হঠাৎ বিভিন্ন ধরনের কিছু কেনাকাটা করার মূহুর্ত

in আমার বাংলা ব্লগ11 months ago

আসসালামু আলাইকুম

আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করেছি আজকের পোস্ট।

হঠাৎ বিভিন্ন ধরনের কিছু কেনাকাটা করার মূহুর্ত

1000027414.jpg

বরাবরের মতো আজও আমি আপনাদের মাঝে এসেছি নতুন একটা পোস্ট নিয়ে। আসলে আজ এসেছি একটা একটা কেনাকাটা পোস্ট নিয়ে। কিনতে আমরা সবাই অনেক পছন্দ করি। আসলে নতুন নতুন জিনিস কিনতে আমার কাছে অনেক ভালো লাগে। তাই তো কয়েক দিন আমরা সবাই মিলে গিয়েছিলাম ঘুরতে। সেই বিষয় নিয়ে হয়তো অন্য দিন পোস্ট লিখব।যাইহোক এভার বিভিন্ন ধরনের জিনিস কিনেছি।আসলে হঠাৎ এভাবে টুকিটাকি জিনিস কিনতে পেরে অনেক ভালো লেগেছিল। সত্যি বলতে ঘুরতে গিয়ে সামনে পড়ল তাই কিছু জিনিস কিনেছি। তাহলে চলুন শুরু করি আজকের পোস্ট।

1000027438.jpg

1000027415.jpg

রাস্তার পাশের এভাবে বসে বেশ কিছু থানকাপড় বিক্রি করেছিল।আসলে এই গুলো তেমন কেনা হয় না তবে সেই দিন দেখে অনেক ভালো লাগলো। তবে দাম কিন্তু কম নয়। প্রতি গজ কাপড় নিয়েছে ৮০ টাকা করে। তারপর ভালো লেগেছে দেখে আমি দশ গজ কাপড় এনেছি। এখন দেখা যাক কাপড় গুলো কেমন হয়। তবে দামের তুলনায় মনে হচ্ছে ভালোই হবে। তারপর সামনে কিছু আম দেখলাম।তবে আম গুলো দেখে মনে হচ্ছে অনেক ভালো কিন্তু আনার পরে তেমন ভালো হয়নি।আসলে এগুলো সব সময় ভালো হয় না।

1000027412.jpg

1000027414.jpg

আসলে সেখানে একটা মেলার মতো হয়েছিল।যদিও এক দিনের জন্য ছিল। যাইহোক তারপর আমরা সংসারের জন্য টুকিটাকি কিছু কিনলাম। আসলে এগুলো আমাদের প্রতি নিয়ত কিনতে হয়।আর এই টুকিটাকি জিনিস গুলো গুলো কিভাবে যে হারিয়ে যায় বুঝা মুশকিল। আর সামনে পড়লে কিনতে ইচ্ছে করে।

1000027431.jpg

কিছু সময়ের মধ্যে শুরু হলো মুষলধারে বৃষ্টি। আসলে এখন শুধু বৃষ্টি আর বৃষ্টি। তারপর আমরা কিছু সময় দাঁড়িয়ে ছিলাম। তারপর বাচ্চারা কিছু সময় পানির ভিতরে ঘুরেছিল। আসলে পানি দেখলে তাদের আবার হুশ থাকে না। তাই কিছু সময় ঘুরেছিলাম।

1000027907.jpg

1000027915.jpg

তারপর আমরা কিছু সময় দাঁড়িয়ে ছিলাম।আসলে আমরা সবাই মিলে দাঁড়িয়ে ছিলাম ফুসকা খাওয়ার জন্য। যেহেতু আমরা লোকজন ছয়জন। তাই তো ছয় প্লেট ফুসকা অর্ডার করলাম। আসলে দোকানটা নতুন তাই ফুসকা খেতে বেশি ভালো লেগেছিল। তবে বেশ ভালো সময় কাটিয়েছিলাম।
প্রয়োজনীয়উপকরণ
ফটোগ্রাফার@parul19
ডিভাইসredmi note 12
লোকেসনফরিদ পুর

1000000176.gif

আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

1000000175.png

আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্ম নিয়ে নিজেকে ধন্যবাদ মনে করি

1000000177.gif

1000000178.png

Sort:  
 11 months ago 

1000027953.jpg

 11 months ago 

মাঝে মাঝে টুকটাক কেনাকাটা করতে ভালো লাগে। আর এই ধরনের জিনিসগুলো সবাই পছন্দ করে। আপু আপনি টুকিটাকি কেনাকাটা করেছেন জেনে ভালো লাগলো।

 11 months ago 

আপনার ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগলো, ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.33
JST 0.079
BTC 63953.57
ETH 1690.68
USDT 1.00
SBD 0.42