রংপুর জেলা পরিষদ সুপার মার্কেটে ব্যাগ কেনার অনুভূতি
আমার প্রিয় বাংলা ব্লগ এর ভাই ও বোনেরা, মুসলিম ভাই ও বোনদের জানাই আসসালামু আলাইকুম। সনাতন ধর্মালম্বী ভাই ও বোনদের জানাই আদাব এবং অন্যান্য ধর্ম অবলম্বনকারী ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।
আজ আবার ফিরে আসলাম আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আমি আপনাদের মাঝে রংপুরের জেলা পরিষদ সুপার মার্কেটে ব্যাগ কেনার অনুভূতি উপস্থাপন করবো। অনেকদিন থেকেই আমি আর আমার অর্ধাঙ্গিনী বাইক ট্যুরে যাওয়ার জন্য বিভিন্ন রকম প্ল্যান প্রোগ্রাম করছিলাম। আর হঠাৎ করে সেই ডিসিশন বাস্তবে রূপ দেয়ার জন্য তারিখ নির্বাচন করে ফেললাম। তখন আমার অর্ধাঙ্গিনী বলল বাইক ট্যুরে যাওয়ার আগে তাকে একটা বড় সাইজের ব্যাগ কিনে দিতে হবে। কেননা লং জার্নি করতে হলে তাকে ব্যাগে বিভিন্ন প্রয়োজনিয় জিনিস রাখতে হবে। এছাড়াও সে তার স্কুলে যাওয়ার জন্য সব সময় বড় সাইজের ব্যাগগুলোই ব্যবহার করে থাকে। সবকিছু চিন্তা ভাবনা করে তাকে রংপুর থেকে একটি বড় সাইজের ব্যাগ কিনে দিয়েছিলাম। আর সেই ব্যাগ কেনার অনুভূতি আজ আপনাদের মাঝে উপস্থাপন করছি।
সেদিন আমরা রংপুরের জেলা পরিষদ সুপার মার্কেটে গিয়ে উপস্থিত হই। তারপর একটি ভালো ব্যাগের দোকানে গিয়ে আমার অর্ধাঙ্গিনী তার নিজের জন্য ব্যাগ দেখাতে বলে। পরে দোকানদার বিভিন্ন দামের বিভিন্ন রকম সুন্দর সুন্দর ব্যাগ দেখাতে শুরু করল। কিন্তু আমার অর্ধাঙ্গিনী বড় সাইজের ব্যাগ নিবে বলে অনেক সুন্দর সুন্দর ব্যাগ দেখতে লাগলো। আর সেই সময় আমি দোকানের দুই একটি ছবি তুলে নেই আমার মুঠোফোন।
দোকান টিতে স্কুল ব্যাগ, অফিসিয়াল ব্যাগ, জামা কাপড় নেয়া ব্যাগ, মহিলাদের পার্স ব্যাগ সহ ইত্যাদি নানান রকমের ব্যাগ ছিল। ব্যাগগুলো দেখতে সত্যিই অনেক অনেক সুন্দর ছিল। আমার মনে হচ্ছিল দোকানের সবগুলো সুন্দর ব্যাগই আমার অর্ধাঙ্গিনী কে কিনে দেই। কিন্তু তা আর সম্ভব না তাই আমার অর্ধাঙ্গিনী তার পছন্দের বড় সাইজের ব্যাগ খুঁজে নিতে লাগলো।
সেদিন প্রচন্ড গরমে মানুষের জীবন দুর্বিষহ হয়ে গিয়েছিল। তাই আমি দোকানের ভেতরে খুব বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারলাম না। স্বস্তির নিঃশ্বাস নেয়ার জন্য দোকানের বাইরে কিছুটা সময় দাঁড়িয়ে ছিলাম। আর সেই সময়ে আমি দোকানের বাইরে থেকে ডান পাশে ও বাম পাশে দুইটি ছবি তুলে নিলাম আমার মুঠো ফোনে। দুপাশের দোকানগুলোতে অনেক সুন্দর সুন্দর ব্যাগ ডেকোরেশন করে রাখা হয়েছিল। যা দোকানের সামনে আসলেই সকলের দৃষ্টি আকর্ষণ করবে।
আমরা যেদিন ব্যাগ কিনতে গিয়েছিলাম, সেদিন মার্কেটে ভিড়ের পরিমাণ অনেকটাই কম ছিল। আমার মনে হচ্ছিল প্রচন্ড গরমের কারণে হয়তো মার্কেটে লোকের সমাগম কম। আমার অর্ধাঙ্গিনী যখন দোকানটিতে দাঁড়িয়ে ব্যাগ দেখছিল তখন আমি দোকানের মধ্যে দাঁড়িয়ে নিজের একটি সেলফি তুলে নিলাম।
বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আমার অর্ধাঙ্গিনী অনেক কয়টি ব্যাগ দেখে ফেলল। এরই মধ্যে একটি বড় সাইজের ব্যাগ তার পছন্দ হয়ে গেল। ব্যাগটির দাম একদম হাতের নাগালে। মাত্র ৬শত টাকা। সস্তা দামে ব্যাগ টি পেয়ে আমার কাছেও ভীষণ ভালো লেগেছে।
আশা করি আমার ব্যাগ কেনার পোস্টটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমে জানাবেন। আজ আর নয়, দেখা হবে আগামীতে নতুন কোন পোস্ট নিয়ে।
আমি মোঃ মাহবুবুল ইসলাম লিমন। বাংলাদেশ আমার জন্মভূমি। বাংলা ভাষা আমার মাতৃভাষা। আমি এই অপরূপ বাংলার কোলে জন্ম নিয়ে নিজেকে অনেক অনেক গর্বিত মনে করি। এই বাংলায় আমার ভালো লাগে, বাংলায় চলতে, বাংলায় বলতে, বাংলায় হাসতে, বাংলায় গাইতে, বাংলায় শুনতে, আরো ভালো লাগে এই অপরুপ সুন্দর বাংলার প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে নিজেকে হারিয়ে যেতে দিতে। সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমাকে সহযোগিতা করবেন। আমি যেন আগামীতেও আরো অনেক সুন্দর সুন্দর পোস্ট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে পারি। সবাই পরিবারের সকল সদস্যকে নিয়ে ভাল থাকবেন, সুস্থ থাকবেন। এই প্রত্যাশাই সর্বদা।
Upvoted! Thank you for supporting witness @jswit.

বাজারে সবকিছু যে পরিমাণের দাম তাতে আপনি ৬০০ টাকা দিয়ে খুব ভালো একটি ব্যাগ পেয়েছেন। ব্যাগ টি যেমন দেখতে সুন্দর সাইজেও বেশ বড় ছিল। আপনাকে ধন্যবাদ ভাইয়া ব্যাগ কেনার অনুভূতি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপু, আমিও প্রথমে ভাবতে পারিনি এত সুন্দর একটি ব্যাগ এত সস্তা দামে দিতে পারে। আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।
সুপার মার্কেটে আপনার ব্যাগ কেনার অভিজ্ঞতাটি পড়ে অনেক ভালো লাগলো। আপনি অনেক গরমের মাঝে তার উপর অনেক কষ্ট করে ৬০০ টাকা দিয়ে সুন্দর একটি ব্যাগ পেয়েছেন ।
আপনার কাটানো সময়টুকু আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ
ঠিক বলেছেন ভাই, মাত্র ৬০০ টাকায় এত সুন্দর একটি ব্যাগ পেয়ে আমার অর্ধাঙ্গিনী খুবই খুশি হয়েছিল। অনেক সুন্দর মন্তব্য করেছেন এজন্য আপনাকে ধন্যবাদ।
আপনার মত কোন কিছু কেনাকাটা করতে গেলে আমারও ইচ্ছে করে যা যা চোখের সামনে আছে সবকিছু কিনে ফেলি। যাই হোক ভাবীর পছন্দ অনেক চমৎকার। ব্যাগটা দেখতে খুব সুন্দর লাগছে। আর আপনাদের ট্যুরের জন্য অনেক শুভকামনা রইল ভাই।
ভাই, আপনার মত আমারও একই অবস্থা বাজারে গেলে সুন্দর সুন্দর জিনিস দেখলে মনে হয় সব কিনে ফেলি। আপনার ভাবীর ব্যাগটি সত্যিই অনেক সুন্দর হয়েছে। খুব সুন্দর মন্তব্য করেছেন এজন্য আপনাকে ধন্যবাদ।
বাহ। দোকানে তো নানান রকমের ব্যাগ ছিলো ভাই। আমার ভার্সিটির ব্যাগ টা কিছু দিন আগে চোর নিয়ে গেছে। আমিও শিগ্রই একটা ব্যাগ কিনতে যাবো।
মাত্র ৬শ টাকায় দারুন একটি ব্যাগ কিনেছেন আপনি। আপনার অর্ধাঙ্গিনী নিজের প্রয়োজনীয় ব্যাগ কিনেছেন জেনে ভালো লাগলো। গরমের কারণে হয়তো লোকসমাগম কম। তবে নিজের প্রয়োজনীয় জিনিসটি কিনেছেন দেখে ভালো লাগলো। শুভকামনা রইল।
প্রচন্ড গরম আমি নিজেও অস্বস্তিতে পড়ে গিয়েছিলাম। তবুও শেষ পর্যন্ত সুন্দর একটি ব্যাগ কিনতে পেয়ে খুবই ভালো লেগেছে। আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।