টুকিটাকি কেনাকাটার মূহুর্ত
আসসালামু আলাইকুম
আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করেছি আজকের পোস্ট।
টুকিটাকি কেনাকাটার মূহুর্ত
বরাবরের মতো আজও আমি আপনাদের মাঝে এসেছি নতুন একটা পোস্ট নিয়ে। আসলে আজ এসেছি একটা কেনাকাটা পোস্ট নিয়ে। কিনতে আমরা সবাই অনেক পছন্দ করি। আসলে আমাদের প্রতিনিয়ত জিনিসপত্রের প্রয়োজন। তবে এবার ঘন বৃষ্টির জন্য অনেক কিছু নষ্ট হয়ে গিয়েছে। তারজন্য সব কিছুর দাম অনেক বাড়তি।তবে বেঁচে থাকতে হলে আমাদের খেয়ে পড়ে থাকতেই হবে। এখন বৃষ্টি হচ্ছে তারপরেও গরম কিন্তু কোন অংশে কম নয়। আপনারা সবাই জানেন বেশি গরমে সুতি জিনিস এর তুলনা হয় না। আর বাচ্চাদের রাফ ব্যবহারের জন্য তারা গেঞ্জি গুলো বেশি পছন্দ করে। গেঞ্জি কেনার উদ্দেশ্যে মূলত যাওয়া। আসলে একটা জিনিস কিনতে গেলে তো আর একটা কেনা হয় না। সামনে পছন্দের জিনিস পড়লে না কেনে পারা যায় না। তাহলে চলুন শুরু করি আজকের পোস্ট।
যেহেতু আমরা গেঞ্জি কিনব তারজন্য সোজা চলে গিয়েছিলাম গেঞ্জির দোকানে। তবে আমাদের হাতে তেমন সময় ছিল না তারজন্য আমরা বেশি দোকান দেখতে পারিনি।তবে এক দোকান থেকে কয়েকটি গেঞ্জি কিনলাম। যদিও এই দোকান থেকে আমি আগে কখনো কিনিনি। তবে গেঞ্জি গুলো দেখে মনে হচ্ছে বেশ ভালোই
তারপর পাশের দোকানে গিয়ে বাচ্চাদের পানির পট দেখতে আসলে এই পট গুলো বাচ্চাদের জন্য অনেক উপকারী। তবে দাম অনেক বেশি। বাচ্চাদের একটা পানির পট বেশি দিন যায় না। তবে তাদের জন্য মাঝে মাঝে কিনতে হয় আরকি। তবে কি আর করা তারপর দুইটি পাত্র কিমলাম।যদিও এবার অনেক দিন পরে কিনেছি।
এখন ছোট মেয়ের জন্য কয়েকটি প্যান দেখতে লাগলাম। আসলে বেশি গরমে এমন হাফ প্যান গুলো বাচ্চাদের জন্য অনেক আরাম। তারপর কয়েকটি প্যান কিনলাম।এখন আমের সিজন প্রায় শেষ পর্যায়।তবে বেশ কিছু দিন ধরে আম কেনা হয় না । বলেছি আম শেষ। তবে সেই দিন এভাবে আম সামনে পড়ল তখন সে কিনবে।আসলে এই আমের ভিতরে ফরমালিন দিয়ে ভরপুর। তারপর অনেক দাম। আসলে টাকা দিয়ে বিষ কিনে খাওয়া মোটেও উচিত নয়।যাইহোক এভাবে অনেক কিছু কিনেছি। আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।
| প্রয়োজনীয় | উপকরণ |
|---|---|
| ফটোগ্রাফার | @parul19 |
| ডিভাইস | redmi note 12 |
| লোকেসন | ফরিদ পুর |
আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্ম নিয়ে নিজেকে ধন্যবাদ মনে করি।
https://x.com/MimiRimi1683671/status/1958175763368407357?t=JEWOIIPXa0tJaKZp7dRv5Q&s=19
https://x.com/MimiRimi1683671/status/1958176699234791797?t=zJWUOybfoMiC7L2vnwdcng&s=19