গ্রামীণ কুঁড়েঘর

ChatGPT Image Jan 24, 2026, 12_51_16 PM.png

Image Created by OpenAI

শহরের কংক্রিটের জঙ্গল ছেড়ে একটু দূরে গেলেই চোখে পড়ে বাংলার সেই চিরচেনা দৃশ্য অর্থাৎ সবুজ ধানের মাঠের মাঝে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা ছোট ছোট গ্রামীণ কুঁড়েঘর। এই কুঁড়েঘর শুধুমাত্র বসবাসের স্থান নয়, বরং বাংলার গ্রামীণ সংস্কৃতি এবং প্রাকৃতিক জ্ঞানের এক জীবন্ত উদাহরণ। যদিও বর্তমানে গ্রামীণ সমাজ অনেক উন্নত হয়ে গেছে, কিন্তু যদি এখান থেকে ১৫-২০ বছর পিছিয়ে যাওয়া হয়, তাহলে এই ধরণের কুঁড়েঘর বাংলার প্রতিটি জায়গায় দেখা যেতো। গ্রামীণ কুঁড়েঘর সাধারণত তৈরি হয় সহজলভ্য ও প্রাকৃতিক উপকরণ দিয়ে অর্থাৎ মাটি, বাঁশ, খড়, কাঠ এবং তালপাতা দিয়ে। তালপাতা দিয়ে ছাউনি দিলে গরমের সময়ে বেশ আরাম পাওয়া যায়।

এই উপকরণগুলো পরিবেশবান্ধব হওয়ার পাশাপাশি গরমে ঠান্ডা ও শীতে উষ্ণ থাকার প্রাকৃতিক সুবিধা দেয়। সবকিছুই প্রকৃতির আশীর্বাদ স্বরূপ ছিল যেনো তখন। এখনকার বসবাসের জীবনে তখনকার সময়ের কথা অর্থাৎ বসবাসের স্মৃতি হিসেবে ধরা দেয়। অনেক গ্রামে কুঁড়েঘরের দেয়ালে দেখা যেতো আলপনা, সূর্য বা দেবদেবীর চিত্র। এটি শুধু সৌন্দর্যের জন্য ছিল না, গ্রামীণ বাংলার সাংস্কৃতিক পরিচয়ের একটা বহিঃপ্রকাশ ছিল। বিশেষ করে উৎসবের সময় এইসব বেশি দেখা যেতো অর্থাৎ দুর্গাপুজো বা কোনো অনুষ্ঠানে এই কুঁড়েঘরগুলি নতুন রূপে সেজে উঠতো।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.087
BTC 60086.08
ETH 1574.84
USDT 1.00
SBD 0.42