You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ - একটু হাসি || কৌতুক সপ্তাহ - ৬৩

in আমার বাংলা ব্লগ2 years ago

আমার লাস্ট চাকরির সময়ে, মাসে দুইদিন করে গাজিপুরে ফ্যাক্টরিতে যেতে হতো মিটিং করতে। প্রতিবার আমরা অফিসের গাড়িতেই অফিস থেকে বের হয়ে উত্তরায় বসের বাসা থেকে বসকে পিক করতাম। তবে বসের বাসায় যাওয়ার আগে একটা হোটেলে ভীষণ মজাদার সিংগাড়া, সমুচা, চপ পাওয়া যেত! আমরা সকলে প্রতিবার বসকে পিক করার আগে সেই দোকানে গাড়ি থামিয়ে, মজা করে সিংগাড়া,সমুচা,চপ খেয়ে তারপর বসকে পিক করতাম। বেশি দেরি হলে বস কারণ জিজ্ঞেস করলে ওই ট্রাফিক জ্যামের উপরই দোষ চাপিয়ে দিতাম সকলে মিলে! উফফ! কী যে জ্যাম!! ওদিকে কেউ কেউ ইতি-উতি তাকিয়ে হাসি লুকাতো!! 😅😅

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.105
BTC 65335.22
ETH 1948.43
USDT 1.00
SBD 0.37