ব্যর্থ আমি। ধ্বংস আমি। জীবিত থাকতেও মৃত আমি।

in সাহিত্য ক্যানভাস5 hours ago
জীবিত থাকতেও মৃত আমি

1000099785.png


ব্যর্থ আমি।

ধ্বংস আমি।

জীবিত থাকতেও মৃত আমি।


এই কথাগুলো শুনতে হয়তো নিজের প্রতি রসিকতা মনে হয়, কিন্তু এর ভেতরে লুকিয়ে থাকে এমন এক বাস্তবতা, যা শুধু ভেতর থেকে ভেঙে পড়া মানুষই বোঝে। বাইরে থেকে আমরা হাসি, কথা বলি, স্বাভাবিক থাকার অভিনয় করি, কিন্তু ভেতরে ভেতরে যেন সবকিছু ধীরে ধীরে নিভে যায়। শ্বাস নেওয়া চলে, কিন্তু বেঁচে থাকা যেন থেমে যায়।

মানুষের চোখের পানি কখনো তুচ্ছ ভেবো না। এই চোখের পানির ভেতরে থাকে না বলা হাজারো গল্প, চাপা কষ্ট, আর নিঃশব্দ আর্তনাদ। অনেক সময় মানুষ কাঁদে না কাউকে দেখানোর জন্য কাঁদে কারণ আর কিছু করার থাকে না। কান্না তখন দুর্বলতা নয়, বরং জমে থাকা যন্ত্রণার একমাত্র পথ হয়ে দাঁড়ায়। আজ যে কান্নার কারণ তুমি, সেই কান্নার হিসাব একদিন জীবন তোমার কাছেও চাইবে। হয়তো আজ তুমি শক্ত, হয়তো আজ তুমি ক্ষমতাবান, হয়তো আজ তুমি কাউকে কষ্ট দিয়ে নিজেকে বিজয়ী ভাবছো। কিন্তু জীবন খুব অদ্ভুতভাবে হিসাব রাখে। কাউকে কষ্ট দিয়ে পাওয়া জয় খুব অল্প সময়ের হয়, কিন্তু সেই কষ্টের প্রতিধ্বনি একদিন নিজের জীবনেই ফিরে আসে আর তখন পালানোর জায়গা থাকে না।

পৃথিবী হয়তো সব অন্যায়ের বিচার করে না। অনেক অন্যায় চুপচাপ ঘটে যায়। অনেক নির্দোষ মানুষ কাঁদে, আর দোষীরা দিব্যি হাসে। তখন মনে হয়, এই পৃথিবী কি আসলেই ন্যায়ের? কিন্তু সত্যিটা হলো, পৃথিবী না পারলেও সময় আর স্রষ্টার বিচার কখনো ভুল হয় না। সময় দেরি করে, কিন্তু ভুল করে না। তাই মানুষকে ভালোবাসো। সম্মান করো। কারণ হাসি উপহার দিলে হাসিই ফিরে আসে। আর দুঃখ উপহার দিলে, একদিন সেই দুঃখই বহুগুণ হয়ে দরজায় কড়া নাড়ে।

আমরা অনেক সময় ভাবি, আমি তো কাউকে আঘাত করিনি। কিন্তু কষ্ট শুধু আঘাতেই হয় না। অবহেলাতেও হয়। ভুল বোঝাতেও হয়। ভেঙে দেওয়া প্রতিশ্রুতিতেও হয়। কেউ যখন নীরবে দূরে সরে যায়, তখন বুঝে নিতে হয় সে হেরে যায়নি, সে শুধু আর কাঁদতে চায়নি।পৃথিবীর সবচেয়ে বিশুদ্ধ বিষয়গুলোর একটি হলো ‘নসিব’। নসিব মানে শুধু ভাগ্য নয়, নসিব মানে স্রষ্টার নির্ধারিত হিসাব। নসিবে যা লেখা থাকে, তা ঠেকানোর সাধ্য কারো নেই। আপনার জন্য যা নির্ধারিত, তা পেতে দেরি হতে পারে, পথ ঘুরতে পারে, অনেক কষ্ট পেরোতে হতে পারে কিন্তু তা কখনো হারিয়ে যায় না।

আমরা অস্থির হয়ে পড়ি। নিজেকে ব্যর্থ মনে হয়।মনে হয়, সবাই এগিয়ে যাচ্ছে, আমি শুধু পিছিয়েই যাচ্ছি। তখনই মনে হয় ব্যর্থ আমি, ধ্বংস আমি। কিন্তু আমরা ভুলে যাই নসিব কখনো তাড়াহুড়া করে না। সে অপেক্ষা করে সঠিক সময়ের জন্য। সময় হওয়ার আগে কিছু এলে তার মূল্য থাকে না, আর সময়ের পরে এলে তার প্রয়োজন থাকে না। যা আপনার নয়, তা হাজার চেষ্টা করলেও আপনার হবে না।আর যা আপনার, তা পুরো পৃথিবী ঘুরে হলেও একদিন আপনার কাছেই এসে পৌঁছাবে। ইনশাআল্লাহ।

আর জীবনের সবচেয়ে কঠিন কিন্তু বাস্তব সত্যটা হলো, অনেকক্ষণ কাঁদার পরে নিজেই শান্ত হয়ে যাওয়াকে মেনে নেওয়া বলে। এই মেনে নেওয়া মানে হেরে যাওয়া নয়।এই মেনে নেওয়া মানে দুর্বল হওয়া নয়। এটা মানে, আপনি বুঝে গেছেন, সব প্রশ্নের উত্তর নেই, সব গল্পের শেষ নেই, সব মানুষ বদলায় না।

জীবিত থাকতেও মৃত লাগার অনুভূতি খুব ভয়ংকর। এই অবস্থায় মানুষ বাইরে বেঁচে থাকে, কিন্তু ভেতরে কিছুই বাঁচে না। স্বপ্নগুলো চুপ করে বসে থাকে, আশা গুলো কথা বলা বন্ধ করে দেয়। কিন্তু বিশ্বাস করো, এই অবস্থাও চিরস্থায়ী নয়। যেমন রাত চিরকাল থাকে না, তেমন এই অন্ধকারও থাকবে না। জীবন কাউকে ঠকায় না। জীবন শুধু সময় নিয়ে শেখায়।

আজ যদি নিজেকে ব্যর্থ মনে হয়, তার মানে এই না যে তুমি শেষ। আজ যদি নিজেকে ধ্বংস মনে হয়, তার মানে এই না যে আর গড়া যাবে না। কখনো কখনো ভেঙে পড়াটাই নতুন করে গড়ে ওঠার শুরু হয়। ধৈর্য ধরো।নিজের কাজটুকু করে যাও।নিজেকে হারিও না।

নসিব কখনো ভুল করে না, সে শুধু সঠিক সময়ের অপেক্ষায় থাকে। ইনশাআল্লাহ, যেদিন সময় আসবে,
সেদিন এই “ব্যর্থ আমি” কথাটাই তোমার জীবনের সবচেয়ে বড় মিথ্যা হয়ে যাবে।


photo_2021-06-30_13-14-56.jpg


photo_2021-06-28_11-13-39.jpg

আমি আল সারজিল ইসলাম সিয়াম। আমি বাঙালি হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। আমি বর্তমানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের বিএসসি-র ছাত্র। আমি স্বতন্ত্র স্বাধীনতা সমর্থন করি। আমি বই পড়তে এবং কবিতা লিখতে পছন্দ করি। আমি নিজের মতামত প্রকাশ করার এবং অন্যের মতামত মূল্যায়ন করার চেষ্টা করি। আমি অনেক ভ্রমণ পছন্দ করি। আমি আমার অতিরিক্ত সময় ভ্রমণ করি এবং নতুন মানুষের সাথে পরিচিত হতে ভালোবাসি। নতুন মানুষের সংস্কৃতি এবং তাদের জীবন চলার যে ধরন সেটি পর্যবেক্ষণ করতে ভালোবাসি। আমি সব সময় নতুন কিছু জানার চেষ্টা করে যখনই কোনো কিছু নতুন কিছু দেখতে পাই সেটার উপরে আকর্ষণটি আমার বেশি থাকে।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddgXFQSs49C4STfzSVsuC3FFbePnB7C4GwVRpxUB36KEVxnuiA7vu67jQLLSEq12SJV1etMVkHVQBGVm1AfT2S916muAvY3e7MD1QYJxHDFjsxQDqXN3pTeN2wYBz7e62LRaU5P1fzAajXC55fSNAVZp1Z3Jsjpc4.gif



বিষয়: ব্যর্থ আমি, ধ্বংস আমি, জীবিত থাকতেও মৃত আমি

কমিউনিটি : সাহিত্য ক্যানভাস

আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই এই কমিউনিটির সকল সদস্য কে, ধন্যবাদ...

Sort:  

High-Yield Curation by @steem-seven

Your content has been supported!


Maximize your passive income!
Delegate your SP to us and earn high rewards

Click here to see our Tiered Reward System

Vote Proposal 100Vote Witness @seven.witMeet Speak on Steem

We are the hope!

S7VEN Banner

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.093
BTC 63532.82
ETH 1786.49
USDT 1.00
SBD 0.39