বাসার সবাই অসুস্থ

in আমার বাংলা ব্লগ8 months ago
বাসার সবাই অসুস্থ

cold-7658600_1920.png

Source

হ্যালো আমার বাংলা ব্লগ পরিবার। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সকলেই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহ তায়ালার অশেষ রহমতে আমিও ভালো আছি। তবে বর্তমানে শারীরিকভাবে ব্যাপক অসুস্থ রয়েছি। ইদানিং প্রত্যেকটা বাসায় বিভিন্ন ধরনের রোগ বালাই লেগেই রয়েছে এবং বিশেষ করে আমার ফ্যামিলিতে বর্তমানে সবাই অসুস্থ। আমি ব্যক্তিগতভাবে অসুস্থ ছিলাম বিধায় ঢাকা থেকে নীলফামারীতে এসেছিলাম।

ডাক্তার দেখিয়ে ওষুধ খাচ্ছি তবে এখনো পর্যন্ত পুরোপুরি সুস্থ হতে পারেনি। এদিকে আমার মায়ের গত কয়েকদিন ধরে প্রেশার এতটাই লো যা বলা বাহুল্য। এদিকে আমার মায়ের ডায়াবেটিস ধরা পড়েছে। একদিকে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে গেলে প্রেসার অনেকটা বেশি উঠানামা করতেছে। আবার ডায়াবেটিস যখন ঠিক থাকে তখন প্রেসারের অনেক বেশি সমস্যা হচ্ছে। এই দুই সমস্যার মধ্যে আরও বিভিন্ন ধরনের রোগ বালাই আমার মায়ের লেগেই রয়েছে।

গতকাল হঠাৎ করেই আর রংপুর যেতে হয়েছিল। আমার মায়ের অবস্থা খুব বেশি একটা ভালো ছিল না বিধায় রংপুরের একটি ডাক্তার দেখিয়েছিলাম আবার সেই রংপুরেই আমার মায়ের এক বান্ধবী আইসিইউতে ভর্তি রয়েছেন। যিনি এখন বর্তমানে কোমায় রয়েছে। তার কোন জ্ঞান নেই প্রায় ১৫-১৬ দিন ধরে। ওনারা ইন্ডিয়ায় গিয়েছিলো এবং সেখানেও চিকিৎসাধীন অবস্থায় ছিল। কিন্তু তাদের আর্থিক অবস্থা খুব বেশি একটা ভালো না হওয়ার কারণে তারা আবারও বাংলাদেশে ব্যাক করেছে এবং বাংলাদেশে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। গতকাল তার হাজবেন্ডের সাথে কথা বলে জানতে পারলাম তা তারাও আশা ছেড়ে দিয়েছে। সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে যিনি কোমায় রয়েছেন তিনি সাত মাসের প্রেগন্যান্ট।

medicines-1006810_1920.jpg

Source

এদিকে আমার মামাতো বোনের টিউমার ধরা পড়েছে। তারও অপারেশন হবে খুব দ্রুত এবং গতকাল রাত থেকেই আমার ওয়াইফের বা বউয়েরও শরীরটা খুব বেশি একটা ভালো নেই। আজকে তাকেও ডাক্তার দেখিয়ে আসলাম। তার বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিচ্ছে। দাঁড়িয়ে থাকতে পারছে না। বিশেষ করে দাড়াতে গেলেই মাথা ঘুরে পড়ে যাচ্ছে এরকম একটা অবস্থা। সব মিলিয়ে বর্তমানে এমন একটা পরিস্থিতি রয়েছে আমার পরিচিত যতজন রয়েছে প্রায় সবাই অসুস্থ হয়ে পড়ছে। জানি না এই বিষয়গুলো কেন হচ্ছে।

আমি শুধুমাত্র আপনাদের সকলের কাছ থেকেই দোয়া প্রার্থনা করছি। পরিবারের সকলেই যেন ভালো থাকে সুস্থ থাকে এটাই একমাত্র কামনা বর্তমানে। কারণ আমার চেনা পরিচিত যারা রয়েছে প্রায় সবাই কোন না কোন রোগে আক্রান্ত। এই দিকে ঋতু পরিবর্তন হচ্ছে গ্রীষ্মকাল বর্ষাকাল শেষ হয়ে এখন শীতকাল আসন্ন। আমাদের এদিকে কিন্তু শীতের আভাস রাতের বেলা পাওয়া যাচ্ছে। আবার দিনের বেলা প্রচন্ড গরম পড়ছে। যার কারণে অসুস্থ সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। আপনাদের সকলের কাছে দোয়া প্রার্থনা করছি সবাই যেন খুব দ্রুত সুস্থ হয়ে উঠতে পারি। এটাই একমাত্র কামনা। আজকের মত এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে।

PUSS_gif.gif


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png



Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


photo_2021-06-30_13-14-56.jpg

photo_2021-06-28_11-13-39.jpg

আমি আল সারজিল ইসলাম সিয়াম। আমি বাঙালি হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। আমি বর্তমানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের বিএসসি-র ছাত্র। আমি স্বতন্ত্র স্বাধীনতা সমর্থন করি। আমি বই পড়তে এবং কবিতা লিখতে পছন্দ করি। আমি নিজের মতামত প্রকাশ করার এবং অন্যের মতামত মূল্যায়ন করার চেষ্টা করি। আমি অনেক ভ্রমণ পছন্দ করি। আমি আমার অতিরিক্ত সময় ভ্রমণ করি এবং নতুন মানুষের সাথে পরিচিত হতে ভালোবাসি। নতুন মানুষের সংস্কৃতি এবং তাদের জীবন চলার যে ধরন সেটি পর্যবেক্ষণ করতে ভালোবাসি। আমি সব সময় নতুন কিছু জানার চেষ্টা করে যখনই কোনো কিছু নতুন কিছু দেখতে পাই সেটার উপরে আকর্ষণটি আমার বেশি থাকে।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddgXFQSs49C4STfzSVsuC3FFbePnB7C4GwVRpxUB36KEVxnuiA7vu67jQLLSEq12SJV1etMVkHVQBGVm1AfT2S916muAvY3e7MD1QYJxHDFjsxQDqXN3pTeN2wYBz7e62LRaU5P1fzAajXC55fSNAVZp1Z3Jsjpc4.gif



বিষয়: বাসার সবাই অসুস্থ

কমিউনিটি : আমার বাংলা ব্লগ

আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই এই কমিউনিটির সকল সদস্য কে, ধন্যবাদ......

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.081
BTC 59794.17
ETH 1581.74
USDT 1.00
SBD 0.42