জীবন এক মরীচিকা
হ্যালো আমার বাংলা ব্লগ পরিবার। আপনার সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সকলেই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে মোটামুটি ভালো আছি। তবে বর্তমানে জীবনের মরীচিকায় আমি হয়তো হারিয়ে যাচ্ছি। জানিনা এখান থেকে বের হতে পারব কিনা, নাকি সবার কাছেই খারাপ হয়ে রবো।
প্রত্যেকটা মানুষের চিন্তা ভাবনা আলাদা, প্রত্যেকটা মানুষের সিদ্ধান্ত নেওয়ার ধারণা আলাদা, প্রত্যেকটা মানুষ এই তার নিজস্ব মতামত প্রকাশের স্বাধীনতা রাখে। কিন্তু প্রত্যেকটা মানুষ যে ধরনের সিদ্ধান্ত নেয় সে মনে করে সে তার জায়গা থেকে ঠিক রয়েছে। ঠিক যেমনটা আমি। আমি যেসব সিদ্ধান্ত নেই মনে করি এই সেসব সিদ্ধান্তগুলো ঠিক, তবে সেই সিদ্ধান্তগুলো হয়তো অন্য কারো ভালো না লাগতে পারে কিংবা অন্য কারো পরিকল্পনার সাথে অমিল ও হতে পারে।
জীবনের এক পর্যায়ে এসে সবকিছুই কেন জানি এলোমেলো হয়ে যায়। সবাই ভাবতে শুরু করে আমরা হয়তো পরিবর্তন হয়ে গেছি। কিন্তু ব্যক্তিগতভাবে আমি মনে করি আমি পরিবর্তন হই নি। বরঞ্চ আগের থেকে বেশি দায়িত্বশীল ভাবে কাজ করার চেষ্টা করছি। প্রত্যেকটা জায়গা ম্যানেজ করে চলার চেষ্টা করছি। তবে এই বিষয়গুলো অনেকের কাছে ভুল হতে পারে। আমার ব্যক্তিগতভাবেও অনেক ভুল হয়েছে এবং আমি মানুষ মাত্রই ভুল করি এটা আমি স্বীকার করছি।
তার মানে এই নয় যে আমি তাদেরকে ভালোবাসি না। তাদের জীবনের অনেক বড় একটি অংশ মনে করি তারাই যদি আমাকে ভুল ভাবে তাহলে এই জীবনে আমি কিভাবে এগিয়ে যাব! সেটাই আমার বধগম্য হয় না। হয়তো আমার কিছু কিছু ভুল রয়েছে, যেগুলো তাদের কাছে অনেক বেশি বড় ভুল বলে মনে হয়। কিন্তু আমি কি করবো আমার যতটুকু সামর্থ্য আমার যতটুকু চিন্তাধারার ধরন রয়েছে ততটুকু অনুযায়ী তো আমি চিন্তাভাবনা করছি এবং সেভাবেই ম্যানেজ করার চেষ্টা করছি।
সবাই আমার কাছে এটাই প্রত্যাশা করেন আমি যেন তাদেরকে বুঝতে পারি কিন্তু দুর্ভাগ্যের বিষয় কেউ আমার পক্ষ থেকে বোঝার চেষ্টা করে না আসলে আমি কি চাই? আমি এটাই জানি যে আমি আমার জায়গা থেকে ভুল এবং বাকিরা সবার জায়গা থেকে সবাই ঠিক রয়েছে। সব সমস্যা আমাকে ঘিরেই হচ্ছে। তাই দেখি কতদিন হয় এভাবে চলতে পারি। সবকিছু একটা সীমাবদ্ধতা রয়েছে। আমি জানি আমার ভুল গুলো শুধরাতে একটু সময় লাগবে এবং সেই সময়টুকু তো আমাকে দিতে হবে, তাই নয় কি! এই বিষয়গুলো আমি কার সাথে শেয়ার করব কিংবা কাকে বলব সেই মানুষটা অনেক খুঁজে পাই না। তাইতো বাধ্য হয়ে ব্লগের মধ্যে এসব কিছু লিখতে হচ্ছে। যার কারণে হয়তো কিছু মানুষ বুঝতে পারবে আমার মনের মধ্যে কি চলছে বর্তমানে।
সত্যি বলতে আমার আর তেমন কোন কিছুই চাওয়ার নেই। এখন শুধুমাত্র অপেক্ষা করছি সবকিছুই আল্লাহ তাআলার কাছে ছেড়ে দিয়েছি তিনি যেভাবে করে সবকিছু পরিচালনা করবেন সেটাই আমাদের সকলের জন্য উত্তম হবে বলে আমি মনে করি। যাই হোক আজকের মত এখানেই শেষ করছি আপনারা সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন নিজের পরিবারের প্রতি যত্নশীল হবেন ধন্যবাদ সকলকে।
VOTE @bangla.witness as witness
OR
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
আমি আল সারজিল ইসলাম সিয়াম। আমি বাঙালি হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। আমি বর্তমানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের বিএসসি-র ছাত্র। আমি স্বতন্ত্র স্বাধীনতা সমর্থন করি। আমি বই পড়তে এবং কবিতা লিখতে পছন্দ করি। আমি নিজের মতামত প্রকাশ করার এবং অন্যের মতামত মূল্যায়ন করার চেষ্টা করি। আমি অনেক ভ্রমণ পছন্দ করি। আমি আমার অতিরিক্ত সময় ভ্রমণ করি এবং নতুন মানুষের সাথে পরিচিত হতে ভালোবাসি। নতুন মানুষের সংস্কৃতি এবং তাদের জীবন চলার যে ধরন সেটি পর্যবেক্ষণ করতে ভালোবাসি। আমি সব সময় নতুন কিছু জানার চেষ্টা করে যখনই কোনো কিছু নতুন কিছু দেখতে পাই সেটার উপরে আকর্ষণটি আমার বেশি থাকে।
বিষয়: জীবন এক মরীচিকা
কমিউনিটি : আমার বাংলা ব্লগ
আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই এই কমিউনিটির সকল সদস্য কে, ধন্যবাদ......
@alsarzilsiam, আপনার মেঘাচ্ছন্ন শুক্রবারের পোস্টটি মন ছুঁয়ে গেল! ছবিগুলো যেমন সুন্দর, তেমনি আপনার ভেতরের অনুভূতিগুলো খুব সাবলীলভাবে তুলে ধরেছেন। জীবনের এই পথচলায়, যখন মনে হয় সবকিছু এলোমেলো, তখন এমন অনুভূতি হওয়া স্বাভাবিক।
আমি আপনার সাথে একমত, পরিস্থিতি যতই কঠিন হোক, নিজের প্রতি বিশ্বাস রাখাটা জরুরি। আপনি যে নিজের ভুলগুলো স্বীকার করছেন এবং সেগুলো শুধরানোর চেষ্টা করছেন, এটাই প্রমাণ করে আপনি একজন দায়িত্বশীল মানুষ।
আপনার লেখা পড়ে মনে হল যেন একজন বন্ধুর সাথে কথা বলছি। আশা করি, এই কমিউনিটির বন্ধুরা আপনার পাশে থাকবে এবং আপনাকে উৎসাহিত করবে। আপনার জন্য শুভকামনা রইলো! ভালো থাকুন সবসময়। 😊