কক্সবাজার রয়েল টিউলিপে কাটানো সুন্দর একটি ভিডিও।
শুভ রাত্রি সবাইকে।
প্রিয়া @steemit বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন? সৃষ্টিকর্তা অসীম রহমতে আমিও ভাল আছি। @amarbanglablog বন্ধুরা আপনারা সবাই জানেন যে গরমের অস্থিরতা আবার শুরু হয়ে গেছে। তবে সন্ধ্যাবেলায় যেভাবে আকাশে ঘুরুম ঘুরুম শুরু হয়েছিল মনে করেছিলাম অনেক বৃষ্টি হবে। কিন্তু কথাই বলে না যত গর্জে তত বর্ষে না। কান্ড টা হলো তেমনি। মনে করেছিলাম অনেক বৃষ্টি হবে। কিন্তু হালকা বৃষ্টি হয়ে থেমে গেল আর বৃষ্টি হলো না। আবারো গরম শুরু হয়ে গেল অনেক বেশি গরম এখানে। তো আজকে আবারো উপস্থিত হয়ে গেলাম আপনাদের সাথে নতুন একটি বিষয় শেয়ার করার জন্য।
আজকে আমি যে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করব তা হচ্ছে যে একটি ভিডিওগ্রাফি। প্রতি সপ্তাহে দেওয়ার চেষ্টা করি আমার ভিডিওগ্রাফি গুলো। বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করা হয়। তো বন্ধুরা চেষ্টা করি সে মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য। আপনাদের সাথে তো লেখা লেখির মাধ্যমে শেয়ার করি। তবে মাঝে মাঝে চেষ্টা করি সরাসরি ভিডিওর মাধ্যমে বিষয় গুলো আপনাদের সাথে শেয়ার করার। তাহলে সরাসরি দেখতে পাবেন এবং অনেক আনন্দ পাবেন সেই প্রত্যাশা করি।
আজকে আমি শেয়ার করব আপনাদেরকে রয়েল টিউলিপে ঘোরাঘুরির সময়ের মূহুর্তের ভিডিও। রয়েল টিউলিপের রেস্টুরেন্ট অনেক সুন্দর ছিল। তো সকাল বেলা সবাই বুফে খেতে চলে গেলাম রেস্টুরেন্টে। ভরপুর রেস্টুরেন্ট অনেক মানুষ ছিল। যেহেতু সেদিন শুক্রবার ছিল তাই বিভিন্ন জায়গা থেকে অতিথিদের আগমন ছিল। অতিথিদের আগমন বলতে সবাই কিন্তু ঐযে ইনানী পরিদর্শনের জন্য আসে আর কি। তো একটু যখন ফাঁকা পেয়েছিলাম তখন আমি ভিডিওটা নিয়েছিলাম।
সকাল থেকে অনেক জ্যাম ছিল সেখানে। তবে সকাল এগারোটার দিকে ক্লোজ করে দেওয়া হয় আস্তে আস্তে খাবার দেওয়া। সেই ফাঁকে আমি একটা ভিডিও করে নিয়েছি ভিতরের দৃশ্য গুলো। দেখতে খুবই সুন্দর ছিল অনেক মনোরম একটি পরিবেশ। আসলে বসে থাকার মত একটি জায়গা ভিতরে। বিভিন্ন ভাবে তারা ডেকোরেশন গুলো করেছেন। তবে হোটেলের মান যেমন ভালো দামে তার চেয়ে অনেক বেশি। আশা করি আমার আজকের ভিডিওগ্রাফিটা আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন বন্ধুরা রয়েল টিউলিপের নাস্তা খাওয়ার মুহূর্তের ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি।
ভিডিওগ্রাফি টি দেখার জন্য নিচে ক্লিক করুন।
প্রিয় বন্ধুরা আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। কারণ এমন সুন্দর একটি মুহূর্ত কারো ভালো না লেগে থাকতে পারে না। তাই চেষ্টা করেছি আপনাদের সাথে শেয়ার করার। তো কেমন লেগেছে আমার আজকের ভিডিওটা মতামত দিয়ে জানালে বেশ ভালোই লাগবে। ধন্যবাদ সবাইকে সময় দিয়ে আমার ভিডিওটি দেখার জন্য।
ক্যামেরার বিবরণ
| ডিভাইসের নাম | Wiko,T3 |
|---|---|
| মডেল | W-V770 |
| ফটোগ্রাফার | @samhunnahar |
| ক্যাটাগরি | ভিডিওগ্রাফি |
| ভিডিও এডিটিং | @samhunnahar |
| লোকেশন | কক্সবাজার রয়েল টিউলিপ ইনানী |
সবাইকে অনেক ধন্যবাদ সময় দিয়ে আমার শেয়ার করা ভিডিওগ্রাফি দেখার জন্য।
আমার পরিচয়
আমি সামশুন নাহার হিরা। আমার ইউজার আইডি @samhunnahar। আমি আমার বাংলা ব্লগে কাজ করছি বাংলাদেশের কক্সবাজার থেকে। আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে ভালবাসি। আমি রান্না করতে পছন্দ করি। ভ্রমণ আমার প্রিয় একটি নেশা। আমি বিভিন্ন ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত। তার জন্য আমার প্রাণের কমিউনিটি "আমার বাংলা ব্লগ"কে অনেক ভালবাসি।
https://steemit.com/hive-129948/@samhunnahar/5bhxbe
সুন্দর একটি রেস্টুরেন্টের ভিডিওগ্রাফি আজ আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। কক্সবাজারের এই সুন্দর স্থানটা আমাদের মাঝে ভিডিওগ্রাফির মাধ্যমে এবং পাশাপাশি বর্ণনার সাথে তুলে ধরেছেন দেখে অনেক অনেক খুশি হয়েছি আমি।
অনেক ধন্যবাদ ভাইয়া আমার ভিডিওটি দেখে ভালো লাগার জন্য।
আপু,কক্সবাজার রয়েল টিউলিপে কাটানো সুন্দর ভিডিওটি দেখে সত্যিই খুব ভালো লাগলো। ভিডিওটি দেখে বেশ বুঝতে পারলাম রেস্টুরেন্টটি খুবই মনোমুগ্ধকর পরিবেশের। আর এমন মনোমুগ্ধকর পরিবেশের রেস্টুরেন্টে বসে খাওয়ার মজাই আলাদা। অনেক অনেক ধন্যবাদ আপু, কক্সবাজার রয়েল টিউলিপে কাটানো সুন্দর ভিডিওটি শেয়ার করার জন্য।
ধন্যবাদ ধন্যবাদ আপনাকে খুব সুন্দর অনুপ্রেরণা পেয়েছি।
কক্সবাজার রয়েল টিউলিপে কাটানো সুন্দর মুহূর্তের ভিডিও দেখে অনেক ভালো লাগলো। আপু আপনার ভিডিও দেখে মনে হচ্ছে রেস্টুরেন্টেটি পরিবেশটি অনেক সুন্দর। নিশ্চয়ই আপনারা ওখানে অনেক মজা করছেন। ধন্যবাদ আপনাকে পোস্ট টি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
হে আপু খুব আনন্দ করেছি আমরা সবাই মিলে।
কক্সবাজার রয়েল টিউলিপে কাটানো সুন্দর একটি ভিডিও শেয়ার করেছেন আপু। রেস্টুরেন্টের পরিবেশটি খুবই চমৎকার ।খুব ভালো লাগলো আপনার ভিডিওগ্রাফিটি দেখে। শুভকামনা আপনার জন্য আপু।
খুব সুন্দর একটি পরিবেশ ভিতরে যেমন সুন্দর বাইরে আরো সুন্দর।
Twitter