজনীয় জিনিস গুলো প্রতি নিয়ত কিনতে হয়। আসলে সংসারের অনেক কিছু প্রয়োজন হয়।আর সবজি তো আমাদের প্রতি দিন দরকার হয়। আর আমাদের সবার উচিত প্রতি দিন কিছু সবজি খাওয়া। আসলে মাছ মাংসের চেয়ে সবজিতে রয়েছে অনেক পুষ্টি। কিন্তু বর্তমান বাচ্চারা সবজি খেতে চায় না বলেই চলে। তবে সবজি না হলে আমার ভালো লাগে না।যাইহোক কয়েক দিন আগে শহরে গিয়েছিলাম তাই বেশ কিছু সবজি কিনে এনেছি। তাহলে চলুন শুরু করি আজকের।

1000025101.jpg

1000025094.jpg

1000025095.jpg

এখন গরমের দিন। আর এই সময় সবজি পেতে বেশ ঝামেলা হয়। আসলে বর্তমান গ্রামে সবজি উৎপাদন হলেও সব সবজি চলে যায় শহরে। তাই অনেক সময় চাইলে ও সবজি কিনতে পারি না। তবে আমাদের বাড়ি থেকে শহর তেমন দূরে নয়। তাই আমাদের মাঝে মধ্যে শহরের দিকে যেতে হয় আরকি।কয়েকটি দিন আগে আমার বন্ধুর সাথে দেখা করতে গিয়েছিলাম তখন এমন তাজা সবজি দেখে কিনে এনেছি। সত্যি সবজির দাম এখন একটু বেশি তবে দাম হলেও ভালো সবজি হলে ভালো লাগে।

1000025096.jpg

1000023644.jpg

আসলে এখন লেবু একটু কম দামে পাওয়া গেলেও বেশি রস থাকে না। তবে কি আর করা খেতে হলে আমাদের তো কিনতেই হবে।আর বেগুনের দাম বেশি আবার পোকা ও বেশি। তবে অন্য কিছু যাইহোক ছোট মাছ চচ্চড়ির জন্য বেগুন অনেক প্রয়োজন। আমার মনে হয় আলু বেগুনের চচ্চড়ি খেতে অনেক ভালো লাগে। আসলে আলু বেগুন এর চচ্চড়ির তুলনা হয় না।আর ভালো শাক দেখলে কিনতে ইচ্ছে করা স্বাভাবিক। এখন ডাটা দিয়ে মাছ রান্না করলে অনেক ভালো লাগে। আর ডাটা যদি নরম তাহলে তো কথায় নেই। তারপর বেশ কিছু সবজি কিনলাম।

1000000092.jpg

1000023313.jpg

তারপর পছন্দের বেশ কিছু সবজি কিনলাম। আসলে সবজি কেনা শেষ হলে। বন্ধু বিদায় নেবে। তার আগে আমাদের কিছু খেতে বলল। আসলে সন্ধ্যা লেগেছিল তাই আর বেশি দূরে খেতে যেতে পারিনি।তাই পাশের দোকান থেকে বাচ্চারা কিছু আইসক্রিম, চিপস জিস ইত্যাদি কিনলাম। আসলে বাচ্চারা এগুলো পেলেই বেশি খুশি।অবশেষে মেয়ের জন্য দুটি তরমুজ কিনে এনেছি। সত্যি এভাবে তাজা সবজি কিনতে অনেক ভালো লাগে। নিশ্চয় খেতে অনেক ভালো লাগবে। আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।
প্রয়োজনীয়উপকরণ
ফটোগ্রাফার@parul19
ডিভাইসredmi note 12
লোকেসনফরিদপুর

1000000176.gif

আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

1000000175.png

আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্ম নিয়ে নিজেকে ধন্যবাদ মনে করি।

1000000177.gif

1000000178.png

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.081
BTC 59794.17
ETH 1581.74
USDT 1.00
SBD 0.42